২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হীরকখণ্ড

aratrika_rosy

Published : 15 Dec 2013, 11:15 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

দশমিক শুন্য সাত ক্যারটের দুটো হীরক খণ্ড।
হাতের নাগালে, ছুঁতে পারি, ইচ্ছে হলে ছুঁড়েও ফেলতে পারি!

জাগতিক হীরক পাওয়ার আকাঙ্ক্ষা ছিল না কোন কালে,
হীরক-হৃদয়ের জন্য তৃষ্ণা প্রবল,
প্রতীক্ষার আয়তন — আদিগন্ত-গিরিমাটি।

যা ছুঁতে পাড়ি দিতে হয় এমন সাতটি মানবজন্ম।