২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ

mrinalbasu_chowdhury

Published : 21 May 2014, 01:25 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

যেখানে অর্জুন গাছ যেখানে কোপাই
যেখানে কুয়াশা শীত
ছায়াহীন মাটি
সেখানেই মন্ত্রপাঠ
সেখানেই হোমের আগুন
কুমারী শব্দের ভিড়
অক্ষরের জাদু পরম্পরা

যেখানে উপোসী দাঁত
ঈর্ষার বারুদ অসহিষ্ণু বিষ
যেখানে শুদ্ধতাহীন নষ্ট উচ্চারণ
সেখানেও তোমার প্রদীপ
নক্ষত্রসমান ছায়া
দুরন্ত হরিণ আর
সুখী রাজহাঁস
মেধা ও মনন জুড়ে
যেখানেই শুচিশুভ্র আলোকবর্তিকা
যেখানে চরণচিহ্ন
সেখানেই ধর্মাতীত
মানবমিলন
পরম শুশ্রূষাময় তোমার দু'হাত
সেখানেই আমাদের মুগ্ধ যাতায়াত

Image
Flag Counter