হক ফারুক আহমেদ: তালের কোঁদা
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি
বজলু মিয়া লম্বা একটা সালাম দিয়ে এগিয়ে আসছে। লোকটাকে খুব একটা পছন্দ না হলেও এই মুহূর্তে তাকে বসতে দেওয়া যায়। কথা বলার মতো কাউকে আশেপাশে পাওয়া যাচ্ছে না। সে কাছে এসেই জিজ্ঞেস করে– স্যার আন্নে কেরিন্না আছেন? শরীর-টরীর ভালা নি? আন্নেরে কত দিন হরে দেখলাম। বাইত আইছেন কত দিন হরে?
আমি কোনো উত্তর না দিয়ে আগে বাড়ির ভেতর থেকে মোড়া এনে উঠোনে বসবার ব্যবস্থা করে দিলাম।
-তুমি একসঙ্গে তিনটা প্রশ্ন করেছ? কিন্তু একসঙ্গে তো আর সবগুলোর উত্তর দিতে পারছি না।
-স্যার আন্নে আঁরে শরম দিয়েন না। বেকে জানে আঁই কতা এক্কানা বেশি কই। কিত্তাম কন, অভ্যাস অই গেছে।
-সেটা জানি। আমি ভালো আছি। তোমার কী খবর বলো?
-স্যার আঁই বালা আছি। তবে কোমরের বিষ-বেদনা একান্না বাড়ি গেছে। আঁডা হড়ে দেন খালি ইয়াল্লাই।
-তোমাকে এত হাঁটতে বলেছে কে? বয়স তো হয়েছে, এবার একটু আধটু বিশ্রামও নাও।
-আন্নে এডা কী কইলেন স্যার)? আঁর বয়স বেশি অইলে অন একান্ন বা বায়ান্ন অইবো। আঁর কামতো অইলো আঁডার। চৌদারীর কাম যেতে যায় কোক, আঁর কাছে খারাপ লাগে না। আমরা হেট তিনগা–আঁই, আঁর বউ আর হোলাগা। আঙ্গো বালায় চলি যায়।
-তা তোমার ছেলের বয়স কত?
-হেতে এবার চৌমুনী কলেজেরতাই অনার্স হরিক্কা দিবো। স্যার আন্নেরে হাই মনে অঁইতে আছে আসমানের চাঁদ হাইছি। কত কতা জমি রইছে হেডের ভিতরে।
-হ্যাঁ বলো, কথা শুনার জন্যই তো তোমাকে বসালাম। এই নাও চা মুড়ি খাও।
-বুইঝেননি স্যার গত শুক্কুরবার একান্ন দাওয়াত খাইতাম গেছিলাম। হোলাগো বাইর মেহমান অই। এক মুঁই হেড খিদা আরেকমুই মাইয়্যা আলার খাওন দিতো খালি দেরি করে। আঁই মনে মনে কই খাড়া একবার খাওন দে, তোগরে বুঝাই দিউম বেকগিন। দুইটার খাওন শুরু অইছে আড়াইটায়। হইলা তো হলাউ আর রোস্ট দিছে, আঁই গপাগপ মারিয়ে গরুর বাডি মোডামুডি অর্ধেক হাতো ডালি লইছি। ডেরোকেরেটরের হোলাহাইন বাডি ভরি আনে আর আঁই খালি করি হালাই। হুরা প্লেটে গরুর গোশত। এর মধ্যেই চলি আইছে দই। আঁই কই, দে গোশতের মধ্যেই দই দে। গোশত দই খানা শেষ না অইতেই চলি আইসে সেভেন আপ। আঁর খানা চইলতেই আছে। গোশত আর দইয়ের লগে এবার সেভেন আপও ডালি লইছি। বেকে আঁর দিগে রেনি রইছে। হোলাগো বাইর মেহমান, কিছু কইতও হারে না সইতও হারে না। বেকের খানা শেষ অইলেও আঁই আরও দশ মিনিট সময় বেশি লাগাই শেষ কইচ্ছি। মনে মনে কই, মেহমান আঁইলে খাওন দিতে আর দেরি করবিনি?
-তুমি কি তোমার এই খাওয়ার গল্প শোনানোর জন্যই আমার সময় ব্যয় করবে? না আসলেই বলার মতো কোনো কথা আছে?
