মানুষের প্রতি
'দাও ফিরে সে অরণ্য লও এ নগর' গুরু বলে গেলেন –
নগরে অরণ্যে বাধা দেখিনে, মানুষ যদি মানুষ থাকেন !
নগরে মানুষ কেনো গো অরণ্যের পশুর গুণে গুণ টানে?
নগরের মানুষ কতটা পশু বনের পশু কি তাহা জানে ?
মানুষ কুকুরের বাসর করে, তাতে কি মানুষ পয়দা করে?
কুকুর সংঘে কামড়াকামড়ি করে, জলাতঙ্ক'র কবলে পড়ে;
নগরের মহামারি ফেরারি কুকুরের আসকারায় বিপদ বাড়ে;
মানুষের কারণে মানুষের দুর্ভিক্ষ হাহাকার অন্যায় অনাচার!
নগরে গুরু রবীন্দ্রনাথ দেখলেন জগতের উপনিবেশ কারবার;
কি করে শান্তির দেশগ্রাম লুটপাট করে সাহেবি নগর গড়ে !
চার্চিল নিষ্ঠুর লোভে যুদ্ধে রসদ বাড়ে; নগরের পথে বাংলায়
অনাহারে মানুষ মরে হাজারে হাজারে; জয়নুল আঁকিলেন –
মরা মানুষ নিয়া কাক আর কুকুর টানাটানি করে ! পাহাড় ধ্বসে
দালান বসে পিলার খসে মরে মানুষ অকাতরে: এত বছর পরে
মানুষ হারে লোভীর খপ্পরে পাহাড়-নগর-হাওর-বন একাকার
জ্যান্ত মানুষ, মরা মানুষ কে জানে? উন্নয়নের ঘোড়াটা কার?
