২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয় কবি নূরুল হুদা

alam_talukder

Published : 30 Sep 2013, 12:41 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

বাংলা ভাষার লেখক কুলে
দ্রাবিড় পুরুষ দাঁড়ি-চুলে
যার ঠিকানা সাগর কূলে
জন্ম-শেকড় যায় না ভুলে।

তাঁর কাহিনী বলছি আজ
কাব্যকথার কারুকাজ
ম্যাজিক ম্যাজিক শব্দভাঁজ
কাব্যলক্ষ্মী মাথার তাজ।

কবির বয়স কত হলো
খুব বেশি নয় মাত্র ১৬
যোগ দিয়ে চার উল্টে বলো
কোথায় যাবে? এখন চলো।

যখন-তখন ইচ্ছা মত
বই লিখেছেন শত শত
অল্প কথায় লিখবো কত
নূরুল হুদা ধ্যানে রত।

চলায় বলায় স্বাধীনচেতা
সংগঠনের অবাক নেতা
সব কবিদের আপন ভ্রাতা
গুণাবলীর লাগবে খাতা।

জানা-শুনায় বিজ্ঞ বটে
খুব সহজে যায় না চটে
কত রকম গুজব রটে
বুদ্ধি-জ্বালায় মানসপটে।

প্রাণের কবি জানের কবি
বুকের ভিতর দশটা রবি।
বিলায় জ্ঞানের হাজার সূধা
প্রিয় কবি নূরুল হুদা ॥