-স্যার এইটা মানে একটু শুরু কইল্লাম আরি। আসল কতা তো অন কইয়ুম। এক্কান্না সবুর করেন। আঁর লগে হান আছে। হানগা মুকো দিতে দিতে বেগগিন কই আ¤েœরে। লম্বা কতা।
বজলু মিয়া পান মুখে দিয়ে চিবানো শুরু করল। বাড়ির ভেতর থেকে আলাদা চুন আনিয়ে খেতে খেতে বলছেÑ হুনেন স্যার), কুত্তির বাইর কাইশশা মানে কাশেম আছে নানি হিগারতো দুই বিয়া। হইলা বউ জিগা আছিল হেতিরে আইনছিল চরের তাই। গরীব ঘরের মাইয়্যা। কালা অইলেও দেখতে এক্কারি খারাপ আছিল না। বিয়ার হরের কয়েকমাস বালায় আছিল। কিন্তু মাইয়্যাগা আছিল ছোড আর হিরাইল্লা। বাইর কাম কাইজ বেগগিন করাই তো হিগারে দি। ইয়াইল্লাই কদিন হরে হরেই মাইয়্যা অসুখও হড়ি যাইতো। আর অসুখ হড়ন মানিই অইলো মাইয়্যা কাম কাইজ কইত্তো হাইতোন্না। কাইশশা হারমজাদা এই অসুখের মধ্যেই মাইয়্যারে দিতো হিডা। মাইয়্যাগা তাও সহ্য কইত্তো। কিন্তু দুই দিন হরে হরে অসুখ এইড্ডা কাইশশার আর বালা লাগে না। একবার এক্কারি মাইয়্যারে বাপের বাইত হাডাইদি আইছে। কদিন হরেই হারমজাদা দিলো বউগারে ছাড়ি। তালাকের কাগজপত্রও হাডাইদি কদিন হরে আবার হেতে নোয়াশের সাইজছে। হারমজাদা এইবার কমলগঞ্জের তাই এক্কারি লম্বা, হুরাহারা মোডা চাই মাইয়্যা একগারে বিয়া করি আইনছে। মাইয়্যা শ্যামলা কিন্তু যেতে দেয় হিগারে হেতে একবার করি টাসকি খায়। লম্বা লম্বা হাঁ, খোলগাল মুখ, বড্ডা বড্ডা চোখ, হুরাহারা শরীর। মাইয়্যার নাম আফরোজা। কিন্তু হোলাহাইনে হেতিরে হেই নামে বোলায় না, হেতির নাম দিছে 'তালের কোঁদা'। মাইয়্যা হিগা জপজপাই চলে। আঁটলে লাগেজিনকি মাডিও কইতো হারে কিছু একটা জাইতে আছে। কামে কাইজে এক্কারি পাকা। এমি দৌড়ায় হেমি দৌড়ায়, কতক্কন ইয়ানোতো কতক্কন হিয়ানো। বেকে হিগারে লই শিপ শিপ করে আর কওয়াবলা করে এই মাইয়্যা কাইশশা হাইলো কেমনে! মাইয়্যাগা বহুত চালাকও। খালি যে বাইত কাম করে হেইডায় ন, বোরকা খাতদি নিজে নিজে বাজারো যায়, হদাই হাতি কিনে, এই বাইত যায়, হেই বাইত যায়। কাইশশার দোচালা বাড়ির মধ্যে মাইয়্যা বালায় শান্তিতে আছিল। আর কাইশশার মাতাও অন ঠা-া। রিকশা চালাই যেই কয় টেয়া কামাইতো হেডা দি চইলতো। গরীবী হালেও হেতাগো বালাই চইলে আছিল। কিন্তু…
-কিন্তু কী?
