২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য রকম উচ্চতায় সুড়ঙ্গ

দিল মনোয়ারা মনু

Published : 24 Jan 2018, 07:16 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

আমরা জানি মুক্তিযুদ্ধ বাঙালীর ইতিহাসে এক মহান অর্জন। সুখ ও শোকে মেশানো এক গৌরবময় বিজয় গাঁথা, বিজয় উপহার দিয়েছে একটি রক্তাক্ত মানচিত্র। যা প্রতিটি বালুকনা, ঘাস, ফুল, লতাপাতা, নদীর সাথে জড়িয়ে আছে ত্রিশ লক্ষ মানুষের রক্ত। সেই মানুষের একটি অংশ নারী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাঁরা ঝাপিয়ে পড়েছিলো দেশমাতৃকার এই দুরূহ সংকট কাটাতে।
নারীর পরিপূর্ণ সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও নিরঙ্কুশ ত্যাগ নিয়ে এগিয়ে চলেছে এই যুদ্ধ দিনের পর দিন। মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় শত্রুর মোকাবেলায় ঝাপিয়ে পড়লে তাদের উৎসাহ প্রেরণা, অস্ত্র জোগানের সহায়তা করা, গোপনে সংবাদ আদান প্রদান, চিকিৎসা সেবা, নিরাপদ আশ্রয়, খাবারসহ নিজের সন্তানকে যুদ্ধে পাঠানোসহ কি না করেছে এই নারীরা। এ কথা স্বীকার করতেই হবে যে তারা প্রতিরোধ সংগ্রামে এক মহান ঐতিহ্য সৃষ্টি করেছিলেন। কিন্তু পরিতাপের বিষয় সেই অনন্য ভূমিকার কথা পত্র-পত্রিকায় সেভাবে উঠে আসেনি। তুলে আনা হয়নি সেই সকল নারীদের কথাও যারা স্বামী নিরুদ্দেশ হবার পর স্থায়ী গ্রামের বাড়ি বলে কোন ঠিকানা না থাকায় অন্যত্র আশ্রয় নিতে পারেননি। এমনি এক সাহসী প্রত্যয়ী নারী জাহেদা। সেলিম আজাদ চৌধুরীর 'সুড়ঙ্গ' গ্রন্থের আপসহীন নায়িকা। সরকারী মহিলা কলেজের শিক্ষক। আধুনিক রুচিশীল মনন মেধার অধিকারী, দৃঢ়চেতা। গ্রামে স্থায়ী ঠিকানা না থাকায় অন্যত্র গেলে স্বামী ফিরে এসে যদি খুঁজে না পায় সেই শঙ্কা রয়েছে। মুসলিম লীগ পন্থি তার স্কুল পরচালোনা পরষদের লালচক্ষু এবং বোরখা পরার আদেশ অমান্য করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নিরলস থেকে যে সাহস ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন লেখক তা সহৃদয় ও দক্ষতার সাথে গুরুত্ব দিয়ে সাহসী ও অনালোচিত সে অংশটি তুলে ধরেছেন।

