২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রূপার দোয়াত রূপার কলম

প্রকাশ বিশ্বাস

Published : 01 Aug 2020, 01:31 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: কাজী রকিব
১. অনিমেষের বালকবয়সে তার মাতামহ গত হন। মাতামহ যখন টের পাচ্ছিলেন যে তার আয়ু শেষ হয়ে যাচ্ছে তখন থেকেই তার নিজের মৃত্যুর পর শেষকৃত্যের আড়ম্বরপূর্ন আয়োজনের পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন । মাতামহ মারা যাওয়ার পর মাতামহী অর্থাৎ দিদিমার মাথায় একটু গন্ডোগল দেখা দেয়। কিন্তু খুব বেশি খেয়াল না করলে তা ধরা যেত না।
এই দিদিমাকে নিয়েই এ কাহিনীর আখ্যানপট।
এ কাহিনীর শুরুতে বলা যায়, অনিমেষের মামাবাড়ি মহুকুমা শহর থেকে বেশ দূরে। মামাবাড়ির উঠান থেকে থেকে ধূ ধূ দিগন্তে দেখা যেত ট্রেন । ট্রেন লাইনের আশেপাশের গ্রামগুলোর নীল রং রোদে ঝলসে উঠতো। আসল ট্রেন এতটা দূরে দেখা যেত যে বালক অনিমেষের কাছে তা হয়ে যেত খেলনা ট্রেন। আর তার মনে হতো যে ঐ সব ধূ ধূ গ্রামে হরিণদের বসবাস। অণিমেষের প্রথম শ্রেনীতে পাঠরত অবস্থায়ই অণিমেষের মা মারা যায়। আর যে কারনে দিদিমার কাছেই কাটে শৈশবের অধিকাংশ সময়।
দাদুর শ্বশুরের কোন পুত্র সন্তান না থাকায় তার কন্যাদের বিষয় সম্পত্তি দানপত্র করে দিয়ে যান। দাদুরা তার অত্নীয় স্বজন সহ একটি বড় পাড়া জুড়ে বসবাস করতে থাকেন। তাদের পাড়া যেন একটা গ্রাম। বাড়িগুলোর সামনে দীঘি ,পুকুর। তার পাড়ে আম, জাম কাঁঠাল, সুপারি , খেজুর ,বিভিন্ন ওষধি গাছের চালা। তারও পরে ধানক্ষেত আর শস্যের চক, ডাঙ্গা, আড়া। তার পাশে এই পাড়ার লোকজনই বিদ্যালয় স্থাপন করেন। সে বিদ্যালয়ে বড় একটি গ্রন্থাগার ছিল। অনিমেষ সেখান থেকে বই নিয়ে পড়তো।
প্রায় প্রতিদিন ঝিম ধরা দুপুরে দীঘির ঘাটলায় বসে মহাশোল , আর বোয়ালের চেহারা দেখার জন্য বসে থাকা অনিমেষের ধ্যান আর অন্তর্মুখিনতা রপ্ত হয়ে যা্য়।
আজ এতদিন পরে এই সব স্মৃতিতে মেঘ কেটে যেয়ে সেখানে সূর্যের আলো পড়ে। অনুপম সে সব সিল্যুয়েট ফিরিয়ে নিয়ে যায় পুরানো সেসব দিনগুলিতে।
দাদুর ঘরটিতে বিছানা ছিল সাদা ধবধবে। পাপোষ ছিল দামী । দেয়ালে টাঙ্গানো ছিল বনের মধ্যে হরি ভক্ত ধ্রুবর ধ্যানরত অবস্থায় চারদিকে হিংস্র শ্বাপদ বাঘ ভালুকের অহিংস অবস্থান, ছিল গৌর নিতাইকে জগাই মাধাইয়ের কলসীর কানা নিক্ষেপের ছবি, শ্রীকৃষ্ণের নৌকা বিলাসের কাহিনী। কলকাতার এ সব পেইন্টিং দেখে অনিমেষ ঐসব ছবির কাহিনীর মধ্যে ঢুকে যেত।