-সমইস্যা স্যার এয়ার হরেই শুরু অইছে। মানইস্যে কয় না হইরের কোয়ালো হিন্দুর লাগে নাÑ হেডা অইছে। গ্রামের জারুয়া হোলাইন কতগুন আছে না হেগুনের নজর আছিল মাইয়্যাগার উপরে। একদিন মাইয়্যা হেতির বাপের বাইত তাই আইতে আছিল। আইতে আইতে হেদিনগা রাইত অই যায়। বক্সালির হোলের উপরে খাড়াই আছিল মজনু, ছইল্লা, কুতুব আর কামাইল্লা। এই গ্রুপের লিডার আবার মজনু। এমনেও বহুত আগে অইতে এগুন নানা আকাম কুমাম করি বেড়ায়। তো, এগুনতার মাতার মইধ্যে বদ বুদ্ধি খেলা শুরু করে। একবার তো মজনু মাইনষ্যের আতে হিডাও খাইছিল। এগুনতা বেকগুনে মিলি মাইয়্যা ইগারে লই কু মতলব আঁইটতে আঁইটতে হিগার হিছু নেয়। মাইয়্যার লগে আছিল হেতিগো বাইর ছোট্ট এক¹া হোলা। এগুনতা আঁইতে আঁইতে খালহাড়ের কোণায় বাঁশঝাড়ের সামনে আইলে মাইয়্যাগারে ধরি হেম্মিতদিগে লানি লই যায়। ছোড হোলাগার মুখ চাপি ধরি রায় কুতুব। মাইয়্যা যতই লম্বা চউড়া আর স্বাস্থ্য ভালা অউক চাইরগা হোলার লগে তো আর হারি উডে না। তাও হাইত্তো যদি ছইল্লা আর কামাইল্লা হেতিরে আটকাই না হালাইতো। আঁধারের মইধ্যে মাইয়্যা কোনো কিছু হুরাহুরি বুঝি উডোনের আগেই ছইল্লা মাইয়্যার মুখ চাপি ধরে। আর কামাইল্লা ধরে দুই আত। আর হেতাগো লিডার মজনু বাগানের মইধ্যে মাইয়্যাগারে হালাই ধর্ষণ করে। ইয়ার হরে…
-থামো থামো বজলু মিয়া। তুমি এত কিছু জানলে কীভাবে?
-আরে স্যার হেই কথায় তো কইতে আছি। কাম সারনের হরে মজনু আর হিগার দলের জারুয়াগুন আফরোজারে ছাড়ি দেয়। কিন্তু কারো তাই কিছু কইলে মারি হালাইবো এই ডর দেয়ায় আফরোজারে। ছোট হোলা হিগারে লই মাইয়্যাগা কোনো মতে বাইত আই উডে। কাইনতে কাইনতে উডালো গড়াগড়ি খায়। কাইশশা যন বাইত আইয়ে তন হিগারে বেকগিন খুলি কয় আফরোজা। কাইশশা হইলা মাথা গরম করি চেনি লই হেগুনতারে কোবানের লাই বার অইতো লয়। কিন্তু আফরোজা হিগারে থামায়। মাইয়্যা ভিত্তে ভিত্তে ভাংগি গেলেও মোছকায় না। হরেরদিনই কাইশশারে লই হেতি ইউনিয়ন হরিষদের অফিসে চলি আইয়ে। হেতির ইজ্জতের উপরে যে হামলা অইছে হেডা চেয়ারম্যানরে কয়। চেয়ারম্যান আঁরে কয় হেগুনতারে ধরি আননের লাই। আর হুরা ঘটনা আরে জানি লইতো কয়। আফরোজা মাইয়্যাগা কাইনতে কাইনতে আঁর কাছে বেগগিন কয়। মাইয়্যাগার সাহস দেই আঁর বালা লাগে।
-তারপর কি তুমি ওদের সবাইকে ধরে নিয়ে এসেছিলে?
-হেতারাতো মনে কইচ্ছে মাইয়্যা বুঝি লজ্জা শরমে হড়ি কিছু কইতো ন। হিয়ার উপরে হেতারা আবার মারি হালানের ডর দেয়াইছে। হেতারাতো সিনা টান করি ঘুইরতে আছিল। গ্রাম হুলিশ গোরে খবর দি আনি হেদিনগাই চাইরোগারে ধরি আনোন অয়। এডাতো ফৌজদারী অফরাধ। কিন্তু অনও পুলিশের কাছে কেইস করন অয় ন। হারমজাদারা অন আঙ্গো হেফাজতেই আছে।
-এটা তো বিরাট ঘটনা। গ্রাম এলাকার একটা গৃহবধূ যে এভাবে নিজের ধর্ষণের বিচার চাইতে পারেÑ এটা ভাবাই যায় না। আমি ভিকটিম মানে আফরোজার সঙ্গে একটু দেখা করতে চাই। তুমি কি একটু ব্যবস্থা করতে পারবে বজলু মিয়া?
