২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল হাসান-এর ‘ফাঁদ’

কামরুল হাসান কামরুল হাসান

Published : 12 Sep 2021, 03:10 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

তার সুন্দর ফাঁদ পাতা ছিল। কবুতরটি, না তাকে কবুতর বলা ঠিক হবে না, কেননা তা স্ত্রীপদবাচ্যেই ব্যবহৃত হয়, অবশ্য পুরুষ কবুতর কি হয় না-ইত্যাকার কূটতর্কের ভেতর না গিয়ে সে সরাসরি উপমাটিই পাল্টাল। স্বামী তখন হাতের ক্রীড়ানক মাত্র, আপত্তি তুলবার সময় দীর্ঘ আগেই উৎরিয়েছে। আদর সেই সময়ে তার কোলে কেন, ভ্রুণেতেও আসেনি। সে স্বামীকে মিথ্যে গল্প ফাঁদতে বল্ল, জরুরি কাজ পড়েছে, না গেলেই নয় ইত্যাদি। আর যুবকও ইতিমধ্যে এদের মায়াজালে কিছুটা আবদ্ধ হয়ে পড়েছে, তাই 'না' বলতে পারল না। একরাত্রির বিষয় মাত্র, সে রাজী হলে স্বামী দূরপাল্লার নৈশট্রেন ধরল।

এখন তার স্বামীর যে বয়স তাতে ঈর্ষা নামক যৌবনবৈশিষ্ট্য বা রোমান্টিকতা আর অবশিষ্ট নেই, স্ত্রী সামাজিক অলংকরণ মাত্র। বস্ততঃ তার এই শুদ্ধাচারী স্বামীটি, যে বাগানে ফুল ফুটাতে দক্ষ হলেও আপন বাগানে ফুল ফুটাবার সাধ্য নেই, সে পাখিও ভালবাসত, এখন এ মেয়ে, যদিও তার স্বামীর নয়, কিংবা মনে হয় তারই, সমাজ অন্তত তাই জানে, শুধু কিছু সন্দেহবাদী থেকে যায়, সে সময়ে স্বামীর শৈশবের বন্ধুটির আনাগোনা ঘন ছিল, তখনকার প্রতিবেশীদের অনেকেই তাদের শোবার ঘর থেকে সিগারেটের আগুন জ্বলতে দেখেছে, আর তিনি নিজে সিগারেট খান না। সুতরাং অবিশ্বাসীদের ভেতর এ গল্পের গূঢ় প্ররোচনা রয়েছে। তবু যাহোক আদর তারই কন্যা- এ ভেবেই সে তৃপ্ত। সেই শত্রু তার কামনার অভিন্ন উৎসস্থলে কামুক মুখ নামিয়ে রক্তপান করেছে, ফুল অপেক্ষা ফুলের মধুতে যার আগ্রহ বেশি সেই মৌসুমী ভ্রমরটি বীজ বুনেই পালাল। পেছনের বৃত্তান্তের প্রতি তার কোন পিছুটান নেই, কিছু রাত্রির অপ্রাপনীয় সুখভোগের পর যে একটি শুভ্রকুসুম ফুটেছে, এত ঘনঘোর বর্ষা বা উজ্জ্বল শরতে তার একবারও মনে পড়েনি। তস্করটি, না তাকে ঠিক তস্কর বলা সমুচিত হবে না, সে তো এ অর্ন্তগত আপসমীমাংসার সূত্র মেনেই মাঠে নেমেছিল; শুধু অতিথি কক্ষে সে আর শয়নকক্ষে অতিথি এমনি বদলাবদলি বাইরের লোক কী করে জানবে? তবু কিছু কিছু পুরানো অভ্যাস অন্ধকারে ফস্ করে জ্বলে উঠে বিশ্বাসঘাতকতা করে বসে, খোলা জানালা গলিয়ে প্রতিবেশীদের উৎসুক ও সন্দেহবাদী চোখে জানিয়ে দেয় দেয় ভেতর কী ঘটছে। অবশ্য অন্য প্রমাণও ছিল, তার বা তার স্ত্রীর কারোরই গাত্রবর্ণের সাথে ফুটফুটে মেয়েটির গায়ের রঙের মিল ছিল না। এ লোক, তাকে শুভার্থী বলাই সঙ্গত, কারণ সেই তো তাকে পিতৃত্বের মর্যাদা দিয়ে গেছে, আমৃত্যু আটকুড়ের বাদশা হবার বদনাম ও অপমান সেই তো ঘুচাল। তিনি কৃতজ্ঞই হন বেশি, মেয়েকে নিয়ে যখন কোথাও বেড়াতে যান পিতৃগর্বে তার বুক ফুলে ওঠে। তারই তো, স্নিগ্ধফুল্লমুখখানি, হ্যাঁ, তারই। একথা তিনি অজস্রবার নিজের কানকে শোনালেও মনকে আশ্বস্ত করতে পারেননি। যেন কোথাও ফাঁক না থেকে যায়, তিনি মেয়েকে প্রয়োজনাতিরিক্ত আদরই করেন, ফলশ্রুতি কিশোরী কন্যাটি বাপের খুব লাগোয়া।

বস্তুতঃ তার স্ত্রী চেয়েছিল সন্তান, নইলে সন্তুষ্টি পাবার জন্য কত পন্থাই তো খোলা আছে, তিনি প্রস্তুতও ছিলেন। কেননা স্ত্রীকে তিনি সত্যিই ভালবাসতেন। কলেজ ফাংশানে স্ত্রীর সেই নাচের ভঙ্গিমা আর দেহঝঙ্কার তার হৃদয়ের চিরন্তন আবেশের মত কাজ করে গিয়েছিল। প্রকৃতপক্ষে তার হৃদয় মঞ্চ হয়ে গিয়েছিল, আর তিনি এ শ্যামাঙ্গিনী দৃপ্তগঠনের মেয়েটিকে চিরজীবনের মত সেখানে নাচতে আহ্বান জানিয়েছিলেন।

তার স্বামীটি যে খুব ভালমানুষ, যার এত সুন্দর সমস্ত শখ, সেই সজ্জন, আমুদে মানুষটিকে তার একসময় বিষয়ময় ঠেকে। মিলনের আনন্দ বঞ্চিত হলে ভরা নারীর ভেতর অতূপ্তির আগুন জ্বলে; তা ছাড়া সে চেয়েছিল শিশুর কলহাস্যধ্বনি, ঘরের সমস্ত প্রাঙ্গন জুড়ে শিশুকলরব। মা ডাক শুনবার দুর্নিবার সাধ তাকে ক্রমশ আচ্ছাদিত করে ফেলছিল। দুটি ছোট্ট হাত এসে গলা জড়িয়ে ধরবে সেই স্বপ্ন, ভেতরকার এ সব তীব্র রাতের জ্বালা তো ছিলই, তাদেরই আর্তনাদ বিস্ফোরনোন্মুখ এক জন্মের মধ্য দিয়ে সুখ ও যন্ত্রণা, পরিশেষে সুখই, যা ঐ উপর্যুপরি মৈথুনের আর স্খলনের ভেতর জড়িয়ে বেরিয়ে আসে- আয় চাঁদ সোনার কপালে তুই টিপ দিয়ে যা'।

সে বঞ্চিত ছিল, রাগ ক্রমশ বাড়ছিল। স্বামীকে অযথা হেনস্থা করতে তার বাধত না। অমন যে ভালমানুষ তার ব্যর্থতার দিকে নিষ্ঠুর আঙুল তুলতে সামান্য দ্বিধা করত না। স্বামী, যার স্বামী হওয়াই উচিত ছিল না, তবু পুরুষদের বুকে, হোক সে অক্ষম, সোহাগের আকাঙ্ক্ষা, দুটি কোমল বাহু মরালগ্রীবার মত দেহ জড়িয়ে কবোষ্ণ বক্ষদেশের কোমলস্পর্শ দিয়ে, পাশের আলুলায়িত শূন্যশয্যা আলোকিত করবে- এমন আকাঙ্ক্ষা ব্যর্থ পুরুষের বুকেও লোভী তস্করের মত বাসা বেঁধে থাকে। ফলশ্রুতি, ভরা নদীটির সাথে শুকনো চরের ঐ বিবাহ।

আদর এখন বয়ঃসন্ধিতে দাড়ানো এক স্নিগ্ধ কিশোরী। মায়ের সমস্ত আকাঙ্ক্ষা মিশে তার মুখখানিকে অপরূপ মায়াময করে তুলেছিল। মেয়ে বড় হয়ে গেলে মা যেন খেলা করবার পুতুলটি হারিয়ে ফেললেন। মায়ের ভেতর বহু বছর পর পুনর্বার মাতৃত্বের আকাঙ্ক্ষা জেগে উঠল। যুবককে রাত্রিবাসের আমন্ত্রণ সেই আকাঙ্ক্ষাজনিত পরিকল্পনার দুঃসাহসী অংশমাত্র।

যুবক তখনো এসে পৌঁছেনি, তিনি সন্ধ্যেবেলা আয়নার সামনে ক'বার মহড়া দিলেন। কোন মধুর লাস্যে এ যুবককে ঘায়েল করা যায়, আর দেহই তো অমোঘ অস্ত্র, শয্যাপার্শ্ব নোঙর করলে সকল তরীই উল্টে গিয়ে উপচানো শস্য ঢেলে দেয়; ভঙ্গিটঙ্গিসহ একটু গুছিয়ে নিলেন। কেমন করে এগুবেন তার একটি ছকও ভেবে রাখেন। বস্তুত আয়নায় তার এই মধ্যবয়সটি কিঞ্চিৎ কমে গেল। প্রথম যৌবনের পুরুষ পটাবার সেসব কায়দাগুলো স্মরণ করে দেখলেন, ভোলেন নি। যাহোক, তিনি প্রস্তুত হলেন, যখন যা লাগে।

যুবক এসে দেখল অতিথি কক্ষখানি মৃদু ও নরম মুখকরা আলোর দক্ষ আয়োজনে গোপনঅভিসারী হয়ে উঠেছে। গৃহকর্তীর পরিধানে অতিস্বচ্ছ পোশাকের ফিনফিনে উল্লাস আর তার চোখ যে কেড়েছে সেই ফুল্লমুখখানি সলজ্জ উদার। সে তার লক্ষ্য স্থির করে নেয়।

প্রাথমিক অভ্যর্থনার পর রমণী রাতের খাবার প্রস্তুতের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য রান্নাঘরে অন্তর্হিত হন। ফিরে এসে দেখেন আপন কন্যা, হোক না সে সদ্য বয়ঃসন্ধিতে পা-দেয়া কিশোরী, উদ্ভিন্ন তো বটেই, যুবকের পাশে দুপা ভাজ করে শুয়ে কী যেন গল্প শুনছে। যুবক সম্পূর্ণ শায়িত, সে মেয়েটির একটি হাত আলতো করে ধরে রেখেছে তার বুকের উপর। দৃশ্যটি একমুহূর্ত জননীর চোখে বিসদৃশ ঠেকে, পরক্ষণেই তিনি ভাবলেন ঘনিষ্ঠ হবার এই এক চমৎকার সুযোগ। 'কী গল্প করছ তোমরা, আমিও গল্প শুনব" জাতীয় একটি হাস্যকর সংলাপসহ আদুরে খুকীর গলায়, নাকি আবদারে, তিনি কন্যাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। তার আকাঙ্ক্ষার কথা যেন গোপনে জেনেছে রাধাপ্রিয় বিদ্যুৎ, তক্ষুণি তা চলে যায়। কিছুটা আড়ষ্ট ভঙ্গিতে অন্ধকারের ভেতর যুবকের কখনোই জমবে না গল্পটি' তবু চলতে থাকে।

কৃষ্ণের মত কালো অন্ধকারে যুবকের কণ্ঠ মোহন বাঁশি হয়ে উঠলে যেন মেয়েকে জড়িয়েছেন এমনিভাবে ঝুঁকে তিনি যুবকের একটি হাত খুঁজে পেলেন, সরিয়ে নেবার পরিবর্তে পরমভাবে সেটি ধরে রাখলেন। তার হাত যেন আগুনের এক ডানা, অথচ যুবক কেমন নিস্পন্দ, নিথর। বস্তুতঃ যুবক এই খেলাটি উপভোগ করছিল। কীভাবে প্রগলভা নারীরা শয্যা পাতে, আর টেনে নিয়ে যায় সে শয্যায় চলচ্চিত্রের মত সে তা দেখতে পাচ্ছিল। সে বাধা দেয়নি, রমণী তার হাত মুঠো করে এনে বুকের উত্থানের উপর রাখে, যুবক দুই উত্তঙ্গ শিখরের স্পর্শ একইসঙ্গে অনুভব করে আর টের পায় পর্বতদ্বয় কী এক বিস্ফোরণ আকাঙ্ক্ষায় কাঁপছে, দুলছে। সে অবশভাবে হাতখানি রাখে আর রমণী অপেক্ষা করতে থাকে, কিন্তু ত্বরিৎ উদ্যোগজনিত কিছুই ঘটে না। যুবার হঠাৎই মনে হল মাতৃস্তনে তার হাত, শিশুর মত সে জমাট হয়ে রইল । যুবকের ইচ্ছা ছিল অন্ধকারে কিশোরীকে কিছু আদর করার, কিন্ত কিশোরীর মায়ের এরূপ দুঃসাহসী তৎপরতায় সে একই সঙ্গে বিস্মিত ও প্রকাশরহিত হয়ে রইল। রমণীর ভাষা ব্যবহার ও শারীরিক উন্মোচন সে দেখেছিল ঠিকই, তবু অন্ধকারে এরূপ অপ্রস্তুত করার মত আচরণ তাকে ব্যথিত করল। অনেকখানি শঙ্কিতও করল, এবং অবশেষে তার মনে হল মহিলার মুখশ্রী তারই মায়ের মত।

রমণী তখন অনেকদূর এগিয়েছে, সে যুবকের হাত বুকের মধ্যে চেপে ধরে রাখল, অতঃপর অতিরিক্ত সাহসী হয়ে তার মুখ যুবকের মুখমণ্ডলের দিকে অনুমানবশত অন্ধকারে এগুচ্ছিল, সে যে মাত্র মধ্যখানে আড়ষ্ট ও নীরব হয়ে শুয়ে থাকা আপন কন্যাকে ডিঙিয়েছে সেই মুহূর্তে আহাম্মকের মত বিদ্যুৎ একেবারে যৌনবোধরহিত হয়ে চমকে উঠল। সে দ্রুত তার অসংঘত কামনাকে সামাল দিয়ে লজ্জা আর বিব্রতভাব নিয়ে মেয়ের পিঠে মুখ লুকাল।

রাতের আহার তাদের সম্পর্কের এ উদ্ভট অংশটুকু কিছুটা সহজ করে তোলে। কিশোরী উচ্ছাসময় হয়ে ওঠে যতখানি আপন অস্বস্তি লুকাতে গিয়ে মায়ের উচ্ছাস আরো কিশোরীসুলভ। একটি সম্পূর্ণ রাত্রির আগ্রাসী অভিযানের সঙ্গে যেন তার বাঘিনীহাসির আশ্চর্য মিল। আহারের ক্ষণিক পরেই কন্যাটির চোখ ঘুমে ডুবে আসে, মা তাকে নিয়ে শয়নকক্ষের দিকে চলে যান। অবশ্য কিছুক্ষণ পরেই তাকে যুবকের ঘরে দেখা যায়। কাজের মেয়েটি প্রতিদিনই তাদের মশারি টাঙিয়ে দেয়, আর তা এমনই এক অভ্যাসের মত দাড়িয়েছে যে, নিজের শয়নকক্ষে কোথায় মশারি টাঙাবার ব্যবস্থা তাও তিনি মনে রাখেন নি। বাধ্য হয়ে যুবকের সাহায্য নিতে হয়। যুবক দেখে গোলাপী কিশোরীটি কেমন হাত-পা মুড়ে ঘুমাচ্ছে। তার অসমবয়সী আকাঙ্ক্ষাটি ফিনফিনে মশারির ভেতর আকাঙ্ক্ষালতা হয়ে নিদ্রাঅচেতন কিশোরীকে রমণী করে তোলে। মশারি টাঙানোর কসরতের চেয়ে তাকে টানে এ দুধআলতা হাত-পায়ের নিরাভরণ সুষমা। রমণী খুব যত্ন করে তার বিছানা পেতে দেয়, এও বলে কিছুর প্রয়োজন হলে ডাকিও। এর চেয়ে সোজা করে কী আর বলতে পারে? যুবকটি কি গর্দভ? আর সব কিছুইতো সে হাত মুঠো করে এনে বুকে সংস্থাপিত করে জানিয়েছিল তবু গাধাটি বোঝে নি। যেন তারই শয্যার প্রস্তুতি রমণী ধবধবে সাদা চাদর পেতে দেয়, আর যাতে মধ্যরাতে কিছুর জন্য ডাকলে দরজা খোলার শব্দে মেয়ের ঘুম ভেঙে না যায় তাই দু'ঘরের মধ্যবর্তী দরজাটি খোলা রেখে যায়। সে মুহূর্তে তার নিজেকে ব্যর্থ বলে মনে হয়।
কিছুক্ষণের মধ্যেই ঘাপটি মেরে বসে থাকা অন্ধকার গৃহের প্রতিকোণে লাফিয়ে ওঠে। বাইরে কৃষ্ণপক্ষের সেই রাত আরো ঘন হয়, শেফালী ফুলেরা টুপটাপ ঝরে পড়ে প্রাঙ্গণে বা ঘরের ভেতর। খুব উষ্ণতা তার সমগ্র শরীরে ভর করে, নিচে কোথাও ঝর্ণা বয়ে যায়, সে সমস্ত পোশাকআশাক খুলে ফেলে।

সেই রাতে আকাঙ্ক্ষার তীব্রতায় রমণীর নিজের দেহকে একটি কালোস্রোত বলে মনে হয়। কম্পমান কখন সে মশারি তুলে নেমে আসে। পর্বত যদি না আসে, সে নিজেই পর্বতের নিকটে যাবে। হোক না তার বয়স কিছুটা ভাটির দিকে, তবু সে তো নিরাভরণ যৌবন, নারীদেহের বিবিধ উপকরণ তো একই। সে সন্তর্পণে নিজেরই বাড়িতে তস্করের মত পা টিপে টিপে যুবকের শয্যায় চলে আসে আর নিদ্রামগ্ন পুরুষটি জেগে উঠার আগেই তাকে আশারীর জড়িয়ে ধরে। আমার একটি ফুটফুটে শিশু চাই, তুমি শুধু এটুকু দাও, তোমার কোন কর্তব্য নেই, কেবল এই গর্ভফুলে উদ্বোধন এনে দাও, এ ভালো মানুষটি বাকিটা যোগাবে। আমি মা, আমার বুক জুড়ে শিশুর কলহাস্যধ্বনি এই ঘরের চৌকাঠে, চতুর্দেয়ালে আছড়ে পড়েবে, অজস্র রাতের অতৃপ্তি আর কান্না, স্বপ্নের বস্তত শৈশবের খেলার ভেতর তার সবচেয়ে প্রিয় ছিল পুতুল; আমি সেই পুতুল চাই, মাতৃস্তন উপচে পড়ে অমলিন স্নেহ ধবলধারায়, আমার শুন্য কোল পূর্ণ করে দোল খাবে চাঁদের উপকণা।

যুবক কিছুমাত্র বুঝবার বা প্রস্তুত হবার আগেই দেখে তার মুখ নরোম প্রহ্লাদের ভেতর ডুবে গেছে, বস্তুত তার শ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসে এবং দু'হাতের বন্ধনের চেয়েও ব্যাপ্ত এক শরীর তাকে আশরীর ঘিরে ফেলেছে। তার ভেতরও তীব্র স্রোত আছে, আভ্যন্তরীণ ঝর্ণা আছে আর অকল্পনীয় স্পর্শে তীব্র বর্শা জেগে ওঠে। ফেরার আর কোন পথ থাকে না, আভূমিচরাচর কম্পিত করে, আকাশে ভয় দেখানো তারকামণ্ডলী সাক্ষী ছিল, সেই দুগ্ধফেননিভ শয্যা মথিত হয়, অবরুদ্ধ আকাঙ্ক্ষাকে সে শুইয়ে দেয়, আর রমণীর যাবতীয় সিক্ততাব্যাপে দীর্ঘ বুনন চলে। রমণী গোঙায় আর এভাবেই ঘুম ভেঙে যায়। দেখে তখনো অমাময়ী রাত, নিশুতি স্কন্ধে তখনো অবাক তারকামণ্ডলী, তার শরীরে স্বপ্নদেশের উত্তাপ। প্রায় নিরাভরণ দেহে তিনি মশারি তুলে নিচে নেমে আসেন।

মেয়ে জেগে উঠুক তিনি চান নি, তাই অন্ধকারে ওপাশের স্তূপীকৃত রাত্রিপর্দার নিচে নিদ্রারত কন্যার অবস্থানের দিকে একবার হাত বাড়িয়ে ফিরিয়ে নিলেন, যদি আঙুলস্পর্শে মেয়ের ঘুম ভেঙে যায়। বেড়ালের মত শব্দহীন পায়, নিজ গৃহেই আগন্তুকের মত পা টিপে. টিপে নিদ্রিত যুবকের শয্যাপাশে চলে আসেন। বাইরে কৃষ্ণপক্ষের রাত, উপরন্তু জানালার সকল পর্দা টানা। ঘরটির ভেতর ঘন অন্ধকার। তিনি আপ্রাণ চোখের টর্চ জ্বেলেও সেই নিষককালো অন্ধকারের ভিতর কিছুই দেখতে পেলেন না।

খুব সন্তর্পণে যুবকের শয্যার মশারি তুলে তিনি ভেতরে এলিয়ে দেন নিজের অপরাধী অথচ তাগিদসম্পন্ন শরীর, অন্ধকারে হাঁতড়ে একটি হাত খুঁজে পান এবং তা আলতো মুঠো করে ধরেন। টের পান সেটা কোন পুরুষের সবল কর্কশ হাত নয়, এক নরোম রমণীয় হাতের স্পর্শ তাকে যেন বিদ্যুতায়িত করে, তিনি আঁতকে ওঠেন। তার সমস্ত কামজ উত্তেজনা মুহূর্তে মিইয়ে আসে । পাগলের মত হাতড়ে দেখে নিতে চান হাতের শাখা থেকে যে দেহের শুরু তার কাণ্ড, তার অন্য সকল ডালপালা তেমনি নমনীয়, তেমনি কচি কিনা । ততক্ষণে কিশোরী জেগে উঠেছে, মা দেখে ফেলেছেন এই ভয়ে আর আতঙ্কে সে মরার মত নিঃস্পন্দ পড়ে থাকে, যেন অদৃশ্য হয়ে যেতে চায় এ কাঠের ফ্রেমের ভেতর। মা দেখেন বল্কলহীন বৃক্ষের ন্যায় আবরণহীন এক নরোম যুবতী শরীর অন্ধকারের চাদরের ভেতর শায়িতা। মেয়ে মরে যেতে চায়, কিন্তু মা তাকে, যেন বুকের সম্পদ রাক্ষসের হায়ের ভেতর, এক ঝটকায় তুলে নিয়ে আসেন আর মিশিয়ে রাখেন বুকে।

মায়ের বুকের ভেতর এসে কম্পিত মেয়েটি টের পায় মাও তার মতই প্রায় আবরণহীন। মধ্যরাতের ভ্রান্ত কামনারা শেষরাতের হিমস্পর্শে সম্ভ্রান্ত হয়ে আসে আর চারিধারে তাদের অসহায় বিপর্যস্ত দেহসীমানা ঘিরে এক ক্ষমাহীন ফাঁদ ঝুলতে থাকে।