এ আমার ভাগ্যলিপি
যুগ-যুগ মৃত্যুর আস্বাদে আচ্ছাদিত হয়ে
বেঁচে আছি, মাটির সহস্র আস্তরণ বুকে চেপে,
এ আমার ভাগ্যলিপি, আমার স্বদেশ, বাংলাদেশ
একটি-বা বদ্বীপ, জন্মেছিল সাগরের উন্মাদ খেয়ালে
একদিন, অচিরেই সাগরের অসীম অতলে,
নিমজ্জিত হতে-হতে সতের কোটি মানুষের
মধ্যে, আমি একজন, খুঁজে ফিরবো আমার নিয়তি
ভূত-ভবিষ্যত, নাকে মুখে জল, উপলে-পলিতে
অজস্র ঠোক্কর খেতে খেতে, হয়ে যাবো জলের বুদ্বুদ,
মাছ নয়, মানুষ, বাঙালি, বাংলাদেশ, ঠাঁই-
ঠিকানা, নিবাস, পৃথিবীর অতি তুচ্ছ মানব-সন্তান,
