আমি লজ্জিত মা !!
এ এক মাথা-নষ্ট-করা সময়
চোখ নষ্ট করা সময়
নষ্ট সময় হাত নিশপিশ করে
মনে হয় রাস্তার পাহারাদার হই
গলা টিপে ধরি মানুষের পোশাকের
রাজনৈতিক নেতাদের
কুকুরের শক্তি নাই আগুন দেয়ার
শেয়ালের শক্তি নাই আগুন দেয়ার
বাঘেরও শক্তি নাই আগুন দেয়ার
সিংহেরও শক্তি নাই আগুন দেয়ার
মানুষের বাচ্চা হিসেবে নিজেকে লুকাই
মানুষের বাচ্চা হয়ে কেবলি লজ্জিত
যে বোন পুড়ছে আমার যে ভাই পুড়ছে আমার
যে পিতা পুড়ছে আমার যে মা পুড়ছে আমার
আমি তাদের কেউ না ।
আমার কোন মা নেই বাপ নেই ভাই নেই বোন নেই
খাদের কিনারে দাঁড়িয়ে কাঁদছে আমার দেশ!!
মানুষের মাংসের কাবাব পাওায় যায় এই পোড়া দেশে।
