২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ চৌধুরীর কবিতা : যেন বন্ধুর দু’হাত

আসাদ চৌধুরী

Published : 21 Jul 2021, 10:01 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


জ্যঁ, আর্প-এর চিত্রকর্ম

অন্ধকারে তোমার বাক্সের
খোয়া যায় না কিছুই,
বাক্য কিম্বা কথা–
পাঠ এবং পূর্বাদ্ধ–
তবে ইশারা ছিল মেলা
যা বোঝার সাধ ছিল মেলা
কিন্তু সাধ্য ছিল না,
আজও নেই।
নিদাঘের মধ্যাহ্নে যেমন
দখিনা বাতাস আছে
পরাণ-জুড়ানো ঘুম-ডাকা সুবাস
তেমনি তোমর বাণী
ঝাপ্টে ধরে
যেন বন্ধুর দু'হাত।