২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্বাচীনের দিবসরজনী

nurunnahar_shirin

Published : 05 Apr 2014, 10:02 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

১।
অজবীথিকায় আজ ভুবন দোলানো বাঁশি!
অতল আকাশফাটা শূণ্যে মেঘচারী কয় – ভালোবাসি!
ছায়ান্ধ সন্তের মতো স্বপ্নের উদ্যানে যাই!
অসীম আদিম সেই শিখাময় গন্ধ পাই!
অভিন্ন আনন্দঘাটে হৃত গোমতির গান!
সেই সে সঘন লাল উদাসীর উপাখ্যান!
অফুর আশ্চর্য তার মনোহর মহাকাল!
সত্যবদ্ধ রক্তবদ্ধ বড়ো উথাল উড়াল!
ভুলে যাই আচাভুয়া অভাবিত অপমান!
আত্মজ সমস্ত ফেলে হাঁটি কাঁটার বাগান!
থাক পেছেনে ঈর্ষার বৈভব-বাহাদুরির চোখরাঙানি, মনভাঙানি!
অকাতর আহাময় লোকহাসানি, ছেলেভুলানি!
থাক কৈশোর তারুণ্যজাগা কত উতসাহকাল!
কত স্মরণমুখর গাঁয় সোঁদা ভাবের ত্রিকাল!
তবু অজর আজও শত চিত্রকলাময় মাঝিমাল্লার বাংলাগান!
হয়তো তারই তরে কেঁদে বাঁচে শত বাংলা পরাণ!
ভাটিয়ালি বাজতেই বিজনে বিদগ্ধ বসি ভাঙা বাঁধের কিনারে!
দেখি হাজার ভাঙন চারপাশে তবুও ভুবন বাঁধা দুইপারে!
দুস্তর দহন ছুঁয়ে সাঁজালও জ্বলে তারাময়!
তখন বেদনধারা তাও আলো মনে হয়!
আলোকেরই ঝর্ণাধারায় দেখি অতুল স্বদেশ!
দুঃখদুর্দিনসহা জয়োচ্ছ্বাসের বাংলাদেশ!
রক্তজাগা পাঁজরজাগা বাংলাদেশ!
এই বাংলাদেশ ছাড়া স্বর্গনরক দেখিনা কোথাও!
এই বাংলাদেশ ছাড়া স্বর্গনরক দেখিনা কোথাও!

২।
বলাকওয়া ছাড়াই অর্বাচীনের আকাশফাটা!
এই ঊষর কালেই কি না চাঁদপানা মেঘকাব্য চেয়ে আঘাটায় চোরকাঁটা!
অথচ আষাঢ়ে শব্দাকাশে পুরনো জোছনাধুম!
দেখেদেখে অদেখায় আকাশেরও আসেনা ঘুম!
কে কবে চাঁদোয়াপানে নজরানা দিয়ে খুন!
সেসব ভাবের কাব্য কি হবে লিখে যখন শব্দ মুখচুন!
তথাপি কি বলে অই পুরনো জোছনাচাঁদ!
ভাবনা ছাড়িয়ে দেখি হায়হায় জানালায় হরিষে বিষাদ!
আমারও অদিনসুদিন গেলো গাঁওছাড়া শহুরে বাঁধনে!
সেইসব জড়িয়েই জবুস্থবু গাঁওকে পড়লো মনে!
হয়তো তারেই কয় গ্রামছাড়া ঐ রাঙামাটির ভাষা!
এই বেলা অবেলা কালবেলায় এই ভালোবাসা!
এই আশালতায় বেঁধেছি সহস্র অন্বেষা!
সে আশাই ধোঁয়াশার কুয়াশা উড়িয়ে দেয়!
সে এসে জানলাতলে আলো জ্বেলে দেয়!
শিখাময় সন্ধে জ্বেলে লিখি তার অলিখিত কথা!
আসছে অদিনে এই সমতটে শত সন্ত পড়বে তাহার কথা!

Image
Flag Counter