২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডিশ কবি লার্স হেগারের তিনটি গদ্যকবিতা

আনিসুর রহমান

Published : 03 Feb 2016, 09:56 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

লারস হেগার, সুইডিশ কবি, জন্ম ১৯৫৫ সালে, মূলত কবি ও অনুবাদক| কাজ করেন দেশে ও বিদেশে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নিয়ে| অনুবাদ করেছেন ব্রিটিশ কবি সাইমন আরমিটেজের কবিতা| তিনি উপসালা সাহিত্যকেন্দ্র প্রতিষ্ঠাতাদের অন্যতম|

তিনি জাতীয় কবিতা উতসব ২0১৬ এ আমন্ত্রিত হয়ে এক সপ্তাহের জন্যে ঢাকা আসছেন| তাঁর ঢাকা সফর উপলক্ষে তাঁর তিনটি গদ্যকবিতার বাংলা অনুবাদ প্রকাশ করা হলো| কবিতাগুলোর অনুবাদ করেছেন আনিসুর রহমান। বি.স

চার.

কিন্ত একজন বাবা এবং তার ছেলে, বাবাদের ও ছেলেদের মাঝে অনিঃশেষ দূরত্ব সম্পর্কে তারা কী করতে পারে| জুনের অপরাহ্নে ঠাণ্ডা জার্মান সাগরের তীরে সিল্টের নিকটে বাবা-ছেলে মিনি-গল্ফ খেলা করে| তারা প্রায় একাকী ছিল| সপ্তম গর্তে বাধাগুলোর একটি ছিল আপনাকে এমন গতিতে বলটাকে মারতে হবে যাতে করে তা ফিরে না এসে রেম্পকে আঘাত করে পাইপের মতো অথবা অধোগতির মতো| ঢুকে পড়ে| তাদের দুজনেই সাফল্যের জন্যে সপ্তম স্লট নিল, কিন্ত সেখানে তখনো আরো একটি পুট ছিল| তাই তারা প্রত্যেকেই আট রান করলো| তারা খেলার একেবারে শেষ ধাপে শেষ গর্তে খেলছিল| যখন বাবাটি ঠিক করলো ছেলেটিই জিতে যাক|

ছেলেটিও ঠিক করলো তার বাবাটি জিতে যাক| তারা সারাটি সন্ধ্যা বলে আঘাত না করে দাঁড়িয় রইলো| তারা সমুদ্রের অবাক করা ঠাণ্ডায় বাড়ি ফিরলো, তারা অবাক করা একই রকম থাকলো|

পাঁচ.

ভেতরের মেঝে সে একটা ফড়িং দেখলো, যতবার এর দিকে তাকায় ততবার এটা লাফ দেয়| সে পরিত্যক্ত কাগজের টুকরো দিয়ে এটাকে তুললো, এটা মৃত্যুর মুখে খেলল এবং নিশ্চল বসল| সে এটাকে ঝোপের মধ্যে ছুড়ে মারল, এটা তখনো মরতে মরতেই খেলছিল এবং মৃত ফড়িংয়ের মতো পত্রসম্ভারে পড়ে গেল| দিনটি ছিল আগস্টের পাঁচ তারিখ|

আগস্টের সাত তারিখে সে পাসোলিনির লেখা একটা বই হাতে নিল এবং এটার প্রচ্ছদ থেকে প্রচ্ছদে কিছু না বুঝেই ইটালিয়ানে প্রতিটি শব্দ পড়লো| রাতের খাবার টেবিলে তার অনাগ্রহী স্ত্রীকে সে বলল এটি ছিল তার পড়া সেরা বই| তারা ঐ সন্ধ্যায় ভাব করলো| তারা একে অপরের দিকে তাকালো|

ছয়.

ভূমধ্যসাগরে কারা নামে একটি মাছ আছে| এমনকি যদি নাই বা থাকে, আমার এক খালা এখনো জীবিত আছেন| তিনি সোদারস্লেট সমতলের ইয়র্দবারিয়া মনরে থাকেন| যেখান থেকে আপনি চিনির কারখানা দেখতে পাবেন| এক সকালে তিনি সমুদ্র দেখতে গেলেন, তখন আমার বয়স এগার কি বার, তিনি বললেন, হ্যাঁ, সমুদ্রে লবণে ভালোবাসা বাঁচে| সাবধানে সমুদ্রের জলেরা পারে উঠে আসে| আকাশে শঙ্খচিলেরা ঊজ্জ্বল ছিল| এটা খুবই সম্ভব আমাদের চিত্রকল্পের সমাহার পুরোটাই অর্থহীন| আমি শীঘ্রই ভাবতে শুরু করলাম আমার খালা জানেন না কী নিয়ে তিনি কথা বলছিলেন| আমি আমার নিজেকে ছাড়া কাউকেই এটা বলিনি, কখনোই আমি শব্দ করে বলার সাহস করবো না, কিন্তু আমি মনে করি এ জগতে ভালোবাসা বাঁচে চিনিতে|