একলা দাঁড়িয়ে একজন
মিটিং শুরু হতে এখনও পনেরো মিনিট বাকি, চায়র কাপে চুমুক দিতে দিতে অনল শেষবারের মতে ফাইলে চোখ বুলিয়ে নিচ্ছে। গত কয়েকদিন ধরে ওর ওপর দিয়ে একটা ছোটখাট ঝড় যাচ্ছে। এ্যানুয়াল মিটিংয়ের ফাইনাল রিপোর্ট ওকেই তৈরী করতে হচ্ছে। শালার প্রাইভেট অফিসে চাকরি করলে এই এক অসুবিধা- ভালো কাজ দেখালেই সব কাজের দায়িত্ব সব ঘাড়ে চাপিয়ে মজা দেখে। আর যতোই নির্ভুল প্রতিবেদন তৈরী করা হোক না কেনো – ব্যাটা এমডি ঠিকই ভুল বের করে ফেলবে। এজন্য এবার বেশী সতর্ক অনল। মোটামুটি নিশ্চিত – এবার আর এমডি কোনো ভুল বের করতে পারবে না। না, তেমন কিছু বলেন না এমডি। ওর কাজের উপর সন্তুষ্ট নিশ্চয়ই, নইলে এবারও ওকে দায়িত্ব দেবে কেন? এটা একটা অলিখিত লড়াই- ভুল আর নির্ভুলে, সঙ্গে অনল আর এমডি। দেখি এবার কে জেতে কে হারে।
চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ফাইল বগলদাবা করে উঠে দাঁড়ায় অনল, ঠিক তখনই ফোনটা চিৎকার করে ওঠে। থমকে দাড়াঁয় অনল , ফোনটা কি ধরবে? নাকি না ধরেই চলে যাবে? কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হবে – এ সময়ে কোনো উটকো ঝামেলা সে চায় না। অনল যেতে যেতে ফোনটা সামান্য সময় থেমে আবার বেজে ওঠে তীব্র উল্লাসে। দ্বিধার সঙ্গে রিসিভার কানে তোলে কিছুটা অসিষ্ণুতার সঙ্গে- হ্যালো?
মিমির খুব জ্বর-ওপাশে মিতা।
কখন খেকে?
রাত থেকে – মিতার কন্ঠ বেশ ভারী।
ডাক্তারকে খবর দাও।
আমি ডাক্তারের ফোন নম্বর জানি না।
আচ্ছা , অপেক্ষা করো- দেখি আমার ডায়রিতে আছে নাকি – হাতের ফাইল টেবিলে রেখে পকেট থেকে টেলিফোন গাইড বের করে খুঁজতে খুঁজতে পেয়ে যায় বাসার পাশের ডাক্তার ওমরের নম্বর । মিতা?
বলো।
হাতের কাছে কাগজ কলম আছে?
আছে। তুমি নম্বর বলো।
অনল নম্বর বলে, মিতা লেখে। লেখা শেষে জানতে চায়- ডাক্তারকে তো ফোন করলাম , কিন্তু তুমি আসবে কখন?
আজ আমার অফিসের এ্যানুয়াল মিটিং। অনেক দায়িত্ব আমার উপর – কি যে করি বুঝতে পারছি না।
ঠিক আছে তোমার বোঝার দরকার নেই; যা করার আমিই করবো- মিতা ঠাস শব্দে রিসিভারটা নামিয়ে রাখে। শব্দটা অনলের কানে বজ্রপাতের মতো লাগলো। সত্যিই মিমির দায়িত্ব অনেকটা মিতার উপরই। নিজের উপর নিস্ফল একটা ক্রোধ টানা মেলে উড়ে বেড়াতে থাকে। কতো দিক সামলাবে সে?
