রাষ্ট্র আর ভয়
একদিন ভোরে সব অন্ধকার হবে
খসে যাবে চোখ চামড়া আর সুন্দর!
একদিন রাতে কাঁথা বালিশ ছাড়াই
সদালাস্য কাক এসে ঘুমাবে নিরবে!
একদিন নিজ লাশ দেখে টাস্কি খাবেন
আমলা পুলিশ অবসর নেয়া অধ্যাপক!
একদিন মানুষের কথা বন্ধ হবে মধ্যরাতে
আকাশে পেঁচারা, ঘেউ ঘেউ করবে কুকুর!
