২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ শাহাবাগ

shafayet_hosen

Published : 06 Mar 2013, 07:03 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

উনসত্তর, একাত্তর আমার চেতনার সৃষ্টি
রক্তের দামে কেনা সব প্রাপ্তি অর্জন
দুই শূন্য তেরোতে আবার বজ্র গর্জন
দাবীসহ লড়াই এখন সরব দৃষ্টি।

সেই রমনা থেকে শাহাবাগ
এক প্রান্ত রেখার মলিন দাগ
এক কথা, এক দাবী ক্রদ্ধ বিরাগ
তুই রাজাকার, তুই রাজাকার শুনছি সবাই
ন্যায়ের জন্য বিচার চাই, ফাঁসি চাই।

লাল সবুজের লহো সালাম দৃঢ় দীপ্তিতে
সব জনতা গর্জে ওঠো প্রচন্ড শক্তিতে
লক্ষ প্রানের বলিদান ভুলি কেমনে
একাত্তরের সব দোসরদের চাই যে দমনে।

জাতি যখন এক হয় দাবী বহমান
কেউ হবো না পিছু হটে মূঢ় মূহ্যমান
বাংলা আর বাংলাদেশ আমার অহংকার
শাহাবাগ নিয়ে এলো সেই অঙ্গীকার।