মিতা ডাক্তারকে ফোন করে। কাছেই থাকে ডাক্তার আরমান। অনেকটা পারিবারিক ডাক্তার আর কি! ডাক্তার আসার মধ্যে মিতা সিন্ধান্ত নেয় সে আজকে অফিসে যাবে না। মেয়েটার উপর সত্যি অন্যায় করা হচ্ছে। সকালে অফিসে যাবার সময়ে যাবার সময়ে স্কুলে দিয়ে যায়। সাড়ে এগারোটার দিকে স্কুলের গাড়ি দিয়ে যায় মিমিকে। তারপর থেকে কাজের বুয়ার কাছে থাকে বিকেল তিনটে চারটে পর্যন্ত। মিতার অফিস থেকে আসতে আসতে ছটা – সাড়ে ছটা। এসে মেয়েটার মুখের দিকে তাকাতে খুব কষ্ট হয়। শ্যাম বর্নের সুন্দর মুখটা শুকিয়ে আমসি। আশ্চর্য মিমি এতোটুকু রাগ করে না। শান্ত পুতুলের মতো সারাটা সময় নিজের মতো থাকে, খেলে। যখন যেভাবে বলে মিতা ঠিক সেভাবেই কাজ করে। কোনো অভিযোগ নেই। আসলে মিমি প্রকৃতিগতভাবেই বুঝে গেছে তাকে এভাবেই থাকতে হবে, বড় হতে হবে। অনেক দিন পর মেয়ের হঠাৎ অসুস্থায় মেয়েটির কাছে আসার সুযোগে ভেতরের গানি তীব্র উচ্ছাসে বেড়িয়ে আসতে চায় মিতার । ডাক্তার এসে মিমির চোখ জীহব্বা দেখে জ্বর মেপে ওষধ লিখে বেড়িয়ে যাবার সময়ে অনল ঢোকে । চোখে মুখে একটা অপরাধের ঢেউ লেপ্টে আছে ।
কেমন দেখলেন? আরমানের কাছে জানতে চায় অনল।
জ্বর, তবে মারাত্মক কিছু আপতত মনে করছি না। আপাকে বলেছি বারেবারে ভেজা কাপড় দিয়ে মিমির শরীর মুছে দিতে আর দু ঘন্টা পর পর আমাকে ফোনে জানাতে।
ওষুদপত্র?
লিখে দিয়েছি, আপার কাছে আছে। যাই আমি – ডাক্তার আরমান চলে যায়।
অনল এসে দাঁড়ায় মিমির বিছানায়। মিমি চোখ বুঝে শুয়ে আছে। মেয়েটি সে অনেক দিন পর দেখছে-মনে হলো। পাশে বসে হাত রাখে মিমির কপালে। মিমি চোখ মেলে তাকায়। অনলকে দেখে মিমির জীর্ন মুখে মিষ্টি হাসি ফোটে– বাবা।
দুহাতে মিমকে কোলে নিয়ে বুকের সঙ্গে ঝাপটে ধরে। মিমিও জড়িয়ে ধরে অনলকে। পাশে দাঁড়িয়ে পিতা ও কন্যার মধুর দৃশ্য দেখে মিতা। তার চোখে মুখে নিরস কৌতুক।
মেয়েকে আদর করলেই কি চলবে? ওষুধ আনতে হবে- মিতা কাটা কাটা কথা বলে।
মিমিকে বিছানায় নামিয়ে রেখে অনল তাকায় মিতার দিকে- প্রেসক্রিপশনটা দাও।
ওয়ারড্রপের উপর থেকে পেসক্রিপশনটা অনলের হাতে দিলে উঠে দাঁড়ায় – আর কিছু লাগবে?
মিমি এখনও নাস্তা করেনি।
ঠিক আছে ওর প্রিয় খাবার নিযে আসছি – অনল কাছে এসে মিমিকে আদর করে চলে যায়। মিতা কপট ধমকের সঙ্গে মিমিকে বলে- বাবাকে দেখলে আর কারো কথা বুঝি মনে থাকে না!
মিমি দাঁত বের করে হাসে।
মিতা বাথর"মে ঢোকে । বালতি ভরে পানি আনে, তোয়ালে ভিজিয়ে মিমির শরীর মুছতে থাকে । বাজে বিরক্তির সঙ্গে ফোনটা ধরে । ওপাশে অফিস কলিক সেলিম মাহমুদ- হ্যালো, মিতা আপা?
হ্যাঁ, বলুন।
অফিসের একটা জুরুরী ফাইল মিতার ড্রয়ারে রেখে এসেছে গতকাল। এখন ফাইলটি খুব প্রয়োজন। সেলিম অনুরোধ করে – অফিসে এসে ফাইলটা দিযে যেতে । ফইলটির সঙ্গে সেলিমের স্বার্থ জড়িত আছে । তাছাড়া সেলিম অনেক উপকারও করে । মিতা কি করবে বুঝতে পারে না । অনল ওষধ আর মিমির খাবার নিয়ে এলে মিতা দ্বিধার সঙ্গে জানায়- আমার একটু অফিসে যাওয়া দরকার।
যাও।
তুমি এতোসব সামলাতে পারবে?
