মনির ইউসুফের দুটি কবিতা
ঘুঘুর বিলাপ
সারাটা দুপুর ঘুঘুুুটি বিলাপ করে ঘুঘুটির জন্য
অলস দুপুরে গাছের পাতা ঝিম মেরে গেলে
ঘুঘুটির বিলাপে পুরো পাড়া সচকিত হয়ে যায়
ঘুঘুটির ক্রন্দনধ্বনি থামে না কোনো মতে–
এ এক প্রাাচীন নেক্রোফোলিয়া,
আমার বুকে সে ক্রন্দন ধ্বনি আমার ঘুঘুনিও বোঝেনি
এ যেন প্রাচীন ঘুঘুর বিলাপের আধুনিক প্রতিধ্বনি
বস্তু অবস্তু মুগ্ধতা, প্রেম ও ভালোবাসার মানবিক সংবেদ
ঘুঘুটি বিলাপ করে–
সমস্ত নির্মাণ ও সৌন্দযের্র হন্তারক হচ্ছে মানুষ
সমস্ত বিনির্মাণ ও সৌন্দর্যের হন্তারকও হচ্ছে মানুষ
ঘুঘুটি রক্ত গলায় ওঠে না আসা পর্যন্ত বিলাপ করতেই থাকে
পৃথিবী অবাধ্য পৃথিবী
আমার বুকের ফুলদানিতে সকালেই তুলে এনেছি একটি অবাধ্য গোলাপ,
গোলাপটি বুকের তলে সময় ও কামনায় ফুটিয়ে তুলেছিল অধীর প্রপাত;
আমাকেও প্রলুব্ধ করেছিল বেশ।
পৃথিবীতে কখনো কখনো ইশারা ভাষাও এমন মধুর ও বোধগম্য হয়ে ওঠে,
গোলাপটির চোখের সংবেদ পড়তে না পারলে বুঝতেই পারতাম না।
আমার উঠতি কামনা যৌবনকে ছুঁয়েছিল, ফুল থেকে ছড়িয়ে পড়েছিল সুবাসিত ঘ্রাণ
হায়! অবাধ্য পৃথিবী গোলাপটি স্বনিয়মেই বাসি হয়ে গেল।
