২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শির হয়ে ওঠে আরও উন্নত

ferdausi_queen

Published : 15 Dec 2013, 10:52 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

তোমার মৃত্যুর পর আমার ভ্রূণ তৈরি হয়েছে
আমি জন্মে জানতে পারিনি কি হারিয়েছি
বুঝতে পারিনি কতটা পেছনে চললাম আমি
তারপর বহু বছর একটানা ঘুমিয়ে কাটিয়েছি
নব্বুইয়ের গণঅভ্যুত্থানে একটু মেলেছি চোখ
এরপর ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছি

এখন আমি জীবন্ত, উদ্যত, উদ্ধত
আমাকে কেউ বলে দেয়নি বাংলাদেশকে ভালবাসার কথা
আমাকে কেউ চিনিয়ে দেয়নি বাংলার শত্রু মিত্র
তবু আমি ডানে বাঁয়ে সবাইকে চিনতে পারি
বুক জুড়ে এখন
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিশাল মানচিত্র
সেই মানচিত্রে দীপ্যমান একটি মুখ
যখন সাতুই মার্চের কালজয়ী ভাষণ শুনি
প্রচ- উদ্দীপনায় শাণিত হয় চেতনা
তখন ভুলে যাই নিজেকে নিজে
সোনার বাংলা ধারণ করে আমি হয়ে উঠি বাংলাদেশ
শোষিত, বঞ্চিত, নির্যাতিত, অপমানিত, অবহেলিত
মানুষের হাতিয়ার হয়ে
আমার শির হয়ে ওঠে আরও উন্নত
আরও উন্নত, আ- র- ও উন্নত….

Image
Flag Counter