২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবেশ রায় ও সেলিম আল দীন : পরিপ্রেক্ষিত, ‘আত্মজ্ঞান ও শিল্পতত্ত্ব’

লুৎফর রহমান

Published : 29 Oct 2020, 10:19 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


প্রস্তাবনা:
যাঁদের নিয়ে কথা তাঁরা দুজনই বাঙালি। আপনার আমার মতো তাঁরাও এই সংস্কৃতির উত্তরাধিকার। বর্তমান ভারত উপমহাদেশের সাংস্কৃতিক মানচিত্রের বিবর্তনরেখা বরাবর উজানমুখে অগ্রসর হলে দেবেশ রায় ও সেলিম আল দীন শেষ পর্যন্ত যে, একটি আঙ্গিনায় গিয়েই পৌঁছোবেন তাতে সন্দেহ নেই কানো। উভয়ের পূর্বপুরুষেরই অস্তিত্বের পুরিপুষ্টি পূর্ববঙ্গের জলহাওয়ায়। ঔপনিবেশিক রাজনীতির সরলরেখার একটানে তাঁরা আজ দুই ভিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। উভয়েরই ভাষা মাধ্যম বাংলা। শিল্প মাধ্যম ভিন্ন, সেলিম মুখ্যত নাট্যকার। অন্যান্য আঙ্গিকেও লক্ষণীয় তাঁর আত্মপ্রকাশ প্রচেষ্টা। দেবেশ রচনা করেন উপন্যাস, সৃজনশীল প্রবন্ধ। বাংলা ভাষায়ই তাঁরা রচনা করেন, কিন্তু সে ভাষা আজ দুটি ভিন্ন রাষ্ট্রের আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবনাশ্রয়ী। এবং ব্যবহারিক সংস্কৃতির চাপে-তাপে-ভাপে; যাপন ও সৃজনের প্রবহমানতায়; ভ‚গোল ও পরিবেশগত কারণে, প্রতিদিন বদলাচ্ছে তার রূপ।
পূর্ব ও পশ্চিম দুই বাংলার ভাষারূপের পরিবর্তন আজ খুবই স্পষ্ট। মৌখিক স্তরে যা প্রায় দু'পক্ষের সম্মুখেই অচেনা অবয়বে উপস্থিত। পশ্চিম বঙ্গের আঞ্চলিক ভাষা পূর্ব বঙ্গের চেয়ে অধিক বৈচিত্র্যপূর্ণ নদীয়া, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, উল্লেখ্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষাও অনুরূপ কিন্তু সাহিত্যে তার অল্পবিস্তর ব্যবহার লক্ষণীয়। সেটাও রচয়িতার ইচ্ছাধীন। কোনো কোনো ক্ষেত্রে তাৎপর্যহীনও বটে, নাটকে নোয়াখালী ও আদি-ঢাকাইয়া ভাষার বেদনাদায়ক ব্যঙ্গাত্মক প্রয়োগ দুঃখজনক বইকি। একজনের মাতৃভাষাকে হাস্যকর করে তোলার কোনো অধিকার অন্যের নেই, অথচ টিভি নাটকে করা হচ্ছে তাই। নদীবহুল পূর্ববাংলার লোকভাষা অধিকতর গীতল। শ্রæতিসুন্দর ও চমৎকার অর্থবিশিষ্ট শব্দগুলো অভিধানভুক্ত করবার কোনো উদ্যোগ নেই। লেখ্যভাষা সেই প্রমথ চৌধুরীর সবুজপত্রের বিবর্তিতরূপ। উচ্চারণ ভঙ্গি,শব্দ ও অর্থ সংকেতেও দুই বাংলার ভাষা একালে পরস্পর থেকে নিজ নিজ অবস্থানে সরে গেছে অনেক দূর। ব্যবহারিক জীবনে কখনও তা প্রায় পৌঁছে গেছে অচেনার স্তরে।
দু-অঞ্চলের যাপন ও সংস্কৃতিতে বৈচিত্র্য সৃষ্টি করেছে আদিবাসী জনগোষ্ঠী। তাদের মধ্যে অস্ট্রিক-দ্রাবিড় ও মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর মানুষই অধিক। সম্প্রতি উভয় অঞ্চলের আদিবাসীগণ ক্ষমতার কেন্দ্রে থাকা বাঙালির চাপের মুখে বিলুপ্ত প্রায়। জীবনের মতো তাদের সংস্কৃতিও আজ বিপন্ন। অথচ প্রাচীন ভারতীয় সংস্কৃতির গড়নপর্বে এই নৃগোষ্ঠীসমূহের উল্লেখযোগ্য ভ‚মিকা রয়েছে। দেবেশ রায় তাদের সহমর্মী ছিলেন। ছিলেন নৃগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ের সমর্থক। সেলিম আল দীন গারো, হাজং, কোচ, সাঁওতাল, মারমা ইত্যাদি আদিবাসীদের জীবন সংগ্রাম, কৃত্য, পুরাণ, রূপকথা, তাদের উপর শাসকগোষ্ঠীর জুলুম অত্যচারকে নাট্যবস্তু করেছেন। দেবেশ রায় রচিত উপন্যাসে আদিবাসীর বিস্তৃত জীবনচিত্র অত্যন্ত বাস্তব পরিপ্রেক্ষিতসহ উপস্থাপিত (সময় অসময়ের বৃত্তান্ত, ১৯৯৩)।
নির্বাচিত এই দুজন লেখকের মধ্যে দেবেশ রায় একটি রাজনৈতিক মতাদর্শের সঙ্গে ছিলেন আকৈশোর সম্পৃক্ত। পার্টির পক্ষে তিনি দীর্ঘদিন নিজের মেধা ও শ্রম ব্যয় করেছেন, রাষ্ট্রক্ষমতার রোষানলে দগ্ধ হয়েছেন, কারাভোগ করেছেন। যতদূর জানা যায়, সেলিম আল দীন কোনো রাজনৈতিক সংগঠনের সক্রিয়কর্মী ছিলেন না। মার্কসবাদী দর্শনের শিক্ষা অস্থিমজ্জায় নিহিত বলে দেবেশ আবেগে কল্লোলিত নন– ধীর প্রশান্ত চিত্তে প্রত্যেকটি বক্তব্য উপস্থাপন করেন ইতিহাসের ধারায় যৌক্তিক বিবেচনা সমুন্নত রেখে,
হিসেবী উচ্চারণে। সেলিম তাঁর সম্পূর্ণ বিপরীত, যুক্তির সঙ্গে অজ্ঞাতেই তাঁর বক্তব্যে মিশে যেতো
আবেগ। তাত্তি¡ক আলোচনায় আবেগের প্রাবল্যে সেলিম আল দীনের বক্তব্য অধিকাংশ ক্ষেত্রেই বিশেষত অপরিচিত পরিবেশে ব্যক্তিগত অভিব্যক্তির ঊর্ধ্বে সর্বজনীন ও ইতিহাসের বস্তু হয়ে উঠত না প্রায়শ, যদিও তা ইতিহাসেরই প্রকৃত সত্য। প্রসঙ্গত '১৯৭৭ সালের জাতীয় নাট্যোৎসব' উপলক্ষে লিখিত ভাষণে দেশীয় থিয়েটার কর্মীদের 'কলকাতার নাট্যচর্চা' বিষয়ে কথিত বক্তব্য উল্লেখ্য।১
কথাগুলো তিনি বলছেন, বাংলাদেশের থিয়েটার কর্মীদের অনুকরণপ্রবণতা বন্ধ করার উদ্দেশ্যে কিন্তু শুনে মনে হবে, কোনো কারণে তিনি কলকাতার নাট্যচর্চার বিরোধী। একই রকম কথা দেবেশ রায়ও বলছেন কথাগুলো নির্মম সত্য কিন্তু শ্রæতিসুন্দর নয়, মন খারাপ করার মতো অথচ মন খারাপ হয় না। উল্লেখ্য 'বাংলাদেশের নাটকনভেল: কিছু আনাড়ি আন্দাজ (২০১৩), ' দ্বাদশ নভেলা উপস্থাপনা ও ভ‚মিকা দেবেশ রায় ( ২০১৪) শীর্ষক গ্রন্থে বাংলাদেশ, বাঙালি সংস্কৃতি ও বাংলা ভাষা প্রসঙ্গে কথিত বক্তব্য।২ সেলিম আল দীনের চেয়েও তাঁর ক্রোধের হুল তীক্ষ্ণ কিন্তু তার প্রকাশ এমন এবং এতই শীতল যে, স্নায়ুকেন্দ্রে প্রবেশের অনেকক্ষণ পর অনুভবে বিঁধে। আমরাও বুঝি, ইতিহাসের সত্যÑ দেশ ভাগের তিয়াত্তর বছর পর পৃথক দুটি রাষ্ট্রের অভিন্ন ভাষাভাষী মানুষের সাহিত্যশিল্প অভিন্ন হওয়া একেবারেই অবাস্তব। জীবন ও যাপনের মধ্য দিয়ে মানুষের স্বপ্ন-আকাক্সক্ষা, সংগ্রাম, প্রাপ্তি-অপ্রাপ্তি, ক্ষমতাকেন্দ্র ও ক্ষমতাহীনের প্রাত্যহিক দ্ব›েদ্বর নিহিত অভিব্যক্তির প্রকাশ ঘটে সাহিত্যে। সে কারণেই দুটি রাষ্ট্র কাঠামোর মধ্যে পৃথক জীবনব্যবস্থায় একই রকম সাংস্কৃতিক চলন অকল্পনীয়। তদুপরি দু' অঞ্চলের মানুষ, আমরা পরস্পর আলাদা, নিঃসম্পর্ক এমন কথা কেউই শুনতে অভ্যস্ত নই।


দেবেশ রায়ের কথাটি চরম সত্য, তলিয়ে চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। অপরভাষী এক'শ কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালির জীবন বিনিময়ের সম্পর্ক। বিচিত্র পেশার মানুষের জীবনের নিয়ন্ত্রক দেশব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ট্রেইন। নিজ প্রদেশের মধ্যে যেকোনো স্থানে যেতে, কিংবা এক প্রদেশ থেকে অপর প্রদেশে যাতায়াতের মধ্য দিয়ে ভাষার বিনিময়টা বাংলাদেশের তুলনায় অধিক মানুষের সঙ্গে, বিচিত্র ভাষার সঙ্গে ঘটে। এর ফলে ভাষারূপের একটি পরিবর্তন খুবই স্বাভাবিক, তা নিশ্চয়ই ভাষার চারিত্র্যেধর্মের বিরোধীও নয়। রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্বের দিক থেকে দু অঞ্চলের ভাষা কতকটা পৃথক অবস্থানে সরে গেলেও তো তা একই বাংলা ভাষার দুটি পৃথকরূপ। ' –বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যের ভাষাও একই বাংলাভাষা মনে হয় না আমার। বক্তব্যটি শ্রæতিকটু, অনেকান্ত সত্য। দেশ দুটি; ভাষা দুটি; সংস্কৃতিও হালে দুটি ঐতিহাসিক বস্তুবাদী দেবেশ রায়ের কাছে এমন স্পষ্ট উচ্চারণই কাম্য। এমনতর অনেক পার্থক্য সত্তে¡ও সেলিম আল দীন ও দেবেশ রায়ের মধ্যে একটি জায়গায় ঐক্য লক্ষ করা যায় আত্মজ্ঞানে, ও শিল্পতত্ত্ব জ্ঞানে। তাঁদের দুজনকে সেই আলোকে দেখাই এ রচনার উদ্দেশ্য।

বুনিয়াদি কথাবীজ:
এর মাইদ্যে তো বহুৎ কিছুই কইয়া ফালছুইন। বুঝবার পারছি, আসরডা সুরে-তালে অক্করে অন্য রহম। হুয়াইৎ পুরের বেইলা নাচানি দলে দেখছি, আসরের মাইদ্যেখানে পাডি বিছাইয়া চাদরের তলাত্ বেইলা-লখিন্দার জামাই-বউ হুতাই পড়ে; ঘুমের মাইদ্যে হাপে কাটনের নগে নগে লখিন্দরের চিক্কইরে জাইগ্গা ওডে বেইলা। বনকুয়ার দলে এইডা করত না, গানে গানে কিসস্যা কওনই তারার কায়দা। যার, যার কায়দা তার-তার, এই রহমই মনে অইতাছিন। আন্দাজ করি অন্য রহম এক পাল্লাপাল্লি আছে এ্যার মাইদ্যে
এইযে, ভ্যাবলাবাই! হন্ধ্যা রাইতেই ঘাইম্যা গেলাইন, হ্যাষ রাইতে কি অবো? কইতে দেইন, আপনের গান আপনে গাইয়া যাইন মিয়াবাই
সেলিম আল দীনের জন্মের বছরপূর্তির দিন– আমার জন্য একটা অবশ্য পালনীয় অনুষ্ঠানের দিন। তাঁকে স্মরণ করে শ্রদ্ধার জলে ধুয়ে কয়টা শব্দ গাঁথি এক গিট্টুতে ফি বছর। আজ মনে হলো চাইলেই দুইজন বাঙালি আপনজনকে অদ্বৈত-সুতায় একই শৃঙ্খলায় বেঁধে উপস্থাপন করা যায়। সাহস অর্জন করলাম তাঁদেরই সহযোগিতায় চেতনায় তাঁদেরই কথা-কর্ম-ভাব-ভাবনার আলোকসংকেতে। বিজ্ঞজন নিশ্চয়ই বলবেন এ-তো রীতি বিরুদ্ধ কারবার ঔপন্যাসিক, নাট্যকার এক ওজনে এক পাল্লায় মাপন, বড় অন্যায়। হ্যা, এইবারকার পালাডাই অমন একটু গেয়ে শোনাই তবে
''এখন ঘৃণ্য হলো চতুর্বেদ
গণ্য নাই ভেদাভেদ
ধন্য নীতি কৈ প্রভেদ
অভেদ গুণ প্রচার \"৩ ( ময়মন সিংহের কবি গান)
ভেদাভেদের ঠ্যালাধাক্কার যুগ পার করে অভেদ নীতির ময়দানে আমরা বহুরে এক কইরা একরে করছি বহু তাইতো পালার রঙ-চেহারা-ডিল (ডৌল), নকশা পাল্টে গেলো। সবাই তো জানি, রূপ পাল্টায় আগুনে পুড়ে, পীটনে, গড়নে। মুগ্ধ হৃদয় হা-হা করে উঠে রূপানুরাগে
" পূর্ণিমা ল্গাাইয়া গো রাধে পাগল করলি আমারে
[..] [..] [..]
ওরে যেই দিকে চাই সেই দিকে রাই
ওরে রাই বিনে তো কেহই নাই"
[..] [..] ৪ (ত্রিশালের 'ঘাটু গান')
ব্রাত্যজীবনের পূর্ণিমায় তাঁরা দুজনেই পাগল হয়েছিলেন, যেদিকে চাইতেন সেখানেই অপেক্ষমান অসংখ্য নিঃসম্বল দীনহীন মানুষ জীবনের কষ্টে জল হয়ে গলে ফুরিয়ে যাচ্ছে। তাঁদের জন্য দুজনেই আজীবন অন্তরের পূর্ণিমার আলোয় ফুল ফুটিয়েছেন। হতদরিদ্র জীবনের সৌন্দর্য, সৌগন্ধ অনুসন্ধান ও প্রকাশকরণে দেবেশ রায় ও সেলিম আল দীন অভিন্নহৃদয় দোসর। কিভাবে, জানতে চাইলে উত্তরে বলবো সে' ভাবের খবর জানা কিন্তু তা ধরিয়ে দেয়া বড় কঠিন, অনেক পরিশ্রমের কাজ। সামান্য ছুঁয়ে যাই, গানের কথাতেই বলি 'বুড়াইল্ নাাও যে বইতেরে জানে সে বড় নাইয়া' (ত্রিশালের 'ঘাটু গান' ঘাটু গান)। তাঁরা দুজনেই একালের বাংলা সাহিত্যের অনেক বড় নাইয়া 'বুড়াইল্ নাও' অর্থাৎ ডুবন্ত নাও অত্যন্ত দক্ষতার সাথে "রঙ বেরঙের সারি গাইয়া/ ভাটি বাইয়া' (বাউল আব্দুল করিম) গেছেন আমৃত্যু, উজানও বেয়েছেন কখনও। জীবনের ভরা গাঙে কারও নাও তলিয়ে যায়, কেউ বা শক্তহাতে কালের সমস্যার তুফান ভরা জীবনের লহর দরিয়া পারি দিয়ে তীরে পৌঁছে যায় অনায়াসে।

দেবেশ রায়, জগৎ জীবন, অতীত ঐতিহাসিক কাল, বর্তমান এবং নির্মীয়মাণ ভবিষ্যত মানুষের সামাজিক প্রথা বিধিবিধান; অর্থনৈতিক জীবন সংগ্রামের ধরন এবং প্রকাশমান সংস্কৃতির আদলটিকে সমাজ বিকাশের ধারায় মার্কসীয় দ্বা›িদ্বক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে বিচার ও বিশ্লেষণ করতে আগ্রহী। তাঁর কাছে প্রতিটি জীবন শ্রেণিসংগ্রামের অধীন। আমাদের সমাজে শ্রমজীবীর জীবন-স্বপ্ন-বঞ্চনা ও সংস্কৃতি একেবারেই উচ্চবিত্তের অধিগত নয়। শ্রমজীবী মানুষের অস্তিত্বে বিশ^মানবের যথার্থরূপের অনুভব, সংস্কৃতির প্রকাশিত রূপটি দেবেশ রায় দেশকালাতীত পটভূমি সমেত মূর্ত দেখতে পান ।
এই মানুষ, বিশ^মানব জাত-ধর্ম-বর্ণ-ভাষার ব্যবধানশূন্য শুদ্ধমানব। তাদের ভাষা উৎপন্ন বস্তুর প্রকাশভঙ্গিতে; শ্রমের ছন্দে আনন্দে এবং দুঃখ-যন্ত্রণা পীড়িত ওষ্ঠে ফুটিয়ে তোলা হাসির টুকরোটার মধ্যেই মূর্ত। জীবনের সহজিয়া আত্মোপলব্ধির প্রকাশ তাদের সাহিত্য-সংগীত-নৃত্য। নৈমিত্তিক প্রয়োজনে ব্যবহার্য সামগ্রীর আকার আয়তনে, রঙে, সমাঞ্জস্যে উদ্ভাসিত তাদের কারুকীর্তি। পার্থিব প্রয়োজনে সৃষ্ট তাদের কৃত্যের আসর। সেই আসরে নৃত্য-গীত-বাদ্য, কথা, উক্তি-প্রত্যুক্তির আশ্রয়ে পরিবেশিত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত তাদের পূর্বপুরুষের অলিখিত ইতিহাস, সংস্কার, দৈবশক্তির সঙ্গে দ্বা›িদ্বক সম্পর্কের বৃত্তান্ত, বিশ্বাস, সামাজিক ও আধ্যাত্মিক জীবনকথা। ক্ষমতাবাদী মানুষ পুরাণ, উপকথা, রূপকথা ইত্যাদি নানান নামে আখ্যায়িত করেছে সেই জীবনের ইতিবৃত্তকে।
অনগ্রসর এই মানুষগুলোর মর্মপাঠে দেবেশ রায়কে সহযোহিতা ও সুযোগ করে দিয়েছে তাঁর রাজনৈতিক দর্শন। দ্বিধাহীনচিত্তে তিনি সর্বত্র স্বীকার করেছেন আবাল্য তিনি কমিউনিস্ট পার্টির একজন কর্মী এমন কি বিশ^ময় যখন সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতন ও কমিঊনিস্ট পার্টির হতদশা তখনও তিনি অনুসন্ধিৎসু কমিউনিস্ট। এ-কথা সম্ভবত মিথ্যা নয় যে, দলীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নিম্নবিত্ত, বিত্তহীন, ক্ষমতাহীন অনগ্রসর মানুষের উপর ক্ষমতার নিষ্পেষণ, উৎপীড়নের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেবেশ রায় অর্জন করেছেন বিদ্যমান বৈষম্যপূর্ণ সমাজ থেকে। সমানুভূতির রসে রঞ্জিত সেই অভিজ্ঞতারই শিল্পরূপ তাঁর সাহিত্য। তাই তাঁর সাহিত্য নিকষে সোনা। এই বোধের উৎপন্ন এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার উর্বরমৃত্তিকার ফসল বলেই বাংলা উপন্যাসের ইতিহাসে তারাশঙ্কর সৃষ্ট মোহময় সামন্তবাদী ভূগোল গুঁড়িয়ে যায় দেবেশ রায়ের হাতে। তাঁর রচনার অনন্যতায় 'তিস্তপারের বৃত্তান্ত, 'ঢোঁরাইচরিতমানস' প্রভৃতি উপন্যাসের ফর্ম আজ প্রশ্নবিদ্ধ।
বহু-স্তরিক অর্থনীতি অধ্যুষিত সমাজের শিল্পকলা বহু-স্তরিক হওয়াই সঙ্গত, জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। শ্রেণিচেতনার একটি সুশৃঙ্খল প্রকাশ দেবেশ রায়ের উপন্যাস তাঁর সচেতন জীবনজিজ্ঞাসার বহিঃপ্রকাশ। আমরা বাঙালি পাঠকগণ ঔপনিবেশিক মনের অধিকারী। তাই আত্মক্ষমতার সূক্ষ্ণ চিন্তাসূত্রে তাঁকে আবিষ্কার করবার পরিবর্তে মিখাইল বাখতিনের চোখে দেখতে চেয়েছি যেনো বাঙালি ঔপন্যাসিক দেবেশ রায় বাখতিনের চিন্তার মডেল হলে ভালো হতো। নিজস্ব দর্পণে বিম্বিত দেবেশ রায়ের অবয়বটি দেখে যেনো বিশ্বাস করতে কষ্ট হয়, তিনি দেবেশ রায় তাই বাখতিনকে হতে হয় আমাদের প্রত্যায়ক। বাখতিন কর্তৃক প্রত্যায়িত হলেই তাঁকে আমরা মর্যাদার প্রাপ্য আসনটি দিতে কুণ্ঠাবোধ করবো না। মনের এই দীনতা, পরানুগ্রহ প্রত্যাশায় উন্মুখ এই চৈতন্য ঔপনিবেশিকোত্তর সকল দেশের সাংস্কৃতিককর্মীর মধ্যে বিদ্যমান। ঔপনিবেশিক চেতনার প্রেতিনি সর্বমুহূর্তে তাঁদের ভীত সন্ত্রস্ত করে রাখে তাই শাসক প্রভুর অবর্তমানেও তার ক্ষমতার, দÐের প্রভাব কাটিয়ে স্বাধীন সত্তায় আত্মাবিষ্কার ও আত্মপ্রকাশের নিজস্ব ভূমিতে দাঁড়বার সাহস তাঁদের নেই। এই ভূতগ্রস্তদের সঙ্গেই দেবেশ রায়ের মতো সচেতন সাংস্কৃতিক যোদ্ধাদের যুদ্ধ চলে অবিরাম।
দেবেশ রায়ের মতো সেলিম আল দীনও বহু-স্তরিক আখ্যান রচনায় পারঙ্গম। সেখানে আখ্যানের ধারায় আসে উপাখ্যান, উপাখ্যান থেকে পুরাণে তাঁর অনায়াসগতি সমকালীন রাজনৈতিক সমাজাকি বাস্তবতা, সাম্প্রদায়িক দ্ব›দ্ব সংঘাতের ধারায় মধ্যপ্রাচ্যের গোঁড়া রাষ্ট্রসমূহের সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ সম্পর্কের স্রেতধারায় বিশ্ব রাজনীতিতে পরাশক্তিসমূহের অমানবিক পারমাণবিক অস্ত্রের ঝনৎকার হুঙ্কার, নৃগোষ্ঠীগুলোর অস্তিত্বের সঙ্কট, সামন্তবাদ ও সা¤্রাজ্যবাদী পুঁজিবাদের দ্ব›দ্ব সংক্ষুব্ধ সমাজে ব্যক্তির অস্তিত্বহীনতার সমন্বয়ে এক সমুন্নত আখ্যান সৃষ্টি করেন। মহৎভাবনার কেন্দ্রে আখ্যানের প্রত্যেক স্তরের এক একজন নায়কের মহৎ উপলব্ধি ও আবেগ সার্বিক মানবিক মুক্তির দায় অনুভব করায় আখ্যানের উচ্চতার সঙ্গে বিস্তার শিল্পরসিকের চৈতন্যের আঁধি দূর ক'রে সেখানে আলোকের বর্ণালি ছড়ায়। প্রাচীন কথকতা রীতির সেলিম আল দীন কৃত রূপান্তরিত আঙ্গিক' কথানাট্য' এ-রীতিতে রচিত 'চাকা' নাটকে তার অপরাপর নাটকের মতো আখ্যানের বিচিত্র স্তর সমাজতাত্তি¡কের পর্যবেক্ষণ সমেত উপস্থাপিত।৫ আধুনিক জীবন জিজ্ঞাসা ও জীবনের অনাকাঙ্ক্ষিত, অভাবনীয় জটিলতায় এ-নাটকের আখ্যানটি অভিনব।
সেলিম আল দীেেনর নিজের কথায় "আমি প্রাচ্যের চিরায়ত দর্শন-দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্তে¡র ধারায় শিল্পের মাধ্যমগত ভেদ রেখা লুপ্ত করে একটি অখণ্ড ঐক্যে শিল্পরীতিকে সংহত করতে চাই"।৬ এ-বক্তব্যে তাঁর শিল্পচিন্তার একটা স্পষ্ট অবয়ব পাওয়া যায়। কথাটি কোনো অসতর্ক মনের খেয়ালমাত্র নয়, পূর্ণসচেতন ভাবনার শৈল্পিক, তাত্ত্বিক বহিঃপ্রকাশ। ১৯৭৫ পরবর্তী সকল নাট্য প্রয়াসে তিনি শিল্পের দ্বৈতাদ্বৈতবাদেরই চর্চা করেছেন এবং বিভিন্ন নামের নাটকে বিভিন্ন রীতির পরীক্ষা-নিরীক্ষার শেষে নাটকের জন্য একটি তাত্তি¡ক কাঠামো দাঁড় করান। সেলিম আল দীনের বক্তব্য দেবেশ রায়ের মতোই তাঁর দীর্ঘ অভিজ্ঞতাপ্রসূত আত্মবিশ্বাসের ফসল। যৌক্তিক কারণেই বলা যায় যে, তাঁর শিল্প ও তত্ত্ব দ্বৈত অস্তিত্বের, কিন্তু তারা চূড়ান্ত বিবেচনায় অদ্বৈতাদ্বৈতে লীন। কেননা নাটকগুলোর অঙ্গ-সংস্থান থেকে তত্ত¡ যেমন সমুদ্গত, তেমনি তত্ত্বের শিরা-উপশিরা পথেই পৌঁছে যাওয়া যায় নাট্যবস্তুর কেন্দ্রে। তাঁর নিজের ভাষায় " বস্তুতপক্ষে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্তে¡র আবিষ্কারের পরে বা ঐ শিল্পতত্ত্বের প্রতি প্রগাঢ় বিশ্বাস জন্মানোর ফলে আমি চলতি অর্থে নাটক লিখি না। আমার লেখাগুলি ঐতিহ্যবাহী বাংলা পাঁচালি ও কথকতার ধারায় সমকালীন প্রয়াস।"৭
"পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই /আমিতো সেই ঘরের মালিক নই"৮ লোককবির উদ্ধৃত গানের মর্মার্থ বুঝি আত্মজ্ঞানের দ্বারা উপলব্ধি করেছিলেন দেবেশ রায় ও সেলিম আল দীন। ইউরোপীয় শিল্পনন্দনতত্ত্বের ধারায় দু'শ বছরের অধিক কাল বাঙালির শিল্পসাাধনা অব্যাহত থাকার পরও তা'কে নিজের বলে দাবি করবার অধিকার যেমন অতীতেও প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও হবার কোনো সম্ভাবনা নেই। হাজার বছর পরের সভ্যতায়ও সে অধিকার প্রতিষ্ঠা অসম্ভব। সে চিন্তাও অমূলক। তাই তাঁরা অনুসন্ধান পরিচালনা করলেন সংস্কৃতির উৎসমূলে, ভূমিপুত্রের যা কর্তব্য তাই করলেন তাঁরা। প্রাচী ও মধ্যযুগীয় ঐতিহ্যের ভূমিতে চলল কর্ষণ, উৎখনন।

