চোখ তুই দেখে নে
চোখ তুই দেখে নে আজ, ভালো করে দেখ আলো ফেলে ফেলে
মানুষের ললাট লিপি পড়তে পারবি! পারবি না কেনো ? মাউসটা ঘুরা
ক্লিক কর দেখ জীবন আর মৃত্যু কতো কাছাকাছি দুই সহোদর
শুয়ে আছে তাল তাল কংক্রিট লেপে। দেখ ছবি – ছায়া- চোখ -পায়ের নুপুর
বাঁচিবার স্বাধ; কি অবাক কি অবাক -ভাঙা হাত,ছেড়া পাঁজর, দুমড়ানো পা
থেতলানো মাথা না আর না – উপড়ানো চোখ দেখছে নিজের ললাট
চোখ আজ তুই খোলামেলা হ' প্রসারিত হ' বিস্তৃত হ' দৃশ্য সাজা ক্ষমতার-লোভের
দাপটের- রাজনীতির -স্বার্থের বিবৃতির-
শোন দেখে নে, মানুষের মৃত্যুর হোলি-উৎসব
সড়কে, রাস্তায়, গৃহে, ময়দানে নেমে আসছে অচেনা আঁধার ।
চোখ তুই দেখ, দেখে নে- বলিস যদি কিছু দলবাজ হয়ে যাবি –
তবু দেখ খোলামেলা দেখ দূরত্ব ঘুঁচিয়ে আজ কাছ থেকে দেখ এই মৃত্যুর
কোন জবাব পাবি না । দেখ, দেখে নে মৃত্যুর ঝাঁক কাঁধে চড়ে হাঁটছে কোথায় নয়
থামছে না কেউ, বলছে না খামোশ- আর নয় একটুও না
এই দাঁড়ালাম শক্ত মাটিতে পা -শোন-একচুলও নড়ছিনা
স্বার্থপর রাজনীতি আর তার যতো পরগাছা নিপাত যা নিপাত যা
চোখ তুই দেখে নে, ভালো করে দেখে নে, আলো ফেলে ফেলে দেখ
মানুষের বুকের স্ক্রিনে ব্রাউজ কর ঠিক মতো ক্লিক কর পড়তে পারবি
লেখা আছে 'আজ তোমাদের ছিলো কাল হবে আমাদের-'
২৮.০৪.১৩