সেময়কার এই সব নির্ভেজাল সাদা সরল আবেগ আর অকৃত্রিম অনুভূতির কথা মনে পড়েলে এখোনো অনিমেষ বড় বেশি ভারাক্রান্ত হয়ে পড়ে।
মামাবাড়ির দীর্ঘ চওড়া উঠান তখন মাঠের মতো মনে হতো। বিকালে ছিবুড়ি , গোল্লাছুট, ফুটবল খেলাহতো মামতো ভাইবোনদের সঙ্গে। ঐ আঙিনার চারপাশে ছিল নানান জাতের ফলগাছ। রসালো ফলের লোভে শীতে প্রীস্মে বাদুররা আসতো তাদের অর্কিডের মতো পাখায় ভর করে বাতাসের আন্দোলনে। শীতে খেজুর রস আর জৈষ্ঠ বর্ষায় কাঁঠাল খাওয়ার জন্য শেয়ালেরা আসতো দল বেঁধে। আর হাঁস ,মুরগীর আমিষও প্রিয়-ছিল তাদের।
একবার উঠানের সন্ধ্যায় খেলা শেষে সবাই যে যার মতো চলে গেলে অনিমেষ একবার একবার কি যেন কিসের জন্য উঠানে একা হয়ে পড়ে। তখন আকাশে ছিল ভরা জ্যোস্না। উঠানে কাঁঠাল কেটে রাখালেরা ঢিবি করে রাখে। সন্ধ্যা পার হয়ে গেলে ঐ কাঁঠালের লোভে আসে শেয়াল । এ সন্ধ্যায় অনিমেষ একা হয়ে পড়লে শেয়ালেরা তাকে ঘিরে ধরে। তার ডাক চিৎকারে রাখালেরা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তার দিদিমা ঠিকই এই চিৎকার শুনতে পান। দিদিমা লাঠি তার হাতের বেতের লাঠি নিয়ে ভেতর বাড়ি থেকে এগিয়ে আসেন তিনি। দিদিমার জোর গলা শোনা যায়। "ওই… অনারে খাইয়া ফালাইরোরে । অরে শিয়ালে ধরছে । অরে বাঁচাও ।" সে কথা গলার স্বর আজো ইথারে ভেসে আসে অনিমেষের কাছে। অবশ্য সে যাত্রায় রক্ষা পায় অনিমেষ। তাকে দিদিমা ভয় তাড়ানোর জন্য টোটকা হিসাবে গরুর চাড়ির জল খাওয়ান।
আর একদিন নিজেদের বাড়ি থেকে বাবার সঙ্গে মামবাড়িতে সন্ধ্যার আগে প্রদোষকালে এসে স্কুলের পাশের বারোয়ারি মন্দিরের সামনে যায় খেলতে। মামতো ভাইয়ের সঙ্গে খেলা শেষে বাড়ি ফেরার সময় মন্দিরের আড়া থেকে অনিমেষের গলা সমান দুইটি লক্ষীপেঁচা ঝাঁপিয়ে মাটিতে পড়ে ধূলামাটি ছিটিয়ে উড়ে পশের একটি গাছে আশ্রয় নেয়। এবারও টোটকার ব্যতিক্রম হয় না।

২. দিদিমা বেতের চেয়ারে উঠানে বসতেন। অতি পরিছন্নতায় আক্রান্ত দিদিমার দীঘল চুল ছড়ানো থাকতো তাতে সুগন্ধি তেল দিয়ে মাঝে মধ্যে বেনী বেঁধেও দেয়া হতো। তিনি ঘি আর মরিচ মেখে মুড়ি খেতেন। অন্যপাড়ার হাঁস, কবুতর,কাক কুকুর , বেড়ালরা তার কাছ ঘেসলে তিনি হুস হুট শব্দে তাড়িয়ে দিতেন।
বিশাল দীঘির একপাড়ে ছিল পাতলা দুধ সরের মতো সবুজ শেওলা রংয়ের জলের দিকে হেলানো নারকেল গাছ। বেশ কয়েকটি দেশি আর বিলাতী গাবগাছও ছিল। ছিল বড়জাম আর তিত জামের গাছ। মামাতো ভাইদের সঙ্গে অনিমেষ এসব গাছে উঠে সোজা দীঘির জলে ঝাপিয়ে পড়তো। একবার জলে ঝাপ দিয়ে শামুক আর গুগলিতে পা কেটে গেলে তিনি নিজে রাখাল রফিজ আর ছেলেকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে বেশ দূরের এক কম্পাউন্ডারের কাছে নিয়ে যান। টিংচার আয়োডিনের সঙ্গে তুলো দিয়ে পরিস্কার করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল । সেব ছিল জীবনের প্রথম কোন রোগী হয়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ।
দিদিমা দাদুর সঙ্গে থাকতেন না। থাকতনে আলাদা ঘরে। দিদিমার ঘরে নানা রকমের সুগন্ধি,ফুল কখোনো লেবু, বেল ফুল কখোনো জুই, রজনীগন্ধা , হাসানাহেনা শেফালির ডাল আর ডাটায় টেবিল ভরে থাকতো। সবই ছিল দিমিার করা ফুল বাগড়ান থেকে আহরণ করা। । এ ছাড়া ,ঢাকা, কোলকাতা থেকে আনা সাবান আর মাথার সুগন্ধি মহাভৃঙ্গরাজ তেলের সুবাস। বোতলে ভরা লেভেন্ডারও থাকতো। সেসব গন্ধ অনিমেষকে পাগল করে দিত। তা ছাড়া চৈত্র বৈশাখের বাতাবী, পাতি লেবুর গন্ধ, বর্ষা শরতে লিলি, হাস্নাহেনা কেয়া আর শেফালির গন্ধের টান অপাথিৃব একটা জগতে নিয়ে যেত। যেখানে কখনো যদি কোন রাতে দিদিমার বিছানায় অাশ্রয় পাওয়া যেত তবে লালকমল নীলকমল অথবা ডালিমকুমারের গল্পে তেপান্তরের মাঠে ঘাসের মধ্রে ঘুমিয়ে পড়তো অনিমেষ। পান্তাবুড়ি, আলীবাবা চল্লিশ চোরের সিসিম ফাক গল্প যেদিন চলতো থামতে দিতো না অনিমেষ। দিদিমার গলা ঘুমে জড়িয়ে আসতো। চুপ হয়ে গেলে খোচা, ধাক্কায় বিরক্তি প্রকাশ করতে করতে ঘুমের অতল জলে ডুবে যেতো তারা দুজনেই।

দাদুর ঘরে ঢুকতে পারতো না কেউ। বিশেষত ছোটরা। তার ঘরের সবকিছু শত বর্ষীয়। পালঙ্ক, কেদারা, অলমিরা। বইয়ের র‌্যাক, তাতে মহাভারত, রামায়র ভগ্বত গীতা , রবীন্দ্রনাথের সঞ্চয়িতা , নজরুলের সঞ্চিতা সহ আরো পুস্তক সাজানো ।
৩. সহজ সরল আর আর প্রয়াত দিদিমার সঙ্গে কাটানো পুলক মাখানো জীবনের সেই সব কথা ,অনিমেষের জীবনে টুকরা টুকরা এসব ছবি ,কোলাজ হয়ে ফিরে ফিরে আসে একসময় । তার সংবাদিকতা পেশার কারনে এক বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের জীবনের শেষ অঙ্কের অবশিষ্ট যাপন নিয়ে নিউজ কাভার করেতে যায় ঠিক তখন। । নগরের একপ্রান্তে ল্যান্ডস্কেপে শাল আর সেগুনের বন আর ধানক্ষেত চোখে পড়ে , লাল মাটির ইষৎ পাহাড়ি এমন জায়গায় একটি বৃদ্ধাশ্রমে একটি ধমীর্য় উৎসবের দিনে সাক্ষাৎকার সহ অডিও ভিজ্যুয়াল নিউজ কাভার করতে যেয়ে একজন পচাত্তর উর্ধ্ব এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হয় তাকে। আলাপ করতে করতে তাকে কফিতে আপ্যায়ন করা হয়। এ সময় এ আশ্রমের উল্টোদিকের নারীদের ব্লকের দিকে দৃষ্টি যায় তার। আর্শ্যচ ঠিক হুবুহু দিদিমার মতো দুধ আলতা বর্ণের দীঘল চুলের একজন বর্ষীয়া নারী ঠিক যেন দিদিমা কুঞ্জলতাকে দেখতে পায় অনিমেষ। দূরে অসীমের দিকে দিকচক্রবাল ভেদ করে তার দৃষ্টি । এই বৃদ্ধের সঙ্গে কথা বলার ফাঁকেই ঐ নারীর কথা জানতে চায় অনিমেষ।
আশ্রমের নারী হোস্টেলে তার সঙ্গে অনিমেষ দেখা করতে চাইলে ঐ নারী দূর থেকে তাকে দেখে সাক্ষাতে রাজী না হয়ে প্রহরী ও ত্ত্বাবধায়ককে না করে দেন।
বিশ্বাস আর অবিশ্বাস , ভালোবাসা নিষ্ঠুরতা, প্রেম অপ্রেমের দ্বন্দ্বের দোলাচলে জীবন এক অদ্ভূত প্রহেলিকা। পরে দিদিমা অনিমেষের কোন আত্নীয়কে বলে যান যে যাকে পৃথিবীর সবটুকু ভালোবাসার উপাদান উজার করে নিয়ে যাকে বড় করে তোলে হয় সেই দূরে চলে যায়। জগত আসলে মায়া । জগতে কেউ কারো নয়। এই দশর্নটি নাকি চিরন্তন, ধ্র ‍ুব।
বহু বছর আগেই দিদিমা পরপারে চলে গিয়েছিলেন। এখন হাজারো মনস্তাপেও অনিমেষ তার স্রোতশীলা ভালোবাসাকে আর ফিরে পাবে না। যদি জন্মান্তর থাকে তবে পরজন্মে আবার যেন কোন বাৎসল্যের সম্পক নিয়ে তাদের দুজনের জন্ম হয় এ আশা অনিমেষের।
এখন অনিমেষ তার মাতামহীর পরের স্মৃতিগুলো মনে করতে চায় না। কেননা যখন তাকে দিদিমার খুব দরকার ছিল তখন দিদিমার বাৎসল্য রস অনিমেষ ভুলে গিয়েছিল। তাই তার স্মৃতি এখন কোন ভাবে সে সহ্য করতে পারে না। ঘুমের ঘোরে অথবা ঘুম ভেঙ্গে দিদিমা তার চৈতন্য অথবা অর্ধ চৈতন্যে অনিবার্যভাবে ঢুকে পড়লে পরের মূহূর্গুলোতে অনিমেষ প্রডন্ড রকম এলোমেলো হয়ে পড়ে।
৪. দীর্ঘায়ু দিদিমার শেষ জীবনে তার পুত্ররাও বুড়ো হয়ে যান। মামাদের সংসারে মামাদের কর্তৃত্ব আর থাকে না। কাটে মামাতো ভাই এবং বোনদের অবনর্নীয় অবহেলার মধ্যে। অনিমেষ সে ঘটনা কখনো মনে করতে চায় না । সে ঘটনাগুলোর জন্য তার নিজেকেও বেশ কিছুটা দায়ী মনে হয়।