দেবেশ রায় বাংলা সাহিত্যের মধ্যযুগীয় আখ্যানের অভ্যন্তরে এক আশ্চর্য বুনট নিবিড়ভাবে প্রত্যক্ষ করেন। ঐতিহ্যবাহী আখ্যানের সেই বুনট ধরে তিনি রচিত উপন্যাসে আখ্যান গেঁথে গেছেন একে একে। যেমন থাকে ঘটনার ভাঁজে ভাঁজে অনেক অসংখ্য ঘটনা; তারও ভাঁজে আরও। সেই দূরতর ঘটনাই আমার সম্মুখবর্তী ঘটমান জীবনের ঘটনা যা নতুন এক আখ্যানের জন্ম দিয়েছে এই মাত্র। এর ভিতর থেকে আরও অসংখ্য আখ্যান শাখা-প্রশাখা-পত্র-পল্লবে-পুষ্পে পরিণত হবে আর এক বৃক্ষবীজে। যে-কৌশলে আজীবন অবিরাম একই আখ্যান 'কহন যায়'; কহিতব্য বলেই কহন যায়। নদীর শিরা-উপশিরায় বাহিত জলধারা যেভাবে বিচিত্র জনপদের মৃত্তিকা স্পর্শে সুচারু ও গতিশীল রূপধারণ করে, সেভাবেই বহমান জীবন-জনপদ,পরিবেশ-প্রতিবেশ ও জনপদবাসীর রক্তের 'আঙুরলতা' হয়ে ওঠে আখ্যান। এবং নানা রূপে, রসে, ভাবে, ভাবতরঙ্গে, জীবনসত্যের উদ্ভাসনে নিত্যদিন ভোরের আলোয় সেই আখ্যান-বৃক্ষবীজ অঙ্কুরিত হয় রসিকের চিত্তভ‚মিতে। হয়তো আপনার যুক্তিবোধ কিংবা ভক্তের মন তা বিশ^াস নাও করতে পারে। তবে দেবেশ রায়ের কথাতেই কই
"[..] [..] [..]
পালাকীর্তনের গায়ক-কথক সুরের ও আখরের সুযোগে কাহিনীর ভিতরে তাঁর নিজস্ব বিবরণকে ফর্মের দিক থেকেই গ্রাহ্য করে নিয়েছিলেন। পালাকীর্তনের আখর ত গায়কের স্বাধীন বিবরণ। বৈষ্ণব পদাবলী চৈতন্যের পরেই বাঙালি সাধারণের চর্চার বিষয় হয়ে ওঠেÑ এ-কথা অনেক ঐতিহাসিক মনে করেন। আর চৈতন্যজীবনের প্রত্যক্ষ প্রভাবে কৃষ্ণকাহিনী বাল্যলীলা, গোষ্ঠ, নৌকাবিলাস, দানখÐ বংশীশিক্ষা, মানভঞ্জন, অক্র‚র সংবাদ, দূতীসংবাদ, মাথুর ইত্যাদি বিভিন্ন আখ্যানে ভাগ হয়ে পালাকীর্তনের বিষয় হয়ে ওঠে। সেখানে পালাকারের ওপরও কথক-গায়কের ওপর একটা অতিরিক্ত দায়িত্ব ছিল। প্রচলিত পদগুলির ভিতর তাঁদের গ্রন্থনার কাজ করতে হত। সেই গ্রন্থনার সূত্র তাঁদের সংগ্রহ করতে হত চৈতন্যজীবনের দার্শনিক ব্যাখ্যা থেকে, ভাগবতের বিভিন্ন তত্ত¡ থেকে ও পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ব্যাখ্যাবিশ্লেষণ থেকে। এই উৎসগুলি থেকে পালাকার ও বিশেষত কথক-গায়ক তাঁর বক্তব্যটিকে তৈরি করে তুলতেন। এই বক্তব্য ছাড়া পালাকীর্তন তৈরি হয়ে উঠতে পারত না। এখানেই আমরা ঔপন্যাসিক বিবরণের এক আদি উদাহরণ পাইÑ যেখানে কাহিনীর স্টেরিও-টাইপের মধ্যে, পদের অপরিবর্তনীয় বাঁধা গতের মধ্যে গায়ক-কথক তাঁর বক্তব্যকে গ্রথিত করে দিতে পারছেন আর সেই গ্রন্থনার ফলে কাহিনীর অবয়ব বদলে যাচ্ছে, চরিত্রের সঙ্গে চরিত্রের সম্পর্ক বদলে যাচ্ছে ও এক ধারাবাহিকতার অংশ হয়েও কাহিনী এক ধরনের সয়ম্ভর হয়ে উঠতে পারছে।"৯
পালাকীর্তনের আসর অইলে হুমকের আসনে বইতাম। একবার রাধার জন্যি মনডা আইঠাই করতো আবার কৃষ্ণর জন্য বুইজবার পারতাম না আমার মনে কি চায়। এক আমি কেম্বায় দুই জন অইয়া যাইতাম। বাড়িত যাইবার বেলায় মনে অইত আমি একটা ফাটা কলসী ভিতরডা ফাঁকা খাঁখাঁ কইরবার নাগছে। আমি রাধাও না কৃষ্ণও না, হে- হে,
দিলেন তো থামাইয়া, কথা-যে মিছা-না দেখলেন তো! এই যে, আপনিই রাধা আপনিই কৃষ্ণ, এই ভাব একজনই দুইজন আবার একজন, হেই কথাটাই পরে কমু ঠিক হয়ে বসেন। প্রথমেই বলেছিলাম, দেবেশ রায় ও সেলিম আল দীন একান্তহৃদয় দোসর। কিভাবে এখন দেখা যাক, তাঁরা অভিন্ন আঙ্গিনা থেকেই সৃজনযাত্রায় আখ্যানরীতির দুটি ভিন্ন মাধ্যমে স্বকালের সমাজভ‚মিতে চেতনার বৃক্ষবীজে ফলিয়েছেন কনকশস্য। দুজনকে নিয়েই যখন কথা, দেবেশ রায়ের কথা শুনেছি তাহলে সেলিমের স্বীকৃতিটা জেনে নেওয়াও তো দরকার

"[.] [..] [..] মঙ্গলকাব্যের অঙ্গ সংস্থানে বস্তু বর্ণনার যে বিশাল ও মহাকাব্যিক অবয়ব তার মধ্যেই বাঙলা নাটকের সুবিস্তৃত আঙ্গিকেরও ইঙ্গিত আছে। রামায়ণ কথকতার প্রসঙ্গও বলা হয়েছে। রামায়ণের আঙ্গিকও মঙ্গলকাব্য থেকে ভিন্ন। কেননা রামায়ণে সঙ্গীতের ভাগ প্রচলিত লোকরীতির নাটকের চেয়ে অনেক কম। অজস্র কাহিনী উপকাহিনীর কারণে এতে সঙ্গীতের বৈচিত্র্য সৃষ্টির চেষ্টা করা হয় না। এই সংক্ষিপ্ত পরিসরে বাঙলা নাটকের বিস্তৃত আঙ্গিকের অনুপুঙ্খ পরিচয় তুলে ধরা সম্ভব নয়। শুধু এই বলে এ বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত টেনে দেয়া যেতে পারে যে, বাঙলা নাটকের বিস্তৃত আঙ্গিকসমূহ গান, গীত, হাস্তর ইত্যাদি বহু নামে পরিচিত। বিষয়বস্তু অনুযায়ী একেকটি শাখার একেকটি নাট্যাঙ্গিক একেক রকম।"১০

দ্যাখলাইন তো, সেলিম আল দীন আর দেবেশ রায়ের ভিডা এককানঅই। এ্যাডা কথা হুনুইনজে, এই কিসিমের পুরান জিনিস লইয়া কাডাকাডি না করলে অইত ন?

শোনেন বুঝেন তারপর বলেন, ঠিক আছে? সেলিম 'চর্যাপদ' থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন,' বৈষ্ণব জীবনী সাহিত্য, 'পালাকীর্তন, 'রোম্যাটিক বাংলাকাব্য' তাঁর ভাষায় 'প্রণয়পাঁচালি' 'গীতিকা সাহিত্য/পালা, পিরপাঁচালি, ইত্যাদি বিভিন্ন আঙ্গিকের বাংলা নাট্যমূলক গেয় সাহিত্যের আলোচনার প্রেক্ষাপটেই তাঁর মত প্রকাশ করেন। দেবেশ রায়ও এই সবের মধ্য দিয়েই আখ্যানের গড়ন অনুসন্ধান করেছেন। তাঁর কাছে অধিকতর উপযোগী মনে হয়েছে 'পালাকীর্ত'নের আঙ্গিক সেই আঙ্গিক ভেঙে তিনি নির্মাণ করেছেন উপন্যাসের আঙ্গিক। অন্যদিকে সেলিম আল দীন মঙ্গলকাব্যের আখ্যানের ভিতরে সুপ্ত নাটকীয়তাকেই (চণ্ডীমঙ্গলে গোদিকার সুন্দরী নারীতে রূপান্তর, দেবীর হঠাৎ আবির্ভব, কমলেকামিনী দর্শন ইত্যাদি, মনসামঙ্গলেও এরূপ আকস্মিকতা বিদ্যমান) নিজের উপযোগী বিবেচনা করায় তাকেই নাটকের জন্য সম্ভাবনাময় মনে করেছেন।

অস্বীকার করবার উপায় নেই যে, তিন'শ বছরের বিরামহীন চর্চার মধ্য দিয়ে মঙ্গলকাব্যের আঙ্গিক নির্দিষ্ট ও বিধিবদ্ধ হয়ে যায় বাংলা নন্দনসাহিত্যের ইতিহাসে তা অবশ্যই ধ্রুপদী শৃঙ্খলার দাবিদার। কেননা শত শত কবি ঐ দীর্ঘ সময় ধরে একই কাঠামোকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে কাব্য রচনা করেছেন। 'পালাকীর্তন' চৈতন্যোত্তর যুগে অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদী দর্শনের অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার প্রেমতত্ত¡ ও সাধনতত্তে¡র প্রচার উদ্দেশ্যে সৃষ্ট ও পরিবেশিত সাহিত্য। সন্দেহ নেই 'দ্বৈতাদ্বৈততত্ত¡' ভারতীয় দর্শনের শেষকথা। 'যিনি শিব, তিনিই শক্তি'; কিংবা যিনি কালি, তিনিই পার্বতী; তিনিই চÐী আবার তিনিই দুর্গা, অষ্টাদশ শতকে রাম প্রসাদে এসে দেখি যিনি কালি তিনিই শিব, তিনিই শ্যাম বা কৃষ্ণ, শ্যামা আর শ্যামে কোনো বিরোধ ভিন্নতা নেই। তাই 'পালাকীর্তন'ও একটি ধর্মদর্শনের ভিতে প্রতিষ্ঠিত, এবং তা 'অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদ'। তারই নির্ধারিত শৃঙ্খলার অধীনে গড়ে ওঠা বাঙালির ভাবাকাশের এক ধ্রুপদী শিল্পাঙ্গিক' 'পালাকীর্তন'। কিন্তু বৈষ্ণব রসশাস্ত্র ধ্রুপদী-রোম্যান্টিক শাস্ত্র। রূপগোস্বামী স্বয়ং ভরতনাট্যশান্ত্রকে চৈতন্যভাবধারায় পরিবর্তিত ও রূপান্তরিত করেন। সে ভাব-রসের সংখ্যা বিবেচনায়, নায়ক-নায়িকা ভেদে কিংবা দর্শনগত বিবেচনা যাই হোক। ভরতনাট্যশাস্ত্র সর্বভারতীয় রসশাস্ত্র হলে নিঃসন্দেহে রূপগোস্বামীর 'উজ্জ্বলনীলমণি' বাঙালির শিল্পনন্দনশাস্ত্র বা রসশাস্ত্রর। আমাদের আলোচ্য শিল্পীদ্বয় উপন্যাস ও নাটক রচনা করলেও তাঁদের অভেদাত্মক চিন্তার কারণেই তাঁরা পরস্পর সহৃদয় দোসর। এবং আত্মজ্ঞান দ্বারা পরিচালিত বলেই তাঁদের পক্ষে শ্রমে ঘামে, মধ্যযুগের দুটি সাহিত্য আঙ্গিকের বৃক্ষবীজে বাঙালির আধুনিক উপন্যাস ও নাটকের আঙ্গিককে স্বতন্ত্র দুটি শিল্পতত্ত্বের উপর প্রতিষ্ঠিত করেন।

হেরলাইগ্যই তো দুইজনরে এক লগে বুঝবার চাইছি, বুজ্জুইননি কতাডা? যে-নাম কইলাইন হাল আমরার দেখা জিনিস। এইড্যা হুননের পর যুদি একবার দেখতাম পারি, তাইলে অক্করে বুইজ্জাহালবাম মিয়াবাই, হ্যাষ পর্যন্ত কইয়া যাইনজে,

ঠিক আছে আবার শুরু করছি শুনুন, দেবেশ রায় (১৯৩৬-২০২০), সেলিম আল দীন (১৯৪৯-২০০৮) আমাদের বিবেচনায় দুই বাংলার দুই আত্মজ্ঞান সম্পন্ন শিল্পী। আত্মজ্ঞান সম্পন্ন বলাবার অর্থ তাঁরা দু'জন আমৃত্যু যে-সমস্ত সৃষ্টি করেছেন বা তাঁদের যে-সৃজন তা আত্মজ্ঞানের দ্বারা অর্জিত। অহং বা আত্মচেতনা জাত জাগতিক জ্ঞান ও বিশ্বাস মতে সচেতন পরীক্ষা-নিরীক্ষার উৎপন্ন তাঁদের শিল্পকর্ম। এ-কারণেই অনেকের কাছে সেগুলো মনে হয়েছে বড় বেশি অচেনা। অনেকে সে সব রচনার জাত নির্ণয়ে নিরুপায় অস্বস্থি প্রকাশ করেছেন। কিন্তু আত্মজ্ঞান দ্বারা উদ্বুদ্ধ এই শিল্পীদ্বয় রচনামধ্যে তাঁদের শিল্পের স্বরূপ যেমন অবসর মতো ব্যাখ্যা করেছেন, তেমনি স্বতন্ত্র প্রবন্ধে ব্যাখ্যা করেন তাঁদের শিল্পতত্ত¡। দুটি ভিন্ন মাধ্যমে সৃষ্টিশীল জীবন পরিচালিত হলেও একটি আত্মিক সম্পর্কবন্ধনে তাঁরা আবদ্ধ ছিলেন সে' সম্পর্ক সম্পূর্ণত মানসিক। দেবেশ রায় ও সেলিম আল দীন সর্বান্তকরণে ছিলেন ঔপনিবেশিক শিল্পরীতির বিরুদ্ধে জেহাদি দুই শিল্পী ব্যক্তিত্ব।
দ্যাখছুইন, এই জায়গার মাইদ্যেও হ্যাগোরে কতো মিলমিশ। ক্যান, এই হল কইতাছি, হুনুইন ঔ-যে আত্মজ্ঞানের কতা কইছিন হেইডা কি রহম জিনিস আর ব্যাকেই 'শিল্পতত্ত'¡ 'শিল্পতত্ত্ব' একডা কতা কয় না! হেইডা কোন্ কিসিমের তাই বুঝবার চাই আইজ তার আগে মানুষ দুইডারে দ্যাইখ্যা আহি নইনচে গাইয়া যাইন
কৈশোরকালে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অপরাধে বন্দী হন দেবেশ রায় (কমিউনিস্ট দলের কর্মী হিসেবে, ১৯৫০ সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে)। ঐ বয়সেই তিনি আত্মজ্ঞানী; জানতেন, রাজনীতি কোনো অপরাধমূলক কাজ নয় ক্ষমতাবাদীর চোখে তার কায়েমী স্বার্থবাদের বিরুদ্ধে ব্যক্তির বা গোষ্ঠীর সোচ্চার প্রতিবাদমাত্রই অপরাধ। দেবেশ রায়ের কৈশোরকালেই এই সচেতনতার উন্মেষ ঘটেছিল বিষয়টি অবশ্যই গৌরবের। রাজনীতির ক্ষেত্র ছিল কর্ষণভূমি, জীবনের দায়ে সেখানে কনকশস্য উৎপাদন প্রয়াসের অর্জন যে-উৎপন্ন দেবেশ রায়ের মতো স্রষ্টার জন্য তা নতুন শিল্পশস্য। জীবনভর শ্রমে-ঘামে যে-কর্ষণ তিনি করে গেছেন, তা'তে রাজনীতির, উৎপাদন ব্যবস্থার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রাপ্তিটুকু বর্তমান সামাজিক-আর্থ-রাজনৈতিক পরিপ্রেক্ষিতের অভ্যন্তরেই অনুসন্ধেয়। কিন্তু বাংলা সাহিত্যের, বাঙালির শিল্প-নন্দনতত্ত্বের একটি স্বাধীনভূমি বিনির্মাণে তাঁর সচেতন ও সক্রিয় প্রচেষ্টার উৎপন্ন নিঃসন্দেহে কালেরকষ্টিপাথরে নির্দোষ সোনা। সেই সোনায় গয়না বানাবার কায়দাডা তো আমাদের মাথায় ঢোকে নাই। দেবেশ রায়ের মতো 'পালাকীর্তন' সকল বাঙালির দেখা জিনিস। সেলিম আল দীন বললেন 'মনসার গান, 'চণ্ডীর গান, 'গাজির গান, 'হাস্তর গান, যোগীর গানের কথা। এসবও আমাদের অদেখা নয়। তাহলে ?
দেখলেও কোন্ডাথ্যা কোন্ডা অয় বুঝবার পারি নাই। হুনুইননাই মাইনষে কয়, বাজাইলেই বাজে,
তা ভাও মতো বাজান লাগদো না মিয়া? এইবার বুইজ্জা লইয়েন বেডায়তো বুঝাইতাম চায়ই। উনিশ শতক থেকে বাঙালির শিল্পভাবনা, নন্দনচেতনায় আলাদা একটা লক্ষণ ধরা পড়ে তা পড়ে শাসকজাত ইংরেজদের চেষ্টায়, চাহিদায়; শাসিত জাতিকে অধিকতর অধীন ও হেয় করবার জন্য। সে লক্ষণকে মূলীভ‚ত করেছে বাঙালির চেতনার তীরে তীরে প্রতিনিয়ত আছড়ে পড়া ঔপনিবেশিক সংস্কৃতির ভাবত-তরঙ্গ। ইউরোপীয় যে-কোনো ভাবনা-তরঙ্গে নিরুপায় ভেসে যাওয়ার পূর্বে বিকল্প চিন্তার অবকাশ বিষয়ে আমাদের মস্তিষ্ক বরাবর নিষ্ক্রিয়। একালেও পশ্চিমা সবচেয়ে খারাপ বস্তুটি আমাদের অতি আদর ও ভক্তি কেড়ে নেয় অহঙ্কার করি এই বলে যে, এটা কিন্তু বিলেতের, ফ্রান্সের, জার্মানির, ইতালির। আমাদের দোষ নয়, দোষ হচ্ছে মনের। কারণ উপনিবেশ উঠে গেলেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সর্বত্র আমরা তাদের প্রেতের উপস্থিতি দেখতে অভ্যস্ত। মনের বাঘে খাবলে খাচ্ছে উপনিবেশ-উত্তরকালে উপনিবেশের মানুষের অস্তিত্ব। ব্যতিক্রম যে-একেবারে অনুপস্থিত তা' নয়, কিন্তু ব্যতিক্রম বরাবর অনন্য এবং মোটেই সহজিয়া নয়। বিশ শতকের চতুর্থ দশকের দেবেশ রায় এবং পঞ্চম দশকের সেলিম আল দীন সেই ব্যতিক্রান্ত দুই সাহিত্য¯স্রষ্টা। সেলিম আল দীনের লেখকসত্তার প্রকাশ কাল গতশতকের সাত দশক। তিনি দেবেশ রায়ের বয়ঃকনিষ্ঠ। বাংলাদেশের ভাষা আন্দোলনের পরবর্তী স্বাধীকার আন্দোলনের উত্তাপে তাতানো তরুণদের অন্যতম। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনের ভয়াবহ ও অদৃষ্টপূর্ব নির্মম অভিজ্ঞতায় পরিপুষ্ট স্বাধীকার চেতনায় উজ্জীবিত তরুণ। ঔপনিবেশিক শক্তির প্রতি ছিল তাঁর সহজাত ঘৃণা। নাটক রচনা কালে বাংলা সাহিত্যের ইতিহাস ও নাট্য সাহিত্যের ইতিহাস পাঠের অভিজ্ঞতা তা' আরও বাড়িয়ে দেয়। শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রচিত ইতিহাসগ্রন্থে বাংলা নাটকের ইতিহাস বিকৃতি ও বাঙালির নাট্য সাহিত্যের উৎপত্তি ইউরোপীয়দের হাতে হয়েছে এমন বিভ্রান্তিকর অসঠিক তথ্য অগ্রাহ্য করেন তিনি। ঢাকা থিয়েটার প্রযোজিত তাঁর 'কেরামতমঙ্গল' নাটকের প্রথম মঞ্চায়ন উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে সেলিম আল দীন ইতিহাসের ভ্রান্তি সম্বন্ধে প্রথম সোচ্চার হন। তিনি বলেন–
" […] […][..]"বাঙলা নাটকের ইতিহাস লেখকদের একটি বড় অংশ তাঁদের সুবৃহৎ গ্রন্থগুলিতে মূলত অষ্টাদশ উনিশ শতকেই বাঙলা নাটকের জন্ম ধরে নিয়ে নাট্যালোচনায় প্রবৃত্ত হয়েছেন। চলতি ইতিহাসকারগণের সামগ্রিক আলোচনা ইংরেজ শাসনামলের কলকাতা কেন্দ্রিক নাটককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ঔপনিবেশিক চিন্তাচেতনায় পুষ্ট সমালোচকরা দেশজ নাট্যরীতি সম্পর্কে কখনো নিবিষ্ট ও বিশ্বাসীচিত্তে ভেবে দেখার প্রয়োজন মনে করেন নি। উপরন্তু যাত্রা, পাঁচালী, কথকতা, প্রভৃতি প্রাচীন নাট্যরীতির প্রতি এদের অধিকাংশের অশ্রদ্ধাটুকুও চাপা থাকেনি। […] […] [..] তাঁরা ইউরোপীয় নাটকের সংজ্ঞা মগজে ধারণ করেছেন এবং নাট্য বিচারের মাপকাঠিতে তাকে সর্বাংশে প্রয়োগের চেষ্টা করেছেন। যে নাটকে যখন এই ছক মেলেনি তখন তাকে নাটকের সীমা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে হাজার বছরের বাঙালি জীবনের সঙ্গে সঙ্গতিবিহীন ট্রাজেডির সংজ্ঞাকেও তাঁরা নির্ভুল ইউরোপীয় রীতিতে বাঙলা নাটকে অন্বেষণে ব্যাপৃত হলেন। দেখা গেল তাতে বাঙলা সাহিত্যের বিশ^জয়ী প্রতিভাদের বিয়োগান্তক নাটকগুলি ট্রাজেডির সংজ্ঞায় নিকৃষ্ট বলে প্রতীয়মান হয়েছে। কোনো কোনো প্রথিতযশা নাট্য ইতিহাসবেত্তা বাঙালি জীবনে নাটকীয় সংঘাতের অভাব প্রত্যক্ষ করেছেন। সেই সঙ্গে উৎকৃষ্ট ট্রাজেডি রচনার সম্ভাবনা নেই বলে অভিমতও প্রদান করেন।"১১
দীর্ঘ উদ্ধৃতি প্রদানের মাধ্যমে তাঁর মনোভাবটিকে যথাযথভাবে তুলে ধরাই এ, রচয়িতার অভিপ্রায়। লক্ষণীয় যে, এতে আত্মসংস্কৃতির প্রতি বাঙালি মধ্যবিত্তের এই অনীহার কারণ হিসেবে ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির রুচিবোধকেই সেলিম দায়ী করেন। রাজনৈতিক-সামাজি-আর্থনীতিক অবক্ষয়ের প্রভাবে সৃষ্ট সাংস্কৃতিক অবক্ষয়ও কতকটা এর জন্য দায়ী বলে তিনি মনে করেন। শিক্ষিত বাঙালি মধ্যবিত্তশ্রেণির যে-অংশটি ইউরোপীয় সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছিল স্বকালে তারা 'বাবু' অভিধাপ্রাপ্ত। এই বাবুদের বিকৃত জীবনের চিত্র বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের 'গর্দভ' 'বাবু' 'হনূমদ্বাবু সংবাদ, প্রবন্ধে ভবাণীচরণ বন্দ্যোপাধ্যায়ের 'নববাবু বিলাস' নামক সামাজিক নকশায় অঙ্কিত রয়েছে। ইতিহাসের ঐ সকল দৃষ্টান্ত সেলিমের বক্তব্যকে প্রতিষ্ঠিত করে। সমস্যা সনাক্ত করে অতঃপর তিনি নিজেদের করণীয় সম্বন্ধেও তাঁর বক্তব্য স্পষ্ট করেন। ১২ দেবেশ রায় তাঁর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা গ্রন্থ 'উপন্যাসের বিবিধ সংকটে' উপন্যাসের সংকটের স্বরূপ আলোচনার পর, সংকটের প্রকারভেদ নিরূপণ করেছেন অতঃপর সংকটগুলো অর্থাৎ 'আকার সংকট, 'ভাষার সংকট, 'পাঠের সংকট-১, 'পাঠের সংকট-২, 'পরিচিতির সংকট' ইত্যাকার বিধি সংকট নিয়ে আলোচনায় অবতীর্ণ। সেখানেই তিনি এসে সেলিমের পাশে দাঁড়ান, নয়তো সেলিম গিয়ে দাঁড়ান তাঁর পাশে।
হ-অ হ-অ, হেই বেডার কতা হুইন্যা হের পরে আমার জিজ্ঞাস্য আছে।
'ওবাই, হেই বেডা, হেই বেডা কইন ক্যান, হ্যা-তো আমগো মানুষই আছিল্, ভুইল্যাহালছুইন অক্করে
" [..] [..] কথাটা আচমকা শুনলে একটু ধাক্কা লাগতে পারে। আমাদের সাহিত্যের ইতিহাস প্রধানত ইরেজি সাহিত্যের ইতিহাসের কাঠামোতেই যেভাবে তৈরি হয়েছে তাতে এমন ধারণা তো আমাদের ভিতর বদ্ধমূল, যে ইংরেজদের কাছ থেকেই আমরা নভেল লেখা শিখেছি ও শাহেবদের লেখাপত্র পড়ে-পড়েই আমরা চিরকাল জেনে আসছি নতুন ব্যক্তিপ্রধান সমাজের শিল্পপ্রকরণ হয়েই নভেল তৈরি হয়েছে, বাংলা নভেলও।" ১৩
আর একটু পরেই তিনি মোক্ষম কথাটি বলেন, তার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যায়, দেবেশ রায়ের অবস্থানটি। এখানে উদ্ধৃতাংশে তাঁর সার বক্তব্য আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠক যারা, তারা এক ভুল ইতিহাস পাঠ করছি। সে ইতিহাস আত্মপরিচয় ভুলিয়ে দেয়; সে ইতিহাস পরনির্ভরশীল ক'রে তোলে আমাদের; নিজের জাতীয় অর্জনকে চুরি করে সে ইতিহাস। এমতাবস্থায়ই হয়তো বলা যায়
"[..] [..] […] [..] কিন্তু যদি আমরা ঐ ইংরেজ-আরোপিত আধুনিকতাকে অখণ্ডক না ভাবি, যদি ধরে নেই ঐ আধুনিকতা আমাদের সাহিত্যের ইতিহাসের ধারাবাহিতকাকে ধ্বস্ত করেছে আর তার ফলে বিশেষত উনিশ শতকের প্রথম পঞ্চাশ-ষাট বছরে আমাদের সাহিত্যের ইতিহাসে কতকগুলি অনুত্তীর্ণ খাদ তৈরি হয়ে গেছে তা হলে সেই নানা ধরনের পরিণতিহীন আরম্ভের ভিতর আমরা হয়ত আমাদের সৃষ্টিশীলতার ভিন্ন এক অসম্পূর্ণতা নতুন করে চিনে নিতে পারব ।"১৪
আচমকা শুনলে মনে হয় সেলিম কথা বলছেন ধীর স্থির চিত্তে খেয়াল করলে মূর্তিমান হন দেবেশ রায়। তারপর তাঁরা দুজনে প্রাচীন ও মধ্যযুগের 'সেই নানা ধরনের পরিণতিহীন আরম্ভের ভিতর' নিজের সৃষ্টিশীলতার পরিণতি অনুসন্ধান করেন। অগ্রসর হতে সচেষ্ট হলে উপন্যাসের প্রতিষ্ঠিত পাশ্চাত্য শিল্পেতত্ত্বের সঙ্গে উপস্থিত হয় প্রচণ্ড বিরোধ। তাই বাধ্য হয়েই তাঁকে উপন্যাসের স্বরূপ ও শিল্পনন্দনতত্ত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হলো। অতঃপর তিনি আরও একটু ভিতরে প্রবেশ করে দেখেন ফাঁকটা প্রচলিত পাশ্চাত্য ধারার উপন্যাসের অভ্যন্তরেই নিহিত। বললেন,
"[..] […] উপন্যাসের শিল্পকর্ষ সম্পর্কে পাশ্চাত্যের, বিশেষ করে ইউরোপের, তাত্ত্বিক চিন্তা অসম্পূর্ণ ও উপন্যাসশিল্পের পৃথিবীব্যাপী অনুশীলনের যথাযোগ্য তত্ত্ব নয়। আমি এও বলেছি উপন্যাসকে বুর্জোয়া-পর্বের বা ধনতান্ত্রিক যুগের শিল্পরূপ বলে বর্ণনা করাও অনৈতিহাসিক। আমার যুক্তিবিন্যাসে এমন কথারও আভাস আছে যে, উপন্যাস ব্যক্তির বিকাশের বা বিকাশের সংকটের কাহিনী নয়, অনেক সময়ই সামাজিক বিকাশ ও সংকটের কাহিনী, অনেক সময়ই সিস্টেমের সংকটকথা।"১৫
পাশ্চাত্য তত্ত্ববিলাসী বাঙালি এ-কথায় যারপর নাই দুঃখ পেয়ে আহত হবেন। তাঁর সরল কথা খুবই স্পষ্ট উপন্যাসের সীমানাকে ইউরোপীয় তত্ত্ব একটি ফ্রেমের মধ্যে আবদ্ধ করতে চায় কিন্তু জীবনের ধর্ম তার বিপরীত ফ্রেমের পর ফ্রেম ভেঙে বেরিয়ে যাওয়া মুক্ত হাওয়ায়, মুক্ত জীবনাকাশে। জীবনের মৌলধর্মের আলোকে নয়, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ আপন কৃতিত্ব জাহির করতে, ব্যক্তিকে সমষ্টির বৃত্ত থেকে, সমাজের গণ্ডি থেকে বের করে একাকী শক্তিহীন শূন্য করতে এই মারণাস্ত্রটি ব্যবহার করেছে। সিস্টেমের চালক ক্ষমতাকেন্দ্রের রক্ষায় নিয়োজিত তাত্ত্বিকের চেতনাজাত এই তত্ত্ব কার্যত অসম্পূর্ণই-তো। আরও পরে দেবেশ রায় বলেন–
"[..] […] [..] ইউরোপীয় ভাষার বাইরে শিল্পতত্ত্বেরর এই চর্চা খুব একটা ঘটেনি, এমন কি আমেরিকাতেও নয়। ইউরো-আমেরিকার বাইরের দেশে তো প্রায় কিছুই ঘটেনি বলা যায়। ফলে সাহস করে একটু ঠাট্টা মিলিয়ে এমন কথা বলে ফেলা যায় যে, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ইয়োরোপ একজিসটেনসিয়ালিজম, অ্যাবসার্ড, ডিকোডিফিকেশন, ডিকনস্ট্রাকশন, টেক্সচুয়ালিটি, পোস্ট-মডার্নিটি, ডেথ অব দি অথর, ম্যাজিক রিয়ালইজম ইত্যাদি ইত্যাদি নানা তত্ত্ব আবিষ্কার করে যাচ্ছে আর তাতে আমাদের বোঝাবুঝির যে একটু-আধটু সুবিধা হচ্ছে না তাও নয়, কিন্তু ইউরোপীয় উপন্যাস ভাবতেও পারছে না লিখতেও পারছে না। উপন্যাসের প্রধান কর্মশালার স্থানান্তর ঘটে গেছে লাতিন আমেরিকার কোনো কোনো দেশে, পশ্চিম আফ্রিকায়, আরব দুনিয়ায়, পশ্চিম ভারতীয় দীপপুঞ্জে ও বাংলাদেশে।
ইয়োরোপ তত্ত্ব করে, আমরা লিখি এমন আত্মতুষ্টিতে নেশাগ্রস্ত হয়ে থাকলে উপন্যাসের ওপরে এই কর্তৃত্ব এইসব দেশেরও থাকবে না। এটাই উপন্যাসের বর্তমান সংকট।" ১৬
অতীতের ইতিহাসগত বিভ্রান্তির কারণে বাংলা উপন্যাস সাহিত্য, নাট্য সাহিত্যের মতোই সঠিক রূপে, সঠিক খাতে এবং যথার্থ সৌন্দর্যে বা নন্দনে প্রকাশের অবকাশ পায়নি। মধ্যযুগীয় ঐতিহ্যের রস শোষণ করে চিন্তাবৃক্ষ বীজকে মহীরুহে পরিণত করার পরিবর্তে সেও এক অচেনা পথিকের অনুসরণে ভ্রান্তির চোরাবালিতে আটকে গেছে। এ-কথা পরিষ্কার যে, সৃজন নয়, তত্ত্বের কাজ্য অন্য মুক্ত আসমানে স্বাধীন ইচ্ছেয় উড়তে থাকা পাখিটাকে শিকল পড়ানোই তত্ত্ব ও তাত্ত্বিকের কাজ। স্রষ্টা নতুন নতুন সৃষ্টির আলোক মালায় তাঁর জগৎকে সজ্জিত করেন, মনকে আলোকিত করেন। একজন তাত্ত্বিক, জীবনে একবারমাত্র একটি তত্ত¡ তাঁর সময়ের বা অতীতের মানুষের সৃজন ও জীবনধারার অলোকেই সৃষ্টি করতে পারেন। তিনিও নিজের ভুবনে নিজের বন্দীত্বকে দ্বিধাহীন নিরুপায় বরণ করেন। দেবেশ রায়ের বক্তব্যে ইউরোপ-আমেরিকান তত্ত¡পন্থী দেশীয় সমালোচক এবং কবি-সাহিত্যিকগণ যে, অসন্তুষ্ট হবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ তাঁরাও ঔপনিবেশিক মনের অধীন, দেশীয় খাদ্য, পোশাকে, শিল্প-সাহিত্যে তাঁদের রুচে না, পূর্বপুরুষের স্পর্শদোষ চেতনায়। দেশীয় কিছু দেখলেই তাঁরা 'জাত গেলো জাত গেলো' বলে মুক্তকচ্ছ ছোটে। দেবেশ রায় এবং সেলিম আল দীন সে দিকে তাকিয়ে ভাবেন নিবোর্ধ!
ভাববো না কামডা করছে কি! আমার গতর আমি খাউজাই, আমার কান্দন আমি কান্দি, খোয়াবে নানান কিছু ভালামন্দ আমিই তো দেহি, আর কেউই এই হলকাম আমার অইয়া কইরা দেয় না। আমার গপ্প আমি কমু, কেমতে কমু হেইডা আর একজন ঠিক কইরা দিবো না-কি!
হুনুইনজে, আমি, আপনে কইলে কি অইতো, যারা নেকে, শিক্ষিত্ মানুষ তারার বুঝনডাই আসল বুজ্জইন মিয়ার বেডা? আমার বাপ-দাদার জমিন যেই রহম আমার ছেরারে দিয়া যাই, হেই রহম বাপদাদার খোয়াব, জনমের গপ্সপ্, কিসস্যা, গাহান এইসবও দেওনের কাম। আইজকাইল শিক্ষিত্ পোলাগো কামকাইজ দেইখ্যা আডাইশ মাইরা থাহি য্যান হ্যারা আর এক দুইনাত্থুন আইছে। কন বাই, আর কি কতা
বুনিয়াদি কথাফল


