বইমেলার উল্লেখযোগ্য কিছু বই
এবারের বইমেলায় মোট ৩ হাজার ৬৬৯টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্প ৩৯৫টি, উপন্যাস ৫৪৬টি, প্রবন্ধ ২৬১টি, কবিতা ৮০৩টি, গবেষণা ১১০টি, ছড়া ১৫৮টি, শিশুসাহিত্য ১৬৪টি, জীবনী ও স্মৃতিচারণ ১১৮টি, রচনাবলী ৮টি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ৯৬টি, নাটক ৩৩টি, গণিত ও বিজ্ঞান ৭১টি, ভ্রমণ ৬৫টি, ইতিহাসবিষয়ক ৫১টি, রাজনীতি বিষয়ক ২৮টি, চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক ৪০টি, কম্পিউটারবিষয়ক ৯টি, রম্য ও ধাঁধা ১১৭টি, ধর্মীয় ২৬টি, অনুবাদ ৫৯টি, অভিধান ৩টি, সায়েন্সফিকশন ৩৮টি অন্যান্য ৪৬৮টি। বিপুল সংখ্যক বই থেকে মাত্র অল্প কিছু উল্লেখযোগ্য বই পরিচিতিসহ এই নিবন্ধে তুলে ধরা হলো। নিবন্ধটি তৈরি করেছেন বিডিনউজটোয়ান্টিফোরডটকমের প্রতিবেদক মামুনুর রশীদ মামুন ও আশিক হোসেন
১. বইয়ের নাম: নিরালা নীলে
লেখক: আসাদুজ্জামান নূর
প্রকাশক: শুদ্ধশ্বর
প্রচ্ছদ: শিবলু কুমার শীল
মুল্য: ১৪০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: আত্মজীবনীমুলক এ গ্রন্থটিতে লেখকের ছেলেবেলা আর অভিনয় জীবনের স্মৃতিকথা লিপিবদ্ধ হয়েছে। ১৮ বছর বয়সে ফাঁকা পকেটে এক বুক স্বপ্নের উপরে ভর করে রাজধানীতে তার আবির্ভাব। তার মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনয় জীবনের নানা উত্থান ও পতনের কথা বলেছেন এ বইটিতে।
২. বইয়ের নাম: মেঘের উপরে বাড়ি
লেখক: হুমায়ুন আহমেদ
প্রকাশক: অন্যপ্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুল্য:২০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: উপন্যাসটি আবর্তিত হয়েছে একজন মৃত ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র একজন পদার্থ বিজ্ঞানের শিক্ষক। এই কেন্দ্রীয় চরিত্রের মৃত্যু পরবর্তী অভিজ্ঞতার বর্ণনা নিয়ে লেখা হয়েছে ৯৫ পৃষ্ঠার এ উপন্যাসটি।
৩ বইয়ের নাম: রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র
সম্পাদক: সুব্রত বড়ুয়া
প্রকাশক: মুর্ধণ্য
প্রচ্ছদ: আবির অর্ণব
মুল্য: ১২০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সাহিত্যে, সঙ্গীতে ও শিল্পকলায় রবীন্দ্রনাথ, বিজ্ঞানে জগদ্বীশচন্দ্র বসু- এ দুই অসাধারন পুরুষ একই বাংলার ইতিহাসে দেখা দিয়েছিলেন। এ দুজন মহাপুরুষের বন্ধুত্বের কাহিনী এই বই। রবীন্দ্রনাথের জন্মের দেড়শত বছর উপলক্ষে এ বছর গ্রন্থমেলায় ১৫১ টি রবীন্দ্র স্মারকগ্রন্থ প্রকাশ করে প্রকাশনা সংস্থা মুর্ধণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বই হলো এটি।
৪. বইয়ের নাম: এ শর্ট হিষ্টরি অব আওরঙ্গজেব
লেখক: স্যার যদুনাথ সরকার
অনুবাদ: খসরু চৌধুরী
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুল্য: ৫০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: ১৯৩০ সালে প্রকাশিত ৫ খন্ডের 'এ শর্ট হিষ্টরি অব অওরঙ্গজেব' এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে বর্তমান সংস্করনটি।
শিক্ষার্থী এবং আগ্রহী পাঠকদের জন্য সংক্ষেপের কাজটি লেখক নিজেই করেছেন। মোঘল সম্রাট অওরঙ্গজেবের সময়কার ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ধারা বর্নিত হয়েছে বইটিতে। ১৬১৮ সাল থেকে শুরু করে ১৭০৭ পর্যন্ত সময়কালের পর্যালোচনা করা হয়েছে।
৫. বইয়ের নাম: মনসুর হাল্লাজের কবিতা
অনুবাদক: জাভেদ হুসেন
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুল্য: ৩০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: বইটি মূলত কবিতার বই হলেও এর সাথে রয়েছে আরো অনেক কথা। ইরাকের কবি মনসুর হাল্লাজের কবিতার মূল আলোচনায় স্থান পেয়েছে তৎকালিন সমাজ ব্যাবস্থা, অর্থনীতি, রাজনীতি ও শ্রেনী। সেই সাথে খোঁজা হয়েছে একটি প্রশ্নের উত্তর 'প্রাচ্যের ইতিহাস কেন ধর্মের ইতিহাস বলে মনে হয়।'
৬. বইয়ের নাম: ঢাকার স্মৃতি ১২
সম্পাদক: মুনতাসির মামুন
প্রকাশক: মাওলা ব্রাদার্স
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
