২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্রুবতারা

ফারজানা হায়দার চৌধুরী

Published : 25 Sep 2016, 07:11 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

রক্তে রক্ত মিশে তৈরি হচ্ছে 'ডেড সি'
লবণের ভিড়ে প্রাণি-উদ্ভিদ অসহায়—
বাড়ছে ব্যাপকতা বাড়ছে গভীরতা
লাইব্রেরির বইয়ের বাধাই আজ ঢিলেঢালা;
টিভি সিরিয়ালে নূতনতা যে নেই
ভালোবাসা গেছে শীতনিদ্রাতে!
হাসনাহেনা হারিয়েছে সুবাস
ফণীমনসার চাহিদা বেড়েছে
সাকুলেন্টস কারও রুচিতে স্থান পাচ্ছে না
শামুক গুটিয়ে থাকছে নিজ খোলে;
আবর্জনা এখনও ডাস্টবিনে পাই না
বিষবৃক্ষ তৈরি করছে ক্ষত এবং পুঁজ।

একই আকাশতলে প্রেমিক-প্রেমিকার বাস
বিরহের আগুন প্রতিটি প্রাণে
ভুল বোঝাবুঝি আর অভিমানে জটিলতা শুধুই বাড়ছে
সুতীক্ষ্ণ চিৎকারে ভাঙনের সুর খেলা করে;
ভাঙনের ছোঁয়ায় পরিবারে উত্তাল ঢেউ—
মেকি কান্নার মেঘে ঢাকা পড়েছে আকাশের ধ্রুবতারা!