বুনিয়াদি কথাবীজ উপ্ত হয়েছিল দেবেশ রায় এবং সেলিম আল দীনের চেতনারভ‚মিতে একদিন তা দিনে দিনে সময়ের ওম-উত্তাপে কাণ্ড-শাখা-পুষ্পে সুশোভিত বৃক্ষ হলো। এক বসন্তে সেই বৃক্ষ ফলবতী হলে যে-রসালো ফল ধরলো তাতে তা পরিপক্ক হলে আমরা কুড়িয়ে সে গুলোকে এভাবে সাজিয়েছি। যার খুশি নেড়েচেড়ে দেখতে পারেন
ক* আধুনিক উপন্যাস ও বাংলা নাটক ঐতিহ্যবিচ্ছিন্ন সৃষ্টি। ইউরোপীয় আঙ্গিক অনুসরণ করায় সেগুলো উন্মূল। উন্মূল বলেই তাতে উপস্থাপিত জীবন, বাণী ও ভাষাও কৃত্রিম, আদি বাংলা সাহিত্যের স্নায়ুবাহিত রক্তধারা তার মধ্যে অনুপস্থিত। এবং এই আরোপিত বিষয় অনাকাক্সিক্ষত।
খ* বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইতিহাস ঔপনিবেশিক শাসকসৃষ্ট ইতিহাস। তাতে শাসকবর্গেরই খেয়ালখুশির প্রতিফলন ঘটেছে। আধুনিক ভারতবর্ষ তাদের দ্বারা মধ্যযুগ থেকে চিহ্নহীনভাবে কেটে আলাদা করা। এ-কথা কেবল সাহিত্যের ইতিহাসের বেলায়ই সত্য তা নয়, সামগ্রিক ইতিহাসেরই এমন দুরবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত ইতিহাসকে 'ভারতবর্ষের নিশিথকালের একটা দুঃস্বপ্ন কাহিনীমাত্র'১৭ বলে আখ্যায়িত করেন। ইংরেজদের সৃষ্ট ইতিহাসের কল্যাণে হালের একজন ভারতবাসী বিশেষত বাঙালি মনে করে এদেশের যা কিছু শ্রেষ্ঠ সবই ইংরেজের দান। এই ভ্রান্তি ও বিভ্রান্তির ঘোর থেকে সত্যের আলোকিত ভুবনে সকল বাঙালিকে উপস্থিত করতে আমৃত্যু সচেষ্ট ছিলেন এই দুই বাঙালি। ঔপন্যাসিক ও নাট্যকার দুই ভিন্ন শিল্পমাধ্যমের সৃজনকর্মী হবার পরও সেইখানেই তাঁদের সখ্য, আত্মজ্ঞানের পরাকাষ্ঠা।
গ* সেলিম আল দীন শিকড় সন্ধানী বলে মধ্যযুগের ঐতিহ্যের দ্বারস্থ হন। মধ্যযুগে সৃষ্ট বাঙালির শিল্পনন্দতত্তে¡র ইতিহাসে গীতনাট, হাস্তর বা কিসসা কথন, নাটগীত, লীলানাট, পালাকীর্তন, পাঁচালি (পিরপাঁচালি, প্রণয়পাঁচালি), গীত প্রধান পালা/গীতকা ইত্যাদি বিচিত্র আঙ্গিকের অস্তিত্ব আবিষ্কার করেন। সে' গবেষণার কার্যকাল ১৯৮০-১৯৯৪ সাল পর্যন্ত বিস্তৃত। গবেষণার ফসল প্রাচীন ও মধ্যযগের বাঙালির নাট্য ইতিহাস 'মধ্যযুগের বাংলা নাট্য' (বাংলা একাডেমী ঢাকা, ১৯৯৬)। নাট্য সাহিত্যের ইতিহাসের ভ্রান্তি প্রাতিষ্ঠানিকভাবে দূর হয় বটে কিন্তু ঔপনিবেশিক মনে তা আজও বদ্ধমূল।
বাংলা উপন্যাসের ইতিহাসের ভ্রান্তি অপসারণের উদ্দেশ্যে দেবেশ রায় রচনা করেন 'উপন্যাস নিয়ে' (১৯৯১), 'উপন্যাসের বিবিধি সংকট' (২০১৮)। উক্ত গ্রন্থদ্বয় তাঁর ষাট বৎসরকাল গল্প, উপ্যাস রচনার ধারাবাহিক অভিজ্ঞতা ও বিশ্ব সাহিত্য পাঠের চেতনাসম্ভূত। বাঙালির মনের সেই প্রাক্তন ঔপনিবেশিক যুগের জুজুটা এক্ষেত্রেও কার্যকর রয়েছে অদ্যাবধি। এখানেও একইভাবে জাতির সচেতন অংশ তাঁদের বঞ্চিত করেছে প্রাপ্য শ্রমমূল্য থেকে। জাতির খুব অল্প অংশেই এই দুই বাঙালির চেতনার আলোকসম্পাত সম্ভব হয়েছে। ভাবটা এমন যেনো আজও ইউরোপের স্তাবকতা না করলে সে বঞ্চিত হবে পদ, পদবী থেকে; বেত্রাঘাত, মুষ্ঠাঘাতের, কালাপানির ভয় রয়েছে।
ঘ* প্রচলিত মত ও পথের বিরুদ্ধবাদী হিসেবে সেলিম আল দীন ও দেবেশ রায়ের সহাবস্থান বিস্ময়করভাবে সাদৃশ্যপূর্ণ। তাঁরা উভয়েই বিজ্ঞানীর মতো নিজেদের বিভিন্ন রচনায় নানান পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাঁর যাঁর শিল্পতত্ত¡ উপস্থাপন করেন।
জানা যায়, চৈতন্যোত্তর যুগের 'পালাকীর্তনে'র গঠনকাঠামো যা পালাকার, কথক-গায়কের সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠে, তার আলোয় বাংলা আখ্যানের স্বরূপ আবিষ্কার করেন দেবেশ রায়। উপন্যাস যে, শুধু ঘটনার উপস্থাপনা নয়, সেই ঘটনার পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা সমূহের ব্যাখ্যা যা, সমগ্রতায় একটি পূর্ণায়ত আখ্যান এই বোধ তিনি অর্জন করেন 'পালাকীর্তন' থেকে। নিজের শিল্প আঙ্গিকটি অতঃপর ধীরে ধীরে আরও পরিশীলন ও যথাযথকরণ সম্ভব হয়। কৌত‚হলী পাঠক, দেবেশ রায়ের 'সময় অসময়ের বৃত্তান্ত'(প্রথম সংস্করণ, ১৯৯৩) প্রামাণ্য হিসেবে গ্রহণ করতে পারেন।
সেলিম আল দীন মঙ্গলকাব্যের কাঠামোর ভিতর মহাকাব্যের আখ্যান বিস্তারের যে-প্রবণতা রয়েছে তাকে আশ্রয় করেন প্রথমত। তারপর মধ্যযুগীয় আসরের শিল্পবস্তু পাঁচালির আখ্যান গঠনের পদ্ধতি ও উপকরণ আত্মীকরণের নিয়মে গ্রহণ করেন। সেকালের 'কথকতা'র রীতিকে বিস্তৃত ও রূপান্তরিত করেন তাঁর সৃষ্ট পরিভাষা 'কথানাট্যে'র ধারায় রচিত নাটকের মধ্যদিয়ে। সহৃদয় পাঠক, 'কিত্তনখোলা' কিংবা 'কেরামতমঙ্গল' এবং 'চাকা অথবা 'যৈবতী কন্যার মন' ( সেলিম আল দীন রচনাসমগ্র, মাওলা ব্রাদার্স) প্রামাণ্য হিসেবে পাঠ করতে পারেন।
দেবেশ রায় ও সেলিম আল দীন যেনো দুটি নদী ভিন্ন ভ‚গোল দিয়ে প্রবাহিত হয়ে সম্মিলিত হয়েছে মোহনায় এসে।
ঙ* দেবেশ রায় ও সেলিম আল দীন নিজস্ব ভাষারীতি ও আখ্যানরীতিরও স্রষ্টা। তাঁরা আত্মজ্ঞানের মাধ্যমেই তা' উদ্ভাবন ও প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে আবিষ্কার করেন, প্রচলিত শিল্পন্দনতত্ত্বের কেন্দ্র ভেঙে ভিন্ন এক কেন্দ্র প্রতিষ্ঠা যা বাঙালির একান্ত নিজস্ব। নিজেদের অদৃশ্য অচিন পথে তাঁরা একেশ্বর, দৃঢ় মনোবল নিয়ে পথ চলেছেন, কখনও লক্ষ্য অর্জনচেষ্টায় দ্বিধান্বিত ছিলেন না। একলা চলতে চলতে যদি কেউ সঙ্গে আসেন তবে তাকে নিজেদের কেন্দ্রে টেনে নেবার একটা সুপ্ত আকাক্সক্ষা মানুষের চেতনায় থাকেই, তাদেরও ছিল। কোথাও কেউ নেই, ভেবে দিশে হারাননি তরুণ কুমারবৃন্দ রয়েছে, সেলিম তো তাদের ডেকে বলেছেন ক্রোধের তপস্যা হবে ফিরে আয়!
সৃষ্টিশীল কর্মের অভ্যন্তরে জায়মান শিল্পতত্ত¡ বিষয়ে তাঁরা উভয়েই সোচ্চার। ঔপনিবেশিক শিল্পতত্ত¡ বিরোধী একটি সচেতন প্রতিরোধচিন্তার প্রকাশ উভয়ের কর্মপ্রয়াস ও তত্ত¡কাঠামোতে বিশিষ্টরূপে পরিদৃশ্যমান। 'উপন্যাস নিয়ে' গ্রন্থের 'কথোপকথন' অংশে দেখা যায় তিনি প্রশ্ন কর্তার প্রশ্নের উত্তরে বলছেন "আমি কোনো তত্ত¡ তৈরি করছি না" বলবার কারণ, সৃজনশীল শিল্পীমস্তিষ্কের স্বাধীন চিন্তাপ্রবাহে এ-এক প্রতিবন্ধক। সৃজনকালে বিচিত্র প্রতিবন্ধক অস্তিত্বের সঙ্গে স্বভাবতই দ্বদ্ধে লিপ্ত হন শিল্পী। সৃষ্ট শিল্পকর্মের মাধ্যমে সেই দ্বদ্ধ তিনি সহৃদয় শিল্পরসিকের চেতনায় সঞ্চারিত করতে চান।
এই কাজটি করবার জন্য অপরিহার্যভাবেই প্রয়োজন প্রখর সচেতনতাজাত আত্মজ্ঞান, ইতিহাসের পাঠ এবং শ্রমজীবী মানুষ যাঁরা উৎপাদক বলেই সমাজের ভিত, তাদের স্নায়ুবাহিত রক্তের সংশ্লেষ, আর ক্ষমতাকেন্দ্রের অমানবিক আগ্রাসনের স্বরূপ সম্বন্ধে অভিজ্ঞতা। প্রবন্ধ শিরোনামে উল্লিখিত ব্যক্তিদ্বয় ও শিল্পী 'দেবেশ রায় ও সেলিম আল দীন' উভয়ের মধ্যেই সে প্রয়াস সৃজনশীল জীবনের এক বিশেষকাল পর্ব থেকেই উন্মেষিত। অতঃপর আমৃত্যু তাঁরা রচিত উপন্যাস, নাটক এবং প্রবন্ধে অর্থাৎ শিল্পকলারক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রত্যয় দুটি দ্বারা যা বুঝায় উভয়তই সেই চিন্তার অর্থাৎ তত্ত্বের প্রসারণ, বিস্তারণ ও পরিশীলনে একনিষ্ঠসাধক।
চ* কেন্দ্র ও প্রান্তের নিকাশ বিবেচনায় সেলিম আল দীন বিকেন্দ্রিক প্রান্তজন তাঁর রচনার সর্বত্র সদর্পে উপস্থিত এবং তারা শ্রেণিবিভক্ত শোষণ-পীড়ন অধ্যুষিত সমাজব্যবস্থায় বসবাসের অভিজ্ঞতাজাত তাদের সংক্ষোভ প্রকাশের উদ্দেশ্যেই সমবেত। কেন্দ্রের উপস্থিতি আছে তাঁর নাটকে, কেন্দ্রের ক্ষমতার দাপট এবং উত্তাপও অনুভ‚ত হয় কিন্তু তার প্রাধান্য অনুপস্থিত। অতি উৎসাহী সমাজ বিপ্লবে অঙ্গীকারবদ্ধ কোনো শিল্পীর মতো সেলিম আল দীন অসংগঠিত, অসচেতন এবং পরনির্ভরশীল বা ক্ষমতাকেন্দ্রের উপর নির্ভরশীল চরিত্রের দ্বারা বিপ্লব সংঘটিত করবার উদ্ভট চিন্তা দ্বারা পরিচালিত হননি। সে' কারণেই সোনাই, রুস্তম, কেরামত, সমুদ্রের কুহকাচ্ছন্ন উপক‚লবাসী জাহাজী মোদু, মালু হাফজ, জামাল, চুক্কুনি, বদু কাচ্ছপ, বাহের গাড়োয়ান, দশরথ, অনিল কোচ, সুকি, কালিন্দি, আলাল, পুতুল মাস্টার মাজেদের মেয়ে পরী, মিনুদি, সয়ফর চান, কেউই অতিবিপ্লবী হয়ে উঠার ব্যর্থ প্রয়াসী নয়। অথচ তারা প্রত্যেকেই ক্ষমতাকেন্দ্রে অবস্থিত ইদু কনট্রাক্টর, সুবল ঘোষ, পাকিস্তানের স্বৈরশান, অবক্ষয়িত জমিদারতন্ত্র, সাম্প্রদায়িক শক্তি, বাংলাদেশী স্বৈরশাসন, জোতদার, মহাজন, জিতু মাদবর, তার ছেলে আইজল প্রমুখের সাথে লড়াই করে পুরুষ পরম্পরায় অস্তিত্ব রক্ষা করছে।
প্রায় অস্তিত্বহীন সংখ্যা লঘু অনিল কোচ ও আদিবাসী অন্যান্যরা শাসকজাত বাঙালির বিরুদ্ধে সংগ্রামরত। সেলিমের নাটকের সংগ্রামী মানুষ জন্ম-জন্মান্তরের ক্ষমতাহীন নিপীড়িত মানুষ। এ-প্রসঙ্গে দেবেশ রায় ও সেলিম আল দীনের দুটি টেক্সটের আখ্যান বিন্যাস পর্যবেক্ষণ আমাদের এতক্ষণকার আলোচনাকে একটি যৌক্তি পরিপ্রেক্ষিত দান করতে সক্ষম হবে বলে মনে করি–
