২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্লভ ভিডিও ফুটেজব্রুকলিনে রবীন্দ্রনাথ

এস এম রেজাউল করিম

Published : 12 May 2011, 12:33 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM


নিউ ইয়র্কের ব্রুকলিনে রবীন্দ্রনাথ, ৯ অক্টোবর ১৯৩০

রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ভিডিও পাওয়া গেছে। উৎস সূত্রে জানা যায়, ৯ অক্টোবর ১৯৩০ নিউ ইয়র্কের ব্রুকলিনে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। আরো বলা আছে, ১৯২০ সালের পরে এটি তাঁর প্রথম সফর। অন্য সূত্রে জানা যায়, রবীন্দ্রনাথ ১৯২০ সালের ২৪ অক্টোবর নিউ ইয়র্ক পৌঁছান এবং ১০ নভেম্বর ব্রুকলিনে বক্তৃতা দেন; বক্তৃতার বিষয় ছিল–'পূর্ব পশ্চিমের সাক্ষাৎ (The Meeting of the East and the West)'। রবীন্দ্রনাথ ভারত থেকে ইংল্যান্ড ও ফ্রান্স ঘুরে নিউ ইয়র্ক যান। এই যাত্রাটি ছিল বিশ্বভারতী'র জন্য ফান্ড সংগ্রহের যাত্রা; যাত্রাকালে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে তিনি ফান্ড জোগার করেন।

…….
ব্রুকলিনে রবীন্দ্রনাথ
…….
১৯৩০ সালের ব্রুকলিনে ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে রবীন্দ্রনাথ একজন অফিসিয়ালের সাথে কথা বলতে বলতে হাঁটছেন। নির্বাক ভিডিও হবার কারণে বুঝবার উপায় নাই যে রবীন্দ্রনাথ কী বলছিলেন। লিপ-রিডিং এক্সপার্টের জন্যও বোঝা শক্ত হবে; কেননা, রবীন্দ্রনাথের গোঁফ-দাড়ির জন্য তাঁর ওষ্ঠাধর (লিপ) দেখবার উপায় নাই। এই ভিডিওটি 'ইউনিভার্সাল নিউজপেপার'-এর নিউজরিল-এ পাওয়া গেছে। রবীন্দ্রনাথের পরিচয় এখানে 'স্যার' ও 'বিখ্যাত হিন্দু কবি' বলে উল্লেখ করা হয়েছে।


ভিডিও ফুটেজ: ফ্রান্সে রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আর্টস-এর আরো লেখা
রবীন্দ্রনাথের অমূল্য রচনা সম্বন্ধে আমাদের উপলব্ধি / খোসে পাজ্ রড্রিগেজ
আলাপচারিতায় রবীন্দ্রনাথ ঠাকুর | এইচ. এন. ব্রেইলসফোর্ডের সঙ্গে
/ অনুবাদ: সাহানা মৌসুমী

রবীন্দ্রনাথের গল্প নিয়ে এ সময়ের গল্পকাররা / প্রমা সঞ্চিতা অত্রি
রক্তমাংসের রবীন্দ্রনাথ / রাজু আলাউদ্দিন
তুলনাহীন রবীন্দ্রনাথ / কবীর চৌধুরী
বঙ্কিমচন্দ্র–রবীন্দ্রনাথ ধর্মতর্ক
'পারস্যে': মধ্যপ্রাচ্য ও পশ্চিমা সাম্রাজ্যবাদ বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা / অদিতি ফাল্গুনী
গণশিক্ষায় কেসস্টাডি: 'হৈমন্তি'র অপুরুষ বনাম 'সমাপ্তি'র পুরুষ / এস এম রেজাউল করিম
উত্তরাধুনিকের চোখে রবীন্দ্রনাথ (সেমিনার) / আজিজ হাসান
(আমার) রবিভাব… ভাব ও অভাব / মানস চৌধুরী
একজন তৃতীয় সারির কবি": রবীন্দ্রকবিতার বোর্হেসকৃত মূল্যায়ন / রাজু আলাউদ্দিন
রবি সান্নিধ্যে / মার্গারিট উইলকিনসন (অনুবাদ: প্রিসিলা রাজ)
অশেষ রবীন্দ্র প্রীতি / সাইমন জাকারিয়া
রবীন্দ্রনাথের ছোটগল্পে ও গদ্যে মুসলমানের কথা ও প্রাসঙ্গিক ভাবনা / সাদ কামালী
ভাঙা গড়ার রবীন্দ্রনাথ: প্রাচ্যনাট-এর 'রাজা …এবং অন্যান্য' / ব্রাত্য রাইসু

লেখকের আর্টস প্রোফাইল: এস এম রেজাউল করিম
ইমেইল: rezaulkarim.manu@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts