২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ মান্নান : সূর্যোদয়ের কবি

মহীবুল আজিজ

Published : 14 Mar 2021, 01:31 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আমার জানা নেই, কবির ব্যক্তিত্বের সঙ্গে আকার-বিন্যাস কিংবা স্থাপত্যধর্মিতার কোন যোগ রয়েছে কিনা কিন্তু ধরা যাক, বিনয় মজুমদারের কথা মনে পড়লেই মনোচোখে ভেসে ওঠে পয়ার-মহাপয়ার-অক্ষরবৃত্তের সারিবদ্ধ দৃশ্যমানতা। জীবনানন্দ দাশের কবিতা ভাবতেই বনলতা সেনের স্থাপত্যিক সেই অবিস্মরণীয় স্তবক আর তার সূত্রে একে-একে আসতে থাকে রূপসী বাংলা'র পর-পর সাজানো সুদৃশ্য ভবনের মত সনেটগুলো। অথচ তাঁর ভিন্ন কাঠামোবিন্যাসের কবিতার সংখ্যা বড় কম নয়। সব কবিই হয়তো এমনভাবে স্মরণযোগ্য নয়Ñ যেহেতু কবিতা মূলত শব্দনির্ভর, কবিতার ক্ষেত্রে আকারের প্রাসঙ্গিকতা কতটুকু বিবেচ্য হতে পারে, কিন্তু কোন-কোন কবির ব্যক্তিত্বের সমান্তরালে তাঁর কবিতার স্থাপত্যিক সৌন্দর্যের যে একটি সূত্রিতা থাকতে পারে সেটা কবি আসাদ মান্নানের কবিতার একজন পাঠক হিসেবে অন্তত আমার পক্ষে বলা সম্ভব। কেবল পাঠক বলি কেন, আমি তাঁর কবিতার আদি পাঠকদের মধ্যেও অন্যতম। আমরা যখন চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র তখনই তাঁর কবিতা বিভিন্ন লিটল ম্যাগাজিনে বিস্তর ছাপা হচ্ছে। আর, আমাদের ¯œাতক পর্যায়ে সারা বাংলাদেশের কথা তত আমাদের সাধ্যের সীমানায় থাকে না, তবে চট্টগ্রাম শহরে কবিতার নায়ক বলতে যদি কাউকে বিবেচনা করা হতো আমরা জানতাম তিনি অবশ্যই আসাদ মান্নান। কবিতার সাংগঠনিকতার মুহুর্মূহু তাঁর ব্যস্ততাযাপন নিঃসন্দেহে অবিস্মরণীয় কিন্তু তাঁর কাজ এবং কবিতার দুই রেখাই ছিল সমান্তরাল এবং সমানও। মনে পড়ে, চট্টগ্রামের 'ফুলকি'-প্রাঙ্গণে এক অসাধারণ সন্ধ্যায় কবি আহসান হাবীবের সংবর্ধনা উপলক্ষ্যে আমাদের কবিতামগ্ন ক্লান্তিহীনতা। চোখের সামনে দেখতে পেলাম স্বকণ্ঠে কবিতা পাঠ করছেন আহসান হাবীব 'আমি কোন আগন্তুক নই', সম্ভবত তাঁর সেই পাঠ ছিল তাঁকে দেওয়া সংবর্ধনার প্রত্যুত্তরও। অনুষ্ঠানে সভাপতিত্ব করবার কথা ছিল আবু হেনা মোস্তফা কামালের। কিন্তু সেদিনই এক দুর্ঘটনায় তাঁর ভ্রাতৃবধূ অগ্নিদগ্ধ হলে (পরে মৃত্যুবরণ করেন।) সভাপতিত্বের দায়িত্ব বর্তায় চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কবি আ. ফ. ম. সিরাজ-উদ-দউলা চৌধুরীর ওপর। সিরাজ স্যার আমাদের অনেকেরই শিক্ষক ছিলেন চট্টগ্রাম কলেজে। মাঝে-মাঝে আমরা তাঁর কখনো কান্না কাব্যগ্রন্থেও 'মধুমিতা সেন' প্যারোডি-কবিতাটি আওড়াতাম যেটির উদ্বোধনী পংক্তিদ্বয় ছিল এরকমÑ "আমাদের কলেজের মধুমিতা সেন,/ এযাবত অনেকের মাথা খেয়েছেন।" কবি মুহম্মদ নূরুল হুদা পাঠ করেন দারুণ এক ছন্দময় কবিতা। কবি রফিক আজাদ এবং বেলাল চৌধুরীও ছিলেন অনুষ্ঠানে। আয়োজক 'কবিতা সমিতি'র কর্ণধার আসাদ মান্নানের একক উদ্যোগে এরকম একটি সফল আয়োজন তরুণ আমাদের মনে একটা গভীর প্রাণনার ছাপ রেখে যায়। একটি দীর্ঘ কবিতা পাঠের মধ্য দিয়ে সন্ধ্যাটিকে আরও আবেগার্ত করে তুলেছিলেন আসাদ মান্নান। তারপর যখন সৈয়দ বংশের ফুল কাব্যগ্রন্থটি আমাদের হাতে আসে, আমাদের মনে পড়ে কবি জীবনানন্দ দাশকে। মনে পড়ে, কারণ তিনিও দাশকবির মতন সনেট-রচয়িতা। তাঁর প্রায় সব কবিতাই ছন্দানুসারী। নিরেট গদ্যের কবিতা খুব কমই পাই তাঁর। সেই আদি আসাদ মান্নান পরবর্তীকালে তাঁর সেই পূর্ববিন্যাসের ধ্রুপদী-চরিত্রেই গাঁথা রয়ে যান। কতকাল আগে পাঠ করেছিলাম তাঁর কবিতা 'সুন্দর দক্ষিণে থাকে'। বহুকাল আগে তাঁর কবিতা 'সূর্যাস্তের উল্টোদিকে' পাঠ করে আমরা জায়মান কবিবন্ধুরা বলাবলি করতাম, এর মানে হলো 'সূর্যোদয়ের দিকে'। অনেককেই বলতে শুনি, সৈয়দ বংশের কবি ছদ্মনামে তাঁকে ডাকতে। এক অত্যাবেগসম্ভূত কাব্যের নির্মাতা হিসেবে তাঁকে চিহ্নিত করি আমরা। একই সঙ্গে কবি জীবনানন্দ দাশের অকৃত্রিম অনুরাগী, কিন্তু নিজের কাব্যবোধ আর কাব্যচারিত্রটিকে ভাষা ও প্রকাশে উজ্জ্বল করে তুলতে সক্ষম হয়েছেন কবি আসাদ মান্নান।
বাংলাদেশের কবিতায় এমন অনেক কবি আছেন যাঁদের আমি বলি জাতীয়তাবাদী। একজন কবির কাব্যোপকরণ অবশ্যই বিবিধই হয়ে থাকে। তথাপি কবির থাকে এক ধরনের নিজস্বতার অনুসৃতি, যে-শরণে তাঁর আত্মতৃপ্তি, যে-শরণে তাঁর স্বাচ্ছন্দ্য এবং যে-শরণে তাঁর বিশিষ্টতা। প্রবীণ-নবীন উভয়াংশ থেকেই ধারাবাহিকভাবে তাঁদের দৃষ্টান্ত উপস্থাপনযোগ্য। যেমন, আবু জাফর ওবায়দুল্লাহ, মোহাম্মদ রফিক, মুহম্মদ নূরুল হুদা, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এবং আসাদ মান্নান। এঁদের কাব্যবোধের অনুপ্রেরণার ক্ষেত্রে অন্তত শেষোক্ত দু'জনের বেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা এসবের তাৎপর্য প্রকৃতই নতুন মাত্রিকতাসঞ্চারী। হ্যাঁ, বয়সে অপেক্ষাকৃত প্রবীণ আবু জাফর ওবায়দুল্লাহ'র কাব্যকর্মে এদেশের ইতিহাস-ঐতিহ্য ও জাতিগত চেতনার প্রভাব যথেষ্ট এবং মোহাম্মদ রফিক ও মুহম্মদ নূরুুল হুদার কবিতার উল্লেখযোগ্য উপাদান বাঙালির জাতিতাত্ত্বিক বিষয়াবলি এবং আবশ্যিকভাবে মুক্তিযুদ্ধ। কিন্তু চারজনের শেষ দু'জন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এবং আসাদ মান্নান মুক্তিযুদ্ধচেতনার তারুণ্যখচিত ও স্পর্ধিত উৎক্ষেপ। সেই উৎক্ষেপের আবার দুই রেখাÑ এক রেখায় প্রবলভাবে সমকালচেতন ও অতি বিক্ষুব্ধ আত্মার ধারক রুদ্র এবং অন্য রেখায় ঐতিহ্য ও প্রকৃতিচেতন নিমগ্নতার বাহক আসাদ মান্নান। দু'জনের সচেতনতার ধারাভিন্নতা দুইয়ের সমানুভূমিক উৎকলণ থেকে অনুভবযোগ্য। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র কবিতা থেকেÑ
"আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরেÑ
এ-দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?"
এমন বিক্ষুব্ধ-স্পর্ধিত সত্তার পক্ষেই সম্ভব আরও চরমারোহে আত্মপ্রকাশÑ "ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।" প্রায় সঙ্গে-সঙ্গেই আমাদের মনে পড়ে যায় আরেক সংক্ষুব্ধ সত্তার কবি রফিক আজাদকে যিনি ক্ষুধার্ত এবং 'মানচিত্র' উদরস্থ করবার তীব্র এষণায় তাড়িত। ক্ষোভের-দ্রোহের এমন চরমতার হেতু মুক্তিযুদ্ধ এবং সেই কারণেই মুক্তিযুদ্ধের চেতনার বিচ্যুতি ও চেতনাবিরোধী সক্রিয়তার বিপরীতে কবির প্রায় রাজনৈতিক ধরনের উচ্চ-তার প্রকাশ। কবির কবিতাই তখন অলিখিত ম্যানিফেস্টো। আমাদের মনে পড়ে জাতির জনকের নৃশংস হত্যাকা-ের পরিণামে চরাচরব্যাপী স্তব্ধতার আয়তনে পবিত্র বাণীর মতন উচ্চারিত হতে থাকে নির্মলেন্দু গুণের কবিতার পংক্তিমালা "আমি আজ কারো রক্ত চাইতে আসিনি"। এই ক্ষোভ এই ক্রোধ এই দ্রোহের মর্ম অনুধাবন তাঁদের পক্ষেই সম্ভব যাঁদেরও রয়েছে সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার নবচেতন বিন্যাস লক্ষ করা যাকÑ
"আমি এ বন্দুক কাঁধে সাতলক্ষ নক্ষত্রের ছায়ার ভেতর
পৃৃথিবীর সর্বশেষ কুমারীর চুলের খোঁপায় হেঁটে যাবো;
একেকটি বুলেট থেকে বের হবে সাতলক্ষ মানুষের ঘর
প্রত্যেক ঘরের মধ্যে জন্ম নেবে মুহাম্মদ সক্রেটিস যিশু
প্রত্যেক যিশুর বুকে বন্দুকের নলাঘাতে গোলাপ ফুটাব