"বিহারের দেওঘর জিলার পুনাসি বাঁধ এলাকার পাড়ারিয়া নামে একটি গ্রামে জশিডি থানার পুলিশ বাহিনী ১৯৮৮ সালের ১৮ ফেব্রুয়ারি সারারাত ধরে ২৫ জন মেয়েকে ধর্ষণ করে।"১৮এই ঘটনার আগের ও পরের ইতিবৃত্ত 'সময় অসময়ের বৃত্তান্ত' উপন্যাস।' গ্রন্থবন্ধন' হতে 'গ্রন্থমুক্তি' পর্যন্ত বিস্তৃত এর আখ্যান। একটি সমগ্র পূর্ণায়ত জীবনের মতোই পরিকল্পিত সমগ্রতায় একক এর বৃত্ত। 'গ্রন্থবন্ধন' এর অন্তর্গত 'রচনার ইতিহাস ও কারণ' বর্ণনার প্রান্তিক পর্যায়ে লেখক বলেন এর 'নয়টি আখ্যান', 'কাহিনী'র সংখ্যা তার চেয়ে কম। তাঁর ভাষায়-
''এক-এক কাহিনীর একাধিক আখ্যান সত্তে¡ও এটা একটা অখণ্ড বৃত্তান্ত। সেই অখণ্ড বৃত্তান্তের কোনো খÐ নেই। ' ডেভেলাপমেন্টের সময় এ-রকম ঘটে থাকে', 'কনস্ট্রাকশনের সময় এ-রকম ঘটে থাকে', 'বিচারের সময় আদালতে এ-রকম ঘটে থাকে', 'ধর্ষণের পরের সকালে এ-রকম ঘটে থাকে '(দুই খণ্ড), 'স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সময় এ-রকম ঘটে থাকে'(দুই খণ্ড), 'বিপ্লবের সময়ে এ-রকম ঘটে থাকে'(দুই খণ্ড)। তারপরও একটি 'গ্রন্থমুক্তি'-তে এই বৃতান্ত থেকে পাঠক নিষ্ক্রান্ত হতে পারবেন।" ১৯
উদ্ধৃতাংশ এই বৃত্তান্তের অনুপুঙ্খ পরিকল্পনার দৃষ্টান্ত।
সেলিম আল দীনের আখ্যান পরিকল্পনায়ও এ ধরনের বিন্যাস লক্ষণীয়। দৃষ্টান্ত স্বরূপ 'হাত হদাই' নাটক উল্লেখ করা যেতে পারে–
প্রথমেই 'প্রস্তাবনা, সামুদ্রিক 'জোয়ার' 'ভাটা'র ফ্রেমে আখ্যানকে বাঁধা হয়েছে। মোট পনেরোটি জোয়ার ও ভাটায় সমগ্র নাটকের আখ্যান পরিকল্পিত। আবার আট নম্বর জোয়ার ও ভাটা ক-খ-গ-ঘ এই চারটি খÐাংশে বিভক্ত। আবার এগার নম্বর জোয়ার, ভাটার পরে এগার ক. নম্বর জোয়ার, ভাটা, খ. নম্বর জোয়ার, ভাটা, অতঃপর পরবর্তী জোয়ারের অপেক্ষা বর্ণনা; গ. এর পর নম্বর; বার নম্বর জোয়ার, ভাটায় সুকানী ও ছেরাঙের প্রথম যুদ্ধ বর্ণনা, দুই ভেড়ার দ্বিতীয় যুদ্ধ বর্ণনা, খ. তারপর নম্বর, ও পরে গ. নম্বর, চাইঁয়া চিরিং এর রূপ ও স্বাদ বর্ণনা, ঘ-ঙ-চ-ছ নম্বর, ছ-নম্বর জোয়ার, ভাটা, তের নম্বর জোয়ার ভাটা, চৌদ্ধ নম্বর জোয়ার, ভাটা, চৌদ্ধ ক. কবর খনন বর্ণনা, পনের নম্বর ক. আঙ্কুরী গল্পের পরিবেশ ব্যাখ্যা, খ. শ্রোতা ছেরাঙ এর ভাবসাবের ব্যখ্যা, গোয়ালন্দ ধলপহর, বাঘ, হাতি ও ওকাগবু জোয়ার, ভাটা, বাটাভিয়ার সাপ ও সাদা ইঁদুর, ভালেত্তি। ভ‚মধ্যসাগরে চাঁদ, বার্সিলোনা। ষাঁড়ের লড়াই, রি ও ডি জেনিরো। এক পাউন্ড ।২০ এই বিন্যাসে 'হাতহদাই' আন্তঃমহাদেশীয় ভূগোল ও জীবনের সমুদ্র উপাখ্যান। এতদ্দৃষ্টে স্পষ্ট হয় যে, দেবেশ রায় ও সেলিম আল দীন চিন্তা-চেতনায় অদ্বৈত অবস্থানে স্থির।
মৎপ্রনীত 'কালের ভাস্কর সেলিম আল দীন'(২০০৯)গন্থের 'আবির্ভাবের অভিজ্ঞান: শকুন্তলা' প্রবন্ধে দেখানোর প্রয়াস ছিল যে,'শকুন্তলা' নাটকেই ভবিষ্যৎ সেলিমের 'আবির্ভাব' বিঘোষিত। প্রচলিত ইউরোপীয় শিল্প নন্দনতত্তে¡র বিরুদ্ধে তাঁর সোচ্চার উচ্চারণও যেনো 'স্বর্গীয় ষড়যন্ত্র খÐ'র বিশ্বামিত্রের নিম্নের সংলাপে অভ্যিব্যক্ত" বিশ্বমিত্র। মৃত্যুর বিরুদ্ধে মানবিক জীবনবৃত্তের বিরুদ্ধে আমি একা দাঁড়ালাম। মানুষ অমল ও স্বচ্ছ হবে। শ্লেষ্মা ও বমির ভেতর থেকে বেরিয়ে আসবে মৃত্যুহীন দিব্য মানব। মাংস পচনের আর্তনাদ থাকবে না পৃথিবীতে। স্বর্গের জল ও তৃণাঙ্কুর থেকে অমৃত ছিনিয়ে আনবো। ইন্দ্র তপস্যার চেয়ে বড় নয়।" ২১
ঔপনিবেশিক শিল্পনন্দনতত্ত্বের ইন্দ্রত্বকে দেখানো সেলিমের দর্পিত স্পর্ধা এই সংলাপে নিহিত যেনো তিনিই বিশ্বামিত্র– যেনো নিজেকেই বলছেন, তপস্যার অসাধ্য কিছুই নেই। নেই বলেই বাঙালির শিল্পনন্দনতত্ত¡ এবং তার আধারে সৃষ্ট তত্ত্ব দ্বারাই তিনি শিল্পতত্ত্বের ইন্দ্রপুরী ইউরোপকে স্পর্শ করতে চেয়েছেন। বিশ্বামিত্রের মধ্যে উপনিবেশিতের অস্তিত্ব মোটেই কষ্টকল্পিত নয়। স্বর্গীয় ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছেÑ ক্লাইভ-ঘষেটি-মীর জাফরের ষড়যন্ত্রের ফলই ইংরেজ উপনিবেশ। যোজনগন্ধারূপী নটীমেনকার সঙ্গে রতিক্রিয়ায় মিলিত হওয়ামাত্র বিশ্বামিত্রের আজন্মের তপস্যা ব্যর্থতায় পর্যবসিত। ষড়যন্ত্রের নিয়ন্ত্রক ইন্দ্র। নাটকের এই অংশের শেষে ইন্দ্র এবং বিশ্বামিত্রের সংলাপ আমাদের যুক্তির অভ্যন্তরে আলোকরশ্মি সম্পাতে তাকে দৃশ্যমান করে এভাবে–
"[..] [..] [..]
ইন্দ্র। নটী মেনকা এখন মালিনী নদীর তীরে। নিদ্রাগত ক্লান্ত বিশ্বামিত্র। আমাদের বিরুদ্ধে সে এখন এক অক্ষম– পতিত মানুষ মাত্র।
শেষ কাজ তক্ষক তোমার হাতে। কৌশিকী নদীও হোক নষ্ট তপস্বীর মতো। রাজা তক্ষকÑ জল পান করে কৌশিকী বিশুষ্ক করো। "২২
ইন্দ্রের কণ্ঠস্বরের পেছনে মূর্তিমান দেখি ভারত ভাগকালীন (১৯৪৭) রাজনৈতিক মঞ্চের ইংরেজ অভিনেতা দ্বিধাবিভক্ত ভারতবর্ষের মানচিত্র তৈরিতে নিযুক্ত র‌্যাডক্লিফ, সম্প্রদায়ভিত্তিক রোয়েদাদ (১৯৩২) কর্তা ম্যাকডোন্যাল্ড, কেবিনেট মিশনের (১৯৪৬) অধিকর্তা এবং মাউন্টব্যাটেন ও এটলিকে।২৩ ১৯৪৭ সালের দেশ বিভাগ কার্যত ষড়যন্ত্রশূলক। ঐতিহাসিকভাবে বিকশিত অভিন্ন সংস্কৃতির উত্তরাধিকার বহু ধর্মমতের শান্তিপূর্ণ সহাবস্থানের দ্বারা সংহত যে-ধ্রুপদী ভারতবর্ষ তাকে চিরতরে নষ্ট ক'রে ইউরোপীয় ইন্দ্র সপারিষদ সাগর পারি দিয়ে যাচ্ছে। রেখে যাচ্ছে অক্ষম পতিত ভারতবাসীকে, যারা ভাতৃদ্বদ্বে, সাম্প্রায়িক সংঘাতে পরস্পর রক্তাক্ত। উপনিবেশমুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মুক্তচিন্তার প্রতিভ‚ সেলিম ইন্দ্রের পলায়নকে বিঘœহীন হতে দেবেন না, সেটাই সঙ্গত। পলায়নোন্মুখ ইন্দ্রকে ডেকে বিশ্বামিত্র চাবুকটি হেনেছেন এভাবেÑ
" [..] [..] [..] বিশ্বামিত্র। না থামো। শোনো ইন্দ্র। দাঁড়াও। তুমি ধমনীর মধ্যে যে বৃক্ষ দিয়েছিলে আমি তাকে উপড়ে ফেলেছি। স্বর্গের সকল শোভন দৃশ্য আমার নখের ভয়ে চিৎকার করে উঠে। দেখো বুকের পাঁজর চূর্ণ করে তুলেছি অশুভ ঝিঁ ঝিঁ। শেষজলের ফোঁটা পান করে গেছে শূদ্র বিষাক্ত তক্ষক। গুল্মবনে শবগুলি। আমার পাপের মতো এমন উদাম শব পাশাপশি পড়ে আছে। হায় কৌশিকী ভাগ্যরেখা হাতের তালুতে।
হে বৃক্ষÑ হে মৃত কৌশিকী আমার তপস্যা বাহুবন্দি হয়েছে যোজনগন্ধারÑ নটী মেনকার। স্বর্গের দিকে যাবো দেখি আমি অসম্বৃত গণিকার বিছানায় মুখ থুবড়ে পড়ে আছি। ক্লান্ত ধ্বস্ত দেহ।
স্বর্গের প্রতারণা এইভাবে বারবার মেনেছে মানব। ক্ষুধা ও নিদ্রা ভুলে সে করেছে নক্ষত্রের গান। অবিনাশী শ্লোক পান শ্লেষ্মা পান হয়ে গেছে। তাই আজ নদী মৃত। পৃথিবীর বন ভরে উঠে ক্রোধের কণ্টকগাছ নির্ধুম লাল গনগনে ফুল। তরুণ কুমারবৃন্দ ফিরে আয় ক্রোধের তপস্যা হবে ফিরে আয় ফিরে আয়।"২৪
স্বর্গস্বরূপ ইউরোপের (ইউরোপীয়দের ভাবনায়) রাজনৈতিক প্রতারণা তৃতীয় বিশ^রূপ পৃথিবীর মানুষকে বারবার মানতে হয়েছে। কূটচাল, অর্থসম্পদ ও মারণাস্ত্রের দাপটে মানতে বাধ্য করেছে তারা। বিশ্বামিত্রের কণ্ঠে এবার অন্য সুর, ক্রোধের তপস্যার সুর। ক্রোধের তপস্যার অভিন্ন সুর এবং স্বর দেবেশ রায়ের কণ্ঠেও শোনে তাঁর পাঠক। প্রতœতাত্তি¡কের নিষ্ঠায় তিনিও ভারতীয় সাহিত্য এবং প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যে প্রাপ্ত উপাখ্যান, আখ্যানের প্রকৃতি ও গঠনরূপের সন্ধান করেন। তার মধ্যেই বিশেষভাবে প্রকাশিত বাঙালির মানসপ্রবণতা, মনোভঙ্গির সাথে সাযুজ্যপূর্ণ সংস্কৃতির উপাদান। আখ্যায়িকা বা নভেলেট যে, ইউরোপ থেকে ধার করা শিল্প পরিভাষা নয়, ঐতিহ্য সচেতন দেবেশ রায় অকপটে তা দৃষ্টান্তসহ দেখিয়ে দেন, এভাবেÑ "আখ্যায়িকায় এত পুষ্ট আমাদের আখ্যান-সাহিত্য, শাহেবরা ছোট-সিগারকে সিগারেটের মতো ছোট নভেলেটকে নভেলেট বললে আমরাও তাই বলব?" ২৫ বাক্যের অন্তরে সুপ্ত থাকে ইউরোপের অন্ধ অনুকারকগণের প্রতি তীব্র ক্রোধ। শিল্পতত্ত¡ ও সমাজতত্ত্বের অবস্থানগত বিচারে একই তলে দাঁড়িয়ে 'বাংলাদেশের নাটকনভেল : কিছু আনাড়ি আন্দাজ' গ্রন্থের 'না জেনে ঘরের খবর : দময়ন্তীর স্বয়ম্বর' প্রবন্ধে দেবেশ রায়, অনুজ বন্ধু সেলিমের কাজের সমর্থনে বলেন —
"সেলিমের কোনো নাটক পড়তে গেলে ধ্বংস আর নির্মাণের এক অস্থিরতার ভিতর দিয়ে যেতে হয়। নাটক লিখতে গিয়ে তিনি বারবার আক্রমণ করতে চান নাটকের অভ্যস্ত সংজ্ঞার কেন্দ্রিকতাকে। [..] […] [..]
অথচ এ এমনই এক ধ্বংস, যা সঙ্গে-সঙ্গে, প্রতিটি অন্তর্ঘাতের একটা ভিত গড়ে চলেছে, বনিয়াদ পাকা করছে, সৌধ তুলে ধরছে।"২৬

