২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৌড় বাঙালি রবি ঠাকুরের

rabiul_hussain

Published : 07 May 2015, 09:37 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
r-t.jpg

আকাশ থেকে, অনেক শূন্য, অবিরত পড়ে ঝ'রে
দুঃখি কিছু মানুষ, বিষন্ন মনে, তারই সন্ধান করে
বাইরে-ভেতরে, অনেক পূর্ণতা আছে বেশ লুকিয়ে
সারাটি জীবন, দেয় কাটিয়ে, আঁধারের দিকে চেয়ে

ক্ষত-বিক্ষত, মানুষের বুকে, কত ঢেউ, ওঠে নামে
বেভুল দুঃস্থ, মানুষ অসহায়, তার প্রতি অনুপমে
শীর্ষে পরশে, গড়ায় উজল, অন্য আলোর ধারা
জলকন্যার রূপকথা, আর মেঘের পরম্পরা

মনে মনে কত, নীহারিকা গ্রহ, কালকেতু ও পুরাণ
শুলুক খোঁজে, বিরহীর ওই, মুক্ত জীবন-পরাণ
কৃষ্ণস্রোতে, ভেসে যায় যত নিয়ম সত্য-বৃত্ত
প্রকৃত তথ্যে, সুর-সঙ্গীতে, নিঃসঙ্গ এক চিত্ত

শব্দ কথা, রং ও রেখায়, বিশাল বিপুল সৃষ্টি
গৌড় বাঙালি, রবি ঠাকুরের, নিখিল স্বরূপ কৃষ্টি
তিনিই সমুদ্র, তিনিই পৃথিবী, এক মানুষ-হিমালয়
তার সঙ্গেই, বেড়ে ওঠে ধীরে, বাঙালি শ্যামলীময়

Image
Flag Counter