মুল্য: ২০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মুঘল আমলে স্থাপিত তিনটি নগরীর মধ্যে ঢাকা সবচেয়ে প্রাচীন। ঢাকার ইতিহাস বর্ননা করে ইতিমধ্যে সিরিজটির ১১টি খন্ড প্রকাশিত হয়েছে। দ্বাদশ খন্ডে বিশশতকের চল্লিশ ও পঞ্চাশ দশকের ঢাকার একটি সমৃদ্ধ বিবরণ তুলে ধরা হয়েছে । এ খন্ডে বর্নিত হয়েছে অলকনন্দা দাশগুপ্ত পটেল, রিজিয়া রহমান ও রাবেয়া খাতুনের স্মৃতিকথা।
৭ . বইয়ের নাম: জোড়াতালির গল্প
লেখক: মণীশ রায়
প্রকাশক: মিজান পাবলিশার্স
প্রচ্ছদ: মাসুম রহমান
এটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ।
মণীশ রায় আশির দশকের অন্যতম গল্পকার। জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, ১৯৬৪ সনের ১৪ এপ্রিল। ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর , চাকুরি করেন বীমা কোম্পানীতে।
প্রথম গল্পগ্রন্থ 'জীবন যখন শুকায়ে যায়', মুক্তধারার চিত্তবাবুর হাত ধরে বের হয়। পরবর্তীকালে ঐতিহ্য সহ অনেক স্বনামখ্যাত প্রতিষ্ঠান তাঁর গল্প-উপন্যাস প্রকাশ করে।
তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য।
৮. বইয়ের নাম: ক্রিকেট সমগ্র
লেখক: নির্মলেন্দু গুণ
প্রকাশক : মিজান পাবলিশার্স
প্রচ্ছদ: নির্মলেন্দু গুণের পরিকল্পনা অবলম্বনে পিয়াস খান
মুল্য: ২০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: ডন ব্যাডম্যান থেকে শুরু করে সাকিব আল হাসান পর্যন্ত বিখ্যাত সব ক্রিকেটারকে নিয়ে এবং ক্রিকেটের ইতিহাস বর্ননা করা হয়েছে এ বইটিতে। এছাড়াও বিভিন্ন সময়ে ক্রিকেটের বিবর্তন, পরিসংখ্যানও উল্লেখ করা হয়েছে। সেই সাথে রয়েছে দুনিয়া জোড়া ক্রিকেটের বিভিন্ন ষ্টেডিয়ামের সচিত্র বর্ননাও।
৯. বইয়ের নাম: লেস ওয়ালেসার দেশে
লেখক: শাকুর মজিদ
প্রকাশক: অবসর
প্রচ্ছদ: মাসুম রহমান
মুল্য:৫০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সমাজতন্ত্র পরবর্তী পুনর্গঠিত পোল্যান্ডে তিন সপ্তাহের ভ্রমনের অভিজ্ঞতায় লেখা হয়েছে বইটি। পোল্যান্ডের ইাতহাস বর্ননার পাশাপাশি বিবরণ রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানেরও। রয়েছে প্রচুর রঙিন আলোকচিত্রের ব্যবহার।
১০. বইয়ের নাম: খঞ্জ হংসীর গান
লেখক : অদিতি ফাল্গুনী
প্রকাশক: শুদ্ধস্বর
প্রচ্ছদ: শিবু কুমার শীল
মূল্য: একশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: 'খোঁড়া হাঁস/ তুমি এক পা হাঁটো…/ ধীরে ধীরে দুই পা…/ রৌদ্রে বেজেছে অমল শরৎ দিন/ খঞ্জ হংসী পাখায় বেজেছে বীণ?'
দুই সর্গে রচিত অদিতি ফাল্গুনীর কবিতার বই। প্রথম সর্গ 'খঞ্জ হংসীর গান', দ্বিতীয় সর্গ 'অমল কাঙালিনী'।
১১. বইয়ের নাম: ফোক টেলস আব বাংলাদেশ
লেখক: কবির চৌধুরী
প্রকাশক: এ্যাডর্ন পাবলিকেশনস
প্রচ্ছদ: রফিকুন নবী
মুল্য: ২০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আটটি লোককথা নিয়ে ইংরেজী ভাষায় রচিত বইটি মূলত লেখা হয়েছে অবাঙালী পাঠকদের জন্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোককথা, গান, প্রবাদ প্রবচনগুলোর সাথে অন্যান্য দেশের লোককথার একটি তুলনামূলক চিত্রও পাওয়া যাবে এ বইটি থেকে। লেখকের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোককথাগুলোর মাধ্যমে দেশের প্রচীন সংস্কৃতি ও প্রত্নতাত্মিক উপাদান সম্বন্ধে পাঠকদের একটি ধারণা দেয়ার।
১২. বইয়ের নাম: মুঠোফোনের কাব্যসমগ্র
লেখক: নির্মলেন্দু গুণ
প্রকাশক: বিভাস
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুল্য: ১২৫ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মুঠোফোনের কাব্য বইটির প্রথম সংস্করন হয়েছিলো ২০০৫ সালে। আগের সংস্করন থেকে কয়েকটি কবিতা বাদ দিয়ে আরো নতুন কয়েকটি কবিতা নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে বইটি। বইটিতে গুণের লেখা ১৫৬ টি কবিতা রয়েছে।
১৩. বইয়ের নাম: বাঙালি সংস্কৃতি ও অন্যান্য
লেখক: আনিসুজ্জামান
প্রকাশক: জাগৃতি প্রকাশনী
প্রচ্ছদ: সব্যসাচি হাজরা
মুল্য: ১৭৫ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মূলত এটি লেখকের একটি বক্তৃতা সংকলন। এতে স্থান পেয়েছে লেখকের বিভিন্ন সময়ে দেয়া আটটি বক্তৃতা। লেখকের পক্ষ থেকে বাঙালী জাতিস্বত্তা ও সংস্কৃতির ভাবগত ইতিহাসের জায়গাটা ধরার চেষ্টা করা হয়েছে । ইতিহাসের ধারায় কোন পথে আমরা অগ্রসর হই, কখন- বা পিছিয়ে পড়ি, তারও একটি হিসাবনিকাশের চেষ্টা আছে এসব লেখার মধ্যে।
১৪. বইয়ের নাম: রাষ্ট্র ও সংস্কৃতি
লেখক: সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশক: জাগৃতি প্রকাশনী
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মুল্য: ২০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: এটি লেখকের একটি প্রবন্ধগ্রন্থ। প্রবন্ধগুলোতে সংস্কৃতির উপরে রাষ্ট্রের প্রভাব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তিনটি ছাড়া সবগুলো প্রবন্ধই বাংলাদেশকে নিয়ে। ওই তিনটি প্রবন্ধে সাতচল্লিশের পরের পশ্চিম বঙ্গ, রামায়নের লঙ্কা ও আধুনিক আমেরিকার কথা বলা হয়েছে। আলাপচারিতার ভঙ্গিতে লেখা বইটি পাঠককে রাষ্ট্র এবং সংস্কৃতি নিয়ে চিন্তার অবকাশ দেবে।
১৫. বইয়ের নাম: কবিতা একাত্তর
লেখক: হেলাল হাফিজ
প্রকাশক: বিভাস
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুল্য:২৫০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: ১৯৮৬ সালে প্রকাশিত যে জলে আগুন জ্বলে এর পর দীর্ঘ বিরতি শেষে এবছর বইমেলায় এসেছে কবি হেলাল হাফিজের নতুন এ কাব্যগ্রন্থটি। এতে যে জলে আগুন জ্বলের কবিতাগুলোসহ নতুন ৩০ টি কবিতা স্থান পেয়েছে। মূল কবিতার পাশাপাশি কবিতাগুলোর ইংরেজী অনুবাদও স্থান পেয়েছে গ্রন্থটিতে। বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করেছেন যুবক অনার্য। যুদ্ধ, শোষণ ও প্রতারনায় পীড়িত আধুনিক জীবন সম্বন্ধে কবির অনুভুতি কবিতার মূল বিষয়বস্তু।
১৬. বইয়ের নাম: রাজনৈতিক কবিতা
লেখক : রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রকাশক: বিভাস
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২০০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: কবির বিভিন্ন সময়ে লেখা ৮ টি কাব্যগ্রন্থের মোট ১১১ টি কবিতা এ সংকলনে স্থান পেয়েছে । ১৯৭৯ সালে প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থ 'উপদ্রুত উপকুল', ১৯৮১ সালে প্রকাশিত 'ফিরে চাই স্বর্ণগ্রাম', ১৯৮৪ সালে 'মানুষের মানচিত্র', ১৯৮৬ সালে 'ছোবল', ১৯৮৭ সালে 'গল্প', ১৯৮৮ সালে 'দিয়েছিলে সকল আকাশ', ১৯৯০ সালে 'মৌলিক মুখোশ', ১৯৯২ সালে প্রকাশিত 'এক গ্লাশ অন্ধকার' থেকে কবিতাগুলো নেয়া হয়েছে।
১৭ . বইয়ের নাম: লুচ্চা
লেখক : হরিশংকর জলদাস
প্রকাশক: শুদ্ধস্বর
প্রচ্ছদ: শিবু কুমার শীল
মূল্য: একশ পঞ্চাশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: প্রান্তজনের জীবনচিত্র আঁকিয়ে হরিশংকর জলদাস এর ছয়টি গল্পের সংকলন 'লুচ্চা'। গল্পগুলো হচ্ছে লুচ্চা, চিঠি, প্রতীক্ষা, ভাঙন, ভালোবাসার পিঁড়ি ও পরম্পরা।
১৮ বইয়ের নাম: কেপলার টুটুবি
লেখক : মুহাম্মদ জাফর ইকবাল
প্রকাশক: তাম্রলিপি
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: দুইশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মানবজাতির মধ্যে কৌশলে ক্রমাগত ঢুকে পড়ছে জৈবিক রোবোমানব। এককালে মানুষের হাতে সৃষ্ট ভালবাসা ও মানবীয় সকল আবেগ বিবর্জিত অবিকল মানুষের প্রতিরুপ রোবো মানবরা মস্তিস্কের প্রোগ্রাম পাল্টে হয়ে উঠছে সয়ম্ভু। মানবজাতিকে নিশ্চিহ্ন করে দখল করে নিচ্ছে পৃথিবী। এবার লড়াই সকল মানবীয় গুণাবলীসম্পন্ন মানবজাতি আর প্রবল কর্মক্ষম ও বুদ্ধিমত্তাসম্পন্ন বোবোমানবের। এই লড়াইয়ে জয়ী হয়ে মানুষ কি পারবে কেপলার টুটুবির বুকে নতুন ভালবাসার বসত গড়তে? এবারের বইমেলায় মুহাম্মদ জাফর ইকবালের একমাত্র বৈজ্ঞানিক কল্পকাহিনী 'কেপলার টুটুবি'।
১৯. বইয়ের নাম: ভাষার প্রাণ ভাষার বিতর্ক
লেখক : সৌমিত্র শেখর
প্রকাশক: বিভাস
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: দুইশ ৫০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: এই গ্রন্থের প্রবন্ধগুলিতে বাংলা ভাষায় শব্দ ব্যবহার, , বাক্যগঠন, পঠন-পাঠন ও বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে এর অবস্থান কি হওয়া উচিত এসব বিষয়ে এবং প্রবন্ধকারের দৈনিক প্রথম আলো এবং সংবাদ পত্রিকায় প্রকাশিত ভাষা বিতর্ক স্থান পেয়েছে। উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হচ্ছে, 'বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে কথ্য বাংলার রুপ', প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলা শিক্ষা', 'ভাষা নীতি ও ভাষা পরিকল্পনা', 'গণমানুষের ভাষা: বাংলার প্রাণসুতো' ইত্যাদি।
