আন্তর্জাতিক পপ আর্ট: ওয়্যারহোল ও লিচটেন্সটাইনকে পেরিয়ে
আন্তর্জাতিকভাবে পপের ধারণাটা খুব প্রচলিত ছিল না তবে খুব দ্রুতই তা ছড়িয়ে পরে। ভিন্ন ভিন্ন নামে তা ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিতে এর স্ফূরণ ঘটে। একনায়কতন্ত্রের চাপে পপ আর্ট ব্রাজিল, আর্জেন্টিনায় সংকীর্ণ, পরিবেষ্টিত এবং আস্থাহীন হয়ে পরে; পূর্ব ইউরোপে সোভিয়েত সমাজতান্ত্রিক শাসনামলে পুরোই কারাগারে নিক্ষিপ্ত হয় এবং পশ্চিমাদের বস্তুবাদিতার পুরস্কারে জাপানে তা সর্বোতভাবেই বিরোধপূর্ণ আর্ট হিসেবে পরিচিতি পায়।
'১৯৬৪ সালে তাদানোরি ইওকুর আঁকা চিত্রকর্ম "Kiss"
প্রাথমিকভাবে পপ আর্টের খুবই আকর্ষণীয় সেই অতি দূরের ইতিহাস শুরু হয়েছিল মিনেয়াপোলিসের ওয়াকার আর্ট সেন্টারে, ডার্সি অ্যালেক্সান্ডার ও বার্থেলোমিও রায়ানের হাত ধরে এবং এরিকা এফ ব্যাটেলের মাধ্যমে ফিলাডেলফিয়ায়। এবং অন্যদের সেই গল্প বলে বেড়ানোও বিস্ময়কর আনন্দের। জেসপার জনের ফ্ল্যাগ পেইন্টিং, ওয়্যারহোলের ব্রিলো বক্স-এর মতো ডজনেরও বেশি ধ্রুপদী চিত্রকর্ম রয়েছে যেগুলো কখনো আপনার চোখেই পড়েনি। সামগ্রিকভাবে তাঁরা একটা সময় যা সুনির্দিষ্টভাবে অর্জিত প্যারানোইয়া এবং সন্দেহজনক ইউটোপিয়ানিজমের মিশ্রনকে পৃথক করেছে ।
যদিও মাঝেমাঝে ভাবা হয় যে পপ আর্টের সূচনা আমেরিকাতেই হয়েছে, কিন্তু তথ্য বলে সর্বপ্রথম পপের সূত্রপাত হয়েছে ব্রিটেনে। তালিকা অনুযায়ী ১৯৫৭ সালে রিচার্ড হামিল্টন ব্রিটেনে এই নামের প্রবর্তন করেন, সেই সময়েই তাঁর দেশীয় শিষ্য এডোয়ার্ডো পাওলজ্জি এই প্রেক্ষাপটে দৈনিক কাগজের কোলাজসমূহ, পত্রিকার বিজ্ঞাপন এবং হালকা পর্নোগ্রাফিতে প্রায় দশ বছরেরও বেশি সময়জুড়ে প্রচলিত এই বিশেষ ধরণের আর্টসমূহকে পপ হিসেবে বর্ণনা করেছিলেন। ১৯৫৮ সালে বিখ্যাত কিউরেটর ও চিত্র সমালোচক লরেন্স অলওয়ে নিউইয়র্ক থেকে লন্ডনে স্থানান্তরিত পপ আর্টকে অফিসিয়ালি আর্টের ঐতিহাসিক রেকর্ডের আওতাভুক্ত করেন ।
সেই রেকর্ডে পপের এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রতিদিনের ভাবগাম্ভির্যপূর্ণ, উচ্চমার্গীয় বিমূর্ত অভিব্যক্তিপূর্ণ আধ্যাত্মিক আর্টকে পপ আর্ট বিব্রতকর অনুভূতির মুখোমুখি দাড় করায়। ১৯৬০-এ লস আঞ্জেলস-এর আর্টস্কুল থেকে সবেমাত্র বের হওয়া তরুণ এডোয়ার্ড রুশচা 'ফেলিক্স' নামক বিড়ালের কার্টুন চরিত্রের মাধ্যমে এই পরিবর্তনসূচক আঁচড় কাটে। ফেলিক্স ছিল দোমড়ানো-মোচড়ানো, সাদা-কালো ফটোকপি কাগজে স্পষ্ট বিস্তৃত হাসিযুক্ত লাফানোর ভঙ্গিমায় লাল, সাদা ও নীল ব্রাশের টানে অংকিত বিড়াল।
১৯৬৭ সালে আন্তোনিয় এনরিকে আমারালের আঁকা "Homenagem séc. XX/XXI," or "20th/21st-Century Tribute"
অনেক দর্শকই মনে করেন যে পপ শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যই নির্মিত, ভোক্তার রূচি অনুযায়ী পণ্যের প্রসার ঘটানো, যদিও অনেক ক্ষেত্রেই পপ আর্টের সেই ভূমিকা প্রশ্নবিদ্ধ থেকে যায়। ১৯৬৩ সালের টম ওয়েসেলম্যান-এর "স্টিল লাইফ-৩৫" ছিল রুটি, কোমল পানীয় এবং সিগারেটের সরস রঙিন, বিলবোর্ডের মাপের বিস্তৃত দৃশ্য। এটি ভোক্তার মনঃপূত খরচের তৃপ্তি দেয় নাকি এক মুহূর্তের দেখায় ভোক্তার মনে ধূমপান ও মিষ্টান্নের প্রতি সম্ভাব্য আকর্ষণ তৈরী করতে পারে সেই প্রশ্ন থেকেই যায়।
আমেরিকান পপ মাঝেমাঝেই অস্পষ্টতায় পৌঁছায়, যদিও এ বিষয়ে কোন সন্দেহ নেই যে যেভাবেই হোক না কেন এটা সবসময়ই উগ্র, এবং এক ধরণের ক্ষুধা, তৃষ্ণা, ভোগবাদিতা, প্রাপ্তি ও পাওয়ার স্পৃহা। ইউরোপের দিকে তাকালে দেখা যায় যে ১৯৬৪ সালে যখন রবার্ট রশেনবার্গ নিউইয়র্কের আর্ট ব্যবসায়ী লিও ক্যাসেলি দ্বারা পূর্ণাঙ্গ একগুচ্ছ পপ চিত্রকর্ম নিয়ে ভেনিসে অনুষ্ঠিত চিত্রপদর্শনীতে পৌঁছান তখন তা সেখানে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি বাগিয়ে নেয়।
খুব কম ইতালীয়ই পপের দ্বারা প্রভাবিত হয়েছিল। তাঁদের মধ্যে তানো ফেস্তা এবং মারিও শিফানো খুব অল্প সময়ের জন্য এবিষয়ে আগ্রহী হয়েছিল। অন্যরা নিরুৎসাহিত হয়ে অথবা বিরক্ত হয়ে দূরে সরে গেছে।
ঠিক একই সময়ে জটিল মনস্তত্বের এক ঝাঁক জার্মান চিত্রশিল্পী- ম্যানফার্ড কুটনার, কনার্ড লুগ, সিগমার পোলকে, গার্হাড রিকটার বিদ্রুপাত্মকভাবে এবং লাভজনকভাবে পপ ভোগবাদী মডেলদের নিয়ে Capitalist realism শীর্ষক কাজ করতে শুরু করেন।
আর্জেন্টিনা থেকে আগত ওয়াল্ডেমার কর্ডেরিও এবং মারটা মিনুজিন পপের রাজনৈতিক সম্ভাবনা উপলব্ধি করে এটাকে গ্রহণ করেন এবং তাঁদের দেশে এই বার্তা পৌঁছে দেন।
বহুমুখী এবং অদম্য নারী মিস মিনুজিও, তিনি যেদিকেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। আরেকজন স্বল্পায়ু নারী পাওলিন বটি ( ১৯৩৮-১৯৬৬) যিনি ছোট ছোট একক কোলাজ তৈরীতে বিখ্যাত ছিলেন, তিনি তাঁর আদর্শদের (র্যাঁবো, মেরিলিন মনরো, প্রুস্ত) টুকরা টুকরা প্রতিকৃতি বাইজেন্টাইন সন্তুদের মতো চুমকি ও স্বর্ণ্মুদ্রা সোনালী জমিনে সজ্জিত করে কোলাজ তৈরী করেছেন।
১৯৬৮ সালে ওয়ান্দা পিমেন্তেলের আঁকা "Untitled — Involvement Series"
