শান্তি দাও না, মা
প্রভু তুমি কোন মালিক প্রবর
শ্মশানের পাশে ডুবিতেছে মন
যেন ইতিহাসে মরিবার পর
লেখা রবে নাম অগ্নি সন্তরণ
দিনে অবেলায় নিবে গেলে রবি
যেন ফুটপাতে বসে ভাবি তোমা
কত শ্বাস হলে– মা, গেল সম্ভবি
হাতে হাত রাখে বেদনার কোমা
বল তুমি রোজ, অস্ত গেলে মন
মানুষ কি থাকে প্রাণের পশর
আমি অভাজন ছিলাম গাজন
মুখ দেখে বলে উঠি পূর্বাপর
হেই কার্সিনোমা, নিয়ে যাও হাত
বেহাত দেশের মুখশ্রী তোমার
এক হাতি দেহ এমনি লোপাট
খুন হতে ফোটে রক্ত চেতনার