ভাষা, শব্দ, উপমা এবং বিশ্লেষন ও বর্ণনা গুণে যেমন এর পুরো কাহিনী যেমন হৃদয়গ্রাহী তেমনি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠক ধরে রাখার দক্ষ নিপুনতায় পাঠকমাত্রই মুগ্ধ হয়েছে। জীবনের চরম অনিশ্চয়তা নিয়েও বৃদ্ধ শ্বশুর এবং শিশু সন্তানদের নিয়ে বাধ্য হয়ে আর্মি ক্যাম্পের পাশে গোলা বারুদের টার্গেটের মধ্যে থাকতে হয়েছে। পালিয়ে অন্যত্র যাবার উপায় না থাকায় অসহায় বোধ করেছেন কিন্তু সাহস হারাননি। আর এই সাহস জুগিয়েছেন জাহেদার স্বামীর দেশ প্রেম, আদর্শ এবং সততা। সে নিখোঁজ কাজেই বৃদ্ধ শ্বশুরই তাদের একমাত্র ভরসা। সারাজীবন সৎ পথে রোজগার করে একমাত্র সন্তান সাইফকে তিনি জীবনে প্রতিষ্ঠিত করেছেন। স্ত্রী মারা যাবার পর ছেলে, ছেলের বউ, নাতি, নাতনি নিয়ে শান্তি স্বস্তিতে সংসার করছেন। ছেলের বউ তাকে কষ্ট হতে দেয়নি। সম্মান এবং যত্ম দুটোই দিয়েছে সমানভাবে। স্বামী নিখোঁজ হবার পর একমাত্র উর্পাজনক্ষম হিসেবে পুরো দায়িত্ব তার মাথার উপরে। নিদরুণ একাকীত্ব অসহায়ত্ব এখন তার জীবনের বাস্তব সত্য। প্রতিবেশীরা নানা সন্দেহের তীর ছুড়েছেন প্রতিমুহূর্ত, তার স্বামী রাজাকার হয়েছে কিনা, তাদের সাহায্য করছে কিনা, সন্দেহের এই কুৎসিত দৃষ্টি অন্যায্য মন্তব্য তাদের পীড়িত করে। প্রত্যয়ী জাহেদা ছেলেমেয়েদের সাহসের কথা আশার কথা দেশ স্বাধীন হবার এবং বাবার ফিলে আসার কথা শোনায়। অন্যত্র সরে গেলে সাইফ ফিরে এসে যদি তাদের খুঁজে না পায় সেটি হবে আরো নিদারুন কষ্টের। স্থায়ী কোন ঠিকানা নেই কেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মইন আলী বিব্রত হন, অপ্রস্তুত হন। মর্মযাতনায় ভোগেন। পৈত্রিক ভিটার প্রয়োজন যে কতখানি তিনি আজ সমস্ত হৃদয় দিয়ে অনুধাবন করেন।
সরকারি কলেজের শিক্ষক জাহেদা শিক্ষিত আধুনিক রুচিশীলতা ও মননের জন্য সকলের প্রিয়। অধ্যক্ষের কাছের মানুষ সেই কারণে যেকোন প্রয়োজনে জাহেদা তার পাশে দাড়ান। স্কুলের গর্ভনিং বডির সভাপতি মুসলিম লীগ পন্থি হওয়ায় মুক্তিযুদ্ধকালীন সময়ে তার জীবনের সমস্ত দৃশ্যপট পাল্টে যায়।
উনসত্তুরের গণ আন্দোলনে স্কুলের সকলের অংশগ্রহণের কাজে বিরোধিতা করতে সাহস না পেলেও স্কুলের সকলকে ইসলামী লেবাস পরার নিয়ম জারি করে মানসিক নির্যাতন করতে দ্বিধান্বিত হয়না। অধ্যক্ষা এ বিষয়ে সভা ডাকলে জাহেদা এ প্রস্তাবের বিরোধিতা করেন জোরালোভাবে, তিনি বলেছিলেন আমি এই প্রস্তাব মানিনা, মানবোনা যা থাকে কপালে। অন্যরা বলেন এটা মেনে নিয়ে নিজেদের অসম্মান করতে পারিনা। অধ্যক্ষা চেয়ারম্যানকে সকলের মনোভাব জানালে তিনি যথা সম্ভব নিশ্চুপ থাকেন সেই সময়ে কোন মন্তব্য করেন না। শুরু হয় যুদ্ধ প্রস্তুতি, এ যুদ্ধটা যতোনা যুদ্ধ তার চেয়ে অনেক বেশী মনস্তাত্বিক। অপারেশন সার্চ লাইট শুরু হলে এবং সারা বাংলায় ছড়িয়ে পড়ে বাঁধে সর্বাত্মক যুদ্ধ। এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেন। জাহিদাও ন্যায়ের পক্ষে অনড় এক শিক্ষাব্রতীর ভূমিকা পালন করতে থাকে।
