২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবকিছু খালাস হয়ে গেল না

আনিসুর রহমান

Published : 27 May 2017, 10:45 AM

Updated : 03 Oct 2022, 11:26 AM

Image
nazrul-1

চলো বদলে যাই বলেই তো সবকিছু খালাস হয়ে গেল না . . .
চলো বদলে দেই বললেই তো পকেটমারকে চুমুটুমু দেব না!
কে পারে আকাশকে সাাগর্ ছুড়ে? আর সমুদ্রকে উপরে পাহাড়ে
ঠেলতে পারে? যদি পারে তবে তা প্রলয়, সকলি সর্বনাশের ধারে !

যে হাত গুরুর পায়ের ধুলি নিয়েছে, সে হাত কবে কোন বেয়াদব …
গুরুর গালে মেখেছে? কে সে টিটকারি মেরেছে আর জোরে জোরে
বলেছে, 'অতি ভক্তি চোরের লক্ষণ'! বলি, 'গুরু ভক্তি বীরের লক্ষণ'
লেঠেলকে দিও না মোনাজাতের ভার,একাল পরকাল সকলি অন্ধকার!

কি সব বোবাকাণ্ড চারিদিকে কানাগলি, ইমামের হাতে ইয়াবার থলি!
আলোর মশাল বিলানো মানুষটি কে, শীতলক্ষার পারে বদ্ধ কারাগারে?
একই দিনে কবি এক কাজী নজরুল ইসলামের জন্মদিনে শতবর্ষ পরে
কি উদযাপনে জাতি; কে জন্ম পরিচয় ভুলে, সকল কুষ্ঠি ছিকেয় তুলে?

কবি বলেছিল, মারো লাথি ভাঙো তালা,যত সব বন্দীশালা; কিন্তু কেমনে?
আমার পা গেছে, আমি আজ জগতের খোড়া, আমার মাথা গেছে মুণ্ডু গেছে,
আমি কালা ও কানা; কাজী নজরুলকে আজ মনে পড়ে, লয়ে যাও আমারে
শীতলক্ষার পারে কারাগারে, গুরু শ্যামলকান্তির পা দুটো ধরতে ইচ্ছে করে!

Image
Flag Counter