২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষাঁড়ের লড়াই

ফরিদআহমদদুলাল

Published : 18 Mar 2015, 11:15 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

শৌর্য -বীর্যের কাহিনি জড়িয়ে যারে দৃশ্যপটে
ষণ্ড সব নপুংশক নয়, তাদের জৌলুশে দিন কাটে
এঁড়ে বাছুরেরা ষাঁড় হওয়ার রয়েছে সৌর্য স্বাতন্ত্র-সম্মান
আমাদের লোকজীবনেও আছে ষাঁড় বিষয়ক অগণন উপাখ্যান;
ষণ্ডদের স্বতন্ত্র মৌসুম নেই খায়-দায় ঘোরে
ঋতুবতী বালিকা গরুরা এলে গর্ভবতী করে,
বনেদী সমাজ ষাঁড়ের সাহস পোষে গঞ্জ-গ্রামে
ষাঁড়ের লড়াই ডাকে মাঠে উৎসবে আড়ং জমে।

লড়াইকে ঘিরে চলে ধূপ-ধুনো লোকাচার তন্ত্র-মন্ত্রপাঠ
গ্রাম ভেঙে মানুষের ভিড় আসে হেঁসে সবর আড়ং মাঠ
নির্বোধ ষণ্ডেরা মুখোমুখি মেধাহীন–মুর্খ ষাঁড়ের বিপক্ষে
গগনবিদারী জয়োল্লাস ধ্বনি জনারণ্যে পক্ষে-প্রতিপক্ষে;
বিজয়ী ষাঁড়ের সাথে গোত্র-গোষ্ঠির উল্লাস হাটে-মাঠে হাসে
পরাজয়ে মল্লযোদ্ধারা যেমন মৃত্যু পায় নিরীহ ষণ্ডেরা রক্তে ভাসে।

Image
Flag Counter