মিস বটি ছিলেন প্রাথমিকভাবে ব্রিটিশ পপ আর্ট মুভমেন্টের একমাত্র নারী সদস্য। পরবর্তীতে অবশ্য পিটার ব্লেক, ডেরেক বশিয়ের এবং ডেভিড হকনি অন্তর্ভুক্ত হয়েছিলেন। তবে মিস বটি ভাসাভাসা ভাবে "the Wimbledon Berdot' নামে দু'একবার ক্রিস্টোফার সিমনের দুই ভলিউমের হকনির বায়োগ্রাফিতে উল্লিখিত হয়েছেন । সবখানেই পপ আর্ট পুরুষের দ্বারা সংরক্ষিত। সমস্ত পূর্ব ইউরোপে একজন মাত্র নারী উল্লেখযোগ্য ছিলেন। জানা যেবিলস্কা নামক স্লোভাকিয়ান এ শিল্পীর ১৯৬৭ এর একটি চিত্রকর্ম নাম 'ভেনাস' – একটা ভাঁজকৃত পর্দায় হেলান দেয়া নগ্ন মার্জিত নারী প্রতিরূপ যার যোনীদেশ হতে একটি উঁকি দেবার ফোঁকর রয়েছে, এ চিত্রকর্মটি পপ আর্টে উল্লেখযোগ্য স্থান দখল করেছিল।
ইয়ায়োই কুসামা এবং ইয়োকো ওনো জাপানী সম্ভাব্য পুরুষ শিল্পীদের মধ্যে উনজন, যারা জাপানি চিত্রশিল্পে আমেরিকান পপ রসের অনুপ্রবেশ ঘটিয়েছিল। উশিও শিনোহারা রুশেনবার্গের 'কোকাকোলা ১৯৫৮' ভাস্কর্যের পুনঃনির্মাণ করেছিলেন। তাদানোরি ইয়োকোর লিচটেন্সটাইনের মৃদু স্বভাবের প্রাণবন্ত চিত্রকর্ম 'কিস কিস কিস'-এর উগ্র কামুক রূপ নির্মাণ করেছিল।
আমেরিকান পপ শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য মাত্র তিনজন নারী শিল্পী- রোসালিন ড্রেক্সলার, জ্যান হায়োর্থ এবং মার্জোরি স্ট্রাইডার। অথচ পাঁচ বছর আগে ফিলাডেলফিয়ার ইউনিভার্সিটি অব আর্টের রোসেনোয়াল্ড আর্ট গ্যালারী কর্তৃক আয়োজিত এক প্রদর্শনীতে আমরা জানতে পারি যে ১৯৫৮-১৯৬৮ সাল পর্যন্ত অনেক নারী পপ শিল্পী ছিলেন, আছে।
নারীদের ইরোটিক, স্পষ্ট কাজসমূহে নারীদের সাহসী করে তুলতে পারে, যেমন যুদ্ধপরবর্তী সময়ে নারীবাদী আন্দোলনে সমর্থন করতে গিয়ে তা ঘটেছিল। তবে ১৯৬০-এর দশকে বিপ্লবী নারীবাদী হওয়া বিপজ্জনক ছিল। এবং সেনা শাসনের আওতায় যেকোন ধরনের বিদ্রোহ ছিলো ঝুঁকিপূর্ণ । সাহস এবং উন্মত্ততার জন্য পরিচিত হেলিও অটিসিকা নামক শিল্পী ব্রাজিলের "নিয়ম ভাঙো, বীর হও" নামক ব্যানার রাজপথে বহন করেছিল, পাশাপাশি জনাব ফেরারী যিনি ভিয়েতনামে আমেরিকার বোমা ফেলা এবং আর্জেন্টিনার প্রতিক্রিয়াশীল সরকারকে সমর্থনের প্রতিবাদে ফাইটার বিমানে ছয় ফুট দৈর্ঘ্যের ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির ভাস্কর্য তৈরী করে আজও বিখ্যাত হয়ে আছেন।
সবখানেই সময়ের সাথে সাথে বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে পপ আর্ট। যুদ্ধ, বর্ণবাদ, শ্রেনীসংঘাত ঘনীভূত হয়েছে। প্রতিবাদ আরও তীব্র হয়েছে। পপ আর্ট এসবকে গ্রহণ করে এগিয়ে গেছে। এটা কঠোর ও আক্রোশের ভাষা হয়েছিল। কিন্তু আর্টের বাজার পপ আর্টের সাথে কী আচরণ করেছে? পপ থেকে সমর্থন তুলে মিনিম্যালিজমকে সামনে নিয়ে এসেছে।
(দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত হলাণ্ড কটনার লেখা অবলম্বনে)
ইতোপূর্বে আর্টস-এ প্রকাশিত জাকিয়া সুলতানার লেখা:
মাইকেল ম্যাকক্লুরের কাব্য: এক বিজ্ঞানীর দৃষ্টি