প্রত্যেক গোলাপ থেকে জন্ম নেবে পৃথিবীর সর্বশেষ শিশু,
যে শিশু নিজেই হবে ঈশ^রের একমাত্র উত্তরাধিকারীÑ
মানবমনীষা জুড়ে এই নামে তৈরি হবে কবিতার বাড়ি।"
('আসাদ মান্নান')
জীবনানন্দের কবিতায় ছিল 'পিস্টনের উল্লাস', সেখানে 'বন্দুকের শব্দ' ছিল ভীতিজনিত অন্তর্গত আর্তির উৎসার। আসাদ মান্নানে 'বন্দুক' মুক্তিযুদ্ধ চেতনাজাত হাতিয়ার আর তা নির্ভীক অস্তিত্বের অহংদৃপ্ত ঘোষণার প্রতীক। উপমা, রূপক, অতিশয়োক্তি প্রভৃতির অবিরাম প্রতিন্যাস আর ধারাবাহিক স্থাপনা-প্রতিস্থাপনা এবং দৃশ্যমান স্থাপত্যিক নান্দনিকতার সামগ্রিক পরিণতি যে-জীবনদর্শন তা স্টেটমেন্টের মত শোনাতে পারে কিন্তু এমন আত্মবিশ^াসী কাব্যভঙ্গির নেপথ্যে থাকে মুক্তিযুদ্ধোত্তর স্বাধীনতাচেতনার প্রেরণা। সেই প্রেরণার বশে কবি সমকালকে মেলান ইতিহাস-ঐতিহ্য-জাতিচেতনার পরম্পরার সঙ্গে। এক সুতীব্র আত্মবিশ^াসী ভঙ্গি আমরা দেখেছিলাম হাউল-খ্যাত কবি এ্যালেন গিন্সবার্গের কণ্ঠে ১৯৫৬ সালে। খিস্তিখেউড় গালিগালাজ সবকিছুকে কবিতায় জায়েজ করেছিলেন এ্যালেন। যে-প্রকাশের ভঙ্গিটি আমরা অনন্তর লক্ষ করি রফিক আজাদে। তীব্র অহংয়ের তোড়ে সবকিছুকে ভাসিয়ে দিয়েছিলেন সেসব কবি। তাঁদের মধ্যে ছিল কবিতার অন্তর্ভুবনে সত্তার স্বাধীনতার উদযাপন। কিন্তু রুদ্র কিংবা আসাদ মান্নানের কবিতায় পাই আত্মসত্তা, সামষ্টিক-দৈশিক সত্তা এবং যুদ্ধচেতনার দীপ্ততা। আত্মতা ও সামষ্টিকতার ভিন্নতা তাঁদের মধ্যে রচনা করে মৌলিক প্রভেদ। সন্দেহ নেই, আসাদ মান্নানের কবিতায় বাড়তি মাত্রা হিসেবে আসে তাঁর আত্যন্তিক আবেগাত্মতা। সে-আবেগ নির্ণিত হয় যৌক্তিক প্রেক্ষাপটে। সে আবেগকে বাস্তবে পরিণত করবার দায় কবি অনুভব করেন মিল্টনের সেই 'মানবপ্রতিনিধি'র শর্ত মেনে। সমকাল যখন পারিপাশির্^ক নিস্তব্ধতার চারণভূমি তখন সেই স্তব্ধতার বিপরীতে কবিকে হতে হয় মুখর। হয়তো সেই মুখরতা ক্ষেত্রবিশেষে মোড় নিতে পারে উচ্চকিত উচ্চারণের দিকে। যেমনটি একটু আগেই লক্ষ করা গেল আসাদ মান্নানের কবিতার উদ্ধৃতিতে। মুক্তিযুদ্ধচেতনার অব্যবহিত এ-কাব্যবোধটি কাছাকাছি বয়সী কবিদের মধ্যে যেভাবে লক্ষ করা যায় (যথা: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আসাদ মান্নান কিংবা কামাল চৌধুরী বা মিনার মনসুরের কবিতায়) পরবর্তী প্রজন্মের কবিদের মধ্যে আর সেভাবে লক্ষ করা যায় না। যায় না, কারণ বাস্তব মুক্তিযুদ্ধ বিষয়টা থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকে, সরে গিয়ে রূপ নিতে থাকে অন্যতর বাস্তবের, যদিও ধারাবাহিত ও পরিবর্তমান পরিস্থিতির মধ্যেও মুক্তিযুদ্ধের অঙ্গীকারের অপ¯্রয়িমানতা ঘটে না। মুক্তিযুদ্ধ-পরবর্তী তিন দশকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কবিতার সমাজতত্ত্বকে বুঝতে হলে তাই আসাদ মান্নানের কবিতার শরণ না নিয়ে উপায় থাকে না। এবং একথাটিও জোরের সঙ্গেই বলা চলে, যে-স্বাতন্ত্র্যকে আশ্রয় করে নবার্জিত মানচিত্রের নবসৃষ্ট সাহিত্য (যেটিকে বর্তমানে আমরা 'বাংলাদেশের সাহিত্য' নামে বুঝে থাকি।) নিজের অবলম্বনে দ-ায়মান সেখানে সেই স্বাতন্ত্র্যের মধ্যে বিদ্যমান আসাদ মান্নানের কাব্যিক স্বাতন্ত্র্যও। আর তা চেনা যায় অল্প আয়াসেইÑ
"আমার উত্তরে নদী দক্ষিণে সমুদ্র আর পেছনে পাহাড়
সম্মুখে বিশাল বধ্যভূমি; এবং মাথার
উপরে ঝুলছে প্রিয় জনকের রক্তে ভেজা মায়ের কফিন; আর
আমার পায়ের নিচেÑ এই দেখো, সূর্যাস্তের উল্টোদিকে
রোদে জ¦লে ঘরবাড়ি ঘাসফুল প্রিয়তমা
স্বদেশ জননী আর স্বদেশের নদী।"
('বধ্যভূমি')