পাকিস্তানী সেনারা যুদ্ধ বিমান চালিয়ে মানুষ হত্যা করে, শহরের সিংহ ভাগ মানুষ গ্রামে চলে যায় জাহেদা দুই সন্তান শ^শুরকে নিয়ে উপায়হীন হয়ে আতঙ্ক নিয়ে সময় কাটান। অসংখ্য লোককে ধরে নিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে তাদের কলেজ খুলে দেয়া হয়। ক্লাশ করানোর কড়া নির্দেশ আসে। একমাত্র নারী সেই প্রতিষ্ঠানে যার বোরখা নেই সে জাহেদা। আর সর্বত্র টুপি ও বোরখা।
অনেকে তখন বলেছে তারা অস্তিত্বের প্রশ্নে কৌশলগত এই পরিবর্তন করেছেন। কিন্তু জাহেদা দৃঢ়তার সাথে বলেছে বিপদ বলে নিজের জীবন দর্শনকে বিসর্জন দেবোনা। প্রয়োজনে সাময়িক পশ্চদপসারন কিন্তু এটা যে সুবিধাবাদী চরিত্র তা বুঝতে কারো অসুবিধা হলোনা। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে কয়জন শিক্ষক উপস্থিত তাদের নিয়েই ক্লাশ করা শুরু করলেন। পরিবেশটা দমবন্ধ। বোরখা না পরার আতঙ্ক নিয়ে পথে নামতে হয়।
জুলাই মাস থেকে যুদ্ধ জোরদার হতে থাকে। হিন্দুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন। মঈন আলী সারাদিন নাতিদের গল্প বলে সময় কাটায় আর বুকভরা আতঙ্ক নিয়ে স্কুলের বৈরি পরিবেশেই ক্লাশ করে বৌমা বাড়ি না ফেরা পর্যন্ত অপেক্ষা করেন। যুদ্ধ করতে হয়েছে দেশের অভ্যন্তরে নারী বৃদ্ধ এবং শিশু কিশোরদেরকেও, প্রতিমুহূর্ত বিরোধী পক্ষের সাথে কুৎসিত মন, মনোপীড়ন ও আপসকামিতার বিরুদ্ধে। তবে এটাও সত্যি এই যুদ্ধ তাদের চিন্তার দরজা খুলে দিয়েছে। তাদের সেই ত্যাগ ও সাহসের সাথে মোকাবেলা করার চিত্র এই উপন্যাসে তুলে ধরেছেন লেখক তার অন্যরকম ভঙ্গী, অন্যরকম উদারতা ও সততায়। এখানেই লেখক স্বার্থক।
জাহেদাকে স্কুলের চেয়ারম্যান ডেকে পাঠান। উপায় নেই অতএব সব শঙ্কা দ্বিধা ঝেড়ে ফেলে জাহেদা তার অফিসে যান। সেই অফিসের ঢোকার মুখেই দরজায় দাড়ানো লোকটির কুৎসিত দৃষ্টি যেন বোরখার ভেতর দিয়ে তার শরীর জরিপ করছে তার অফিসের নির্জনতা তাকে শঙ্কিত করে। চেয়ারম্যান তার বোরখা নিয়ে ব্যঙ্গ করলে তিনি দৃঢ় কন্ঠে বলেন পরিস্থিতি আমাকে ভুল শুধরানো না ভয়। জাহেদা কৌশলী হন বলেন, আপনিতো বাবার মতো। আপনাকে ভয় কিসের? এ কথায় চেয়ারম্যান কিছুটা নমনীয় হয়। তিন যখন বলেন আপনার স্বামী মুক্তিযুদ্ধে গেছেন কিনা আপনি জানেন। লেখক এখানে এই মুহূর্তে জাহেদার মনের অবস্থা এভাবে বর্ণনা করেন- "ওনার কথা শুনে এমনিতে জাহেদার পায়ের নিচের মাটি সরে গেছে, মনে হচ্ছে সে ডুবে যাচ্ছে এক অতল গহ্বরে। তখন বাইরের অন্ধকার পৃথিবীকে যেন গিলে খাচ্ছে বিশাল অজগরের মতো।"
