মোস্তফা সারওয়ার-এর সত্যভাষণ
নির্মলেন্দুর মতো সহাস্যে সর্বদা সত্য ভাষণে
আমার কৃপণতা অবাধ্য অবুজ
বলতে পারো এক্ষেত্রে আমি
অনেকটা ডিকেন্সের কঞ্জুস স্ক্রুজ
রিরংসার কথা হলে
চেপে যাই সত্য ভাষণ
গুপ্ত খাঁদে সঙ্গোপনে
হতে থাকে অন্তর কাঁপন
বাঁধন হারা কল্পনার গোপন বিশ্ব
কখনো হবে কি নিঃস্ব?
বলার সাহস নাই
অতএব চেপে যাই
নীরবতা শ্রেষ্ঠ আঁচার এমনি এক ধৃষ্টতায়
আমি ফেরারি নিখোঁজ
বাঁধন হারা নেশায় বুঁদ হোয়ে থাকি
রিরংসার শব্দহীন ভোজ