উপজীব্য বিষয়, ভাবনা ও প্রকাশে কালচেতন কবি আসাদ মান্নানের কবিতায় প্রমূর্ত আবেগের একটি বিশেষ গুণ, তা বিষয়াতিরেকের দিকে যাত্রা করে না, বরং বাস্তবস্পৃষ্ট উপাদানে গড়া একটি কাব্যিক পরিস্থিতিকে আলোকিত করে তোলে বিভিন্নমুখী আলোসম্পাতে। উপর্যুক্ত দৃষ্টান্ত থেকে বিষয়টি লক্ষ করা যাবে। এখানে কয়েকটি চাবিশব্দের কেন্দ্রিকতা মুখ্যÑ বধ্যভূমি, জনক, স্বদেশ। কিন্তু এই তিনটি মুখ্য উপাদানকে ঘিরে রয়েছে নিসর্গ, ইতিহাস, যুদ্ধপরিণাম এবং দেশপ্রেম। আনুষঙ্গিক উপমা, দৃশ্যায়ন, বাকপ্রতিমাসংযোগ খ–খ- বা বিচ্ছিন্ন কাব্যায়নের পরিবর্তে একটি সম্পূর্ণাঙ্গ কাব্য-প্রেক্ষিত রচিত হয় এতে। আসাদ মান্নানের অধিকাংশ কবিতার নির্মাণ-পদ্ধতির নেপথ্যে থাকে কবির এমন কাব্যকুশলতা। বাংলা ভাষার শাব্দিক, ধ্বনিগত, ছন্দগত এরকম সার্বিক অস্তিত্বকে পুরোপুরি আত্মসাৎ করবার একটা কাব্যিক ঘোর আমরা উদযাপন করতে দেখি তাঁকে। তাঁর কবিতার এই ঘোর বা এই আচ্ছন্নতার অনুবাদ কঠিনÑ অন্যতর ভাষায় এর রূপান্তর সত্যিকার অর্থেই দুরূহ। যেমনটি কঠিন জীবনানন্দ দাশের অধিকাংশ কবিতার অন্যতর ভাষান্তর। রূপসী বাংলা কাব্যের অনুবাদ কী হয় নি, কিন্তু সেই অনুবাদে জীবনানন্দ রয়েছেন যথেষ্টই কিন্তু নেই তার রূপসী বাংলা। সেটা সম্ভব নয়ও। ইঁদুর শীতের রাতে রেশমের মত রোমে খুদ মেখে যখন ধাবমান হয় তার অনুবাদ হয় কিন্তু দৃশ্যটির সামগ্রিক ভাষ্য হারিয়ে যায় মূলচ্যুত হয়ে। আসাদ মান্নানের সৈয়দ বংশের ফুল কাব্যগ্রন্থের কথাই ধরা যাক। গ্রন্থটির অনেকগুলি সনেটের ইংরেজি ভাষান্তর আমার পাঠ করবার সুযোগ ঘটেছে। কিন্তু আপাত সহজদর্শন তাঁর কবিতার কেবল চারটি লাইনই আমি উদ্ধার করি। দেখা যাক সেটির কী পরিস্থিতি উদ্ভাসিত হয় আমাদের সামনেÑ
"পরনে শাড়ি তো নয় তারাজ¦লা সুতোর আকাশ :
কুয়াশা জড়ানো চোখে রাত জাগা গাড়ল সবুজ;
কখনো নির্জন হ্রদে সূর্যাস্তের আজ্ঞাবহ দাস
পায়ের গোড়ালি তার : অন্ধকার নিরীহ অবুঝÑ"
(৫-সংখ্যক সনেট)
এর অনুবাদ কঠিন নয় কিন্তু অনুবাদে এর বঙ্গত্ব, এর বাংলা ভাষাগত কাব্যিকতা এবং এর ন¤্র-নির্জন নিমগ্নতা পরিপূর্ণভাবে রূপান্তরযোগ্য নয়। (সব কবিতারই অনুবাদযোগ্যতা থাকতেই হবে এমনটি আশা করাও অনুচিত।) এদিক থেকে জীবনানন্দ-অনুরাগী আসাদ মান্নানের শরণ জীবনানন্দই। হয়তো ছন্দ ও প্রবহমানতার আঙ্গিকের দৃষ্টিকোণ থেকে তিনি জীবনানন্দ প্রভাবিতও বটে। কিন্তু ভাব-বাণী ও বিষয়ে সেই প্রভাবের অভিমুখটিকে ভিন্ন মোড়ে ঘুরিয়ে দেওয়ার সাফল্যও তাঁর স্বোপাির্জতই। সেক্ষেত্রে তাঁকে বলা যাবে দাশকবির সম্প্রসারণ। প্রসঙ্গত একটি স্তবক লক্ষ করা যেতে পারেÑ
"যে-শিশু জন্মেই শোনে যন্ত্র আর দানবের অভিন্ন হুংকার
চারিদিক থেকে এসে তাকে খায় বহুমুখী লেলিহান ক্ষুধা;
সে-শিশু ঘুমের মধ্যে স্বপ্নের বদলে দ্যাখে : জননীর স্তন
ছিন্নভিন্ন জনকের হত্যাকারী হায়েনার লোমশ থাবায়,
বিষাক্ত সাপের দাঁত বসে আছে দুগ্ধবতী গাভির ওলানে;
মেধা ও প্রতিভা তার মৃত মাছ সময়ের অক্টোপাস জালেÑ"
('আমি কোনো নক্ষত্রমানব নই')
বস্তুত বিষয়চেতনার সমৃদ্ধি আসাদ মান্নানের কাব্যকর্মের সবচাইতে উল্লেখযোগ্য সম্পদ। ফলে, আঙ্গিকের বিচিত্র পরীক্ষানিরীক্ষার ক্ষেত্র নয় তাঁর কাব্যভুবন। বাংলাদেশের অনেক কবির দৃষ্টান্ত দেওয়া যায় যাঁরা তাঁদের কবিতার আঙ্গিকের ক্ষেত্রে নানামুখী পরীক্ষার অনুবর্তী। ধরা যাক, সৈয়দ শামসুল হক। পয়ার, সনেট, মাত্রাবৃত্ত, 'কংক্রিট পোয়েম' থেকে শুরু করে উপভাষা সব ধরনের কুশলতার প্রয়োগ তাঁর কাব্যে রয়েছে। সৈয়দ হকের বিখ্যাত 'গেরিলা' কবিতাটির কথা বলা যায় যেটি একটি চমৎকার 'কংক্রিট'-কবিতার দৃষ্টান্ত। এটা জানা কথা, কাব্যে ভাষিকতার চরম পরিমিতি হিসেবে 'কংক্রিট পোয়েম'-এর আবির্ভাব ঘটে ইউরোপে। কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এ-আঙ্গিকের কবিতা রচিত হয়েছে। সর্বপ্রথম ফরাসি গিয়ম এপোলিনের (১৮৮০-১৯১৮) আঙ্গিকটির সম্ভাবনাকে উত্থাপন করেছিলেন। পরে ১৯৫৮ সালে ব্রাজিলের ইউজিন গমরিঙ্গারের সম্পাদনায় প্রকাশিত হয় পৃথিবীর বিভিন্ন দেশের 'কংক্রিট পোয়েম'-এর সংগ্রহ। ইরানের কবি তাহেরে সফরজাদেহ এবং ইসমায়েল নুরে আলা উল্লেখযোগ্য কংক্রিট কবিতার রচয়িতা। জর্জ হার্বাট-এর বিখ্যাত কংক্রিট কবিতা 'ইস্টার উইংস' মনে পড়ে। কবিতাটির পংক্তিসজ্জা দেখলে মনে হবে যেন একটি বিশাল ডানা ছড়ানো রয়েছে সামনে। তবে অনেকের ধারণা, এটি আধুনিক কাব্যাঙ্গিক হলেও প্রাচীন গ্রিস, চিন ও অন্যত্র এমন কবিতার নিদর্শন পাওয়া যায়। এসব কবিতাকে দৃশ্যের কবিতাও বলা হয়। এখানে বলা যায় 'এ্যান্টি পোয়েট্রি'র কথাও। ১৯৫৪ সালে চিলির কবি নিকানোর র্পারা 'এ্যান্টি পোয়েট্রি'র ধারণা উত্থাপন করেন। গ্রিসের ইলিয়াস পেট্রোপুলুস, হাঙ্গেরির জর্জ ফালুদি, যুগোস্লাভিয় ভাস্কো পোপা, রুশ ওসিপ মানডেলস্টাম কিংবা চেক কবি মিরোস্লাভ হোলুবের কথা বলা যাবে যাঁরা অসাধারণ সব এ্যান্টি পোয়েট্রির রচয়িতা। এসব প্রসঙ্গের অবতারণা এজন্যে, আসাদ মান্নানের প্রবল ছন্দমনস্কতার মধ্যেও তাঁর কাব্যে 'কংক্রিট পোয়েট্রি' এবং 'এ্যান্টি পোয়েট্রি'র সন্ধান লাভ করা যায়। তাঁর 'কবি ও মানুষ'সহ আরও কিছু কবিতাকে ইচ্ছে করলে শাব্দিকতার দৃশ্যবিন্যাসে রূপান্তর করা যায়। এবং তাঁর 'ঈশ^র', 'বধ্যভূমি', 'যদি কোনোদিন নির্বাচন হয়' এসব চমৎকার এ্যান্টি পোয়েট্রির দৃষ্টান্ত। আবার, বাস্তব-পরাবাস্তবের দোলাচলে দুলতে থাকা কবিতার নমুনাও পেতে পারিÑ
"এবং জন্মের আগে
মাতৃগর্ভে জেনেছি : ঈশ^র এক আলোর প্রতিমা।
প্রত্যেক মুহূর্তে তার উপস্থিতি জলে আর স্থলে :
স্বপ্নে কিংবা জাগরণে নিরন্তর অন্য কিছু নয়Ñ
ক্ষুধার মিছিল;
জন্মের আরম্ভ থেকে মাটি মুগ্ধ শীতল আঁধারে
এ ক্ষুধা প্রসব করে মানুষের সরল নিয়তি,
গাণিতিক ভালোবাসা, জ্যামিতিক নিয়ম বিশ^াস;
এবং মৃত্যুর আগে
জেনেছি : ঈশ^র হলো মানুষের যাবতীয় ক্ষুধা।"
উপর্যুক্ত অপেক্ষাকৃত ক্ষীণকায় কবিতাটিতেও একটি কাব্যনিপুণতার ছায়া অনিবার্যভাবে দৃশ্যমান। আপাত সরল কবিতাটির সর্বশেষ পংক্তির ধাক্কা গোটা কবিতাটিকে দাঁড় করিয়ে দিযেছে বা বলা যায় সর্বান্তিম এ পংক্তিই কবিতাটির ভিত্তি। একবার পাঠ শেষ করে পুনর্পাঠে প্রতিটি পংক্তিকে সর্বশেষ পংক্তির সমান্তরালে ও বিপরীতে সংস্থাপন করে দেখলে ক্ষুদ্র এ-কবিতাটিকে বহু দীর্ঘ কবিতার চাইতে অর্থবহ-ঋদ্ধ ও দর্শন¯œাত মনে হতে পারে।
বর্তমান প্রবন্ধে একটু আগে করা মন্তব্যের নিকটে ফিরে যাওয়া যাক। বাংলাদেশের কবিতায় পূর্বসুরী মোহাম্মদ রফিকের (খানিকটা আল মাহমুদ) কীর্তিনাশা, কপিলা প্রভৃতি কাব্যগ্রন্থে আমরা জীবনানন্দ উত্তর এমন কবিকে পাই যিনি রূপসী বাংলা'র মিথকে নিয়ে যান ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তিকতায় স্থিত বাঙালির বিবর্তমান জীবনবেদের দিকে। জীবনানন্দের পুরাণ-ইতিহাসের পাঠ সেরে আমরা তখন অন্য এক বাস্তবতার দিকে যাই, উত্তর-উত্তর বাস্তবতার দিকে। জীবনানন্দের মগ্ন মুগ্ধতা মেহাম্মদ রফিকে খরা-দাহের তাপে বিবর্ণÑ
"এইভাবে ভিজে-ভিজে কীর্তিনাশা কতদূর যাবে,
এই দেশে, বন্যার কি শেষ আছে? বৃষ্টিও মেঘের
সারাপিঠে এলানো চুলের ঢেউ ভিজে ছপছপ