এ কথা সত্যি এটা কি চেয়ারম্যান সাহেবরা বিশ্বাস করে তবে কি তাদের রোষানলে তাদের পরতে হবে। অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যায় সে। ভয়ে শঙ্কায় তার সমস্ত শরীর অসার হয়ে যায়। নিস্প্রান দেহটা বয়ে নিয়ে বাড়ি ফিরলে কিশোর ছেলেটি পরম মমতায় তাকে বিছানায় শুইয়ে দেয়। জাহেদার মনে হয় (লেখকের ভাষায়) ঝঞ্জা বিক্ষুব্ধ সাগরের মাঝে ছোট একটা ডিঙ্গি নৌকার উপরে দুই শিশু সন্তানসহ সে ডুবে যাবার অপেক্ষায় আছে। অনন্তকালের দূর্বিসহ যেন এই অপেক্ষার পালা।
সাইফের খোঁজ নিতে গেলে ফরেষ্ট সাহেব যখন বলেন লালপুল একটা বধ্যভূমি। প্রতিদিনই ওখানে দু'একটা লাশ পরে। শাড়ীর আচলে মুখ ঢেকে ফোঁপাতে থাকে যদি একটা বার দেখতে পারতো ওখানে সাইফের লাশ আছে কিন॥ ফরেষ্ট সাহেব দৃঢ়তার সাথে বলেন- আমাদের সাইফ এভাবে লাশ হতে পারেনা। কিন্তু তিনি নিজেই এই বিশ^াস ধরে রাখতে পারেন না। দু'হাতে চোখ মোছেন। জাহেদা হাউমাউ করে কেঁদে ওঠেন। লেখকের ভাষায়- "দু'জন দু:খী মানুষের হৃদয়ের বেদনায় স্তব্ধতা বাইরের আলো ভরা পৃথিবী থেকে সম্পূর্ণ বিছিন্ন যেন এই অফিসটা। শুধু প্রচন্ড বৈরী আতঙ্কিত পরিবেশ নয় আর্থিক অনটনও তাকে দিশেহারা করে তোলে। সুহৃদ প্রিয়ভাজনরা এই দু:সহ অবস্থার মধ্যেও তাকে কিছুটা হলেও আর্থিক সহায়তা করেছে। রাসাব সাহেব সহায়তার করার জন্য মেয়েকে পড়ার দায়িত্ব দিয়েছেন। কিন্তু তার ভিন্ন মতাবলম্বী ছেলে বোনকে জাহেদার পরানোটাকে সহজভাবে নিতে পারেনি। শঙ্কা ভয় সেখানেও। সাহেবের অফিসে তার বেতন বাবদ টাকা তুলতে গেলে জানতে পারে ইতপূর্বে সাইফ বিশ হাজার টাকা অগ্রিম নিয়েছে। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা চাইলে জানতে পারে সাইফ মৃত নিশ্চিতভাবে না জানলে বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ এই টাকা তুলতে পারবেনা। অন্তহীন সমস্যার বেড়াজালে আটকে যায় জাহেদা। সাইফ নিখোঁজ হবার পর থেকেই রাতে ঘুম হয়না প্রহর গোনে কখন ভোর হবে। আদৌ হবে কিনা? বৃদ্ধ শ^শুর কোনভাবে সাহায্য করতে না পারার অক্ষমতা নিয়ে সারারাত জোরে জোরে দোয়া দরুদ পরতে থাকেন তাতে জাহেদা কিছুটা সাহস পায়। সারাদিন রাজাকাররা রাস্তায় থাকে আর সন্ধ্যার পর থাকতো মুক্তিযোদ্ধারা। তাদের ফিস ফিস করে কথা বলার শব্দ তাদের উপস্থিতি জানান দেয়। বেশ কয়েকদিন আগে পাশের দোকানীর বউর ওপর চালানো হয় নির্মম নির্যাতন। জাহেদা ভুলতে পারেনা। স্তব্ধবতার অন্ধার নেমে আসলেই মনে হয় তেমন নিমর্মতা আবার ঘটছে কি? লেখকের ভাষায়- "রাত থমকে দাঁড়িয়ে পরে। পৃথিবীর চলার গতি স্থবির হয়ে যেন অপেক্ষা করছে একের পর এক নিমর্মতা দেখার জন্য।"