-স্যার বুইজদেই হারেন মাইয়্যা মানুষের লগে এরুম একটা ঘটনা ঘটলে হেতিগো কেরিন্না লাগে! হিয়ার হরেও আমনে আঙ্গো গ্রামের গৌরব; এত বড় লেখক, মাইনষ্যের কথা আমনে বইয়ে লেখেন)। কত সম্মান করে বেকে। তবে স্যার সমেস্যা অইলো গ্রামের অনেকে হেতিরে অন বালা চোকে দেয় না। কয় হেতির চরিত্র খারাপ। হেতি কেরিন্নাভাবে চইলছে যে হোলারা হেতির দিগেই নজর দিলো? অইন্যো কোনো বেডির দিগেতো নজর দেয় ন। এরিন্না নানা কতা কইতে আছে। তারপরও আঁই হেতির লগে আ¤েœর দেয়া করনের ব্যবস্থা কইত্তে আছি।
পরের দিন বিকেল বেলা বজলু মিয়া আমাকে নিয়ে আফরোজাদের বাড়িতে গেল। পথের ধারে একটুকরো জমিতে ছোট্ট একটা দোচালা টিনের ঘর। কাশেম বছর তিনেক আগে তাদের মূল ভিটা ফেলে এখানে এসেছে। সামনে ছোট্ট একটা উঠোনও আছে। বাড়ির চারপাশে অনেক গাছ লাগানো। ছোট্ট উঠোনের পাশেই একটু জায়গায় সবজির বাগান করা হয়েছে। তাতে ঢেড়স, বেগুন ধরে আছে। আমাদের আসার কথা শুনে কাশেমও বাড়িতে অবস্থান করছিল। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখি সামনে বসার রুমে ছোট্ট একটা টেবিলের পাশে দুটো চেয়ার রাখা। বজলু একটু দূরে খাটে বসল। কাশেম আমাকে চেয়ার এগিয়ে দিয়ে কিছুটা প্রতিবাদের সুরে বলতে লাগল, স্যার আঙ্গো গেরামো আগে এরিন্ন ঘটনা কোনো দিনও অয় ন। আর আইজগা আর বউয়ের লগেই… মানুষ অন জালিম অই গেছে। আঁই এডার বিচার চাই, বিচার চাই। কারণ, আইজগ্যা এডার বিচার না অইলে হরু যে আরেকজন বউ, ঝি'র লগে এরুম অইতো ন হেইডার গ্যারান্টি নাই। বিচার না অইলে এগিন আরও বেশি বেশি করি অইবো।
ওপাশে টিনের বেষ্টনী পেরিয়ে কান্নার আওয়াজ চলে আসছে সামনে। বুঝাই যাচ্ছিল এটা আফরোজা মেয়েটার কান্না। কিছুক্ষণ পর কিছু না বুঝে উঠার আগেই ওপাশ থেকে শাড়ির আঁচলে মুখটা আধো ঢেকে মেয়েটা সামনে এসে হাজির। ফুঁফিয়ে কাঁদতে কাঁদতে সামনে এসে বলল, স্যার আ¤েœ এত বড় একজন মানুষ আঙ্গো বাইত আইছেন কিন্তু আন্নেরে আঁই আর দুঃখের কতা হুনান লাগতে আছে। স্যার, আইজ মাইনস্যে আঁই আফরোজার দিগে আত তুলি কতা কয়; কয় আঁই বলে খারাপ। আঁর চলন-বলন বলে খারাপ। হেইল্লাইয়ে বলে যা অইছে হেডা বলে ঠিক আছে! স্যার আন্নে কন আঁর কী দোষ আছে ইয়ানো?
বজলু মিয়ার কথার সঙ্গে মিলে গেল। আমি দেখলাম বেশ লম্বা চওড়া স্বাস্থ্যবতী এক নারী তার প্রতি নির্যাতন ও অপমানে ক্রুদ্ধ। চোখ দিয়ে পানি পড়লেও তার ভেতরে যেন এক আগুন খেলে যাচ্ছে। সেই আগুনে মেয়েটি পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি ওকে একটু সাহস দিয়ে বললাম– দেখো আফরোজা, তোমার সঙ্গে যা ঘটেছে তা জঘন্য অপরাধ। আমি এ জন্য এখানে আসিনি যে নির্যাতিত এক নারীকে একটু সান্তনা দেই। আমি এসেছি সেই মেয়েটিকে দেখতে যে কিনা তার প্রতি হয়ে যাওয়া এমন নির্যাতনের কথা, অপমানের কথা নির্দ্বিধায় বলে দিয়ে বিচার চাইবার মতো সাহস রাখে। তুমি থামবে না আফরোজা, আমরা তোমার সঙ্গে আছি।