কেননা সে বিশ্ববিদ্যালয়ের উদার জমিন আর স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলনের প্রেমে পড়ে বাড়ির কথা দিদিমার কথা ভুলে যায়্ । দীঘৃ সময় ধরে সে তার এই শৈশব কৈশরের দীঘৃকালের প্রানের মানুষ তার আশ্রয়স্থলের কোন খোঁজ রাখে না। ব্যক্তি দিদিমাকে বিসজর্নরে খাতায় টুকে দিয়ে সামষ্টিক বৃদ্ধাদের কল্যনের জন্য সমাজ পরিবতর্ন করতে লেগে পড়ে। ঠিক তখন তার অসহায় অশীতিপর এই আত্নীয়ার জীবনে অনেক ঘটনা ঘটে যায়।
অনিমেষ এখন ভাবে যে, ছাত্র রাজনীতি ছিল তার কল্পনা ও অন্য ভালোবাসার একটি জগৎ। যে আলো ছায়া আর স্বপ্নের জগতে সে খুব বেশিদিন অবস্থান করতে পারেনি। কেননা সে পৃথিবী সেই কর্ম চিন্তা তাকে আর তাদের মতো বেশিরভাগকেই ধরে রাখতে পারেনি।
সে যাই হোক সেই প্রাজ্ঞ, সৌন্দর্যপ্রিয় , স্নেহশীলা দিদিমার জীবনের শেষ অঙ্কে যেয়ে দেশের গাঁও গ্রামের লোকেরা বস্তায় ভরে মুখ বেধে যেমন করে অপ্রয়োজনীয় বিরক্তিকর পোষা বেড়ালকে দিকভ্রান্ত করার জন্য বস্তাটি কয়েকবার শূণ্যে ঘুরিয়ে দূরের কোন রাস্তায় বা ক্ষেতে, জঙ্গলে বা বিলে ফেলে দিয়ে আসে ঠিক তেমন করে তাকে জেলা শহরে ডাক্তার দেখানোর নাম করে ট্রেনে তুলে দিয়ে কেটে পড়ে বুড়ির অন্য একজন ছেলের ঘরের নাতি। ব্যতিক্রম শুধু এই যে এ পশুসুলভ অপকর্মে সেই বৃদ্ধাকে পোষা বেড়ালের মতো বস্তায় ভরতে হয় না।
কিন্তু কয়েকদিন পরেই দেখা যায়, কিছু কিছু বেড়াল ত্যাগের ব্যর্থ অভিযানের মতোই দিদিমা ফেরত আসেন। ঠক ঠক করে লাঠি ভর দিয়ে সবাইকে বলে বেড়াতে থাকেন " বাইরা দাদারা তুগো ছাইড়া কুনো জায়গায় যাইয়া বালো লাগে নারে ।" আসলে তো তিনি যে এমনিতেই যাননি তাকে যে ইচ্ছা করে আর ফেরত না আসার , জন্য তাকে না জানিয়ে তার সম্মতির ধার না ধেরেই ফেলে দেয়ার নিষ্ঠুর ধান্দা ছিল । এটা তিনি বুঝতে পারেননি। কারন তিনি স্বপ্নেও তাদের ঐ ষড়যন্ত্র ও জান্তব সিদ্ধান্তের কথা তার মাথায় কোন দিন আসেনি।
কিন্তু নিবার্ন্ধব এই দিদিমার জীবনের শেষ মেস আরো করুণ পরিণতি বরণ করতে হয় । নিরুদ্দেশ যাত্রার এই বৃদ্ধার নামে ব্যাংকে অনেক টাকা থাকা সত্ত্বেও সেগুলো তার অন্য নাতিরা তুলে নিজেদের কাজে খরচ করতো। ঐ বৃদ্ধার কাজে না লাগিয়ে যে টুকু খাবার আর ওষুধপত্র দরকার ছিল তার অধের্কটাও তাকে না দিয়ে, ব্যয় সঙ্কোচন নীতি অবলম্বন করে তা গ্রাস করতো।
রাত্রিতে মাঝে মধ্যে প্রাকৃতিক কাজ বিছানায় করে ফেলতো বলে তাকে তার নিজের দামী ও সুন্দর আবাস থেকে সরিয়ে বাড়ির কাচারি ঘরে বৎসর ওয়ারি রাখাল ও কামলাদের সঙ্গে রাখা হয়েছিল। রাখাল রফিজের কিন্তু এই নারীকে সেবা যত্ন তার সাধ্যানুযায়ী করার চেষ্টা করতো। কথায় বলে না আপন থেকে পর ভালো , পরের থেকে জঙ্গল ভালো। আর রফিজের কারনেই ঐ বৃদ্ধা আরো কিছুদিন বাঁচতে পারতেন। যদি না ভয়ঙ্কর সেই অঘটনটা না ঘটতো।