পারবো । তাছাড়া সময়তো বেশি নয়-
হ্যাঁ, ঘন্টাখানেক মাত্র ।
তাহলে যাও- আমি সামলাতে পারবো।
মিতা দ্র"ত তৈরী হয়ে দাঁড়ায় মিমি আর অনলের মাঝখানে। খুব বেশি সাজগোছ করে না মিতা। মুখে সামান্য প্রসাধন আর কপালে একটা টিপ। আসলে মিতার এই আটপৌরে সাজে অপূর্ব লাগে। একটা দীর্ঘম্বাস বেড়িয়ে আসে অনলের বুক চিড়ে। কেবল এক পলক তাকিয়ে অস্ফুট কন্ঠে অনল কেবল বলে সুন্দর!
দীর্ঘ দিবস রজনী পর মিতার মনে অদ্বুত এক শিহরণ ওঠে। মিমির সামনে কিছুটা বিব্রত মিতা দ্র"ত বেড়িয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে মিতা থমকে দাঁড়ায়। বুকের মধ্যে একটা ভাঙ্গনের সুর বেজে ওঠে। অনলের কাছে মিমিকে রেখে যাওয়া কি ঠিক হবে? ও যদি মিমিকে নিয়ে পালিয়ে যায়? তখন একলা পৃথিবীতে একা সে থাকবে কি করে? সিঁড়ি বেয়ে কয়েক ধাপ উঠে আসে । আবার নিজেকে ফেরায়– ছিঃ অনল বুঝতে পারলে লজ্জার শেষ থাকবে না।
মিতা চলে যাওয়ার পর মিমিকে নিয়ে বাথরুমে যায় অনল। অনেকক্ষণ মিমির মাথায় পানি দেয়। হাত পা মোছায় । দাঁতে ঠোট কামড়ে মিতা চলে যায় অফিসে। মিমিকে খেতে দিয়ে অনল যায় রান্নাঘরে- এক কাপ চা বানাতে। ফাঁকে ফোন করে অফিস কলিক রোমেনকে। রোমেন জানায় চিন্তার কোনো কারণ নেই। বসকে সামলানো গেছে। আপনি ঘন্টা দুয়েক পর আসুন। আর মিমির অবস্থা কি?
ডাক্তার এসেছিল। ওষুধ দিয়েছে। দেখি কি হয়।
চায়ের পানি কেবল চুলোয় দিয়েছে মিমি চিৎকার দিয়ে ডাকে – বাবা?
মিমির কাছে দৌড়ে আসে অনল-কি?
বমি আসছে বাবা- দুহাতে মুখ চেপে ধরেছে মিমি।
চলো, চলো- বাথরুমে চলো।
মিমিকে নিয়ে বাথরুমে যায়্। সঙ্গে সঙ্গে বাথরুম বমিতে ভাসিয়ে দেয়। অনল কোনোভাবে বমি ধুয়ে, মিমিকে পরিস্কার করে বিছানায় বসিয়ে ডাক্তার আরমানকে ফোন করে– হ্যালো?
কি অবস্থা মিমির?
ওতো বমি করে ভাসিয়ে দিয়েছে।
বমিতে দুর্গন্ধ আছে?
খুব দুর্গন্ধ।
আপনি এক কাজ করুন মিমিকে এখনই হাসপাতালে নিয়ে আসুন।
আসতেই হবে?
দেরী করবেন না- আপনার মেয়ের সিনটম আমার ভালো মনে হচ্ছে না।
আচ্ছা।
অনল হাতের কাছে মিমির জামাকাপড় যা পায় একটা ব্যাগে ভরে ওকে নিয়ে হাসপাতালে ছোটে। ডাক্তার আরমান দ্রুত মিমিকে ভর্তির ব্যবস্থা করেই কয়েকটি টেস্টের জন্য মিমির রক্ত নেয়। বিছানায় শুয়ে আছে মিমি। পাশে অনল বসে বসে ওর মাথায় হাত বুলায়। কেমন যেন বড় অসহয় লাগে নিজেকে। জীবনটা হঠাৎ উল্টোস্রোতে বইতে শুরু করেছে গত কয়েক মাসে। সত্যি মেয়েটার প্রতি পিতা হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারে নি। আসলে একজন মানুষকে একই সময়ে দুই মানুষের ভূমিকা পালন করতে গেলে যা হয় ঠিক তাই ঘটছে তার জীবনে। সে কি এই প্রশ্নবিদ্ধ আর অগ্নিদগ্ধ জীবন চেয়েছিল? অনলতো সমাজের আর পাঁচজন মানুষের স্বাভাবিক জীবনই চেয়েছিল। অথচ কি ঘটলো? তার জীবনে এইসব নাটকীয় ঘটনা ঘটা কি খুব প্রয়োজন ছিল? দূর শালা! অসুস্থ মেয়ের বিছানায় বসে এসব ভাবনা কেনো মাথায় আসছে? পাগল টাগল হয়ে যাচ্ছে নাকি সে? এইসব টলোমলো ভাবনার মধ্যে মোবাইল বাজে। মোবাইলের দরজায় চোখ রেখে চমকে ওঠে- আরে ! এতো দেখছি মিতার ফোন। বেচারাকেতো জানানো হয়নি মিমিকে হাসপাতালে নিয়ে আসার খবর।
হ্যালো?
ওপাশে ফুঁপিয়ে কাঁদছে মিতা- তুমি মিমিকে নিয়ে কোথায় গেছো?
মিতা, তুমি কাঁদছো কেনো? আমি মিমিকে নিয়ে হাসপাতালে এসেছি।
সত্যি বলছো?
মানে? ভেতরে ভেতরে কুঁকড়ে যায় অনল- কি বলছো তুমি?
মিমিকে নিয়ে যদি হাসপাতালেই যাবে আমাকে জানালে না কোনো?
মিতা, বোঝার চেষ্টা করো – হঠাৎ মিমি বমি করলো, ডাক্তার আরমানকে ফোন করলাম, সে বললো মিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে । তাই নিয়ে এলাম। তোমাকে জানাবার বিষয়টা ভুলেই গিয়েছিলাম টেনশনে।
মনে হলো মিতা কিছুটা আশ্বস্থ হয়েছে, জিজ্ঞেস করে – কোন হাসপাতালে আছো?
ডাক্তার আরমানের হাসপাতালে। তুমি কোথায়?
অফিস থেকে বাসায় এসে দেখি দরজায় তালা, কি করবো ভেবে পাচ্ছিলাম না।
ঠিক আছে , আমারই ভুল হয়েছে। এখন হাসপাতালে চলে এসো।
আসছি! মিতা মোবাইল কেটে দেয়।
মিতার মোবাইল কেটে দেয়ার সঙ্গে সঙ্গে অনল এক অন্ধকূপে পতিত হয়- মিতা কি আমাকে অবিশ্বাস করে? ওকি ভেবেছে মিমিকে নিয়ে আমি পালিয়ে যাবো? নিজেকে মানুষ নয়, পাথরও নয় এক অস্পৃশ্য নিকৃষ্ট কিটের মতো অনুভুতি হচ্ছে। মানুষ হিসেবে নাইবা হলো, মেয়েটার পিতা হিসেবেও কি মিতা সামান্য বিশ্বাসটুকু রাখতে পারলো না! ওকি ভেবেছে আমি মিমিকে নিয়ে পালিয়ে গেছি? এতোদিনের পরিচয়, প্রেম, সংসার সবকিছু আজ মিথ্যা হয়ে গেলো? এতো অবিশ্বাস? হঠাৎ হাসে অনল- ঠিকইতো আছে। অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে মিতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে,স্পষ্ট দেখতে পাচ্ছে অনল। ওকে ক্ষমা করে দেয়াই ভালো। মনে রাখলে কষ্ট কেবল বাড়বে। অনলের ভাবনার মধ্যেই ডাক্তার আসে । মিমিকে ভালো করে দেখে একটা ওষুধ দেয় আর বলে বিকেলে রিপোর্ট দেখে যা বলার বলবে। ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিতা ঢোকে। চারপাশটা এক নজর দেখে ঘুমন্ত— মিমিকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করে। নার্স অবাক।
কাঁদছেন কেনো? আপনার মেয়েরতো তেমন কিছু হয়নি।
সিসটার, ওকে কাঁদতে দিন- বলে অনল।
নার্স কয়েক সেকেন্ড বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থেকে সংসার নাটকের কিছু বুঝতে না পেরে ট্রে হাতে চলে যায়। অনল আপন মনে হাসে। নিজেকে নিয়ে খানিকটা বিব্রতও। অথচ কিছু করবারও নেই। মানুষ অনেক সময় সময়ের ক্রিতদাস হয়ে যায়। যেমন এখন সে । এখানে প্রতিবাদের কিছু নেই। কেবল দেখে যাও। দেখে দেখে মানব জনম স্বার্থক করা আর কি! কিছুক্ষণ কাঁদবার পর মিতা স্বাভাবিক হয়। মিমি এতোক্ষণ ঘুমিয়ে ছিল দেখতে পায়নি মায়ের কান্না। দেখতে পেলে ছোট্ট মেয়েটি কি ভাবতো কে জানে!
শোনো মিতা, পরিস্থিতিটা আরও স্বাভাবিক করার চেষ্টা করছে অনল।
বলো। তাকায় মিতা।
দুপুরে কিছু খাওনি বোথহয়।
না। তুমি খেয়েছো?
খাবার কথা মনেই ছিল না। তোমার অফিসের অবস্থা কি?
ফাইলটা দিয়ে দুদিনের ছুটির আবেদন করে এসেছি।
ভালো করেছো। আমার অফিসে কি হয়েছে আমি পুরোপুরি জানি না। যাক যা হবার হবে- আমার মনে হয় তুমি বাসায় যাও। ফ্রেস হয়ে এসো, আসার সময়ে আমার জন্য যা কিছু পারো খাবার এনো। বাইরের খাবার আমার এখন একদম সহ্য হয় না।
আগেতো সব খেতে পারতে।
হাসে অনল- বয়স হচ্ছে না?
কয়েক মুহুর্ত মৌন থেকে মিতা জানতে চায়- রাতে কি থাকতে হবে?
ঠিক বলতে পারি না। তবে তুমি কিছুটা হলেও রাতে থাকার প্রস্তুতি নিয়ে এসো। বলাতো যায় না ডাক্তার কি ডিসিশন দেয়!
ঠিক আছে, মিমির শরীরে আলতো আদর করে মিতা চলে যায়।
ওদের আশঙ্কাকে ভুল প্রমান করে সন্ধ্যার পর পরই হাসপাতলের ডাক্তার মিমিকে ছেড়ে দেয়। মিমি সুস্থ। জ্বর নেই। অনল বমির কারণ জানতে চাইলে ডাক্তার আরমান বলেও কিছু না। জ্বর টর হলে বাচ্চাদের বমি হতে পারে। তবে আপনাদের মেয়ের পেটে কোনো খাদ্যর সঙ্গে সামান্য পয়জনও গিয়েছিল, তাই হঠাৎ ও রকম বমি করেছে। এখন ভয়ের কোনো কারণ নেই। ওষুধ দিয়েছি , ঠিকভাবে খাওয়াবেন– সব ঠিক হয়ে যাবে। বাসায় চলে যান। শুধু শুধু কেনো হাসপালে থেকে কষ্ট করবেন?
অনেক ধন্যবাদ ডাক্তার বলে অনল।
বাসায় ফিরে ফ্রেস হতে হতে প্রায় রাত সাড়ে দশটা। মিমিকে রাতের খাবার এবং ওষুধ খাইয়ে বিছানায় শুইয়ে অনল আর মিতা আলো আধাঁরের বারান্দায় বসে চা খাচ্ছে আর সারা দিনের ঝামেলার একটা খতিয়ান তৈরীর চেষ্টা করছে। মোবাইল আসে অনলের। অনল নাম্বারটা দেখে উঠে যায় ঘরের ভেতর। সারাদিন পর মিতার মনে যে স্নিগ্ধ সৌরভের জন্ম হয়েছিল মুহূর্তে সেখানে বিতৃষ্ণার লেলিহান আগুন জলে ওঠে। বিরক্তিতে মিতা এক গাসের পানি অন্য গাসে ঢালে বারবার। দূর থেকে একটা এ্যাম্বুলেন্সের আর্ত চিৎকার শোনা যায়। মিতা উঠে দাঁড়ায় এবং রাতের আকাশ দেখার চেষ্টা করে। আকাশ দেখতে দেখতে হঠাৎ সে হাসেÑ শালার বাঙালি, এককোটি ত্রিশ কিলোমিটার দূরের রূক্ষ পাথুরে চাঁদ দেখে কবিতা লেখে। নারীর রূপের সঙ্গে টানে চাঁদের তুলনা। কি অর্বাচীন কান্ড!
কথা শেষ করে ফিরে আসে অনল কিন্তু আগের সেই রেশটা আর খুঁজে পায় না- দুজনের কেউ। ঠিক এই সময়ে গুটিগুটি পায়ে এসে দাঁড়ায় মিমি- বাবা?
কি মা?
আমি আজ তোমার সঙ্গে ঘুমোবো।
ঠিক আছে মা । আমি আসছি- অসস্থিকর অবস্থা থেকে মুক্তির জন্য এ রকম একটি ডাকের খুব প্রয়োজন ছিল। মিমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনল উঠে দাঁড়ায়- আমি মিমির কাছে যাচ্ছি।
একলা মিতা বসে থাকে বারান্দায়। রাত বারোটার কাছাকাছি। উত্তররা এই নির্জন এলাকায় কে এমন আছে একলাটি জেগে আছে? বিশাল পৃথিবীতে কেউ তার অপেক্ষায় নেই, মিতার বুকের ভেতর হাজার বীনার হাহাকার এক সঙ্গে গেয়ে ওঠে- বিশাল এই সংসারে তুমি একা, একেবারে একা। একমাত্র একা। শরীর মন কেমন বিবশ হয়ে আসে মিতার। ইচ্ছে হয় এইখানে মেঝেতে সে শুয়ে পড়ে। টেবিলে বসে বসে আবার এক গাসের পানি অন্য গাসে ঢালতে থাকে। ঢালতে ঢালতে হঠাৎ হাত ফসকে একটা গাস পরে মেঝের উপর। সুনশান রাতটা ভেঙ্গে খান খান । অথচ আশ্চর্য কেউ মিতাকে একটা ধমক দিতে এলো না। একটা ধমকের খুব দরকার ছিল ওর। রাস্তার দাড়োয়ান বাঁশি বাজিয়ে চলে যায়-। মিতা উঠে দাঁড়ায়। বারান্দা থেকে ভেতরে ঢোকে। দরজা বন্ধ করে ড্রয়িংরুমে ঢুকে টিভি ছাড়ে। একের পর এক টিভি চ্যানেল রিমোট টিপে চেঞ্জ করে। কোনো কিছুই দেখে না। কেবল কিছু চলমান দৃশ্য ভেসে যায় চোখের তীর থেকে। একই দৃশ্য ভালোলাগে না মিতার । রুমের মধ্যে হাঁটতে থাকে ধীরে ধীরে। নিজের বাসায় নিজেই যেন চোর । কি চমৎকার দূর্গতি! অনলের সামনে তার এই অসহয় বিমূর্ত রাতের ধারাপাত প্রকাশ না পায়। যদি অনল বুঝতে পারে মিতা সারা রাত কেবল র্নিঘুম কাটিয়েছে- সেটা হবে শ্রেষ্ঠ পরাজয়। পরাজয়ের কিরীট মাথায় পরার জন্য মিতা লড়াই করেনি। যেভাবেই হোক তাকে জিততে হবে।
আপন মনে নিজের ঘরে হাঁটতে হাঁটতে মিমির দরজা খুলে দাঁড়ায়। কি পবিত্র আর মর্মান্তিক সুন্দর দৃশ্য – মিমি তার বাবার গলা ধরে, বাবার শরীরে পা উঠিয়ে মোহন ঘুমে ঘুমিয়ে আছে। আর অনলও কি পবিত্র প্রত্যয়ে মেয়েকে আঁকড়ে ধরে বেগোরে ঘুমুচ্ছে। অনেকক্ষণ ধরে দৃশ্যটা দেখতে দেখতে কখন যে মিতার চোখের কার্নিস বেয়ে পানি নামতে শুরু করেছে – টের পায় নি। ঘুমের ঘোরে অনল শরীর মোচড়াতে শুরু করলে মিতা দ্রুত দরজা বন্ধ করে ত্রস্ত পায়ে ড্রয়িংরুমে ফিরে আসে। টিভিটা চলছে। মিতার প্রিয় একটি নাটকের সিরিজ প্রচার হচ্ছে কিন্তু কোনো শব্দ বা মিউজিক নেই, কারণ সাউন্ড মিউট করে রেখেছিল মিতা। হঠাৎ মিতা সামান্য শব্দে হাসে নাটক!
শালার নাটক! অন্যর নাটক দেখে কি হবে- নিজের জীবনটাইতো নাটকে ভরা। এক অদ্ভুত প্রতিক্রিয়ায় সে রিমোট টিপে টিভি বন্ধ করে । বসে সোফায়। হাই আসে। তাকায় ঘড়ির দিকে। রাত আড়াইটা। হঠাৎ দুচোখে নেমে আসে অকূল ক্লান্তি— আর নিবিড় ঘুম। সোফায় শরীর এলিয়ে দেয় মিতা।
অভ্যাসের কারণে সকালে ঘুম ভাঙ্গে মিতার । সে গোছল সেরে অনল আর মিমির জন্য নাস্তা তৈরী করে টেবিলে দেয়। অনলও বাথরুম সেরে ফ্রেস হয়ে টেবিলে বসে। টেবিলের দুপাশে মুখোমুখি বসে চায়ের কাপে চুমুক দেয়। মিমিকে নাস্তা ও ওষুধ খাইয়ে দিয়েছে আগেই। সে বিছানায় বসে আপন মনে খেলছে। অনেক দিন পর বাবা এবং মাকে পাশাপাশি পেয়ে ভেতরে ভেতরে খুবই আনন্দিত। তাছাড়া মা আজ অফিসে যাবে না-সারাদিন তার সঙ্গে থাকবে, মিমির মনটা খুব ভালো। নাস্তা প্রায় শেষের দিকে, চায়েল কাপটা টেনে নিয়েছে হাতে মিতা, কলিংবেল বাজে। অনল তাকায় মিতার দিকে , মিতা তাকায় অনলের দিকে। চায়ের কাপটা পাশে সরিয়ে রেখে উঠে দাড়াঁয় মিতা। যায় দরজার দিকে। তাকিয়ে থাকে অনল। দরজা খুলে দাঁড়ায় মিতা। দরজার ওপাশে দাঁড়ানো এক অপরিচিত মহিলা। মুখে আগন্তুক মহিলার মুখে মৃদু হাসি- এটা মিমিদের বাসা তো?
হ্যাঁ।
আমি রূপালি। ওর সঙ্গে দেখা করতে চাই।
মিতার শরীর মন নিঃশব্দ এক তরঙ্গে ছলছলিয়ে ওঠে। সামনে দাঁড়ানো এই মহিলাকে অবচেতনে হলেও সে খানিকটা অনুভব করতে পারছে মিতা কি করবে বুঝতে পারছে না। সে কি রূপালিকে ভেতরে আসতে বলবে নাকি মুখের উপর দরজা বন্দ করে বলবে এখানে এই নামে কেউ থাকে না।
কে এসেছে মিতা ? খাবার টেবিলে বসে প্রশ্ন ছোড়ে অনল।
কি উত্তর দেবে মিতা? উত্তর দেয়ার চেয়ে দরজা থেকে সরে দাঁড়ানোই ভালো। মিতা দরজা থেকে সরে দাঁড়ায়। রূপালি হাতে খেলনা , বাচ্চাদের রকমাারি খাবার নিয়ে ঢোকে ভেতরে । দরজা বন্ধ করে মিতা যায় রূপালির সঙ্গে মিমির ঘরের দিকে। যেতে যেতে ডাইনিং রুম আতিক্রমকালে অনলের দিকে তাকিয়ে হাসে রূপালি। প্রতি উত্তরে হাসে অনলও। মিতা দুজনার হাসি হজম করতে করতে ঢোকে মিমির রুমে। লক্ষী মেয়ে মিমি বিছনায় বসে আপন মনে খেলছে। রূপালি স্বাভাবিকভাবে মিমির সামনে বসে ওর দিকে বাড়িয়ে দেয় হাতের খেলনা- তুমি নিশ্চয়ই মিমি?
অবাক মিমি ঘাড় নাড়ে।
পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছে মিতা। মুখ ক্রমশঃ কঠিন থেকে কঠিন হচ্ছে। এক অসহ্য যন্ত্রনায় সে কাঁপছে। অথচ কিছুই করতে পারছে না। এমন ত্রিশংকু অবস্থায় আগে কখনও পরে নি।
এই খেলনা, খাবার সব তোমার। আচ্ছা দেখি তোমার গায়ের জ্বব কেমন? রূপালি হাত রাখে মিমির কপালে। নাহ, জ্বর তেমন নেই। ভালো হয়ে গেছো। এখন যাই , পরে আসবো।
তুমি কে?
মিমির আচমকা প্রশ্নে হতভম্ভ রূপালি তাকায় মিতার দিকে। মিতা কঠিন চোখে তাকিয়ে দেখছে রূপালিকে। চোখে চোখ পড়ায় মিতা দ্রুত চোখ অন্যদিকে সরিয়ে নেয়। রূপালি নিজেকে সামলে নিয়ে মিমির মাথার চুলে আদর করতে করতে বলে- আমি ? আমি তোমার একটা আংন্টি হই।
বুঝেছো?
মিমি ঘাড় নাড়ে।
তাহলে বসে বসে খেলা কর, মিমিকে আলতো আদর করে দাড়াঁয় রূপালি।
মিতা আর রূপালি এসে দাঁড়ায় ডাইনিংরুমে। ততক্ষণে অনলের নাস্তা শেষ। ওদের দেখে অনলও দাঁড়ায়, তাকায় মিতার দিকে– মিতা , তোমাদের মধ্যে পরিচয় হয়েছে? আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ও রূপালি। চলো রূপালি, অনেক দেরী হয়েছে । এখান থেকে অফিস অনেক দূরে।
চলো, রূপালি দাঁড়ায় অনলের পাশে। তাকায় মিতার দিকে– আসি?
ঘাড় নাড়ে মিতা- আচ্ছা।
মিতার চোখের সামনে দিয়ে অনল সিঁড়ি বেয়ে নেমে যায়। সঙ্গে রূপালি। সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে রূপালি হাত ধরে অনলের। ঝুঁকে একটা কিছু বলছে অনলকে। হঠাৎ মিতার দুচোখে ভয়ংকর জ্বালা শুরু হয়। চোখ থেকে পানি নয় রক্তের স্রোত নেমে আসতে থাকে। কোনো কারণ নেই , নেই কোনো অধিকারও । তারপরও কোনো অস্তিত্বের গহিন থেকে এমন শোক এমন বিলাপধ্বনির সূচনা হচ্ছে! মিতা অদ্ভুতভাবে ছটফট করতে থাকে। কি করবে কিছু বুঝে উঠতে পারে না । সিঁড়ি ভেঙ্গে নিচে নেমে গাড়ির দরজা খুলেছে কেবল, অনলের মোবাইলে একটা মিস কল আসে। অনল মোবাইল খুলে দেখতে পায় মিতার নম্বর থেকে এসেছে। সামান্য বিব্রত হলেও অনল গাড়িতে রূপালিকে বসিয়ে রেখে উপরে উঠে আসে। দরজায় দাঁড়ানো মিতা। চোখমুখ ভারী। প্রবল বর্ষনের পূর্বক্ষণ। অনল বুঝতে পারে মিতা তার পাশে রূপালিকে মেনে নিতে পারছে না।
মিতা! এসব কি হচ্ছে?
কোনো কথা বলে না মিতা , দুচোখের পাতা ভারী হচ্ছে। নাকের দরজা ফুলছে।
এসব কি এখন আমাদের মানায় মিতা? খুব গাঢ় গলায় বলে অনল– বিয়ের আগে আমরা তিন বছর প্রেম করেছি। প্রেমের পর রচনা করেছি সংসার। কয়েক বছর চরম সুখে কাটার পর তুমি আমাকে সন্দেহ করতে শুরু করলে। বললে আমি নাকি তোমাকে সংসারে বন্দি করে রাখছি। আমাদের সংসারে সন্তান এলো তবুও তোমার সন্দেহ যায় না। প্রায় প্রতিদিন আমাদের মধ্যে হতো ঝগড়া। চাইলে স্বাধীনতা। আমরা দুজনে অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, আদালতে গিয়েছি। আইন আমাদের সেপারেশনের বৈধতা দিয়েছে। আমি আমার জীবন বেছে নিয়েছি। তোমাকে সব আমি টেলিফোনে জানিয়েছি । এখন এসব ছেলেমানুষি কি আমাদের কি মানায়? আমি অফিসে যাচ্ছি। বিকেলে এসে মিমির অসুখের খবর নিয়ে যাবো। আর শোনো, মিমির ইচ্ছায় তোমার কাছে থাকছে, থাকুক। আমিতো প্রতি মাসের খরচ দিচ্ছি, যতদিন বাঁচবো, যেখানেই থাকি না কেনো- আমি তোমার প্রতি দ্বায়িত্ব পালন করে যাবো। তুমি কিচ্ছু ভেবো না। ভেতরে যাও- আমি আসি ।
গোটা পা ফেলে সিঁড়ি ভেঙ্গে নিচে নেমে চলে যায় অনল। মিতার দুচোখে নামে পানির ধারা। চোখ মুছে তাকায় সিঁড়ির উপর। কেউ কোথাও নেই। একলা সে দাঁড়িয়ে আছে খোলা দরজায়।
