২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিপুত্র জয়নুল

shameem_shiddiki

Published : 29 Dec 2014, 02:45 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

কেন এমন থমকে দাঁড়াই
কোন চিত্রলেখার সামনেই
কেন এতো কান্না ডুকরে আসে
আলিঙ্গনে ডাক দেয় আত্মীয়তা
দরদ-মমতা-দুঃখ আত্মপরিচয়

পৃথিবী সৃষ্টির পর সূর্যালোকে মেঘে
জ্যোৎস্না আর নক্ষত্রে প্লাবিত ভূতল
সমগ্র প্রসারি চোখ উদার জমিন
অযূত নিযূত কথা
মহাকাব্যের চাকা
গুন টেনে টেনে চলা কাল
মারীতে মড়কে যুদ্ধে দুর্ভিক্ষে
জল এবং জলের মতো ভঙ্গি আঁকা পথে
কলসী কাঁখে আয়না কাঁকই হাতে
লাঙল জোয়াল গরু–ভূপৃষ্ঠে মই দিয়ে
ঝড়ে পড়া অবরুদ্ধ গরু এবং কাকের ভঙ্গিতে
চিত্রলেখা অনাদিকালের
ভূমিপুত্র জয়নুল
মূর্তিমান এই বাংলার ইতিহাস