এবার আফরোজা তার মুখের কাপড়টি পুরোপুরি সরিয়ে দিয়ে বলে, স্যার টেলিভিশনে তো আঁর মতো বহু মাইয়্যার এরিন্না সর্বনাশের কাহিনী দেখছি। কিন্তু বিচার অইছে এরিন্না আর চোখে হড়ে ন। আঁর ভাইগ্য বালা যে হেগুনতা আরে হিয়ানো মারি হালায় ন। অনেক মাইয়্যারেতো জানোয়ারগুনে মারি হালায়। আই যেহেতু জীবন আরেকবার হাইছি, বিচার হাই বা না হাই আঁই হেগুনতারে ছাইড়াত ন। হেগুনতারে আঁই ছাইড়াত ন স্যার। কথাটা বলতে বলতে ভেতরের ঘরে চলে যায় আফরোজা।
বজলু মিয়াকে বললাম, বজলু মিয়া খেয়াল রেখো মেয়েটির, কোনো অঘটন যেন ঘটিয়ে না ফেলে ও।
কিন্তু না কথাটা কাজে দিল না। অঘটন একটা ঘটেই গেল। এর দুইদিন পরের কথা। সকাল না হতেই বাড়িতে হাজির বজলু মিয়া। হন্তদন্ত হয়ে ছুটে এসে আমাকে বলতে লাগল, স্যার খালহাড়ের দিগে চলেন। খুন অই গেছে। খুন অই গেছে। মজনু বলে খুন অই গেছে। শিগগিরই চলেন।
কোনোমতে জামা প্যান্ট পরে বজলুর সঙ্গে খালপাড়ের দিকে গেলাম। পুব আকাশে তখনও একটু লাল আভা ছেয়ে আছে। ছোটখাটো একটা জটলা খালপাড়ের মাঝামাঝি। অনেকেই ততক্ষণে এসে গেছে। সামনে গিয়ে দেখি মজনুর লাশের সামনে বসে আছে আফরোজা। লাশের শরীর আর আফরোজার শরীর দুটোই ভেজা। মজনুর লাশের শরীরের নানা জায়গায় থু থু ছেটানো। চুপ করে বসে আছে আফরোজা। আমাকে দেখেই সালাম দিয়ে বলেÑ স্যার মারি হালাইছি জানোয়ারগারে, মারি হালাইছি। হা… হা…। কাইলগা মুছলেখা দি হেতারা বেকে ইউনিয়ন অফিসের তাই বার অইছিল। আঁই খবর বেকগিন হাইছি। কুত্তার ছা'র মোবাইল নাম্বারগা জোগার করি কইছি, কিরে তোর লাইতো আঁর হরাণ হড়ে। যদি আবার আঁরে কাছে চাচ তাইলে ভোর রাইত খালহাড়ো চলি আবি। চলি আইছে স্যার, কুত্তা গোশতোর টানে চলি আইছে। ভোর রাইত যন আইছে আঁই হইলা কতক্কন রংডং করি লগে আনা ছোড দা দি হইলা দিছি এক কোব। ইয়ার হরে হারমজাদারে এক্কটানে ধরি আনি খালো হালাইছি। শুরু কইচ্ছি হানিত চুবানি। হেদিন তোরা চাইরগা আছিলি দেই হারিনো কিন্তু আইজগা তুই একলা। কোনাই যাবি ক? হারমজাদা আঁরে কয় এঁরে তালের কোঁদা বালা অইতো ন কইলাম! ছাড়ি দে আঁরে ছাঁড়ি দে। স্যার বহুত চেষ্টা কইচ্ছে ছুডি যাইতো, কিন্তু আঁই হারমজাদারে ছাড়ি ন। হানিত ছুবাই ছুবাই মাইচ্ছি আঁই, ছুবাই ছুবাই…। ক্যামটা বালা কইচ্ছি না, স্যার? এই বলে মজনুর গায়ে আরেকদলা থু থু ছিটিয়ে হাসতে থাকে আফরোজা।
আমি ঠিক কী বলব বুঝে উঠতে পারছিলাম না। কোনো শব্দ উচ্চারণ করতে পারলাম না। তবে মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠছিলÑ যা হবার ভালোই হয়েছে।
ঘণ্টাখানেক পর পুলিশ এসে আফরোজার হাতে হাতকড়া পড়াল। কিন্তু তাতে তার যেন কিছুই আসে যায় না। বিচারে তার কী হবে বা কী হতে পারে সেগুলো নিয়ে ওর মনে কোনো প্রশ্ন জেগেছে বলেও মনে হল না। পুলিশের ভ্যানে যখন ওকে ওঠানো হচ্ছে তখনও ওর ঠোঁটের কোণে একটু হাসি। আর চোখের ভেতর যেন দগদগে আগুনের ভেতরেও এক অপার পরিতৃপ্তি খেলা করে যায়।