তখন অগ্রহায়নে ধান কাটার উৎসব লেগে গেছে। দূরবতী জেলা থেকে কিষাণরা এসেছে ধান কাটার কামলা দিতে। অনিমেষের মামার বাড়ির লোকজনও কামলা নিয়োগ দিয়েছেন । তারা কাচারি ঘরে রফিজের আলাদা কক্ষ কোঠায় বিশ্রাম ও রাত্রি যাপন করতো। দিদিমার অবস্থান ছিলো আলাদা কোঠায়। কিন্তু এক কক্ষ থেকে অন্য কক্ষে সহজেই আসা যাওয়া যেত।
স্বল্প দৈঘের হেমন্ত দিন শেষে শস্যের ভাড়ার পূর্ণ কিন্তু হৃদয়ের ভাড়ার শূন্য করা একটি রাত্রি নামে। বাড়ির উঠানে জ্যোস্নার আলোয় নতুন ধানের আটি ঝকমক করে। রফিজ এ রাতে অনেকদিন পর তার নিজের বাড়িতে যায়। বলে যায় ঐ রাত সে তার নিজ বাড়িতে কাটাবে।
রাত শেষ হয়। ভোরে কমলাদের মধ্রে গুঞ্জন ও শোরগোল পড়ে। মামাবাড়ির সাবই ভীড় করে। দিদিমার ফর্সা গলায় সবুজ রংয়ের কালসিটে দাগ।তার নিশ্বাস বন্ধ। দিদিমার শরীর ঠান্ডা বরফের মতো। আর তার গলায় রাধা গোবিন্দের যে সোনার ওজনদার লকেট ছিল সেটি উধাওকরে পালিয়েছে একজন যুবক কামলা। অন্য কামলাদের জিজ্ঞেস করলে তারা জানায় যে তারা ঐ ছেলেটির উত্তরবঙ্গের জেলার ঠিকানা জানলেও গ্রাম বা কোন থানা এলাকায় বাড়ি তা জানে না।
৫. অনিমেষকে দিদিমার হত্যার এ খবর দেয়া হয় দিদিমার শেষকৃত্য অনুষ্ঠানের তিন চারদিন পরে। এ ঘটনা নিয়ে তাকে তার মামাতো ভাইরা থানা পুলিশ করতে বারণ করে। কেননা তাতে তারা নিজেরা বিপদে পড়ে যেতে পারে। পুলিশি হুজ্জতে পড়ে লাভ কি?সে তো আর ফিরে আসবে না। কিন্তু দিদিমার যত্ন আর দেখভালে অবহেলা করা অনিমেষের আত্নগ্লানি , প্রচন্ড অথর্নৈতিক সঙ্কট আর বেকারত্ব সেসময় তাকে দিশেহারা করে ফেলে। মামাতো ভাইদের ওপর তার ঘৃণাবষর্ণের অথবা প্রতিশোধের কোন সুযোগ সে পায়না। তারপরও সে একা থানায় যেয়ে ঘটনার আদ্যপান্ত ওসিকে জানায়। কিন্তু তার একজন ভিলেজ টাউট মামাতো ভাই থানাকে আগেই বশ করে রেখেছে বলে ও্রসির কথা বাতার্য় বুঝতে পারে। সে সময় অনিমেষের ক্ষমতা, সামাজিক যোগোযোগ আর কতটাই ছিল। আর তখন তো সে সাংবাদিকতা পেশা শুরু করেনি।
