২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হে হে হেঁইয়ো

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 13 Nov 2013, 07:49 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

অ আ ক খ বর্ণমালা
বেড়েছে তার অনেক জ্বালা
রক্তসবুজ বুকের ওপর
পরে আজব কাপড়চোপড়
উথাল পাথাল নাচছে কারা
ধে ধে ধেইয়ো
হে হে হেঁইয়ো!

Image
hay1.jpg


হে মানে তো খড়কুটাঘাস
গরুর মতো ক্যান তা চাবাস
স্বপ্ন যে ওর দূরে যাবার
মিলবে অনেক খাবারদাবার
ভেবে ভেবে অবশেষে
হারিয়ে ফেলে খেই ও
হে হে হেঁইয়ো!

ভিনদেশি এক সন্ত এসে
বাঙালিকে ধরলো ঠেসে
বঙ্গকবি মারলো আছাড়
ভাঙলো হে-এর হাড্ডি পাছার
তাকিয়ে দেখি একাডেমি
চত্বরে আর নেই ও
হে হে হেঁইয়ো!

Image
Flag Counter