২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানা ফকিরের বেটা, গোরস্তানের দারোয়ান, বেটার মা…

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 14 May 2017, 08:45 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM


কানা ফকির: ফকিরের পোলাটা বড় একটা কালো গাড়ির ধাক্কায় মাথা থ্যাতলাইয়া মইরা গেল। কেউ কাছে পৌছানোর আগেই গাড়ি হাওয়া। পোলাটার কিচ্ছু আস্ত আছিল না। বস্তার মধ্যে ঢোকায় ঢোকায় পোলাটার হাত,পা, মাথা ভইরা দিল। ফকিরেও কইল সরকারি গোরস্তানে যাইতে। সঙ্গে গেছিল মজনু। হের কাম আছিল না। হের ধান্দা রাতে।

গোরস্তানের দারোয়ান: গুলশান লেকের মধ্যে ময়লা ফালাইয়া সরকার এক্ষাণ গোরস্তান বানাইছে ফুটপাতের মানুষের লাইগা। মইরা গেছে যাগ দেশে যাওনের পয়সা নাই। কবরস্তানের পাশে ছোট একটা চঙ্গের দোকান। এতে পুরান কাফন, আগড়বাতি, জিলাপি পাওয়া যায়। মাটিতে ছোট ছোট গর্ত করা। এর মধ্যে মাইনসে মূর্দা গাইরা দেয়, পয়সা দিতে হয় না। রাতে কুত্তা আইয়া চিল্লা-বিল্লা করে। কানা ফকির পোলাটারে বস্তাসহই ভইরা দিল গর্তে। কেমল লাগতাছে দোস্ত। ভালোই তে কাম করলি, সাব্বাস। এইটা কইয়া মজনু তার পিঠে থাপ্পর দেয়। দারোয়ানটা ৫০০ টাকা লয়, কয় রশিদ দিতে পারুম না। ৫০ টাকার জিলাপি কিনা দুইজনে চইলা আসে।

বেটার মা: কয় দিন পর কানা ফরিক রাইতে বাড়ি গিয়া দ্যাহে হের বউ খুব খুশি খুশি। কয়, পোলায় আয়ছিল। সাতে আরেকটারে লইয়া আইছল। হেইটাও মরছে গাড়ির তলায়। ভাত দিছিলাম, খাইছে, সাথে লইয়া গেছে। ফকিরের সামনে হের বউ ভাত বাড়ে, কথা কয়…