আমার কথা থাক তবে, সেলিম আল দীন ও দেবেশ রায়ের যুদ্ধক্ষেত্র ভিন্ন ভিন্ন, কিন্তু উদ্দেশ্য ও প্রতিপক্ষ অভিন্ন তাঁদের নিজেদের সম্পর্কে দেবেশ রায় স্বয়ং কি বলেছিলেন তাই শোনা যাক এবার
"সেলিমকে নিয়ে কিছু কথা বলতে আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু সেই কথাগুলি বলা যতই জরুরি হোক, যতই জরুরি হোক সেলিমের সঙ্গে আমাদের কাজের মিল, কাজ-করার বাধার মিল, বাধা পেরনোর কৌশলের মিল, নিজেদের অতীতকে নিজেদের ভবিষ্যৎ ভেবে নেয়ার ভাবনার মিল, যতই জরুরি হোক এই সমস্ত মিল মিলিয়ে একটা পরিণতি তৈরির কঠিন শ্রমের মিল, প্রায়-অসম্ভবকে সম্ভব করে তোলার দক্ষতার মিল– তবু তো এই ঘটনা আজকের সূর্যোদয়ের মতই সত্য যে আমার, একবারে আমার, ব্যক্তিগত মুদ্রাদোষের মত আমার এই সহকর্মীর হাতের তাপ আমি আর কোনোদিনই পাব না।"২৭
দেবেশ রায় যেনো মৃদঙ্গে তেহাই দিয়ে আসর শেষ করলেন। আশ্চর্য এক স্বর্গীয় আলোর দ্যুতিতে উদ্ভাসিত হলো আসর সেই আলোর তরঙ্গশীর্ষে দেবেশ রায় ও সেলিম আল দীন দুই কনক আসনে উপবিষ্ট মানিকজোড়; বাঙালির দুই জাগ্রতচৈতন্য। ভবিষ্যৎ বাঙালির সৃজন যজ্ঞের অধিকর্তা আত্মজ্ঞানের, শিল্পতত্ত্বের আশ্রম–
"আমি ধরতে না পারিগো তারে চিনতে না পারিগো তারে
কেরে সামাইল আমার ঘরে।
আন্ধাইর গুন্ধাইর ঘরের মাঝে হুড়হুড় গুড়গুড় করে।
কত রঙ্গে ঢঙ্গে সে যে রঙ্গের খেলা করে।
বাজিকরের বাজির মত খেলে তারে তারে \ "২৮

