২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফর্মালিন বিষয়ক সাতপঙক্তি

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 18 Jul 2014, 08:28 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

ফলমূল সব্জিকুল তাজা থাকতে চায়,
ইলিশ-বোয়াল-বেলে হাড়-মাংশ-ননী
যাবতীয় খাদ্য-পথ্য তাজা থাকতে চায়,
মৃত সব শরীরেরা তাজা থাকতে চায়

যারা তাজা থাকতে চায়, তারা সব ফর্মালিন খায়।

শরীরের পাশাপাশি আত্মাও কি ফর্মালিন চায়?
পচনপ্রবণ বিশ্বে বিবেক সতেজ রাখা, বলো, কার দায়?


ঢাকা ২-৭.৬.২০১৪

Image
Flag Counter