২০. বইয়ের নাম: রূপ-রূপালী
লেখক : মুহাম্মদ জাফর ইকবাল
প্রকাশক: সময়
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: দুইশ ২৫ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: রূপা খুব ভালো করে জানে কেউ আদর দিয়ে তার মাথা খায়নি। তাদের তিন ভাইবোনের মাঝে সে কালো এবং একটু মোটা। তার চেহারাটাও এমন কিছু আহামরি না। চোখে ভারি চশমা থাকার কারনে চোখগুলোকে দেখায় ছোট ছোট।
সেই ছোট থেকে সে লক্ষ্য করেছে আব্বু আম্মুর আদর সোহাগ তার বড় বোন তিয়াসা আর ছোট ভাই মিঠুনের জন্য। তার জন্য কখনোই কিছু ছিল না। রূপ-রূপালী এই সাদামাটা রুপা, তার বন্ধু-বান্ধব এবং তার নিজস্ব জগতের গল্প। গল্পটা মমতার ভালোবাসার এবং অন্য এক আলোর।
২১. বইয়ের নাম: বিষয় নদী: ড. আইনুন নিশাতের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা
লেখক : শেখ রোকন
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: চারু পিন্টু
মূল্য: একশ ৫০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: একমাত্র বিষয় 'নদী' নিয়ে ড. আইনুন নিশাতের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা এই গ্রন্থের উপজীব্য। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নদী রক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে আইনুন নিশাতে মৌলিক চিন্তা সুবিদিত। বিশেষজ্ঞ হলেও গ্রন্থটিতে তার নদী বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও সরল ব্যাখা নদী নিয়ে আগ্রহী পাঠকের কৌতূহল মেটাবে।
২২ . বইয়ের নাম: ৭১ এর রোজনামচা
লেখক : আহসান হাবিব
প্রকাশক: বর্ষা দুপুর
প্রচ্ছদ: মেহেদী হক
মূল্য: দুইশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: একাত্তরে লেখক ছিলেন ক্লাস সিক্সের ছাত্র। সেই বয়সেই মুক্তিযুদ্ধ দেখেছেন ভয়ঙ্করভাবে। অনেক লোমহর্ষক ঘটনার স্বাক্ষী তিনি। সেই সময় একটা ডায়েরী লেখার চেষ্টা করেছিলেন, পরে সেটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়া সেই ডায়েরীর স্মৃতির আলোকে এই গ্রন্থ।
২৩ . বইয়ের নাম: উনিশ শতকের মধ্যশ্রেণি ও বাংলা সাহিত্য
লেখক : আবুল কাসেম ফজলুল হক
প্রকাশক: জাগৃতি প্রকাশনী
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: একশ পঁচাত্তর টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: ব্রিটিশ-শাসিত বাংলার সমাজব্যবস্থা ও জনজীবনের পুনর্গঠন, বাঙালির জাগরণ, নতুন সাহিত্যসৃষ্টি এবং ধর্মসংস্কার ও সমাজসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির অসামান্য সৃষ্টিশক্তির অভিব্যক্তি ইত্যাদির চিত্তাকর্ষক বর্ননা আছে এ গ্রন্থে। বর্তমান গ্রন্থে লেখকের পর্যবেক্ষণ: রামমোহন-ভবানীচরন-ঈশ্বরগুপ্তের হাতে বাংলা সাহিত্যের আধুনিক যুগের শৈশব, প্যারীচাঁদ-বিদ্যাসাগর-মধুসূদন-দীনবন্ধুর হাতে কৈশোর। এভাবে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে আধুনিকতাবাদীগন। শ্রেণীসংগ্রাম ও সৃষ্টিশীলতার সূত্র ধরে লেখক চেয়েছেন অতীতের গর্ভ থেকে বর্তমানকে মুক্ত করতে এবং যুগান্তরের অস্ফুট মহান সম্ভাবনাকে উন্মোচন করতে।
২৪. বইয়ের নাম: সেরা আবদুল মান্নান সৈয়দ
সংকলন ও প্রকাশ: মিজান পাবলিশার্স
প্রচ্ছদ: রফিকুল ইসলাম দুলাল
মূল্য: দুইশ ৫০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সাহিত্য সমালোচক আবদুল মান্নান সৈয়দ এর সেরা ২২ টি রচনা স্থান পেয়েছে এই সংকলনটিতে। এর মধ্যে উল্লেখযোগ্য রচনাগুলো হচ্ছে 'আধুনিকতা ও রবীন্দ্রনাথ', 'জীবনানন্দ দাশ ছন্দ', 'আধুনিক সাহিত্যের মূলসূত্র' 'তিন ঠাকুরের মেঘদূত', 'আবু সায়ীদ আইয়ুব: অনুযাত্রী নয়-সহযাত্রী', 'মাইকেল মধুসূদন দত্ত বহে জলবতী নদী' প্রভৃতি।
২৫. বইয়ের নাম: মজার পড়া ১০০ ছড়া
লেখক : ফয়েজ আহ্মদ
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
প্রচ্ছদ ও অলঙ্করণ: সৈয়দ এনায়েত হোসেন