শীতার্ত বর্ষার ফলা বিঁধে ফেলে সমস্ত শরীর;"
('কীর্তিনাশা : ধ')
আসাদ মান্নানের সৈয়দ বংশের ফুল কাব্যগ্রন্থের কবিতাগুলির অবয়ব অনিবার্য জীবনানন্দীয়, দৃশ্যমানতায় ভেসে ওঠেন জীবনানন্দ দাশ কিন্তু সেটা তাঁর বহিরাবরণ মাত্র যেটির ভেতরে থরে-থরে সাজানো জীবনানন্দ-উত্তর কাব্যবোধ। কখনও কখনও মনে হয় মুগ্ধতার লেশমাত্র নেই তাঁর উচ্চারণে বরং তীব্র বাস্তব তার ধারাল নখ-দাঁত করাল থাবা নিয়ে আগুয়ানÑ
"অরণ্যে নিশির চাঁদ ফেরি করে কামার্ত আঁধার;
বেশ্যার যোনির মতো পৃথিবীর বিবর্ণ অধর
মুদ্রার ঝলকে কাঁপে; চারিদিকে দানব-চিৎকার
উধাও শস্যের মাঠ; মাঠে শুধু শস্যের কবর।"
('সৈয়দ বংশের ফুল : ৩)
এই কাব্যোচ্চারণ অ-জীবনানন্দীয়। রূপসী বাংলা'র সমান্তরালে বাংলার মিথের বিপরীতে বাস্তব-ঝলসানো 'আমি' ও 'আমরা'র সমন্বয়ে গড়া এ এক আসাদীয় কাব্যিক ডিসকোর্স। কিন্তু তা আসলে এক যোগাযোগ-দৌড়ের ('রিলে রেস') মতন যেটির দুই সন্ধিক্ষণে দু'জনের অবস্থান। কবিতার বা বৃহত্তর অর্থে সব সাহিত্যেরই এই যোগাযোগ সূত্রিতার মধ্য দিয়ে ক্রমিক অভিযাত্রার দিকে গমন যেখানে অভিমুখ এক কিন্তু দৌড়ের মাধ্যম ও কালও সম্পূর্ণ ভিন্ন, যেখানে কোনো একটি সন্ধিতে টোল খেলে সামনের অভিমুখ হয়ে ওঠে মরীচিকা এবং পেছনের সাফল্য সেখানে কেবল গৌরবময় অতীতের স্মৃতিচারণায় পর্যবসিত। আসাদ মান্নান তাঁর কবিতার মধ্য দিয়ে স্থান-কাল-অভিমুখ এই ত্রিসন্ধির শর্ত পূরণ করেন সার্থকতার সঙ্গে। দুই আইরিশ কবি ডব্ল্যু বি ইয়েটস এবং সিমাস হিনি'র পারস্পরিক পূর্ব ও উত্তরসূরিতার দিকটি এখানে সমান্তরালে বিবেচ্য হতে পারে। ১৯৭৭ সালে 'ক্রিটিক্যাল ইনকয়ারি' পত্রিকায় প্রকাশিত 'নাউ এ্যান্ড ইন ইংল্যান্ড' শীর্ষক প্রবন্ধে হিনি কবি এলিয়টের বরাত দিয়ে লেখেন কবির কাজ হচ্ছে তাঁর উৎসের দিকে ফিরে যাওয়া কিন্তু সেখানে স্থির না থেকে আবার ফিরেও আসা আর সে আসাটা শূন্য হাতে নয়, কিছু হাতে নিয়ে। আমরা স্মরণ করতে পারি একজন আধুনিক কবি হিনি অনুবাদ করেছিলেন প্রাচীন আইরিশ মহাকাব্য বেউল্ফ। হিনি'র নিজের কবিতায় দেখা যাবে আইরিশ উপভাষার অনবদ্য ব্যবহার। অর্থাৎ কবিতার পূর্ণ গোলার্ধে জীর্ণ বলে কিছু নেই যদি না তা উদ্ভাসিত হয় নতুন আলোয়। কবি হিনি তাঁর পূর্বসূরী কবি ইয়েটস-এর ঋণকে ব্যবহার করেন ইয়েটসকে কেন্দ্র করে আরও নতুন আরও বিভিন্নতার সন্ধানেÑ অনন্তর তাঁরা হয়ে পড়েন পৃথকতাম-িত। ১৮৯৯ সালে প্রকাশিত ইয়েটস-এর দ্য উইন্ড এ্যামং দ্য রিডস্ এবং ১৯৬৬ সালে প্রকাশিত হিনি'র ডেথ অব আ ন্যাচারালিস্ট দু'জনকে দুই বিভিন্ন মেরুতে দাঁড় করিয়ে দেয়। আসাদ মান্নান এবং তাঁর পূর্বসূরী জীবনানন্দ দাশের পারস্পরিক তুলনা এজন্যে, রূপসী বাংলা এবং সৈয়দ বংশের ফুল দুই আলাদা কালে দুই ভিন্ন দৃষ্টিতে একটি বাংলাকে (যে বাংলা'র ঐতিহাসিক-সামাজিক-রাজনৈতিক পরিণতি বাংলাদেশ।) ছুঁয়েছেন দেখবার কাব্যিক প্রত্যয়। আন্তর তুলনামূলক বিচারে বুঝতে পারা যায়, কবিতা মানে কেবল পংক্তি-নির্মাণ নয়, এর থাকে ভিন্নতর সাধনা ভিন্নতর এষণা।
আসাদ মান্নানকে তাঁর প্রাথমিক কাব্যবীক্ষণের আলোকে সূর্যোদয়ের কবি বলে অভিহিত করা যায়। কেননা তাঁর কাব্যভূখ-ে তিনি একা নন, বাঙালির ইতিহাস-ঐতিহ্য-সমাজ-রাজনীতি ইত্যাকার বহুবাচনিক উপাদানে সমৃদ্ধ সে-পৃথিবী। মুক্তিযুদ্ধোত্তর উদয়ের প্রত্যাশা নিয়ে তাঁর কাব্যাভিষেক এবং ভয়ংকর শোকাবহ ইতিহাসের চাপে তাঁর রুদ্ধতার উপক্রম হলেও সেটিকে তিনি অতিক্রম করে যান এক প্রত্যয়ী কাব্যাভীপ্সায়, তিনি শক্তি নেন শোকের পটভূমি থেকেÑ তাই তাঁর কণ্ঠে বাজে 'তিনি পিতা মৃত্যুহীন', আর কে না জানে এই পিতা সেই জনক যিনি আমাদের অস্তিত্ব এবং আমাদের সমস্ত অর্থবহতার উৎস এবং যাঁকে ছাড়া আমাদের সবকিছু, আামাদের শিল্পসাহিত্য আমাদের কবিতাকর্ম স্বাধীনতার প্রাণকেন্দ্রবিহীন নিষ্প্রাণ তৎপরতার নামান্তর। তাঁর বেশকিছু কবিতায় বাঙালির জাতিগত প্রাপ্তি-প্রত্যাশা এবং তার অপর পিঠে থাকা গাঢ় বেদনার কাহিনি বিধৃত। কবি মুহম্মদ নূরুল হুদার যিসাস মুজিব কাব্যগ্রন্থটির কথা স্মরণে রেখেও বলা চলে আসাদ মান্নানের কাব্যচেতনায় বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ক্লান্তিহীন ভালবাসার অনুভব নানাভাবে বিচ্ছুরণ ঘটায়। লাতিন আমেরিকার সাহিত্যে আমরা দেখি বিপ্লবী চে গ্যেভারা'র প্রতি কবিদের অফুরান ভালবাসার অগণিত পংক্তিক প্রকাশ। আমরা দেখতে পাবো দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত জননেতা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে পৃথিবীময় উৎসারিত কাব্যধারা। অনেকগুলো কবিতা থেকে একটি কবিতার খানিকটা অংশ পাঠ করা যাকÑ
"পৃথিবীর দেশে দেশে আগস্ট কেবলই মাস;
কিন্তু চুয়ান্ন হাজার বর্গমাইলব্যাপ্ত একটা ভূখ-ে
এ কেবল মাস নয় : আকাশে ছড়িয়ে থাকা
ছিন্নভিন্ন শোকাহত পঞ্জিকায় কলঙ্কের কাল সমাহারÑ
হতভাগা এ জাতির ললাট লিখন
এতটা শোকের দাহ কী করে যে শোকের বারুদ হয়ে জ¦লে! … …
আগস্ট এলেই কেন নিজেকে আমার বড়ো বেশি অপরাধী মনে হয়Ñ
জনকের রক্ত ছাড়া আমি আর কিছুই দেখি না।" ('আগস্ট এলিজি')
তাঁর এ-কবিতা এবং এই ধারার কবিতাবলির প্রাণচেতনায় নিহিত কবির সংলগ্নতার বোধ যেটিকে ইংরেজিতে বলতে পারি 'সেন্স অব বিলঙগিং'। যে-বোধের উপস্থিতি আমরা টের পাই আবু জাফর ওবায়দুল্লাহ'র 'আমি কিংবদন্তীর কথা বলছি' ও অন্যান্য কবিতায়। আমরা লক্ষ করি শামসুর রাহমানের 'বর্ণমালা আমার দুঃিখিনী বর্ণমালা, 'আসাদের শাট ', 'স্বাধীনতা তুমি' ও এরকম অজ¯্র কবিতায়। বলা যায় মুহম্মদ নুরুল হুদার 'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি', 'আমরা তামাটে জাতি আমরা এসেছি' ও অন্যান্য কবিতার কথা। যে-বোধের উৎসার ঘটে আহসান হাবীবের 'আমি কোন আগন্তুক নই' কিংবা রফিক আজাদের 'চুনিয়া আমার আর্কেডিয়া' কবিতায়। আসাদ মান্নানের সমগ্র কবিতার বিচারে বলতে পারি, এই সংলগ্নতার চেতনা তাঁর কবিতার একটি বড় শক্তি ও বিশেষত্ব। বাংলা কবিতার ক্ষেত্রে বলা যাবে, এই সংলগ্নতার বোধের নিরিখেই রূপসী বাংলা'র কবি জীবনানন্দ দাশ তাঁর সহযাত্রী কবিদের চাইতে পৃথক ও অনন্য হয়ে ওঠেন। এবং অনন্য হয়ে ওঠেন সন্দ্বীপের চর-এর কবি বিষ্ণু দে-ও। সংলগ্নতার বোধের শ্রেষ্ঠতা কেমন দাঁড়ায় তা-ও আমরা অবলোকন করি ন¤্র-প্রায় অনুচ্চার-নিভৃত অথচ বজ্রসম্ভব এক ঘোষণায়Ñ "বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।" কিংবা, "তোমরা যেখানে সাধ চলে যাও, আমি রয়ে যাব এই বাংলার পারে।" এই বোধ একজন কবির কাব্যের গভীর কন্দরে নিহিত অমূল্য সম্পদের মতন যা হয়তো লক্ষ-লক্ষ পংক্তি রচনার ফলেও জন্ম নেয় না কিন্তু জন্ম নিতে পারে মাত্র কয়েকটি অনুপম শব্দেইÑ "যেসব বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।" আরও আগেও চলে যাওয়া যায়Ñ "আজি ভুসুকু বঙ্গালি ভইলি।" আমি অপরূপ মুগ্ধতা নিয়ে দেখি, আমার দুই চোখের দরোজা আর্দ্রতায় ভরে ওঠে, শব্দের কী ভয়ংকর সংক্রামক ক্ষমতা তা আমি অনুভব করি সমস্ত বৈরিতা ও প্রতিকূলতার মধ্যেও সামান্য কিন্তু হিরণ্য-সম্পদ নিয়ে যখন শুনি ফের জীবনানন্দ-উত্তর আরেক কবির কণ্ঠে কিন্তু অন্য এক জলজ আগুনের মতন, যেন জলের গভীরে থেকেও জ¦লতে থাকে ফসফরাসÑ
