২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণাভ রাহারায়ের তিনটি কবিতা

অরুণাভ রাহারায়

Published : 29 Jan 2017, 09:08 AM

Updated : 23 Jun 2022, 04:02 PM

বয়স

আমার বয়স থাকে দূরে
গাছেদের ডালপালা ঝোলে…


কথা

কথাদের দূরে যেতে বলি
তারা যত উড়ে যায়
দূরে যায় পাহাড়ের পাখি।
পথ তবে বেঁকে গেছে, বেঁকেচুরে ভেঙে গেছে, কবে?

এখন কথার পিঠে, ইচ্ছে করে, দুটো-একটা কথা লিখে রাখি।

নভেম্বরের কবিতা
১
সূর্য থেকে খসে পড়ল দুপুরের ম্যাপ
অতঃপর
বিকেল গড়িয়ে যায় বলের মতো
নদীর কিনারে
এলে
এপিসোড মনে পড়ে
২
রাত্রির কাছে এসে দেখে নিচ্ছি
চাঁদ আজ অশরীরী
যেন কোনো আত্মা এক
ঝুলে আছে…
প্রাচীন বক্ষতলে
বেড়ে উঠছে নির্জনতা