বইনকশা: ধ্রুব এষ
মূল্য: দুইশ দশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের ছড়ায় আমূল পরিবর্তন ঘটেছে। একসময় ছড়া ছিল শিশুদের ঘুমপাড়ানির উপকরণ, তা এখন ঘুমজাগানিয়া স্লোগাণে পরিণত হয়েছে। এদেশে যারা ছড়াসাহিত্যকে সমৃদ্ধ ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন তাদের মধ্য থেকেই সদ্যপ্রয়াত ফয়েজ আহ্মদ, সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, ফারুক নওয়াজ এবং রহীম শাহ এই ছয়জন ছড়াশিল্পীর প্রত্যেকেরই আলাদা আলাদা ছয়টি বই 'মজার পড়া ১০০ ছড়া' মেলায় এনেছে অ্যাডর্ন পাবলিকেশন। প্রত্যেক বই এর ছবি ও অলঙ্করণ শিল্পী আলাদা।
২৬. বইয়ের নাম: কেশের আড়ে পাহাড়
লেখক : শাহাদুজ্জামান
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: শিবু কুমার শীল
মূল্য: একশ ৭০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মননশীল কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের নয়টি গল্পের সংকলন 'কেশের আড়ে পাহাড়'। গল্পগুলো হচ্ছে মহাশূন্যে সাইকেল, তারপর যেতে যেতে, বুক শেলফে বাঘ, অন্ধ শাজাহান, ঠাকুরের সঙ্গে, ঘাসের উপর সবুজ বাতাস, আমি ও মাইকোবেকরিয়াম টিউবারকুলি, বন্ধুর নোটবুক এবং 'মাজার, টেবিল টেনিস, আসলি মোরগ'।
২৭. বইয়ের নাম: দি রেড মাওলানা
লেখক : নুরুল কবীর
প্রকাশক: সংহতি
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: দুইশ ৮০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন- কর্মের আখ্যান 'দি রেড মাওলানা'। ইংরেজি দৈনিক 'নিউ এজ' এবং 'সাপ্তাহিক বুধবার' এর সম্পাদক নুরুল কবিরের এই বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী।
২৮. বইয়ের নাম: প্রবন্ধ সমগ্র সরদার ফজলুল করিম (১ ও ২)
লেখক : সরদার ফজলুল করিম
প্রকাশক: অন্বেষা
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
সংক্ষিপ্ত পরিচিতি: দার্শনিক সরদার ফজলুল করিমের প্রায় শতাধিক প্রবন্ধ স্থান পেয়েছে দুই খন্ডের এই সমগ্রে।
২৯. বইয়ের নাম: বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র: নতুন সিনেমার সম্ভাবনা ও চ্যালেঞ্জ
লেখক : ফাহমিদুল হক
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: একশ পঞ্চাশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সাম্প্রতিক চলচ্চিত্র ভাবনায় ডিজিটাল চলচ্চিত্র প্রসঙ্গটি এক গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে নিঃসন্দেহে। সেই পরিপ্রেক্ষিতে এই গ্রন্থে বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, প্রবণতা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ডিজিটাল চলচ্চিত্রের ধারণাটি তাত্ত্বিকভাবে ব্যাখ্যার প্রয়াসও রয়েছে। বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র নিয়ে নির্মাতা ও চলচ্চিত্র সংসদ কর্মীরা কে কী ভাবছেন তাও এই গ্রন্থে উঠে এসেছে। 'অন্তর্যাত্রা' ও 'ব্লাকআউট'- নির্বাচিত এই দুটি ডিজিটাল চলচ্চিত্রের সমালোচনা বাংলাদেশের বর্তমান ডিজিটাল চলচ্চিত্রের হাল সম্পর্কেও ধারণা দেবে।
৩০. বইয়ের নাম: আলাপচারিতা
লেখক : রাজু আলাউদ্দিন
মূল্য : ৯৯৫ টাকা।
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ২০১২
প্রচ্ছদ : সেলিম আহম্মেদ
প্রকাশক : পাঠকসমাবেশ এর পক্ষে সাহিদুল ইসলাম কিজু।
সংক্ষিপ্ত পরিচিতি: এটি লেখকের ১১তম গ্রন্থ। বিভিন্ন সময় গ্রহীত বাংলাদেশের উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকারের সংকলন। বইটি মুদ্রণে যত্নশীলতা চোখে পরার মতো এবং ভালো মানের কাগজে মুদ্রিত হওয়ার কারণে দৃষ্টিনন্দন। মুল্য বেশ চড়া। নয়ের দশকের সাড়া জাগানো সাক্ষাৎকারগুলোর পাশাপাশি এতে রয়েছে সাক্ষাৎকারগুলোকে কেন্দ্র করে বিতর্ক এবং লেখক ও পাঠকদের প্রতিক্রিয়াগুলোও।
৩১. বইয়ের নাম: ডিজিটাল ফ্যাসিবাদ
লেখক : ফরহাদ মজহার
প্রকাশক: জাগৃতি প্রকাশনী
