২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ কাদরী দেশে ফেরে

আনিসুর রহমান

Published : 31 Aug 2016, 09:48 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

পিতা চলে যাবার পরে এতিম হয়ে গেলে কে থাকে কাছে/দূরে?
উৎসব পার্বণে কার হাত ধরে দিনমান রাত আর ভোরের পরে
মেলা আর খেলা ফেলে অলিগলি পথ পেরিয়ে নগরে বন্দরে ঘুরে
দিকহারা শিশু বাড়ি যাবার পথ ফিরে পাই কি করে?

আমাদের ভিটে যায় মাটি যায়,ফেরারি আমি প্রাণে বেঁচে থাকি
খুনিরা মাতাল নৃত্য করে, রাত জেগে আমি অগ্রজের পত্র পড়ি
রাতের অন্ধকার ভেদ করে, ঘোর বিপদে পিতার নাম জপ করি |

পিতা হত্যা মানতে না পেরে, অগ্রজ চলে গেলেন দেশান্তরে,
অনুজকে তার সত্য শিখিয়ে গেলেন কবিতার অক্ষরে অক্ষরে
খুনের খপ্পরে থাকা অনুজ এক আজ তার অগ্রজরে অভিবাদন করে,
পঁয়ত্রিশ বছর পরে লোকান্তরে উড়ে শহীদ কাদরী দেশে ফেরে|