আমার হারিয়ে যাওয়া বোন
দৃষ্টিকে শ্রুতি এবং শ্রুতিকে বাক্ করে
ছুটে চলছে মহাকাল !
শ্রুতিহীন, বোধহীন আমি দাঁড়িয়ে রয়েছি
উন্মাদ হাওয়ার এই বাংলায় ।
পদ্মা, কালীগঙ্গার তীরে তীরে সতী-নির্মানের জন্য
এই বাংলায় একদিন জেগেছিল শ্মশান,
সেখানে এখনও ঝড়োহাওয়া, কালোবৈশাখী
এখনও তার উন্মাদিনী কাল ।
প্রীতিলতা নামে যে-বোন গেছে বৃটিশবিরোধী যুদ্ধে
পাকসেনাদের সাথে যুদ্ধশেষে সে তো আজ
তন্তুবায়ি, রাজপথের সংগ্রামী ।
ভংগ্নস্তুপের মাঝে নুপুরে অঙ্কিত যে পা উর্ধমুখী
কাঁলী– উন্মাদিনী কাল,
সে কী আমার হারিয়ে যাওয়া বোন !
পৃথিবীর উন্মুলবৃত্তে, এই বাংলায়
মাটির সাধক হয়ে, আমি নবীজীর প্রেমে কাঁদি ।
আমি দাঁড়িয়ে রয়েছি উন্মাদ হাওয়ায়
আমি আমার হারিয়ে যাওয়া বোনের জন্য কাঁদি ।
ছুটে চলে মহাকাল
আমি দাঁড়িয়ে রয়েছি– বোধহীন, দৃষ্টিহীন ।
এপ্রিল ২৮, ২০১৩
নিউইয়র্ক ।