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: দুইশ পঁচিশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: আঞ্চলিক বা আন্তর্জাতিক পরাশক্তির বেধে দেয়া ছকে বাংলাদেশের রাজনীতিকে সেক্যুলার বনাম ইসলামের লড়াই আকারে যে বা যারাই সাজাতে চাইছেন তাদের উদ্দেশ্যে, সাম্রাজ্যবাদী পরিকল্পনা আর নিওলিবারেল বিশ্বব্যবস্থার অন্তর্গত চাহিদার আলোকে বর্তমানে ফ্যাসিবাদী ক্ষমতার উত্থানকে ফরহাদ মজহার চিহ্নিত করতে চেয়েছেন এই গ্রন্থে। একই সঙ্গে বিপদজনক বিভাজন এড়িয়ে জনগণের লড়াইকে সংগঠিত করার পথ এবং পদ্ধতিও তার অন্বিষ্ট।
৩২. বইয়ের নাম: চলচ্চিত্রের চালচিত্র
লেখক : জাকির হোসেন রাজু
প্রকাশক: জাগৃতি প্রকাশনী
প্রচ্ছদ: ফয়সল আরেফিন
মূল্য: একশ নব্বই টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: চলচ্চিত্র মাধ্যমের নন্দনতাত্ত্বিক ও রাজনৈতিক-অর্থনৈতিক প্রবণতা এবং আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে নানামুখী সিনেমার বিকাশ এই বইয়ের উপজীব্য। 'চলচ্চিতের চরিত্র' আলোচনা দিয়ে শুরু করে এই বইয়ের নিবন্ধগুলো 'চলচ্চিত্রের শিল্পরুপ', 'চলচ্চিত্র-টেক্সট: নির্মাণ প্রেক্ষাপটে' ও 'জাতীয় পরিমন্ডলে চলচ্চিত্র'- এই তিনটি পর্বে বিন্যাস্ত। এখানে আলোচনায় যেমন এসেছে বিশ্বখ্যাত চলচ্চিত্র স্রষ্টা চ্যাপলিন বা জাঁ ককতো'র ছবি নির্মাণের বৈশিষ্ট্য, তেমনি স্থান পেয়েছে যুগান্তকারী চলচ্চিত্র সিটিজেন কেন ও রশোমন'র বিশদ ও নিবিড় বিশ্লেষণ। নন্দনতাত্ত্বিক, মার্কসীয়-ভাবাদর্শবাদী ও জাতীয় চলচ্চিত্র- চলচ্চিত্র অধ্যয়নের এই তিন ধারায় সিনেমার শিল্পরুপ ও বানিজ্য-ধারা অনুধাবনের প্রয়াস এই গ্রন্থ। পরিশিষ্টে যোগ হয়েছে উনিশ শতক থেকে আজ পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রের ঐতিহাসিক পথ পরিক্রমার অনুপুঙ্খ বিবরণী।
৩৩. বইয়ের নাম: মুক্তিসংগ্রামে আত্রাই: কৃষক সংগ্রাম, মুক্তিযুদ্ধ, নকশাল আন্দোলন ও দুই পতাকা
লেখক: ওহিদুর রহমান
প্রকাশক: সংহতি প্রকাশন
প্রচ্ছদ: অমল আকাশ
মূল্য: একশ পঁচাত্তর টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মুক্তিসংগ্রামে আত্রাই: কৃষক সংগ্রাম, মুক্তিযুদ্ধ, নকশাল আন্দোলন ও দুই পতাকা গ্রন্থটি নওগাঁ জেলার আত্রাই ও পাশ্ববর্তী সাতটি থানা নিয়ে গঠিত একটি মুক্তাঞ্চলে শক্তিশালী কৃষক ভিত্তির উপর দাঁড়িয়ে পরিচালিত মুক্তিযুদ্ধের একটি দলিল। গ্রন্থটিতে মুক্তিযুদ্ধের ঠিক পূর্বেকার রাজশাহী, নওগাঁ অঞ্চলের রাজনৈতিক পরিপ্রেক্ষিত, মুক্তিযুদ্ধের সময়কার আত্রাই থানার যুদ্ধকালীন ঘটনাবলি আলোচিত হয়েছে। একইসাথে স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন অভিজ্ঞতাও লেখক তার নিজস্ব রাজনৈতিক চিন্তা অনুসারে সারসংকলন করেছেন।
৩৪. বইয়ের নাম: দুখিয়ার গল্প
লেখক : আসাদ চৌধুরী
প্রকাশক: গদ্যপদ্য
প্রচ্ছদ ও অলঙ্করণ: মোস্তাফিজ কারিগর
মূল্য: ৮০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: কিশোরগঞ্জের লোককাহিনী অবলম্বনে বাচ্চাদের জন্য কবি আসাদ চৌধুরীর পুনর্কথন 'দুখিয়ার গল্প'। বইটির চমৎকার আঞ্চলিক রপকথাটির পাশাপাশি ইলাস্ট্রেশনও বাচ্চাদেরকে আকৃষ্ট করবে।
৩৫. বইয়ের নাম : আবদুল মান্নান সৈয়দ : সর্বসত্ত্বা নিমগ্ন সাহিত্যিক
লেখক : আহমাদ মাযহার
প্রকাশক : পাঠকসমাবেশ
প্রচ্ছদ : লুৎফর রহমান রিটন
মূল্য : ২৮৫ টাকা
আবদুল মান্নান সৈয়দ ছিলেন বাংলাদেশের সাহিত্যের একজন বহুগুণান্বিত প্রতিভা। সাহিত্য ছিল তাঁর মনোযোগের কেন্দ্র। গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ নাটক ইত্যাদি সকল মাধ্যমেই প্রতিভার পরিচয় দিয়েছেন। আহমাদ মাযহার এই বিস্ময়কর প্রতিভার সৃষ্টিকর্মকে অন্তরঙ্গভাবে জানেন। ব্যক্তিগত পরিচয়ের সূত্রে সাহিত্যের নানা দিক নিয়ে তাঁর সঙ্গে অনেক ভাব-বিনিময় হয়েছে। সুদীর্ঘকাল ধরে আবদুল মান্নান সৈয়দের রচনাসম্ভারের অন্তরঙ্গ পঠন-পাঠন আহমাদ মাযহারকে তাঁর সাহিত্যের মূল্যায়নে তীক্ষ্ণধার করে তুলেছে! এই বইয়ে তাঁর সৃষ্টিকর্মের একদিকে রয়েছে মূল্যায়ন অন্যদিকে রয়েছে লেখকের সঙ্গে স্মৃতিসূত্রে প্রেরণাগত উন্মোচন। সর্বোপরি রয়েছে তাঁর সাহিত্যনিমগ্নতার পরিচয়।
৩৬. বইয়ের নাম : ভূতের বিয়ের নিমন্ত্রণে
লেখক :লুৎফর রহমান রিটন
প্রকাশক:চন্দ্রাবতী একাডেমী
প্রচ্ছদ ও অলংকরণ: সুজন চৌধুরী
মূল্য: তিন শ টাকা
লেখকের আলোকচিত্র:সাবরিনা নদী
