২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেবুননাহার জনির কবিতা: ভয়

জেবুননাহার জনি

Published : 05 Feb 2017, 10:09 AM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
Shely

সাপটি যখন লম্বা এক ফণা তোলে
ভয় না পেয়ে আমি বরং জাপটে ধরি
বিছুটি যখন কাঁধের পরে আঁকড়ে ধরে
ভয় না পেয়ে আমি বরং আঙুল নাড়ি
কুকুর যখন লেজ উঁচিয়ে দৌড়ে আসে

ভয় না পেয়ে আমি বরং হাসতে থাকি
আর মানুষ যখন বন্ধু সেজে হাতটি বাড়ায়
আমি তখন ভয়ের তাড়ায় দূরে সরে
ভীষণভাবে কাঁপতে থাকি…

Image
Flag Counter