কত দিবা?
পাকিস্তানকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু রসিকতা করে বলতেন :
কত নিছ?
কত দিবা?
কবে যাবা?
সেই পাকিস্তান আমাদের পাওনা না মিটিয়েই বাংলাদেশ ছেড়ে গেছে। ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আমরা স্বাধীন হয়েছি।
৪৫ বছর পর, এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর দ্বিতীয় প্রশ্নটি খুবই জনপ্রিয় হয়েছে- কত দিবা? কত দিবা? কত দিবা কও?
এই প্রশ্নের সদুত্তর দিতে পারলে আর কোন প্রশ্নের উত্তর দিতে হয়না। আপনার সরকারি চাকরি পাক্কা।
আমাকে এই প্রশ্নটা করা যায় না বলে আমার সোপারিশে গত দশ বছরে সরকারি চাকরি আমার একটাও হয়নি।
অবশ্য বেসরকারি খাতে কিছু চাকরি আমার সোপারিশে হয়েছে, নন্দ ঘুষ ছাড়াই। তাদের ধন্যবাদ।
সরকারকে ধন্যবাদ দিতে পারলে মন্দ হতো না। কিন্তু তা সম্ভব হলো না। এমনকি আদিবাসী কোটাতেও আমার গ্রামের একটি মেয়ের চাকরি হয়নি ( প্রাইমারি শিক্ষক)।
নয়াগাঁও
16/01/16