সংক্ষিপ্ত পরিচিতি:শিল্পমাধ্যম হিশেবে ছড়ার শক্তি যে কতোটা প্রবল সেটা তিনি প্রমাণ করেছেন তাঁর বৈচিত্র্যপূর্ণ অভিযাত্রায়। ছান্দসিকতায় বাংলা ভাষার সেরা কবিদের সঙ্গে তাঁর অবস্থান। নিখুঁত অন্ত্যমিলের ক্ষেত্রে তাঁর তূল্য কারবারিও বাংলা সাহিত্যে বিরল। যে স্বতস্ফুর্ততায় তাঁর ছড়া সৃষ্টি হয় তাকে স্বয়ংক্রিয় বললে ভুল বলা হবে না। হাসিতে-ব্যাঙ্গে তিনি এমনই তুখোড়-ক্ষিপ্র যে টের পাবার আগেই তা চেতনাকে বিদ্ধ করে।
ভূতের বিয়ের নিমন্ত্রণে রিটনের সর্বশেষ ছড়াকীর্তির নিদর্শন। বইটির সিংহভাগ ছড়াই তিনি রচনা করেছেন বাংলাদেশ থেকে বারো হাজার তিনশো কিলোমিটার দূরের দেশ কানাডায় বসে। রচনাকাল অনুসরণ করলে দেখা যাচ্ছে কোনো কোনো ছড়া নির্মিত হয়েছে আকাশে, বিমানযাত্রায়। একজন সার্বক্ষণিক ছড়াকার রিটনের ছড়াচিন্তা ছড়াভাবনা এবং ছড়ারচনা প্রক্রিয়াও সার্বক্ষণিক । বর্তমান বইটি বাংলা ছড়ার সাম্প্রতিক অগ্রগতির একটি উৎকৃষ্ট নমুনা ।
৩৭. বইয়ের নাম : হালিকের দিন
লেখক :ব্রাত্য রাইসু
প্রকাশকাল: ফেব্রুয়ারী ২০১২
প্রচ্ছদ ও অলংকরণ:রাত্য রাইসু
মূল্য:৪০০ টাকা
প্রকাশক:পুনমুদ্রনযন্ত্রের পক্ষে ব্রাত্য রাইসু
সংক্ষিপ্ত পরিচিতি:এটি লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এতে মোট ৭১টি কবিতা রয়েছে। বইটির মুদ্রন সৌকর্য ও প্রচ্ছদ চোখে পড়ার মতো। দাম একটু বেশি বলে মনে করেন সম্ভাব্য ক্রেতারা।
৩৮. বইয়ের নাম : নির্বাচিত কবিতা
লেখক :কামরুল হাসান
প্রকাশকাল: ফেব্রুয়ারী ২০১২
প্রকাশক: দেওয়ান মিজান , প্রকৃতি
সংক্ষিপ্ত পরিচিতি:এটি লেখকের ১১তম কাব্যগ্রন্থ। আগের ১০টি কাব্যগ্রন্থ থেকে লেখক কর্তৃক বাছাইকৃত একটি সংকলন। ভালো মানের কাগজে মুদ্রিত এই গ্রন্থটির মূল্য অপেক্ষাকৃত কম রাখা হয়েছে।
৩৯. বইয়ের নাম : স্বপ্নপাড়ানি
লেখক : জাহিদ হায়দার
প্রথম প্রকাশ : ফাল্গুন ১৪১৮
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ১২০ টাকা
প্রকাশক : জয়তী প্রকাশনীর পক্ষে
মাজেদুল হাসান
সংক্ষিপ্ত পরিচিতি: এটি কবি জাহিদ হায়দারের সপ্তম কাব্যগ্রন্থ। এতে মোট ৬৩টি কবিতা রয়েছে। বইটি সুন্দর প্রচ্ছদ ও ভালো মানের কাগজে মুদ্রিত। বইটিতে অসামান্য কিছু কবিতা রয়েছে।
৪০ বইয়ের নাম : চল্লিশ বসন্ত
লেখক :আলফ্রেড খোকন
প্রকাশকাল:ফেব্রুয়ারী ২০১২
প্রচ্ছদ :ধ্রুব এষ
মূল্য : ১০০ টাকা
প্রকাশক :জায়তী প্রকাশনীর পক্ষেমাজেদুল হাসান
সংক্ষিপ্ত পরিচিতি:এটি কবির সপ্তম কাব্যগ্রন্থ। এতে মোট ৩২টি কবিতা রয়েছে। মুদ্রন ও কাগজের মান ভালো। বইটি মেলাতে ভালো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক। এই কবিতাগুলোতে আলফ্রেড নিজেকে অতিক্রম করে গিয়েছেন।
৪১. বইয়ের নাম: নারীর কথা: বাঙালি নারীর অধিকার সম্পর্কিত ভাবনা
সম্পাদনা : আনিসুজ্জামান ও মালেকা বেগম
প্রকাশক: ঐতিহ্য
সংক্ষিপ্ত পরিচিতি: বাংলা ভাষায় নারী সম্পর্কে একশ ৬২ বছরের কালপরিধিতে লেখা- আরেক দিক দিয়ে দেখলে প্রায় ২০০ বছরের সময়সীমায় রচিত ৬৮ টি প্রবন্ধ এই গ্রন্থে সংকলিত হয়েছে। ১৮২৯ সালে রামমোহন রায় বলেছিলেন যে, এ দেশে বিনা পারিশ্রমিকে বধূরা দাসীর কর্ম করে। শুধু তাই নয়, অল্প কথায় বঙ্গীয় নারীর যে দুরবস্থার চিত্র তিনি এঁকেছিলেন এবং নারীপুরুষের যে তুলনা তিনি করেছেন, তা তখনকার দিনে অসাধারণ এবং আজো অনেক পরিমাণে যথার্থ। এর প্রায় দুশো বছরে বাংলার নারীর অনেক অগ্রগতি ঘটেছে। কিন্তু এখনো তারা ফতোয়ার শিকার, যৌতুকের শিকার; এখনো তারা নানা ক্ষেত্রে অধিকার বঞ্চিত। নারীর এই অবস্থা পরিবর্তনের জন্য নারী ও পুরুষের সহযোগ দরকার, যেমন সহযোগ আছে এই সংকলনের রচনাগুলোতে।
৪২. বইয়ের নাম: নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ
লেখক : যতীন সরকার
প্রকাশক: গদ্য পদ্য
মূল্য: দুইশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: আজীবন মফস্বলবাসী থেকেও যতীন সরকার এর রচনা এদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতির গুরুত্বপূর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। প্রাবন্ধিক যতীন সরকার বিশিষ্ট হয়ে উঠেছে ইতিবাচক রাজনৈতিক দর্শনের গুণে। স্পষ্টভাষী এই চিন্তাবিদের অসংখ্য প্রবন্ধ থেকে বাছাই করে গ্রন্থিত হয়েছে 'নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ'।
৪৩. বইয়ের নাম: আমার ছোটবেলা
লেখক :কবীর চৌধুরী
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: একশ ষাট টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ছোটবেলা কেমন ছিল তা তিনি নিজেই একটুখানি মেলে ধরতে চেয়েছিলেন জীবনাবসানের অল্পকাল আগে। কেন যেন উৎসুক ছিলেন হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোতে আবার অবগাহনে মেতে উঠতে। পাঠকের মনে হতে পারে কী-এক অদ্ভুত যোগ ছিলো সাম্প্রতিক এই স্মৃতিচারণ ও সম্প্রতি তার প্রয়াণের। আমার ছোটবেলা পড়তে পড়তে কবীর চৌধুরীর শৈশব-কৈশোরের অনেক জানা ও অজানা কথার সাথে পরিচিত হওয়া যাবে, দেখা যাবে ছোট্ট কবীর চৌধুরীকে।
৪৪. বইয়ের নাম: এইসব টানা ও পোড়েন
লেখক : সৈয়দ শামসুল হক
প্রকাশক: অন্যপ্রকাশ
প্রচ্ছদ: মাসুম রহমান
মূল্য: একশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর নতুন ৪৩ টি কবিতা নিয়ে 'এইসব টানা ও পোড়েন'। উল্লেখযোগ্য কবিতা- চন্দ্রমাখা ঢেউ, এবং চলাই সত্য, অথবা কে জানে, প্রকৃতই রয়ে গেছি ছিন্ন পালক হাতে আমার, স্বপ্নগুলো ঘুমের চোখে, কিছুটা তো ভরসা ছিলই ইত্যাদি।
৪৫. বইয়ের নাম: হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই
লেখক : হুমায়ূন আহমেদ
প্রকাশক: অন্যপ্রকাশ
প্রচ্ছদ: মাসুম রহমান
মূল্য: দুইশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: বইমেলার দ্বিতীয় বেস্ট সেলার হিমুর নতুন এই উপাখ্যানটি রচিত হয়েছে হার্ভার্ডের ফিজিক্স এর পিএইচডি ডক্টর আখলাকুর রহমান চৌধুরী ওরফে বল্টু এবং তার সঙ্গে হিমুর সম্পৃক্ততাকে ঘিরে। তুতুরি নামের অদ্ভুত এক মেয়েও এই উপাখ্যানের অন্যতম চরিত্র। হিমুর মাজেদা খালার বান্ধবীর মেয়ে তুতুরি। হার্ভার্ড পিএইচডি বল্টুভাইয়ের সঙ্গে তার বিয়ে দিতে আগ্রহী মাজেদা খালা। এদিকে হিমু সম্প্রতি এক মাজারের খাদেমের অ্যাসিসটেন্টগিরি করছে। খাদেম মানুষটি অদ্ভুত। তিনিও এই উপাখ্যানের চরিত্র। এছাড়া তুতুরির এক শিক্ষক- ছাত্রীদের নানাভাবে ভুলিয়ে পাশবিক বাসনা চরিতার্থ করাই যার অন্যতম উদ্দেশ্য-তার কথাও এই উপাখ্যানে বর্নিত হয়েছে। নানা ঘটনা পরম্পরায় হিমুকে কেন্দ্র করে উপাখ্যানের কাহিনী এগিয়েছে সাবলীলভাবে।
৪৬. বইয়ের নাম: বাচনিক আত্মজৈবনিক
লেখক : হাসান আজিজুল হক
প্রকাশক: মাওলা ব্রাদার্স
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: দুইশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: নিজের জীবনের কিছু কথা আর দেশের জীবনের অনেক কথা নিয়ে হাসান আজিজুল হক এর এই বই। শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা, সংবাদপত্র শিল্প নিয়েও প্রকাশ করেছেন নিজের চিন্তাভাবনা। প্রিয় বিষয় সাতচল্লিশের দেশভাগ আর মুক্তিযুদ্ধও বাদ পড়েনি। এখানে ইতিহাস, সাহিত্য, সংগীত, নাটক সম্পর্কে তার চিন্তার পাশাপাশি তাঁর নিজের ব্যক্তিগত জীবনেরও অনেক টুকরো টুকরো ছবিও পাওয়া যাচ্ছে।
৪৭. বইয়ের নাম: ফেরি জাহাজের অপেক্ষায়
লেখক : সৈয়দ শামসুল হক
প্রকাশক: শুদ্ধস্বর
প্রচ্ছদ: সৈয়দ হক
মূল্য: দুইশ পঁচিশ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর গল্পগ্রন্থ 'ফেরি জাহাজের অপেক্ষায়'। নতুন সাতটি গল্প স্থান পেয়েছে বইটিতে। গল্পগুলো হচ্ছে 'ফেরি জাহাজের অপেক্ষায়', 'যদি গাবতলিতে দেখা হতো', 'একদিন অরণ্যে', 'ফুলের মতো পবিত্র', 'প্রেমিকের জন্য জন্মদিন', 'তিতি ও ভিকিরি' এবং ভালোবাসার গল্প।
৪৮. বইয়ের নাম:ক্ষমতা মিডিয়া আর মানুষ
লেখক: বাধন অধিকারী
প্রকাশক: শ্রাবণ
প্রচ্ছদ: রবীন আহসান
মুল্য:১৫০ টাকা
সংক্ষিপ্ত পরিচিতি: মুক্ত মানুষের মুক্ত ভাষার মুক্ত মিডিয়ার মুক্ত সমাজ এই লেখকের স্বপ্ন। সেই স্বপ্নের পাটাতনে দাঁড়িয়ে লেখক চিহ্নিত করেছেন অবৈধ ক্ষমতাকে। সেই ক্ষমতা হিসাবে এবং সেই ক্ষমতা নির্মাণে মিডিয়ার ভূমিকাকে সনাক্ত করেছেন। খুঁজে দেখেছেন মানুষের উপর তার অভিঘাত। একই সঙ্গে বাংলাদেশে বিরাজমান মার্কেট-মিডিয়া-মিলিটারি বাস্তবতা আর প্রতিরোধের পাল্টা বাস্তবতার স্বপ্ন- সম্ভাবনার অনুসন্ধান করা হয়েছে বইটির ১৬ টি লেখায়।
