২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনিরুদ্ধ আনজিরের একগুচ্ছ ন্যানো কবিতা

oniruddha_anjir

Published : 30 May 2016, 02:03 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

সোনামুখি সুঁই
আঙ্গুলে বসে না মাছি
আলাপে বসে না।

মৃদুল
রক্তজবা ফুল।

অনুভূতি
ঔদ্ধত্য চাপাতি আঁকে মানুষের শরীর।

শিশির
নিজেকে ধরে রেখে হলদে পাখির আভা।

খুনে
ফ্রেন্সকাট দাড়ি।

বিশ্বাস
গোবরেপোকার বলয়।

প্রেম
গোলআলুর সৌরভ।

অভিনয়
ক্ষুধার নিমিত্তে দাঁড়ি।

অবিশ্বাস
এখনো বাঘ আসেনি।

অন্তর্বাস
ফড়িং ঘুমাতে পারেনা।

সাপ
ভক্তিমূলক গান।

শাইলক
মানুষগুলো ঝুড়িতে বড় হয়।

স্বর্গের প্রতিফলন
যেখানে কথায় কথায় কতল।

অক্ষমতা
বোনের শশুড়বাড়ী।

মধ্যরাত
একটি ব্লগার খুনের খবর।

সিংহমুখ

স্থানিক সময় ।

ফিল্টার
এই সীমানায় কেউ মরে না;
ব্রেকিং নিউজ নাই।

পণ্য
আমি রাষ্ট্রের কবলে।

সঙ্গম
পাখিরা ফুলের ভিতর ওড়ে।

বেহায়াকাল
ম্যানহোলে ঢেলে দেয় সবাই অধিকার।

আলেয়া
মধ্যাহ্নে সূর্য ডুবে যায়।

মৃত্যু
রেসবিহীন রেশমিঘোড়ার রাত।

অনবরত দমন
কূপেতে থাকে সাপ; থাকে কবুতর।

দেবদূত
তাড়িয়ে মৌমাছি মধু পেড়ে খাই।

উলঙ্গ সকাল
নারীতে পুরুষ- যখন অধিকাংশই পুরুষ।

মৌলিক অধকার
শেওলাতে বিচরণ করে হাওয়ার বোরাক।

সরিষাফুল
প্রলাপের সুবিধাটুকু নিয়ে পাখির জীবন।

দৃশ্যেরও অধিক
শব্দ হয়ে কখন যেনো বেড়িয়ে গেলো মন।

মূর্খমুহূর্ত
খুটিতে বাঁধা ছাগল।