২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুণ-বন্দনা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 21 Jun 2016, 08:15 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
nirmalendu.jpg

কাশবনে
কাশশাদা
কবি তিনি
সবার দাদা
নির্মলেন্দু গুণ
প্রকাশিত
হলেন যখন,
হাতে তখন
অবাক
কাব্য-তূণ।
দেশজয়ী আর
বিশ্বজয়ী
সেই কবি আজ
বাহাত্তুরে,
তাই তো তাকে
ঘুরে ঘুরে
দেখি শুধু দেখি :
কবি তিনি
মানুষ তিনি :
নয় কিছু তার
মেকি।
সেলাম কবি সেলাম,
এইজন্মে তোমার মতো
বন্ধু-কবি পেলাম।

২১.০৬.২০১৬ / ৩.৪৭ মি

Image
Flag Counter