২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শস্যের বর্ণমালা

dulal_sarkar

Published : 15 Dec 2013, 11:24 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

তুমি পড় শস্যের বর্ণমালা-অক্ষরের স্মৃতি
পড় কাতরোক্তি, শেখ রৌদ্রের শোষণ
অভিজাত বৃষ্টির খেদ আকাশের
করতল ফেটে মাটির উৎপন্ন গল্পে
প্রান্তিক মানুষের বিপন্ন সুন্দর—
শ্রমজ যাপন, কেঁপে ওঠা
নিশীথ কপোত, শষ্যের অধর
মেঘের ভুলের জন্য ভেঙে পড়া স্বপ্নের কবজ
আলুথালু প্রকৃতির প্রকৃতির নিসর্গ প্রতিমা—-
পড় ভেজা দোয়েলের ডানা, মুখ থুবড়ে
রাত্রির পালক, প্রতারিত
কত কত ঘুমের প্রার্থনা—-পড়, সাদা হাড়
মেঘের ভেতর অস্তিত্বের বিদেহী সঙ্কট
পুঁজির মুখোশ, মৌল বিষদের মত
খসে পড়া চাষির নিঃশ্বাস
শতাব্দীর চিতা ভষ্মে জীবনের চিহ্নগুলো
নিপারক, নিপীড়িত জনতার
অশেষ দূরত্ব।

Image
Flag Counter