২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের জ্যামিতি চিত্রকলা

নেদা শাকিবা

Published : 23 Jan 2011, 10:10 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

ঢাকায় ব্রাজিলের অ্যাম্বেসিতে যে আর্ট এক্সিবিশনটা হচ্ছিল তার নাম ওরা দিয়েছিল জিওমেট্টিক আর্ট এক্সিবিশন। সবগুলো পেইন্টিং ছিল লাইন দিয়ে আঁকা। ব্রাজিলিয়ান এই পেইন্টাররা তাদের ইমোশন, তাদের ফিলিংস সব কিছু প্রকাশ করেন লাইন দিয়ে। লাইনের মধ্য দিয়া পেইন্টিং–এবং কালারগুলা অনেক ভিভিড, অনেক ব্রাইট।

পনেরো শতকের আগে যে ইন্ডিজিনাস মানুষরা ওখানে থাকতেন, ওরা ওদের মেডিসিনাল কিওর যেগুলো আবিষ্কার করেছেন, ওদের ধর্ম, ওদের বিলিফ সিস্টেম–সব কিছু ওরা ওয়ালে যখন তুলে ধরতেন, সেটা করতেন লাইনের মধ্য দিয়ে। সব কিছু লাইন দিয়ে ছিল। কখনও ওরা সার্কল ব্যবহার করতেন না। এবং সার্কল ব্যবহার করতো না কেন, যখন আমি জিজ্ঞেস করলাম আমাদের পেইন্টার–ওখানে যিনি ছিলেন যে কিউরেটর–উনি বললেন যে সার্কল জিনিসটা হচ্ছে সিম্বলিক…। আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের দুনিয়াতে সব কিছু একটা সাইকেলের মধ্যে চলে। সার্কল অব লাইফ, সার্কল অব ওয়াটার–সব কিছুর একটা সাইকেল আছে। যে জিনিসটা আমাদের সৃষ্টিকর্তার তৈরি, যে জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা বানাতে পারি না–আমরা সেটাকে বদলাতে পারি না।

—————————————————————-
বিকজ সার্কল হচ্ছে একটা গডলি জিনিস। সো এই জিনিসটাকে ওরা ছোট করে এখানে আনতে চায় না। ওইটাকে ওরা আঁকাআঁকির যে পর্যায় আছে, সেখানে ছেড়ে দিচ্ছে। সো বাকি কী রয়–লাইন। জিওমেট্রিতে অনলি লাইন আর সার্কল। ওঁদের যতগুলো পেইন্টিং ছিল সবগুলো শুধু লাইন দিয়ে ছিল। এবং অনেক ব্রাইট কালার। এবং অয়েল পেইন্টিংয়ের মধ্যে থাকে যে একটু ঝাপসা, একটু স্মোকি ইফেক্ট–ওই জিনিসটা নেই।
—————————————————————-

যেমন লাইফের সার্কলটাকে কিন্তু আমরা চেইন্‌জ করতে পারি না।

ডিকম্পোজিশনের সার্কলটাকে আমরা চেইন্‌জ করতে পারি না। নেচারের মধ্যে যে সার্কলগুলো আছে সেগুলো আমরা চেইন্‌জ করতে পারি না। আমরা আবিষ্কারও করতে পারি না। এটা আছে, এবং সৃষ্টিকর্তার তৈরি করা।

ওনার নাম ছিল লুইস দমিনিও। ওই সার্কল জিনিসটাকে ওরা অনেক হোলি, অনেক স্পিরিচুয়াল ভাবে। তো ওরা আমাদের এই বাস্তব জগতে ওই সার্কলটাকে নিয়ে এসে অপমান করতে চায় না। কেউই সার্কল ব্যবহার করে না। বিকজ সার্কল হচ্ছে একটা গডলি জিনিস। সো এই জিনিসটাকে ওরা ছোট করে এখানে আনতে চায় না। ওইটাকে ওরা আঁকাআঁকির যে পর্যায় আছে, সেখানে ছেড়ে দিচ্ছে। সো বাকি কী রয়–লাইন। জিওমেট্রিতে অনলি লাইন আর সার্কল। ওঁদের যতগুলো পেইন্টিং ছিল সবগুলো শুধু লাইন দিয়ে ছিল। এবং অনেক ব্রাইট কালার। এবং অয়েল পেইন্টিংয়ের মধ্যে থাকে যে একটু ঝাপসা, একটু স্মোকি ইফেক্ট–ওই জিনিসটা নেই। যেটা চোখে পড়ে, যেটা সরাসরি প্রভাবিত করে আমাদের হৃদয়কে। এবং ওইভাবে ওঁরা নিজেদের প্রকাশ করে।

