২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলেশ্বরীর কবি-শ্রদ্ধার্ঘ্য

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 02 Oct 2016, 06:23 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

চিলমারির বন্দর থেকে ভালোবাসার শঙ্খচিল অবহেলায় উড়িয়ে আকাশে জলেশ্বরীর কবি হেঁটে যান।
কবিতার জলজ কুসুমের মোহনরূপে বিষ্ময়মুগ্ধ এক বালক থেকে ক্রমশ সৃষ্টির নেশায়রত অস্থির যুবক, উন্মাতাল কবি, আরও পরে কিংবদন্তির উপমায় খ্যাত এক আশ্চর্য প্রতীক।
দুই হাত শূন্যে মেলে নিজেকেই বারেবারে অতিক্রম করে তিনি পৌঁছে যান অনন্য এক একক উচ্চতায়।
শীতার্ত বিকেলে তার পায়ের আওয়াজ পাওয়া যায়। পরাণের গহীন ভিতরে বসবাস করে এক মুঠো জন্মভূমি। হৃৎকলমের টানে তিনি বলে যান জলেশ্বরীর গল্পগুলো। সে গল্পে ছবি হয়ে ভাসে নুরুলদীনের সারা জীবন।
অতঃপর তাকে নিয়ে চলে শোকের উচ্ছ্বাস, পিপঁড়ে মাতম, ভালোবাসায় অবগাহণ, ব্যবচ্ছেদের ধ্বনি-প্রতিধ্বনি।

জলেশ্বরীর সেই কিশোর-বালক আনমনে হেঁটে যান মৃত্যুর আলপথ ধরে। শারদীয় আকাশের প্রান্ত থেকে ঝরে পড়ে আগমনী গান। জলের তীর ছুঁয়ে প্রবাহিত চিরন্তন নিবিড় শ্যামলে নিভৃতে ঘুমিয়ে পড়েন শ্রান্ত দেহে বাড়ি ফেরা অমৃতসন্তান।