চেয়ারম্যান সাদুল্লাহ মজুমদার রাজাকার কমান্ডার, শান্তি কমিটির লোকজনের সাথে প্রায়ই সভা করেন। এমনি এক সভা করার সময়ে চেয়ারম্যান সাদুল্লাহ মজুমদার ও রাজাকার কমান্ডার হাজী আবদুল আওয়াল মুক্তিযোদ্ধাদের হাতে সদলবলে নিহত হয়। এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজাকাররা খেপে ওঠে ধরে নিয়ে যেতে থাকে সাধারণ নিরীহ মানুষজনকে।
আর এই সময়েই হোসেন আলী মুত্রে প্রকাশ পায় সাদুল্লাহ মজুমদারের নির্দেশে হাজী আওয়াল সাইফকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অপরাধে তুলে নিয়ে যেয়ে নিমর্মভাবে হত্যা করেছে। আর সহযোগিতা করে সাদুল্লাহ মজুমদারের অফিসের সেই দারোয়ান। সাইফের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মুক্তিযোদ্ধা লাভলুর দল পরবর্তী সময়ে ওই দুই রাজাকারকে হত্যা করে। এরই মধ্যে জনৈক মেজর সাইফের পরিবারকে ডেকে আনে দেখার করার উদ্দেশ্যে। জাহেদাকে যখন দ'ুদিন পর আবার একা দেখা করার কথা বলেন তখন জাহেদা তার কু মতলব আন্দাজ করতে পারে। মুক্তিযোদ্ধা লাভলু সাইফের পরিবারকে রক্ষা করার জন্য সাইফের মৃত্যুর খবর লুকিয়ে রেখে তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন। বৃদ্ধ শ^শুর ওদের সাথে যেতে রাজী হয় না কারণ সাইফ ফিরে এসে তাদের খোঁজ করবে। কিন্তু নাতি দুটির জীবন রক্ষা করা জরুরি। অবস্থা স্বাভাবিক হলে তারাতারি ফিরে আসবে এই কথা বলে একবুক আশংকা এবং চিন্তা নিয়ে মুক্তিযোদ্ধাদের ঠিক করে দেয়া মনু চেয়ারম্যানের বাড়িতে তারা আশ্রয় নেয়। কয়েকদিন পর দেশ স্বাধীন হলে তারা নিজ গৃহে ফেরার উদ্যোগ নেয়। বিপদের সময় যে পরিবারটি পরম মমতায় বুকে টেনে নিয়েছিলো তাদের প্রতি কৃতজ্ঞতায় আপ্লুত জাহেদার মন। তার মনে হয়েছে এই বন্ধন যেন মুক্তির বন্ধন, স্বাধীনতার বন্ধন। জাহেদা দুই ছেলেকে নিয়ে রিকসায় ফিরতে ফিরতে দেখে মুক্তিযোদ্ধারা বন্দুক কাঁধে ঘুরে বেড়াচ্ছে। একটা পিলারে করে দু'জন রাজাকারের লাশ ঝুলছে। লোকজন জটলা করে তাদের গায়ে থু থু ছিটাচ্ছে।
