আমাদের অপরাধে
শহীদদের ধূসর মুখগুলোর দিকে
পারতপক্ষে আমি তাকাই না। লজ্জায়, তাপে;
না, পারি না, তাকাতে পারি না।
দীর্ঘকাল এমন কেটেছে।
শুধু সম্প্রতি একটু উজ্জ্বল হলো কি-না তাদের মুখচ্ছবি —
খুশি হয়ে ভাবি,
সতর্ক-আশায়-করা তাদের অশরীরী কথোপকথন মাঝেমাঝে কানে আসে!
কানে আসে চারদিককার অন্ধকার দৌড়ঝাঁপও —
আরও একবার।
তাতে কাড়াকাড়ির তীব্র তাড়া, আখের গোছানোর।
কার? কার-কার?
লজ্জা বাড়ে, খুব বেশি
শহীদদের মুখ থেকে
সামান্য আলো কি আবারও সরে যাবে?
দূরে চলে যাবে বিচারের দিন?
অপরাধে অপরাধ যাবে? যুদ্ধাপরাধ …
