জ্বলছে বাংলাদেশ
জননীর আচঁলে দাউ দাউ পাগলা আগুন, আগুন, আগুন…
অগ্নি খেলায় জ্বলছে শান্তি, পুড়ছে বাতাস, বাতাসের ভার্জিন।
হিংস্রতার লাভা লাফিয়ে লাফিয়ে ছুটে যাচ্ছে সাপের ছোবল
মুহূর্তে দাবানল দ্রুত অতিক্রম করছে নিয়ন্ত্রনের মাত্রা, মুমূর্ষু।
গ্রাস করছে ধাবমান ক্যাঙ্গারুর ক্রন্দন, হরিণের হাহাকার
অশ্লীল অগ্নি হুলির নিচে জমছে অসহায় ভস্মীভূত ছাই,
দগ্ধ সিদ্ধার্থ, পুড়ছে মৌনব্রত গৌতম, জ্বলছে বাংলাদেশ…
অক্টোবর ১৩, ২০১২