যখন ইউরোপীয় প্রভাব ওঁদের মধ্যে আসে তখন কিন্তু ওইটা একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট হয়ে যায়। লাইনগুলো ব্যবহার করতো ইন্ডিজিনাস পিপল, কথা বলার জন্য–আমরা যেরকম লিখি। ইউরোপিয়ান প্রভাব যখন এটার মধ্যে আসলো তখন কিন্তু এটায় একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম চলে আসলো, আর্ট হিসাবে এটাকে ধরা হলো। আগে কিন্তু এটা ভাষা ছিল। লাইনের মধ্য দিয়ে ভাষা। ইন্ডিজিনাস পিপলের জন্য এটা একটা ভাষা ছিল। এই লাইন দিয়ে ওরা একটা সেট অফ কোড বানিয়েছিল। যেমন কম্পিউটারের বাইনারি ভাষা ব্যবস্থা। যখন ইউরোপিয়ান প্রভাবটা চলে আসে এই কালচারটার ওপরে তখন এটাকে একটা আর্ট হিসাবে নিয়ে নেওয়া হয়। এবং আনুমানিক উনবিংশ শতক থেকে এই জিনিসটা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা পেল। এখন পুরা দুনিয়া জুড়ে এটাকে চেনা হয় ব্রাজিলিয়ান আর্ট হিসাবে।

এখানে যারা আর্টিস্ট আছেন ওরা ১৯৪০ থেকে এই কাজে নিজেকে নিযুক্ত করেছেন। এবং এখন চারজন আছেন আছেন খুব বিখ্যাত। এবং এই চারজনের কাজকেই এখানে আনা হয়েছিল। এর আগে ওদের এক্সিবিশন ছিল ভিয়েনাতে। বাংলাদেশে থেকে ১৫ ডিসেম্বর ২০১০-এ গেছে মাদ্রিদে। এবং এই চারজনের আর্টওয়ার্ক ইউরোপে বেশ নাম করেছে।

ওদের ভাস্কর্যও ছিল এই এক্সিবিশনে। স্ট্যাচু ধরনের স্কাল্পচার না। ফ্রেমের মতন। একটা আছে ট্রায়াঙ্গেল শেপের মধ্যে। একটা আছে হাফ ট্রাপিজিয়াম, হাফ অকটাগন। শেপগুলা কাটা হয়েছে লাইন ধরে। কাগজে এঁকে বর্ডার থেকে কাটা হয়েছে এবং সেটাকে ফ্রেমের উপরে বসানো হয়েছে। ওইটাকে ওঁরা স্কালচার বলছে, পেইন্টিং বলছে না।

ইউরোপিয়ান প্রভাব আসার পরে জিনিসটা আর্ট হয়ে গেছে, আর ভাষা রয় নি। লাইনের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নাই। সার্কল ইজ আধ্যাত্মিক। ওরা বলছে ম্যান মেড জিনিসকে আমরা লাইনের মধ্য দিয়ে প্রকাশ করব। ওঁরা বলছে যে লাইন একদম মানুষের বানানো। তো এইটার মধ্যে কোনো আধ্যাত্মিকতা নাই। যেই কারণে আমরা ওইটা ব্যবহার করতে পারি।

ওঁরা অতটুকু সম্মান করে যে আমরা সার্কল ব্যবহার করবো না। সেটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজও না, কিছু না, একটা আর্টিস্টের একটা ইমোশন। সেটা প্রত্যেকটা আর্টিস্টের ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট সাইজের লাইন, ডিফারেন্ট অ্যাঙ্গেলের লাইন–তার ডিফারেন্ট কালার। ওইটা হচ্ছে একটা আর্টিস্টের পার্সোনাল ল্যাঙ্গুয়েজ।

প্রদর্শিত ছবি থেকে
(বড় আকারে দেখতে ছবিতে ক্লিক করুন।)

আর্টস প্রোফাইল: নেদা শাকিবা
ইমেইল: neda.shakiba@independent24.tv

—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts