সবাই হামাক ঠকাসে
কায়ো কথা থোয় নাই, সবাই হামাক ঠকাসে, বৃষ্টির পানি আকাশে, হারা ভাঙা বাড়িতে,
ক্যাঙকা করি থাকমো,ক্যাঙকা করি বাঁচমো, মন্ত্রী এমপি ডিসি সাব, হামাক কয়া গেছে,
টিন দিবি, গরু দিবি, ঘর দিবি, বাড়ি দিবি; দিন যায় মাস যায়, কারো কোনো খবর নাই;
এখন দেখি ভিটে যায়, মাটি যায়, সর্বনাশা আগুন লাগায়, পুলিশ কেমন বাঁশি বাজায়!
গুনগুনিয়ে গাও, যে পথে আইছো ভালো, সেই পথে চলো; বালামছিবত ষত পেছন
দিকে ঠেলো, দেশটারে ভিটে বলো, ভিটের কষ্ট চুকে গেলো! আকাশটারে চাল,
মপি সাবে ডাল, দেশ জমিন জল, ধান নদী খাল, উথাল পাথাল, সকাল বিকাল!
দেশ না কি স্বাধীন এখন, হামাক কেনো এমন দিন? হামাক কেনো আকাল নাকাল?
বলো তোমর সাবরা, হামাক আবার আকাল কিসে? মিগ হবে, বিগ বিগ ডিল হবে,
আকাশ জুড়ে আতশবাজি, আলোর কি ষে বন্যা হবে! ব্রিটিশ গেছে, পাকি গেছে,
দেশ এখন স্বাধীন হইছে,বলো এখন অভাব কিসে? বলো, সবাই আমরা ভাই ভাই,
কিসের এতো কাই কাই? স্বাধীনতার স্মরণে, ভয় করি না মরণে; বিগ বিগ মিগ নেবে?
নিজের চিবুকেরে আগুনে কাবাব করো? জল মাটি আকাশ ফুরে, কার বুকে গুলি ছড়ো?
দুনিয়া বীরবলে? সাঁওতাল ঘরপুড়ে! সিঁধু-কানুর তীরে আর ধনুকে, তবুও এতো ভয় করো?
