জুননু রাইনের কবিতা
কবি আবুল হাসানের একাকিত্বকে
আমি প্রথমেই বলেছিলাম আমি একা
সেই চিৎকারে বারবার বলেছি মানুষ একা
এর পরে খেলতে গিয়ে আমি যতোবার জিতেছি হেরেছি
বা খেলতে পারিনি ততোবার জেনেছি আমি একা।
এখন আমি একা বললেই তা সত্যি হয়ে যায়
এর আগে জানা আমার বিশ্বাসের একারা আমার সঙ্গে
একাকিত্ব ঘোষনায় একত্রিত হয়।
আমি একা বললেই তারা জড়িয়ে ধরে বলে-
তুমি কেন মাঝে মাঝে হারিয়ে যাও…
খুশবু
তোমাকে আমার যেন কিছুই বলার নেই
শুধু নাম ধরে ডাকা ছাড়া…
আমার সব কথারা তুমি হয়ে আছো,
আমার সব শব্দেরা তুমির মধ্যে গেথে আছে।
তোমাকে আমার যেন কিছুই বলার নেই
শুধু নাম ধরে ডাকা ছাড়া…
তাতে কী!
আমি আমার পায়ের কাছে বসেছি
বসেছি হাটুমুড়ে
কোথাও বটবৃক্ষ নেই তাতে কী!
আমি আমার পায়ের কাছে বসেছি
বাঁচার জন্যে আমি এতটুকু জীবন চেয়েছি
চেয়েছি জীবনের ছিটেফোঁটা মাত্র
পাইনি তাতে কী!
আমি আমাকে জড়িয়ে রেখেছি গভীর স্নেহে
এক টুকরো সবুজ হাসির জন্য অনেক রোদে বহুবার হেটেছি
আধাঁরের কালো স্রোতে ভেসেছে করুন দু'চোখ
পাইনি তাতে কি!
নিজের তৃষাকে যাপন করেছি
মুক্তি
আমার যেতে বাধা নেই, কষ্ট নেই, আমারতো ভাল নালাগা আছে;
এই ভাল নালাগার সঙ্গে কোন অভিযোগ-অনুযোগ নেই
নেই হতাশা, প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো বেদনা
আমার এই ভাল নালাগার সঙ্গে আমার আছে ভালবাসাবাসি
ভাল নালাগাকে আপন করেছি, যেরকম ভাল নালাগাও করেছে আমাকে
আমার যেতে বাধা নেই, কষ্ট নেই, আমারতো ভাল না লাগা আছে
যখন আমি আমার নিঃসঙ্গতার
মাঝে মাঝে ভাবি ক্লান্তির হবো, আমাকে দখল করা সময়ের কাছ থেকে চেয়ে নেব নিজের জন্য একটু সময়, পরিচিত এই আলো অন্ধকার আর আমার অর্থময় গোধূলির কাছ থেকে ছুটি নিয়ে ছুটে যাবো অন্য কোথাও; যাবো একটু সময়ের জন্য অথবা হাজার হাজার বছরের জন্য, লক্ষ লক্ষ মাইল দূরে। কিংবা সময়গুলোকে মুক্ত করে দেব, আমার জন্য অথবা আমি সময়ের জন্যে কোনো অপেক্ষায় দন্ডিতের হয়ে দাঁড়িয়ে থাকবো না।…
মাঝে মাঝে ভাবি ক্লান্তির হবো
… সময়ের কাছ থেকে চেয়ে নেব নিজের জন্য একটু সময়।