গাতক বাই, আপনের কথার নগে মিলদা একডা গান কইয়া দিলাম দেহুইনছেন ঠিক অইল না-কি, যাঁরা হুনলাইন তাঁরারেও কই একবার ধরবার চ্যাশটা করুইনযে!

সহায়ক গ্রন্থ ও তথ্য-সংকেত:
১.
ক. "[..] [..] [..] যারা কলকাতার নাটক মানেই ভাল নাটক মনে করে তাদের আমরা স্পষ্ট বলতে চাই ভালো হওয়াটা লেখকের লেখার মানের উপরই নির্ভর করে স্খানের উপর নয়। [..] [..] কলকাতার নাটক সুতরাং ভালো এই অন্ধবিশ্বাসের সঙ্গে ভালো নাটকের যোগাযোগ নেই। তার সঙ্গে যোগ আছে কেবলমাত্র সেই সব নাট্য কর্মীদের যারা হীনমন্যতায় ভুগছে। এবং জাতির অহঙ্কার ও নির্মাণের অনির্বাণ আকাক্সক্ষা ধূলিসাৎ করছে। আমাে দর নাটক নেই তার মানে কি খাদ্যশস্য নেই যে বিদেশ থেকে টন টন চালের মত পাণ্ডুলিপিও আমদানী করব।"
সেলিম আল দীন রচনাসমগ্র -২, মাওলা ব্রাদার্স, ঢাকা, ২০০৬, ৩৫০;
খ. " […] […] বাংলাদেশের নাট্যচর্চায় প্রেরণা হিসেবে কাজ করেছে সুখের কথা। কিন্তু তাই বলে কলকাতার নাটকের রীতি ও প্রকরণ যদি এখানেও অনুকৃত হয় তবে তা সুখের কথা নয়। বাংলাদেশের সমাজ ও ব্যক্তির পরিচয়ে পদ্মাপারের লোকের কৌশল ও দুর্ধর্ষ জীবন হবে নাটক ও নাট্য-রীতির নিয়ামক ।" প্রাগুক্ত, ৩৫১ ]
২.."[…] [..] বাংলাদেশে যে গল্প-উপন্যাস লেখা হচ্ছে তা বিশ^সাহিত্যের অন্তর্গত-এ কথা সবচেয়ে বেশি অবিশ্বাস করেন বাংলাদেশের লেখকরাই। আর প্রায় সবচেয়ে বেশি বাংলাদেশের পাঠকরা।আমি তো বাংলাদেশের লেখকও নই, পাঠকও নই। বাংলাদেশ আমার স্বদেশ নয়। আবার ঠাকুরদার বাংলাদেশে একটা বাড়ি ছিল বলে আমি নিজেকে কোনোভাকেই বাংলাদেশি বলে দাবি করতে পারি না। এটা বাস্তব সত্য। কোনো আলঙ্কারিক সত্য নয়। সেই বাড়ি থেকে আমরা ১৯৪৩ সালেই চলে আসি সেই চলে আসা পরে চিরকালের জন্যই রয়ে যায়। 'উদ্বাস্তু' হওয়ার কোনো দাবি আমার টিকবে না। বাংলাদেশ আমার পক্ষে সম্পূর্ণতই বিদেশ। অন্য কোনো বিদেশে যেভাবে যাই, বাংলাদেশেও সেভাবেই দু'চারদিনের জন্য যাই। যে কোনো বিদেশ নিয়ে যেমন কৌত‚হল থাকে, বাংলাদেশ নিয়ে তেমনই থাকে। এমনকী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যের ভাষাও একই বাংলাভাষা মনে হয় না আমার। বাংলাদেশের সাহিত্যের পেশল জোর সংস্কৃত-নিরপেক্ষ কথ্য দেশীয়তা। পশ্চিমবঙ্গের সাহিত্যের প্রধান জোর এখন ইংরেজি বাক্যবিন্যাসের ত্বরিত গতি। সুতরাং বাংলাদেশের গল্প-উপন্যাস আমি পড়ি বিদেশি বই পড়ার আগ্রহ নিয়ে। এই কথাটুকু একটু বড় করে বলতে হলো ও একটু বেশি স্পষ্ট করেও বটে এমন কোনো সন্দেহ দূর করতে যে বুঝি বাংলাদেশের কিছু গল্প-উপন্যাস বিশ^সাহিত্যের আধুনিক চেষ্টার অন্তর্গতএমন বলাটা আমার আত্মকণ্ডুয়নও হতে পারে।"
উপস্থাপনা ও ভ‚মিকা দেবেশ রায়, দ্বাদশ নভেলা, কাগজ প্রকাশন, ২০১৪, ২৭;
৩. বাংলা একাডেমী বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা- ময়মনসিংহ প্রধান সম্পাদক, শামসুজ্জামান খান, বংলা একাডেমী, ২০১৩, ৩২৭
৪. প্রাগুক্ত, ৩২৬
৫. চাকা, সেলিম আল দীন, কথাপুচ্ছ, গ্রন্থিক প্রকাশন, ঢাকা, ১৯৯১
৬. সেলিম আল দীেেনর নিজের কথায় "আমি প্রাচ্যের চিরায়ত দর্শন- দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্তে¡র ধারায় শিল্পের মাধ্যমগত ভেদ রেখা লুপ্ত করে একটি অখÐ ঐক্যে শিল্পরীতিকে সংহত করতে চাই"
সাপ্তাহিক পূর্ণিমা, ঈদসংখ্যা১৯৯৯, বর্ষ দ্বাদশ, সংখ্যা ১৮-১৯, কহন কথা , সংকলক ও গ্রন্থক, সোহেল হাসান গালিব নওশাদ জামিল, শুদ্ধস্বর, তৃতীয় সংস্করণ ২০১০,১৮ ;
৭." [..] [..] [..] বস্তুতপক্ষে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্তে¡র আবিষ্কারের পরে বা ঐ শিল্পতত্ত্বের প্রতিপ্রগাঢ় বিশ্বাস জন্মানোর ফলে আমি চলতি অর্থে নাটক লিখি না। আমার লেখাগুলি ঐতিহ্যবাহী বাংলা পাঁচালি ও কথকতার ধারায় সমকালীন প্রয়াস। ধরা যাক, 'চাকা'। নাটকটির গঠন কৌশলে উপন্যাসের সকল শর্তই রক্ষিত আছে। কিন্তু আবার এতে নাটকের প্রাচ্য দেশীয় শিল্পরূপটিও অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে চাকাকে কবিতাকারেও সাজানো যায়। আরো এক পা এগিয়ে দৃঢ়ভাবে বলতে পারি, চাকা কবিতাকারে সাজানোর পর তা গীত বাদ্যযোগেও পরিবেশিত হতে পারে। 'যৈবতী কন্যার মন' 'হরগজ' একই ধারার লেখা। 'বনপাংশুলে' সুনির্দিষ্টভাবে আমি বাংলা পাঁচালিরীতি অনুসরণ করেছি। এতে 'কথা', 'পদ', 'বোলাম', 'নাচাড়ি' প্রভৃতি সংযুক্ত হয়েছে। আধুনিককালে এ ধরনের কোনো শিল্প-আঙ্গিকের সঙ্গে আমার পরিচয় ঘটেনি। একটি রচনা যখন মঞ্চে পরিবেশিতহওয়া ব্যতিরেকেও উপন্যাসের সকল বৈশিষ্ট্য আত্মসাৎ করে তখন তা কেন কথাসাহিত্যের অন্তর্ভুক্ত হবে না? যদি সমালোচকরা 'বনপাংশুল' বা 'প্রাচ্যে'র মতো লেখাকে বাংলা কথাসাহিত্যের অন্তর্ভুক্ত না করেন তবে তা তাদের অধীত সংজ্ঞার সীমাবদ্ধতা, আমার নয়। সাহিত্য বগি-বিভাজন ইউরোপ থেকে আমদানিকৃত, এ আমি মানি না। কারণ, আমাদের শিল্পরুচি চিরকালই দ্বৈতাদ্বৈতবাদী"
[প্রাগুক্ত, ২২]।
৮. বহুশ্রুত জনপ্রিয় পল্লীগান, মরমী শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে গীত। রচয়িতা ?
৯. দেবেশ রায়, উপন্যাস নিয়ে, দে'জ পাবলিশিং কোলকাতা, প্রথম প্রকাশ, ১৯৯১; ২০-২২;
১০. সেলিম আল দীন রচনাসমগ্র রচনা সমগ্র-৭, মাওলা ব্রাদার্স, ঢাকা, উৎস-মঙ্গল, ২০১২, পৃ. ২৮৭;
১১. সেলিম আল দীন: প্রাগুক্ত, ২৭৬।"
১২. "[..] [..] দেশ কালের দর্শনপুষ্ট ঢাকা থিয়েটারের নাট্যচেতনা বাংরাদেশের হাজার বছরের ইতিহাসকে আবিষ্কারের প্রয়াসী। অষ্টাদশ-উনিশ শতকে ইংরেজ আমলে মধ্যবিত্ত বাঙালির নাট্যচর্চার অতি-মূল্যায়নপ্রবণতার বিরুদ্ধে নাট্যকর্মীদের সোচ্চার হবার সময় এসেছে। বাঙলা নাটকের অতীত কালের আঙ্গিক ও অভিনয়ের ইতিহাস ব্যতিরেকেও এ গ্রন্থে বাঙলা নাটকের সম্ভাব্য ভবিষ্যত রূপরেখাটিরও ইঙ্গিত প্রদানের চেষ্টা করা হয়েছে।"
প্রাগুক্ত, ২৭০।"
১৩. দেবেশ রায়, উপন্যাসের বিবিধ সংকট, প্রতিভাস, পশ্চিম বঙ্গ, ২০১৮, ২৩;
১৪. দেরেশ রায়, উপন্যাস নিয়ে, প্রাগুক্ত, ৭;
১৫. দেবেশ রায়, উপন্যাসের বিবিধ সংকট, প্রাগুক্ত, ২৬;
১৬. প্রাগুক্ত ২৭,
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর: ভারতবর্ষের ইতিহাস (প্রবন্ধ), রবীন্দ-রচনাবলী, ৪র্থ খÐ, প্রকাশক: শ্রী জগদিন্দ্র ভৌমিকবিশ^ ভারতী গ্রন্থন বিভাগখলকাতা, ১৩৯৩,৩৭৭
১৮. দেবেশ রায়, সময় অসময়ের বৃত্তান্ত, রচনার ইতিহাস ও কারণ, দে'জ পাবলিশিং, দ্বিতীয় সং. ২০০১, ২০
১৯. প্রাগুক্ত, ২২
২০. সেলিম আল দীন রচনা সমগ্র-৩, মাওলা ব্রাদার্স, ঢাকা, ২০০৮, ৫৭;
২১. সেলিম আল দীন রচনা সমগ্র-২, প্রাগুক্ত, ৫২
২২. প্রাগুক্ত, ৬২
২৩. ঝয়া চ্যাটার্জী, দেশভাগের অর্জন, বাঙলা ও ভারত ১৯৪৭-১৯৬৭, আবু জাফর অনূদিত, মাওলা ব্রাদার্স, প্রথম বাংলা অনুবাদ সং. ২০১৬, ২-৫৬
২৪. সেলিম আল দীন রচনা সমগ্র-২, প্রাগুক্ত, ৬২;
২৫. ''[..] […]
আমাদের ব্রাগিংরেজ (প্রাগিংরেজ?) সাহিত্যে, পাঁচালিতে-মঙ্গল কাব্যে-লোক কাব্যে-গীতিকায়-পিরসাহিত্যে- রাধাকৃষ্ণ পালায়-প্রণয়গাথায়- কেষ্ট যাত্রায় বড় একটা আখ্যানের ছায়ায়, বড় আখ্যানের ছায়াটা অনেক কাজে লাগে। কিন্তু আখ্যায়িকাগুলো সম্পূর্ণ, স্বাধীন ও স্বতন্ত্র। 'নৌকাবিলাস' আখ্যায়িকা বা দক্ষিণ রায়ের সঙ্গে নবাবের যুদ্ধের আখ্যায়িকার গল্প, সংলাপ, ঘটনা ও পরিস্থিতির সঙ্গে বড় আখ্যানের সম্পর্কই থাকে না, সুবিধেটুকু থাকে। আখ্যায়িকায় এত পুষ্ট আমাদের আখ্যান-সাহিত্য, শাহেবরা ছোট-সিগারকে সিগারেটের মতো ছোট নভেলেটকে নভেলেট বললে আমরাও তাই বলব?"
দ্বাদশ নভেলা উপস্থাপনা ও ভ‚মিকা দেবেশ রায়, কাগজ প্রকাশন, ধানমণ্ডি, ঢাকা, ২০১৪, ১৪;
২৬. দেবেশ রায়, বাংলাদেশের নাটকনভেল : কিছু আনাড়ি আন্দাজ, এবং মুশায়েরা, ২০১৩, ১০৯;
২৭. দেবেশ রায়, প্রাগুক্ত ৯৬;
২৮. ড. আবুল আহসান চৌধুরী সম্পা. প্রসঙ্গ হাসন রাজা, বাংলা একাডেমী, ১৯৯৮, ১১৮
২৯. সম্পাদনা: ধ্রুবকুমার মুখোপাধ্যায়, 'বিষ্ণু দে প্রবন্ধ সংগ্রহ' দ্বিতীয় খণ্ড; দে'জ পাবলিশিং ১৯৯৮,