"একটি ক্যানারি পাখি উড়ে আসে জনকের ফসলের মাঠে :
লোবান জলের মধ্যে কিছু প্রেম ক্রন্দনের করে আয়োজন;
একটি দরোজা খুলে শুয়ে পড়লে অপরূপ অন্ধকার খাটে
বিধবা রমণী তার নাম লেখে ভালোবেসে আমার কপালেÑ
দুঃখিনী অবলা বাংলাÑ জন্ম তার কোনো এক একাত্তর সালে।"
('সবুজ রমণী এক দুঃখিনী বাংলা')
আমার মনে পড়ে সেদয়ি পয়ি অ'ব (জলের পদধ্বনি) কাব্যের রচয়িতা ফারসি কবি সোহরাব সেপেহ্রিকে যিনি তাঁর জন্মভূমি কাশানের অপরূপ রূপ নিয়ে তার আনন্দ-বেদনা নিয়ে দেখেছেন সারা পৃথিবীকেÑ প্রান্তরের সবুজ ঘাসের জায়নামাজে বসে তিনি অর্জন করেন ঈশ^রের উপলব্ধি। আমার মনে পড়ে আরব ঔপন্যাসিক আবদেল রহমান মুনিফকে। তাঁর এখন এখানে (১৯৯২) উপন্যাসের নায়ক যখন বলেÑ "হতে পারে আমাদের দেশ পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ নয়। আরও সুন্দরও জায়গা নিশ্চয়ই আছে। কিন্তু সেসব জায়গায় তুমি বিচ্ছিন্ন, অসংলগ্ন। আর, এখানে, যাই তুমি করো তা আসে তোমার অন্তর থেকে এবং সঞ্চারিত হয় অন্যদের অন্তরে। আর এর ফলেই তোমার সঙ্গে তোমার চারপাশের যা কিছু তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তোমার। এখানে সব কিছু তোমার জন্যে। এটা হচ্ছে সেই আয়না যেখানে তুমি নিজেকে দেখতে পাও এবং যেখানে অন্যরা দেখতে পায় তোমাকে, যে- শেকড় থেকে উত্থিত হয়েছো তুমি এবং যে-মাত্রিকতায় তুমি বিস্তৃত করো তোমার সত্তাকে এবং এর মধ্য দিয়ে জীবনকে জাগিয়ে রাখো নিরন্তরÑ শত সহ¯্র খুঁটিনাটি বিষয় তোমার মধ্যে এই অনুভব জাগিয়ে দেয় যে তোমার রয়েছে একটা অবলম্বনের বোধ, সংশ্লিষ্টতার বোধ, বিরামহীনতার বোধ।" আসাদ মান্নানের এ-কবিতা এবং আরও অনেক কবিতার দৃষ্টান্ত দেওয়া চলে যে-কবিতা পাঠে আমাদের মধ্যে জেগে ওঠে 'অবলম্বনের বোধ, সংশ্লিষ্টতার বোধ, বিরামহীনতার বোধ।
ফারসি কবি আবুল কাসেম ফেরদৌসি তাঁর শাহনমেহ্ কাব্য রচনা করবার জন্যে ত্রিশ বছরের সাধনা করেছিলেন। কাব্যের ভূমিকায় লিখেছিলেন তিনি, কাব্যটিকে তিনি ফারসি জাতির ফারসি ভাষার জাদুঘর হিসেবে নির্মাণ করে রেখে গেছেন। কয়েক লক্ষ শব্দের এ-কাব্যে তিনি ব্যবহার করেছিলেন হাতে গোনা যায় এমন কিছু আরবি শব্দ। এটি তিনি করেছিলেন তাঁর সেই সংলগ্নতার বোধ থেকে। হয়তো রাজনৈতিক চেতনার দৃষ্টি থেকে এটিকে বর্তমানে অনেকেই জাতীয়তাবাদী এষণা বলে রায় দেবেন। আরবাগত ধর্ম ও ভাষার অগ্রসরণ থেকে নিজের ফারসি জাতিগত চেতনাকে রক্ষা করবার দৃঢ় প্রত্যয় ছিল ফেরদৌসির কাব্যচেতনার একটি প্রধান বৈশিষ্ট্য। আসাদ মান্নানের 'পিতা' 'জনক' 'দুঃখিনী অবলা বাংলা' এসব প্রকাশকে কোনোভাবেই রাজনৈতিক বলা যাবে না, বস্তুত রাজনৈতিক কবিতার রচয়িতা তিনি ননও। তাঁর রাজনীতি বাংলাদেশ, বাঙালি এবং প্রবল বৈরিতার মধ্যেও চলমান এদেশের সমষ্টিবদ্ধ মানুষের জীবনের চংক্রমণ। হ্যাঁ, প্রেম তাঁর কাব্যের এক শক্তিময় ফল্গু কিন্তু সেই প্রেম আত্মতার সংকীর্ণ পথে ঘুরপাক না খেয়ে বাঁক নেয় জীবনের সংঘবদ্ধতার রীতিনীতির দিকেই। সেখানে কবির অহংদৃপ্ত আত্মতা থাকে এবং থাকে সেই আত্মবিশ^াস যে-বিশ^াসের মূল নিহিত বহুযুগের সাধনার মধ্য দিয়ে পাওয়া এই 'দুঃখিনী অবলা বাংলা', কবি আসাদ মান্নান হাজির সেই জনপদের সার্বভৌমত্বের ঘোষণা নিয়েÑ
"আমি এই কবিতার প্রত্যেকটি শব্দ দাড়ি কমা
কোলন সেমিকোলন থেকে বেপরোয়া আর
বেতমিজ আগুনের টাটকা গন্ধ পাচ্ছি; একদিন
এই কবিতার আত্মা থেকে জন্ম নেবে কবির পৃথিবী।
('এখন আমি যে কবিতাটি লিখছি')
ফেব্রুয়ারি ২০২১