ফিদেল আমার বাবা
পরার দিনে মরার ক্ষণে বসুন্ধরার কোলে কত বেড়াল বাঘের খেতাব পেলে
আসল বীর নামধাম না ফাঁটিয়ে হিমালয় বুকে আগলে নিলে! কত মহান
ফলকে ফলকে নিয়ন বাতির ঝলকে ঝলকে, জোর যার মুল্লুক তার করে
দখলে নিলো জমিনের মাঠ ঘাট, নগরের অলিগলি, চোখের পলকে পলকে!
আমি কার কথা বলছি এমন করে বুকে মুখে হিমালয় টেনে আনছি,
মানুষের জমিন ও জীবনকে দেখেন তিনি নিজের আয়ুর সমান করে,
আমি আমার আত্মার সাথে কথা বলে দেখেছি, সূর্যাস্তের দিকে,
অন্তরঙ্গ চোখে, তাকিয়ে থেকেছি, দিকে দিকে তারপর ঘুমের পথে
অগ্রসর হয়েছি, সূর্যোদয় পর্যন্ত ঘুমিয়ে থেকে রাত পার করেছি!
ঝড় তোলপাড় করা দিনে এবং রাতে, আমি আমার আত্মাকে
জিজ্ঞেস করে দেখেছি, এতো করে তাঁর কথা কেন মনে পড়ে?
কোন কাজে হৃদয়ে কিসের ব্যাথা বড় বেশি বাজে, এই সাঁঝে?
বাবার হাত ধরে পথ হাঁটার বয়সে, স্মৃতি মনে করে ভেবেছি, জগতে
কার ভুলে বারবার দানবের মুখে পড়েছি, তারপর নিজের অস্তিত্বের
মুখোমুখি দাঁড়িয়ে, শতাব্দী পেরিয়ে, আজকের ধরার এই দিনে,
দুই হাজার ষোল সনে ছাব্বিশে নভেম্বরে সৌরসত্য টের পেয়েছি!
দানব আর হারিকেন মিশালের পরে, সকলের তরে সাহসের মন্ত্র পড়ে
একে একে, পাহাড় দুর্গম আর সমতলে পাঠশালার পর পাঠশালা জুড়ে
স্বরস্বতীর দেখা মিলতে পারে জমিনের ঘরে ঘরে, তাঁরে মনে পড়ে . . .
কে সে দানবের পাতা মৃত্যফাঁদে সার্কাসের হাসি হেসেছে, জীবনে
টিকে গেছে, জলের বিপদে হাঙ্গরের মুখে শিস করে ছেড়েছে|
শত ঝড় ও তুফানে অবাক মানুষ সে, সোজা হয়েই দাঁড়ায় যে,
দারুণ সাহস তাঁর, দানবকে দানব, কুমিরকে কুমির বলবেই সে!
তিনি কাছে বা দূরের আত্মীয় নন, তবু কেন তাঁর চলে যাবার মাঝে
হৃদয়ে আপনজন হারাবার ব্যাথা বাজে? অবেলায় দিন পড়ে সন্ধা নামে,
জমিনের কোটি কোটি মানুষেরা চিৎকার আর অঝোরে কান্নকাটি করে!
জমিনের আরেক ধারে, হুল্লোড়ে মেতে থাকা বেকুব লিবারেল উচ্ছাস করে
প্রশ্ন ছোঁড়ে, ফিদেল কাস্ত্রো তোমার কে, তোমার চোখে জল কেনো?
দানবের খপ্পরে থাকা শোষিত এক আমআদমী আমি, জানে অন্তর্যামি,
শোকের মাতম আর রাগের ঝাঁজে বলি, ফিদেল আমার বাবা|কে তুমি?
