২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা

প্রদীপ কর

Published : 06 Aug 2017, 12:06 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
RabindranathTagore_Letters

ঘুমন্ত পাখি ভরাবর্ষার গাছে
ভোরবেলা স্নানে জাগ্রত হয়ে আছে
 
সপসপে মন কেউ নেই তার কাছে
 
ঝমঝমধারা অনুযোগহীন মাঠে
নিশীথ শরীর ভিজিয়ে যৌনপাঠে
 
ভোরে সে দাঁড়ায় গৃহস্থ চৌকাঠে
 
কীর্তন গায় বৃষ্টি কিশোরী কানে
খঞ্জনী ভেজে ভানুসিংহের গানে
 
গহনকুসুমকুঞ্জের মাঝখানে

 
অশ্রুচিহ্ন গোপন শ্রাবণ পথে
মুশলধারায় ঝরছে প্রেমের ক্ষতে
 
নবীন কবির লেখার ভবিষ্যতে
 
তরুণ কবিরা জাগ্রত এইক্ষণে
অক্ষর ঝরে মেঘমল্লার বনে
 
ছায়া ঘনাইছে পাঠকের মনে মনে
 
ভরা বর্ষায় জাগ্রত পাখি কে যে
মন উড়ে যায় বিষাদ বাউল সেজে
 
বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ভেজেন!

Image
Flag Counter