জাহেদা বাড়ি ফিরে নিমর্ম সত্যিটা জানতে পারে। তারা বাড়ি থেকে অন্যত্র চলে যাবার পর প্রায়ই রাজাকাররা তাদের বাড়িতে আসতো তাদের খোঁজ নিতে। কোন একসময়ে এই বৃদ্ধ মানুষটিকে তারা মেরে যায়। লাশ থেকে দুর্গন্ধ বের হলেই পাড়া প্রতিবেশিরা এই মৃত্যুর খবর জানতে পারে। সন্তান বৎসল এই পিতা ছেলে নিখোঁজের পর জায়নামাজের সারারাত্রি কান্নাকাটি করেছে। মাঝরাতে কষ্ট সহ্য করতে না পেরে উদভ্রান্তের মত অন্ধকারে হাতরে হাতরে জাহেদার কাছে ছুটে গেছেন ছেলের খোঁজ করতে। ছেলেকে ফিরে পেলেন না উপরন্তু জীবন দিতে হল ওই রাজাকারদের হাতে।
জাহেদা ফেরার পর একে একে আসে মুক্তিযোদ্ধার দল। আসে স্কুলের বড় আপা এবং তার সহকর্মীরা। টাকা ভরা খাম দিয়ে বলেন আপাতত চলার জন্য দিলাম। সাইফ মুক্তিযোদ্ধাদের কাছে আক্ষেপ করে বলতেন- তোরা দেশের জন্য সরাসরি যুদ্ধ করছিস আমি পারছিনা। উত্তরে তারা বলেছিলো অস্ত্র হাতে যুদ্ধ করলেই যুদ্ধ হয়না। আপনি একটা পূর্ণাঙ্গ পরিবার মাথায় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাহায্য করেছেন, আপনিই তো এক সাহসী মুক্তিযোদ্ধা- আমাদের চেয়ে বেশি সাহসী। এদের কথাবার্তার এমনি এক পর্যায়ে জাহেদা বুঝতে পারে সাইফ আর বেঁচে নেই।
লেখক এই উপন্যাসের শেষ এভাবে করেছেন। "জাহেদা মনে করে এই পৃথিবীতে সে একা একজন। শরীরটা অবশ লাগে উত্তেজনা ভয়ে আতঙ্কে দিনের পর দিন, রাতের পর রাত কাটে। না ছিল স্ব¯ি,Í না ছিল ঘুম। এক সময় গভীর ঘুমে তলিয়ে যায়। ক্লান্ত বিধস্ত জাহেদার দু'চোখের কোনা দু'ফোটা অশ্রুবিন্দু বুঝিয়ে দেয় সাইফ ছিল, সাইফ আছে।
এ ছিল দেশের ভিতরে মুক্তিযুদ্ধে শহীদ সাইফের স্ত্রী জাহেদার একার লড়াই। সে যুদ্ধ ছিল পাড়া প্রতিবেশি কর্মস্থলসহ অনেক বদলে যাওয়া চেনা মানুষের সঙ্গে। সেই আত্মত্যাগ গভীর ঔদার্য মমত্ববোধের মধ্য দিয়ে এই উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে অন্যরকম ভঙ্গী, অন্য উদারতা ও উচ্চতায়।
১৪২ পৃষ্ঠার এই বইটির মূল্য ৩০০ টাকা। মুক্তিযুদ্ধের আলো আধারির প্রেক্ষাপটে আকা প্রচ্ছদটি অনবদ্য। প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর। প্রকাশক শরীফা বুলবুল।
যারা একান্ত বাধ্য হয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাথে আপোস না করে সাহসের সাথে সবরকম প্রতিকুলতার সাথে যুদ্ধ করেছে, হারিয়েছেন স্বামী ও শ^শুরের মতো দায়িত্ববান অভিভাবককে। তারা এমনটি এবং আরো ভয়ঙ্কর কিছু হতে পারে জানা সত্ত্বেও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এতটুকু সরে আসেননি। লেখক তার ভালোবাসা, দায়বদ্ধতা এবং সততার সাথে হৃদগ্রাহী করে সেই কাহিনী তুলে ধরেছেন। এখানেই তিনি অনবদ্য, তার সার্থকতা। বইটির বহুল প্রচার কামনা করছি।