বাধ্য হয়েই শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন মামাবাড়িতে যেতে হয় অনিমেষকে। ইন্ডিয়া থেকে তার এক মামাতো ভাই এসেছে অনুষ্ঠান উপলক্ষ্যে। যে অনিমেষের সমস্ত আবেগ, বেদনা বেশ শেয়ার করতে পারেতা। শুধ্র ভাই নয় ,বন্ধু ছিল সে। ঐ অমানুষ ভাইয়ের কারনে ই যে দেশ ছেড়েছিল। সে অনিমেষের জন্য অপেক্ষায় ছিল। পেয়ে জড়িয়ে ধরে অঝেোর কাঁদতে থাকে। জানায় , তোর মতো আমিও খবর জেনে কষ্ট পেয়েছি। সে বলে একটা আর্শ্যচয জিনিস আমি তোকে দেখাবো এবং ফেরত দেবো। বিষয়টি এ বাড়িতে আমার ট্রাঙ্কে কতগুলো ব্যবহার্য জিনিসের সঙ্গে পড়ে ছিল। যে জিনিসটি তুই ভেবেছলি যে হারিয়ে গেছে। অনিমেষের মস্তিষ্কে ঝিলিক দিয়ে সেই মহার্ঘ বস্তুটির কথা মনে পড়ে গেল। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করায় তার দাদুর পূর্ব প্রজন্মের কাছ থেকে পাওয়া দিদিমা তাকে উপহার দেন। সেটি একটি রুপা দিয়ে তৈরি করা কলম দোয়াত আর একটি কলম।

৬. আমরা অনিমেষের সাবেক বিপ্লবী বামপন্থী বন্ধুরা আমাদের শহরে পুনর্বার সংগঠিত হওয়ার জন্য শিল্প সাহিত্য সংগীত থিযেটার চর্চার জন্য একটি পাঠাগার খোলার উদ্যোগ নেই। সে কারনে অনিমেষের কেনা নতুন ফল্যাট বাড়িতে কোন এক ছুটির দিনে তার ব্যক্তিগত লাইব্রেরীর সব বই দান হিসাবে গ্রহনের জন্য যাই। তখন ছিল ঘন ঘোর শ্রাবনের বৃষ্টির দিন। আমরা ওর বাড়ির চিলে কোঠায় আড্ডায় মেতে উঠেছিলাম প্রবল প্রাণ প্রাচুর্য নিয়ে। একসময়ে আমাদের সময়কার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আর সাংস্কৃতিক আন্দোলনের কথা উঠে আসে। আসে ব্যক্তিজীবনরে কথাও। তুমুল আড্ডা আর তর্ক বিতকের মধ্যে এক সময় অনিমেষের দিকে নজর যায়। তাকে হঠাৎ এ ত আনন্দ আয়োজনের মাঝে অনিমেষকে তার ছাদ বাগানের একদম চুপসে যাওয়া ম্লান একটি বর্ষা পীড়িত ফুলের মতো মনে হয়। কারণ জানতে চাইলে তার গন্ডদেশে শুভ্র অশ্রুজলের রজত বিন্দু চক চক করে ওঠে। আমরা তার এই অন্তর্দহনের কারন জানার জন্য চাপাচাপি করতে থাকি।
সে ধাতস্থ হয়ে তার প্রয়াত প্রিয় দিদিমার গুচ্ছ গুচ্ছ স্মৃতি এক করে মালা গেঁথে আমাদের তা পরিবেশন করে। পরে সে আমাদর বুক সেলফে রাখা সেই দোয়াত ও কলম দেখায় এবং জানায় যে কাকতালীয় ভাবে এই দিনটাই তাঁর মৃত্যু দিবস।
আমরা তার এমত ভীষন স্মৃতির ক্ষত প্রদাহ উপশমে কোন তাৎক্ষণিক স্বান্তনা দিতে ব্যথৃ হই। তার যন্ত্রনা লাঘবের কোন ভাষা খুজে পাই না। ওর দু:খে আমাদেরও কান্না পায় এবং একই সঙ্গে আমাদের ভাগ্যে কি আছে , বৃদ্ধাবস্থায় আমাদের পরিণতিও কি অনিমেষের দিদিমার মতো হয় কিনা তা ভেবে আমারও শঙ্কিত হয়ে পড়ি।